মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৭৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ঘরে, কাপড়ে, বিছানায় এবং এ জাতীয় বস্তুসমূহে ছবি এবং (ক্রুশ সদৃশ) নকশা থাকার বিধান।
১৭৪। আমাকে হাফস ইবন গিয়াস (র) হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে লায়স (র) হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, একদা আমি সালিম ইবন আবদিল্লাহ ইবন উমর (র)-এর নিকট গেলাম। সে সময় তিনি পাখি ও বন্য প্রাণীর ছবিযুক্ত একটি বালিশে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আমি বললাম, এটা কি মাকরূহ নয়। তিনি বললেন, মাকরূহ কেবল সেটা যা ফুলিয়ে রাখা হয়। আমার পিতা আবদুল্লাহ ইবন উমর (রা) রাসূলুল্লাহ (ﷺ) হতে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, যে বাক্তি কোন ছবি তৈরী করে তাকে শাস্তি দেওয়া হবে। (অন্য বর্ণনায়।) তাকে তাতে প্রাণ ফুঁকতে বাধ্য করা হবে। কিন্তু সে ফুঁকতে পারবে না।
(হাদীসটি সহীহ।)
(হাদীসটি সহীহ।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى الصور والتصاليب تكون فى البيت وفى الستور والثياب والبسط ونحو ذلك
174- حدّثنا حفص بن غياث حدثنا ليث قال دخلت على سالم بن عبد الله "يعنى ابن عمر" وهو متكئ على وسادة فيها تماثيل طير ووحش، فقلت اليس يكره هذا؟ قال انما يكره ما نصب نصبا حدثنى أبى عبد الله بن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال من صور صورة عذب (وفى رواية) كلف ان ينفخ فيها وليس بنافخ