মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ১৫৩০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ জুমু'আর সালাত ওয়াজিব হওয়া। উহা পরিত্যাগ করার ভয়াবহতা এবং কার উপর জুমু'আ ওয়াজিব
১৫২৬. সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা জুমু'আর সালাতে উপস্থিত এবং ইমামের নিকটবর্তী হও। যে ব্যক্তি জুমু'আর সালাত আদায় করা থেকে পিছনে থাকবে সে জান্নাতে প্রবেশ করা থেকেও পিছনে থাকবে, যদিও সে জান্নাত পাওয়ার উপযুক্ত ছিল।
(হাকেম মুসতাদরাক গ্রন্থে তিনি বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ, ইমাম যাহাবী একথা অনুমোদন করেছেন।)
كتاب الصلاة
(3) باب وجوب الجمعة والتغليظ فى تركها وعلى من تجب
(1530) عن سمرة بن جندبٍ رضى الله عنه قال قال رسول الله صلَّى الله عليه وآله وسلَّم احضروا الجمعة وادنوا من الإمام، فإنَّ الرَّجل ليتخلَّف عن الجمعة حتَّى إنَّه ليتخلَّف عن الجنَّة وإنَّه لمن أهلها (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদঃ জুমু'আর সালাত ওয়াজিব হওয়া। উহা পরিত্যাগ করার ভয়াবহতা এবং কার উপর জুমু'আ ওয়াজিব
১৫২৭. হারেছা ইবনে নু'মান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ পশুপাল পালন করে। সে পশুপাল চারণের সাথে সাথে জামাতে সালাত আদায় করে। এরপর তার জন্য পশুপাল চারণ কষ্টকর হয়ে পড়ে (ঘাস কমে যায়)। তখন সে বলে, যদি এর চেয়ে বেশী ঘাসের স্থানে পশুপালটি নিয়ে যাওয়া যেতো, এ চিন্তা করে সে দূরে চলে গেল, সে জুমু'আ ছাড়া অন্য কোন সালাতে উপস্থিত হতে পারলো না। এরপর সেখানেও (ঘাস কমে যাওয়ায়) তার জন্য পশুপাল চারণ কষ্টকর হয়ে পড়ল। তখন সে বলল, আমি আমার পশুপালের জন্য এর চেয়েও বেশী ঘাস হয় এমন চারণভূমি খোঁজ করি না কেন? তখন সে আরো দূরে চলে গেল, ফলে সে জুমু'আর জামাতেও উপস্থিত হতে পারলো না তখন আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন।
كتاب الصلاة
(3) باب وجوب الجمعة والتغليظ فى تركها وعلى من تجب
(1531) عن حارثة بن النُّعمان رضى الله عنه قال رسول الله صلَّى الله تعالى عليه وعلى آله وصحبه وسلَّم يتَّخذ أحدكم السَّائمة (1) فيشهد الصَّلاة في جماعة فتتعذر عليه سائمته (1) فيقول لو طلبت لسائمتى مكانًا هو أكلأ من هذا (2) فيتحوَّل ولا يشهد إلَّا الجمعة، فتتعذر عليه سائمته، فيقول لو طلبت لسائمتى مكانًا هو أكلأ من هذا، فيتحوَّل (3) فلا يشهد الجمعة ولا الجماعة فيطبع على قلبه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিনা কারণে জুমু'আ ত্যাগ করার কাফফারা
১৫২৮. সামুরা ইবন জুন্দুব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে জুমু'আর নামায ছেড়ে দেয়, সে যেন একটি দীনার (স্বর্ণমুদ্রা) সাদকা করে দেয়, আর যদি তা না পায় তাহলে সে যেন অর্ধ দীনার সাদকা করে।
(নাসাঈ, আবূ দাউদ, হাকেম মুসতাদরাক গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, হাদীসের সনদ সহীহ।)
كتاب الصلاة
فصل منه فى كفارة من ترك الجمعة بغير عذر
(1532) عن سمرة بن جندب رضى الله عنه عن النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم قال من ترك جمعةً فى غير عذرٍ فليتصدَّق بدينار (4) فإن لم يجد فبنصف دينار (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) বৃষ্টি অথবা ঈদের দিন জুমু'আর নামাযে উপস্থিত না হওয়ার বৈধতা
১৫২৯. ইয়াস ইবনে আবি রামলা শামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুয়াবীয়া (রা)-এর সাথে উপস্থিত ছিলাম। তিনি যায়েদ ইবনে আরকাম (রা)-কে প্রশ্ন করলেন, আপনি রাসূল (ﷺ)-এর সাথে একই দিনে দুই ঈদ অর্থাৎ ঈদ ও জুমু'আর নামাযে উপস্থিত ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, তিনি দিনের প্রথম অংশে ঈদের সালাত আদায় করেছেন, আর জুমু'আর সালাত না পড়ার অনুমতি দিয়েছেন। রাসূল (ﷺ) বললেন, তবে যে ব্যক্তি ঈদের নামায পড়বে সে ইচ্ছে করলে জুমু'আর নামায পড়তে পারে।
(আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, সহীহ ইবনে খুযাইমা, বায়হাকী, সুনানে কুবরা, মুসতাদরাকে হাকিম, হাদীসের সনদ সহীহ।)
كتاب الصلاة
(4) باب جواز التخلف عن الجمعة اذا صادفت يوم عيد أو مطر
(1533) عن إياس بن أبى رملة الشَّامى قال شهدت معاوية سأل زيدابن أرقم رضى الله عنه شهدت (1) مع رسول الله صلى الله عليه وسلم عيدين اجتمعا، قال نعم، صلَّى العيد أوَّل النَّهار ثمَّ رخَّص فى الجمعة (2) فقال من شاء أن يجمِّع فليجمِّع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) বৃষ্টি অথবা ঈদের দিন জুমু'আর নামাযে উপস্থিত না হওয়ার বৈধতা
১৫৩০. আবু মালীহ ইবনে উসামা (রা)-তাঁর পিতা থেকে বর্ণনা করেন, জুমু'আর দিন বৃষ্টি হলে রাসূল (ﷺ) মুয়াযযিনকে নির্দেশ দিলেন, বলে দাও, আজকের নামায অথবা আজকের জুমু'আর নামায ঘরে পড়তে হবে।
(আবু দাউদ, নাসাঈ, বায়হাকী সুনানে কুবরা।)
كتاب الصلاة
(4) باب جواز التخلف عن الجمعة اذا صادفت يوم عيد أو مطر
(1534) عن أبي مليح بن أسامة عن أبيه قال أصاب النَّاس فى يوم جمعة يعنى مطرًا (1) فأمر النَّبيَّ صلَّى الله عليه وآله وسلَّم أن (2) الصَّلاة اليوم أو الجمعة اليوم فى الرحال
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) বৃষ্টি অথবা ঈদের দিন জুমু'আর নামাযে উপস্থিত না হওয়ার বৈধতা
১৫৩১. (খত) আম্মার ইবনে আবি আম্মার (রা) থেকে বর্ণিত, তিনি একদিন আব্দুর রহমান ইবনে সামুরা (রা)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন, আব্দুর রহমান তখন উম্মে আবদুল্লাহ্ (রা)-এর খালের পাশে ছিলেন। তার গোলাম, কর্মচারী ও সহচরদের উপর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল। আম্মার আবদুর রহমানকে বললেন, হে আবূ সাঈদ! (অর্থাৎ হে আবদুর রহমান!) জুমু'আর সালাতের তখন কি হবে, তখন আবদুর রহমান ইবনে সামুরা (রা) বললেন, রাসূল (ﷺ) বলেছেন, যে দিন প্রচণ্ড বৃষ্টি হবে, সে দিন তোমাদের কেউ বাড়িতে সালাত আদায় করতে পারে।
(হায়সামী বলেন, সনদের এক ব্যক্তি সম্পর্কে কিছু মতভেদ আছে।)
كتاب الصلاة
(4) باب جواز التخلف عن الجمعة اذا صادفت يوم عيد أو مطر
(1535) خط حدثنا عبد الله قال وجدت فى كتاب أبى بخطِّ يده وأكبر علمى أنِّى قد سمعته منه ثنا ناصح بن العلاء مولى بنى هاشمٍ ثنا عمَّار ابن أبى عمَّار مولى بنى هاشمٍ أنَّه مرَّ على عبد الرَّحمن بن سمرة وهو على نهر أم عبد الله (3) تسيل الماء على غلمته ومواليه، فقال له عمَّارٌ (4) يا أبا سعيدٍ الجمعة، فقال عبد الرحمن بن سمرة إنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم كان يقول إذا كان يوم مطرٍ وابلٍ (5) فليصلِّ أحدكم في رحله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জুমু'আর সময়ের বর্ণনা
১৫৩২. যুবায়র ইবনে আওয়াম (রা) থেকে বর্ণিত, আমরা রাসূল (ﷺ)-এর সাথে জুমু'আর নামায আদায় করার পর তাড়াতাড়ি মদীনার দূর্গগুলির মধ্য দিয়ে যেতাম, তখন দেখতাম এ সকল দূর্গ বা বড় বাড়ির ছায়া কেবলমাত্র কদম পরিমাণ হেলে গিয়েছে। একই সূত্রে তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, আমরা এক কদম পরিমাণ সূর্যের ছায়া দেখতাম। অথবা বলেন, আমরা শুধুমাত্র কদম পরিমাণ সূর্যের ছায়া হেলে যেতে দেখতাম।
(হায়সামী বলেন, সনদে একজন অজ্ঞাত ব্যক্তি আছেন, ফলে সনদ দুর্বল।)
كتاب الصلاة
(5) باب ما جاء في وقت الجمعة
(1536) عن الزبير بن العوَّام رضي الله عنه قال كنَّا نصلِّي مع رسول الله صلى الله عليه وسلم الجمعة ثمَّ ننصرف فنبتدر (1) في الآجام فلا نجد (2) إلاَّ قدر موضع أقدامنا، قال يزيد الآجام هي الآطام (3) (وعنه من طريق ثانٍ (4) بنحوه وفيه). فما نجد من الظِّلِّ إلاَّ موضع أقدامنا، أو قال فما نجد من الظِّلِّ موضع أقدامنا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জুমু'আর সময়ের বর্ণনা
১৫৩৩, মুহাম্মদ ইবনে কা'ব কুরযী থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণনা করেন, তিমি বলেন আমরা ইবনে মাসউদ (রা)-এর সাথে জুমু'আর দিন কুফার মসজিদে অবস্থান করছিলাম। সে সময় উমর ইবনুল খাত্তাব (রা)-এর পক্ষ থেকে আম্মার ইবনে ইয়াসির (রা) কুফার গভর্ণর ছিলেন এবং আবদুল্লাহ ইবনে মাসউদ বায়তুল মালের দায়িত্বে ছিলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) সূর্যের ছায়ার দিকে তাকিয়ে দেখেন উহা জুতার ফিতা পরিমাণ ঢলে পড়েছে, অতঃপর তিনি বলেন, যদি তোমাদের গভর্ণর তোমাদের নবী (ﷺ)-এর সুন্নাত অনুসরণ করেন তাহলে তিনি এখনই বের হবেন। আল্লাহর কসম! আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-এর কথা শেষ না হতেই আম্মার ইবনে ইয়াসির (রা) (এখনই) সালাত (হবে) বলতে বলতে বের হয়ে পড়লেন।
(ইমাম আহমদ ছাড়া কেউ এ হাদিসটি বর্ণনা করে নি, সনদ দুর্বল।)
كتاب الصلاة
(5) باب ما جاء في وقت الجمعة
(1537) عن محمدَّ بن كعب القرظيِّ عمَّن حدَّثه عن عبد الله بن مسعود قال بينا نحن معه يوم الجمعة في مسجد الكوفة وعمَّار بن ياسر أمير على الكوفة لعمر بن الخطَّاب وعبد الله بن مسعود على بيت المال إذ نظر عبد الله بن مسعود إلى الظِّلِّ فرآه قدر الشراك (1) فقال إن يصب صاحبكم (2) سنَّة نبيِّكم صلَّى الله عليه وآله وسلَّم يخرج الآن، قال فو الله ما فرغ عبد الله بن مسعود من كلامه حتَّى خرج عمَّار بن ياسر يقول الصَّلاة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জুমু'আর সময়ের বর্ণনা
১৫৩৪. আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) সূর্য (মধ্যাকাশ থেকে) হেলে যাওয়ার সময় জুমু'আর সালাত আদায় করতেন, আর যখন মক্কা থেকে সফরে বের হতেন, তখন যুল হুলাইফা নামক স্থানে যোহরের নামায দু'রাকাত (কসর) পড়তেন।
(মুসনাদে আবু ইয়ালা, হাদীসের বর্ণনাকারিগণ নির্ভরযোগ্য। হাদীসের প্রথম অংশ বুখারী, আবু দাউদ ও তিরমিযী সংকলন করেছেন।)
كتاب الصلاة
(5) باب ما جاء في وقت الجمعة
(1538) عن أنس بن مالك رضي الله عنه أنَّ النبيَّ صلَّى الله عليه وآله وسلَّم كان يصلى الجمعة حين تميل الشَّمس (3) وكان إذا خرج إلى مكَّة (4) صلَّى الظُّهر بالشَّجرة سجدتين.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৩৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জুমু'আর সময়ের বর্ণনা
১৫৩৫. আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী করীম (ﷺ)-এর সাথে জুমু'আর নামায পড়তাম, তারপর দুপুরের শয়ন ও কাইলুলা করতাম।
(বুখারী।)
كتاب الصلاة
(5) باب ما جاء في وقت الجمعة
(1539) وعنه أيضًا قال كنَّا نصلِّى مع رسول الله صلَّى عليه وآله وسلَّم الجمعة ثمَّ نرجع إلى القائلة فنقيل (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জুমু'আর সময়ের বর্ণনা
১৫৩৬. জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল (ﷺ)-এর সাথে জুমু'আ পড়তাম, তারপর জুম'আ থেকে ফিরে এসে কাইলুলা করতাম। আবু আহমদ বলেন, আমরা বনী সালামার এলাকায় ফিরে এসে কাইলুলা করতাম। বনী সালামার এলাকাটি মদীনা থেকে দুই মাইল দূরে অবস্থিত ছিল।
(ইমাম আহমদ ছাড়া জাবিরের এ শব্দ অন্য কেউ উল্লেখ করেন নি, বুখারী ও ইমাম আহমদ আনাস থেকে পূর্বের হাদীসটি সংকলন করেছেন। যার অর্থ একই।)
كتاب الصلاة
(5) باب ما جاء في وقت الجمعة
(1540) عن أبى أحمد حدَّثنى عقبة بن عبد الرحمن بن جابر عن جابر ابن عبد الله رضي الله عنهما قال كنا نصلِّى مع رسول الله صلى الله عليه وسلم الجمعة ثمَّ نرجع فنقيل، قال أبو أحمد ثم نرجع إلى بنى سلمة (2) فنقيل، وهو على ميلين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জুমু'আর সময়ের বর্ণনা
১৫৩৭. জা'ফর ইবনে মুহাম্মদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির (রা)-কে প্রশ্ন করেছিলাম, রাসূল (ﷺ) কখন জুম'আ পড়তেন? তিনি বলেন, আমরা রাসূল (ﷺ)-এর সাথে জুমু'আর নামায পড়তাম, অতঃপর ফিরে আসতাম এবং আমাদের উষ্ট্রীগুলোকে বিশ্রাম দিতাম। জা'ফর (রা) বলেন, সূর্য ঢলে যাওয়ার সময় উষ্ট্রীগুলো বিশ্রাম দেওয়া হতো।
(মুসলিম, নাসাঈ, বায়হাকী।)
كتاب الصلاة
(5) باب ما جاء في وقت الجمعة
(1541) عن جعفر بن محمَّد عن أبيه قال سألت جابرًا متى كان رسول الله صلى الله عليه وسلم يصلِّى الجمعة؟ فقال كنَّا نصلِّيها مع رسول الله صلى الله عليه وسلم ثمَّ نرجع فنريح نواضحنا (1) قال جعفر وإراحة النَّواضح قال جعفر وإراحة النَّواضيح حين نزول الشَّمس.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জুমু'আর সময়ের বর্ণনা
১৫৩৮, সাহাল ইবনে সা'আদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকদেরকে দেখতাম জুমু'আর নামায পড়ার পরে তারা বিশ্রাম গ্রহণ করতেন এবং দুপুরের আহার গ্রহণ করতেন। (তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন,) আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে জুমু'আর নামায পড়ার পরে বিশ্রাম গ্রহণ করতাম এবং দুপুরের আহার করতাম।
(বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
(5) باب ما جاء في وقت الجمعة
(1542) عن سهل بن سعدٍ السَّاعدي رضي الله عنه قال رأيت الرِّجال تقيل (2) وتتغذَّى بعد الجمعة (وعنه من طريق ثان) (3) كنَّا نقيل ونتغذَّى بعد الجمعة مع رسول الله صلَّى الله عليه وآله وسلَّم.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জুমু'আর সময়ের বর্ণনা
১৫৩৯. ইয়াস ইবনে সালামা ইবনুল আকওয়া (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল (ﷺ)-এর সাথে জুমু'আর নামায পড়ার পর যখন ফিরে আসতাম তখন প্রাচীরগুলির ছায়া গ্রহণের উপযোগী কোন ছায়া পড়তো না। (অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার পর পরই নামায পড়া হতো)।
(বুখারী, মুসলিম, নাসাঈ, আবু দাউদ।)
كتاب الصلاة
(5) باب ما جاء في وقت الجمعة
(1543) عن إياس بن سلمة بن الأكوع عن أبيه رضي الله عنه قال كنَّا نصلى مع رسول الله صلى الله عليه وسلم الجمعة ثمَّ نرجع فلا نجد للحيطان فيئًا يستظل فيه (4)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৪০, ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি তাঁকে জুমু'আর দিনে গোসল ওয়াজিব কিনা এ ব্যাপারে প্রশ্ন করে। উত্তরে তিনি বললেন, গোসল ওয়াজিব নয়, তবে যদি কেউ ইচ্ছে করে সে গোসল করতে পারে। গোসল কিভাবে শুরু হয়েছে সে সম্পর্কে আমি তোমাদের বলবো? (প্রথম যামানায়) লোকেরা গরিব ছিল, তারা পশমের পোশাক পরিধান করত, নিজেদের পিঠে করেই খেজুর বাগান সেচ দিত। অন্যদিকে মসজিদে নববী ছিল সংকীর্ণ ও নীচু ছাদবিশিষ্ট, মানুষ পশমের পোশাক পরিধান করে মসজিদে গমন করতো, এতে তারা ঘর্মসিক্ত হয়ে যেতো। তেমনিভাবে রাসুল (ﷺ)-এর মিম্বার ছিল ক্ষুদ্র আকারের তিনটি স্তরে বিভক্ত। পশমের পোশাকের কারণে মানুষ ঘামিয়ে যেতো এবং তাদের শরীর দুর্গন্ধ পশমের দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। এতে লোকজনের মধ্যে পরস্পর পরস্পরের কষ্ট হতো, এমনকি দুর্গন্ধ মিম্বারের কাছে রাসূল (ﷺ)-এর নিকট পৌছে যেতো। এ অবস্থা দেখে রাসূল (ﷺ) বললেন, হে মানুষেরা, তোমরা যখন জুমু'আর নামাযে আসবে গোসল করে আসবে। আর যদি তোমাদের কারও নিকট উত্তম সুগন্ধি থাকে তাহলে সে সুগন্ধি লাগিয়ে আসবে।
