মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৯৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৯৪। তারই সূত্রে বর্ণিত যে, আসমা বিনত ইয়াযীদ (রা) রাসূলুল্লাহ (ﷺ) -এর খেদমত করতেন। তিনি বলেন, একদা আমি তাঁর নিকট উপস্থিত ছিলাম। সে সময় আমার খালা আসলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) -কে (বিভিন্ন বিষয়ে) জিজ্ঞাসা করতে লাগলেন। তখন তাঁর পরনের স্বর্ণের দু'টি বালা ছিল। নবী (ﷺ) তাকে বললেন, এটা কি তোমার জন্য আনন্দদায়ক হবে যে, তোমার পরনে আগুনের দু'টি বালা হোক? তিনি বলেন, আমি আমার খালাকে বললাম, হে খালা। তিনি তো আপনার এই বালাদ্বয় সম্বন্ধে বলছেন। তখন তিনি এগুলো ফেলে দেন। তিনি বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ! যদি মহিলারা সাজ- সজ্জা না করে, তবে তারা তাদের স্বামীর কঠোরতার শিকার হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) হাঁসলেন এবং বললেন, তোমাদের কেউ কি এটা পারে না যে, সে রূপা দ্বারা হার বানাবে, রূপা দ্বারা মালা বানাবে: তারপর তাতে যাফরান মিশাবে। তখন মনে হবে যেন এটা স্বর্ণের তৈরী। যে ব্যক্তি ফড়িংযের চোখ পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণের ক্ষুদ্র অংশ দ্বারা তৈরী আংটি দ্বারা সজ্জিত হয়, কিয়ামতের দিন তাকে এটা দ্বারা দাগ দেওয়া হবে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
94- وعنه أيضا أن أسماء بنت يزيد رضي الله عنها كانت تخدم النبي صلى الله عليه وسلم قالت فبينما أنا عنده إذ جاءته خالتي قالت فجعلت تسائله وعليها سواران من ذهب، فقال لها النبي صلى الله عليه وسلم أيسرك أن عليك سوارين من نار؟ قالت قلت يا خالتي إنما يعني سواريك هذين، قالت فألقتهما، قالت يا نبي الله أنهن إذا لم يتحلين صلفزعند أزواجهن، فضحك رسول الله صلى الله عليه وسلم وقال أما تستطيع أحدا كن أن تجعل طوقا من فضة وجمانة من فضة ثم تخلقه بزعفران فيكون كأنه من ذهب، فإن من تحلى وزن عين جرادة من ذهب أو حر بصيصة كوى بها يوم القيامة
বর্ণনাকারী: