মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৬৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৬৮। আলী (রা) থেকে বর্ণিত যে, তিনি তার পুলিশ বাহিনীর এক কর্মকর্তাকে (বিশেষ কাজে) পাঠালেন। তিনি তাকে বললেন, তুমি কি জান, আমি তোমাকে কিসের জন্য পাঠাচ্ছি? যে কাজের জন্য রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পাঠিয়ে ছিলেন, আমি তোমাকে তার জন্যই পাঠাচ্ছি। অর্থাৎ তিনি আমারে প্রত্যেক ছবি নিশ্চিহ্ন করা এবং প্রত্যেক কবরকে মাটির সমান করার জন্য পাঠিয়েছিলেন।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
168- عن على رضى الله عنه انه بعث عامل شرطته فقال له أتدرى على ما أبعثك؟ على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم ان أنحت يعنى كل صورة وان أسوّى كل قبر
tahqiqতাহকীক:তাহকীক চলমান