মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৯২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৯২। শাহর ইবন হাওশাব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আসমা বিনতু ইয়াযীদ (রা) আমাকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বায়'আত গ্রহণের জন্য মুসলামন মহিলাদেরকে একত্র করলেন। তখন আসমা (রা) তাঁকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদের জন্য আপনার হাত খুলে দিবেন না (যেন আমরা মুসাফাহা করতে পারি)? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আমি মহিলাদের সঙ্গে মুসাফাহা করি না: তবে তাদের নিকট হতে বায়'আত গ্রহণ করি। (বর্ণনাকারী বলেন,) উপস্থিত মহিলাদের মধ্যে একজন তাঁর (আসমা বিনতু ইয়াযীদের) খালা ছিলেন। তার পরনে স্বর্ণের দু'টি বালা এবং স্বর্ণের কয়েকটি আংটি ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, হে মহিলা। তোমার জন্য কি এটি আনন্দদায়ক হবে যে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন হতে তৈরী দু'টি বালা এবং আংটি পরাবেন? মহিলা বললেন, ইয়া নাবিয়‍্যাল্লাহ! এটা হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে খালা! আপনার পরনে যা আছে সেগুলো ফেলে দিন। তখন তিনি সেগুলো ফেলে দিলেন। (বর্ণনাকারী শাহর ইবন হাওশাব (র) বলেন,) এরপর আসমা (রা) আমার নিকট বর্ণনা করে বলেন যে, হে বৎস! আল্লাহর শপথ! তিনি এগুলো ফেলে দিয়েছিলেন। আমি জানি না, পরে কে এগুলো সে স্থান হতে কুড়িয়েছে? আমাদের কেউ সে দিকে দৃষ্টিপাত করেন নি। আসমা (রা) বলেন, আমি বললাম, ইয়া নাবিয়্যাল্লাহ! যদি তারা তাদের স্বামীদের জন্য সেজে-গুজে উপস্থিত হয়, তবে তাদেরকে স্বীয় স্বামীর কঠোরতার শিকার হতে হয়। নবী বললেন, তোমাদের কারো জন্য এটা দোষনীয় নয় যে, সে রূপা দ্বারা দু'টি বালা তৈরী করবে এবং এর জন্য রূপা দ্বারা মুক্তাসদৃশ দু'টি দানা তৈরী করবে; এরপর এগুলোতে সামান্য যাফরান মিশিয়ে আঙ্গুলে ঢুকিয়ে দিবে। তখন এটা স্বর্ণের ন্যায় চমকাতে থাকবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী শাহর ইবন হাওশাব দুর্বল।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
92- عن شهر بن حوشب قال حدثني أسماء بنت يزيد أن رسول الله صلى عليه وسلم جمع نساء المسلمين المبيعة فقالت له أسماء ألا تحسر لنا عن يدك يا رسول الله؟ فقال لها رسول الله صلى الله عليه وسلم أني لست أصافح النساء ولكن آخذ عليهن وفي النساء خالة لها عليها قلبان من ذهب وخواتيم من ذهب، فقال لها رسول الله صلى الله عليه وسلم يا هذه هل يسرك أن يحليك الله يوم القيامة من جمر جهنم سوارين وخواتيم؟ فقالت أعوذ بالله يا نبي الله، قالت قلت يا خالتي اطرحي ما عليك فطرحته، فحدثني أسماء والله يا بني لقد طرحته فما أدرى من لقطه من مكانه ولا التفت منا أحد إليه، قالت أسماء فقلت يا نبي الله أن إحداهم تصلف عند زوجها إذا ل تملح له أو تحلى له، قال نبي الله صلى الله عليه وسلم ما على أحدا كن أن تتخذ قرطين من فضة وتتخذ لها جمانتين من فضة فتدرجها بين أناملها بشيء من زعفران فإذا هو كالذهب يبرق
tahqiqতাহকীক:তাহকীক চলমান