মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৭৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭৩। মুহাম্মদ ইবন আলী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন আবদিল আজীজ (র) আমার নিকট এ মর্মে পত্র লিখলেন যে, তুমি আমার নিকট ফাতিমা (রা)-এর ওসীয়াতনামা লিখে পাঠাও। তার ওসীয়াতের মধ্যে সে পর্দার বিষয়টিও ছিল; যার সম্বন্ধে লোকেরা মনে করে যে, এটা ফাতিমা (রা) তৈরী করেছিলেন। (ﷺ) রাসূলুল্লাহ তার নিকট গিয়ে এটা দেখলে তিনি ফিরে এলেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
173- عن محمد بن على كتب الى عمر بن عبد العزيز انى أنسخ اليه وصية فاطمة فكان فى وصيتها الستر الذى بزعم الناس انها أحدثته وان رسول الله صلى الله عليه وسلم دخل عليها فلما رآه رجع
tahqiqতাহকীক:তাহকীক চলমান