মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৮৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৮৯। তারই সূত্রে উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি একটি হার পরলাম। তাতে স্বর্ণের সুতা জড়ানো ছিল। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সেটা দেখে আমার থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন, যখন আল্লাহ তোমাকে কিয়ামতের দিন এর পরিবর্তে আগুনের সূতা গলায় পরাবেন, তখন তোমাকে কোন জিনিস রক্ষা করবে? তিনি বলেন, এরপর আমি খুলে ফেললাম।
(তবারানী)
(হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
89- وعنه أيضا عن أم سلمة رضي الله عنها قالت لبست قلادة فيها شعرات من ذهب قالت فرآها رسول الله صلى الله عليه وسلم فأعرض عني، فقال ما يؤمنك أن يقلدك الله مكانها يوم القيامة شعرات من نار قالت فنزعتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান