মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৮৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৮৮। 'আতা (র) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। আতা (র) বলেন, একদা উম্মু সালামা (রা) স্বর্ণের হার বানিয়ে গলায় পরলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট উপস্থিত হয়ে (স্বর্ণের হার দেখে) তার থেকে মুখ ফিরিয়ে নেন। (উম্মু সালামা (রা) বলেন,) তখন আমি বললাম, আপনি কেন আমার অলংকারের দিকে তাকাচ্ছেন না? তিনি বললেন, তোমার অলংকারের কারণেই আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আতা বললেন, লোকেরা মনে করেছেন যে, তিনি বলেছেন, যদি তোমাদের কেউ রূপা দ্বারা হার বানিয়ে তাতে যাফরান মিশিয়ে নেয়, তবে এটা তার জন্য দূষণীয় নয়।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদ (রা)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। আহমাদ (রা)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
88- عن عطاء عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم ورضى عنها قال جعلت شعائر من ذهب في رقبتها فدخل النبي صلى الله عليه وسلم فأعرض عنها، فقلت ألا تنظر إلى زينتي؟ فقال عن زينتك أعرض قال زعموا أنه قال ما ضر إحداكن لو جعلت خرصا من ورق ثم جعلته بزعفران