মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৯০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৯০। রাসূলুল্লাহ (ﷺ) -এর আযাদকৃত দাস হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা হুবায়রার কন্যা রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত হল। সে সময় তার হাতে কয়েকটি স্বর্ণের আংটি ছিল। এগুলোকে 'ফাতখ' (বড় মাপের আংটি অথবা পাথরবিহীন আংটি) বলা হত। তখন রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় ক্ষুদ্র লাঠি দ্বারা তার হাতে আঘাত করছিলেন এবং বলছিলেন, তোমার জন্য কি এটা আনন্দদায়ক হবে যে, আল্লাহ তোমার হাতে জাহান্নামের আংটি পরাবেন? এরপর সে ফাতিমা (রা)-এর নিকট এসে রাসূলুল্লাহ (ﷺ) এর তার সঙ্গে যে আচরণ করেছেন এ সম্বন্ধে অভিযোগ করল। বর্ণনাকারী বলেন, এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সেখানে গেলাম। তিনি দরজার একপাশে দাঁড়ালেন। যখন তিনি (কারো ঘরে যাওয়ার জন্য) অনুমতি চাইতেন, তখন দরজার একপাশে দাঁড়াতেন। বর্ণনাকারী বলেন, তারপর ফাতিমা (রা) হুবায়রার কন্যাকে বললেন, তুমি এই চেইনটি দেখ; এটা হাসানের পিতা আমাকে উপহার দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তাঁর হাতে স্বর্ণের তৈরী একটি চেইন ছিল। তারপর নবী এর প্রবেশ করে বললেন, হে ফাতিমা। নিঃসন্দেহে লোকেরা বলবে যে, মুহাম্মদের কন্যা ফাতিমার হাতে জাহান্নামের চেইন রয়েছে। তারপর, তিনি তাকে কঠোর ভাষায় ভর্ৎসনা করে চলে আসলেন, তার নিকট বসলেন না। তারপর ফাতিমা (রা) চেইন সম্বন্ধে নির্দেশ দিলে তা বিক্রি করে দেওয়া হয়। এরপর তিনি এর মূল্য দ্বারা একটি দাস খরিদ করে আযাদ করলেন। নবী (ﷺ) এটা শুনে 'আল্লাহু আকবার' উচ্চারণ করে বললেন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجي فَاطِمَةَ مِنَ النَّارِ ) প্রশংসা আল্লাহর জন্য; যিনি ফাতিমাকে জাহান্নাম হতে রক্ষা করেছেন।)
(নাসাঈ)
(হাদীসটি সহীহ। এর সনদে সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
90- عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أن ابنة هبيرة دخلت على رسول الله صلى الله عليه وسلم وفي يدها خواتيم من ذهب يقال لها الفتخ فجعل رسول الله صلى الله عليه وسلم يقرع يدها بعصية معه يقول لها أيسرك أن يجعل الله في يدك خوايم من نار؟ قال فاطمة رضي الله عنها فشكت إليها ما صنع بها رسول الله صلى الله عليه وسلم قال وانطلقت أنا مع رسول الله صلى الله عليه وسلم فقام خلف الباب وكان إذا استأذن قام خلف الباب، قال فقالت لها فاطمة انظري إلى هذه السلسة التي أهداها إلىّ أبو حسن قال وفي يدها سلسلة من ذهب فدخل النبي صلى الله عليه وسلم فقال يا فاطمة بالعدل أن يقول الناس فاطمة بنت محمد وفي يدك سلسة من نار، ثم عذمها عذما شديدا ثم خرج ولم يقعد فأمرت بالسلسلة فبيعت فاشترت بثمنها عبدا فأعتقته فلما سمع بذلك النبي صلى الله عليه وسلم كبّر وقال الحمد لله الذي نجى فاطمة من النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: