মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৯১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৯১। উম্মুল কিরাম (র) থেকে বর্ণিত যে, তিনি হজ্জ পালনের জন্য রওয়ানা হন। মক্কায় পৌছে তিনি এক মহিলার সঙ্গে মিলিত হন; যার সাথে অনেক দাস দাসী ছিল। তাদের গায়ে রূপা ব্যতীত অন্য কিছুর অলংকার ছিল না। আমি তাকে বললাম, আমার কি হল যে, আমি আপনার সেবক দলের কারো নিকট রূপা ব্যতীত অন্য কিছুর অলংকার দেখছি না? সে বলল, একদা আমার দাদা রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত ছিলেন। আমিও তার সঙ্গে ছিলাম। সে সময় আমার কানে স্বর্ণের দুটি দুল ছিল। তখন (ﷺ) রাসূলুল্লাহর বললেন, এ দু'টি অগ্নি-স্ফুলিঙ্গ। সুতরাং আমরা নবী-পরিবারের সদস্য; আমাদের কেউ রূপা অলংকার ব্যতীত অন্য কিছুর অলংকার পরে না।
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী উম্মুল কিরাম অজ্ঞাত। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী উম্মুল কিরাম অজ্ঞাত। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
91- عن أم الكرام أنها حجت قالت فلقيت امرأة بمكة كثيرة الحشم ليس عليهن حلىّ إلا الفضة فقلت لها مالي لا أرى على أحد من حشمك حليا إلا الفضة؟ قالت كان جدي عند رسول الله صلى الله عليه وسلم وأنا معه علىّ قرطان من ذهب فقال رسول الله صلى الله عليه وسلم شهابان من نار، فنحن أهل البيت ليس أحد منا بلبس حليا إلا الفضة