মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৯৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৯৩। তারই সূত্রে আসমা বিনত ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসুলুল্লাহ (ﷺ) -এর নিকট বায়'আত গ্রহণ করার জন্য আসলাম। আমি কাছে গেলাম। সে সময় আমার পরনে স্বর্ণের দু'টি বালা ছিল। তিনি এগুলোর চমক দ্বারা বুঝে ফেলেন। তখন তিনি বললেন, হে আসমা। বালাদ্বয় ফেলে দাও। তুমি কি এই ভয় কর না যে, আল্লাহ তোমাকে আগুনের বালা পরাবেন? আসমা (রা) বলেন, এরপর আমি বালাদ্বয় ফেলে দিলাম। আমি জানি না, কে এগুলো উঠিয়ে নিয়েছে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন এবং আবু দাউদ (র) সংক্ষেপে বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী শাহর ইবন হাওশাব দুর্বল আর বর্ণনাকারী 'দাউদ আইদী-কে ইবন মা'ঈন (র) নির্ভরযোগ্য বলেছেন। অন্য বর্ণনায় তিনি তাকে দুর্বল বলেছেন।)

كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
93- وعنه أيضا عن أسماء بنت يزيد قالت أتيت رسول الله صلى الله عليه وسلم لأبايعه فدنوت وعلىّ سواران من ذهب فبصر بيصيصها فقال ألقى السوارين يا أسماء، أما تخافين أن يسورك الله بسوار من نار؟ قالت فألقيتهما فما أدرى من أخذهما
বর্ণনাকারী: