মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৬৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৬৭। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ঘরে ছবি রাখতে নিষেধ করেছেন এবং মানুষকে এটা তৈরী করতে নিষেধ করেছেন। (বর্ণনাকারী বলেন,) রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের সময় 'বাতহা' নামক স্থানে উমর ইবন খাত্তাব (রা)-কে নির্দেশ দিয়েছেন, যেন তিনি কা'বা গৃহে প্রবেশ করে সেখানে রক্ষিত সকল মূর্তি ভেঙ্গে দেন। (বর্ণনাকারী বলেন,) সকল মূর্তি ভাঙ্গা না হওয়া পর্যন্ত তিনি কা'বায় প্রবেশ করেন নি। (অন্য বর্ণনায় অতিরিক্ত হল,) এরপর উমর (রা) একটি কাপড় ভিজিয়ে মূর্তিগুলোকে মুছে ফেলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) সেখানে প্রবেশ করেন। তখন তাতে কোন কিছু অবশিষ্ট ছিল না।
(আবূ দাউদ)
(তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
167- عن جابر بن عبد الله ان النبى صلى الله عليه وسلم نهى عن الصور فى البيت ونهى الرجل أن يصنع ذلك، وأن النبى صلى الله عليه وسلم أمر عمر بن الخطاب رضى الله عنه زمن الفتح وهو بالبطحاء ان يأتى الكعبة فيمحو كل صورة فيها ولم يدخل البيت حتى محيت كل صورة فيه (زاد فى رواية) قبل عمر ثوبا ومحاها فدخلها رسول الله صلى الله عليه وسلم وما فيها منها شئ