(আবু দাউদ, বায়হাকী, সুনানে কুবরা, হাকেম মুসতাদরাক গ্রন্থে, তাহাভী, হাকিম বলেন, বুখারীর শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1544 عن ابن عبَّاس رضى الله عنهما وسأله رجل عن الغسل يوم الجمعة أواجب هو؟ قال لا، ومن شاء اغتسل، وسأحدِّثكم عن بدء الغسل، كان النَّاس محتاجين (1) وكانوا يلبسون الصُّوف وكانوا يسقون النَّخل على ظهورهم (2) وكان مسجد النَّبىِّ صلى الله عليه وسلم ضيِّقًا متقارب السَّقف (3) فراح النَّاس فى الصُّوف فعرقوا وكان منبر النَّبىِّ صلى الله عليه وسلم قصيرًا، وإنما هو ثلاث درجات (4) فعرق النَّاس فى الصُّوف فثارت (5) أرواحهم أرواح الصُّوف فتأذَّى بعضهم ببعض حتَّى بلغت أرواحهم رسول الله صلى الله عليه وسلم وهو على المنبر، فقال يا أيُّها النَّاس إذا جئتم الجمعة فاغتسلوا وليمس (6) أحدكم من أطيب طيبٍ إن كان عنده
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৪১, আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা নিজেদের কাজ-কর্ম নিজেরাই করত। আর যখন জুমু'আর নামাবে যেত তাদের স্বাভাবিক অবস্থায় চলে যেত। যে কারণে তাদেরকে বলা হলো, তোমরা গোসল করে আসলে ভাল হতো।
(বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1545) عن عائشة رضي الله عنهت قالت كان النَّاس عمَّال أنفسهم (1) فكانوا يروحون كهيئتهم (2) فقيل لهم لو اغتسلتم (3)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৪২. আবু সাঈদ খুদরী (রা) ও আবু হুরায়রা (রা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করে, মিসওয়াক করে, সামর্থ থাকলে সুগন্ধি লাগায়, উৎকৃষ্ট পোশাক পরিধান করে, ঘর থেকে বের হয়ে মসজিদে উপস্থিত হয়, মানুষের ঘাড় না ডিঙ্গায়, তার যতটুকু ইচ্ছে হয় ততক্ষণ (সুন্নাত) নামায পড়ে। এরপর ইমাম বেরিয়ে আসলে সে নীরব হয়ে যায় এবং নামায শেষ হওয়া পর্যন্ত কোন কথা না বলে তাহলে এ জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার গুনাহ (সগীরা) সমূহ মাফ করে দেয়া হয়।
আবু হুরায়রা (রা) বলেন, তার আরো অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করে দেয়া হয়। (অর্থাৎ দশদিন) আল্লাহ একটি পুণ্যের বিপরিতে দশটি নেকী দান করবেন।
(মুসলিম, আবু দাউদ।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1546) عن أبى سعيد الخدري وأبى هريرة رضى الله عنهما قالا قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة واستاك ومسَّ من طيب إن كان عنده ولبس من أحسن ثيابه ثمَّ خرج حتَّى يأتي المسجد فلم يتخطَّ رقاب النَّاس حتَّى ركع ما شاء أن يركع ثمَّ أنصت (4) إذا اخرج الإمام فلم يتكلَّم حتَّى يفرغ من صلاته (5) كانت كفَّارة لما بينها وبين الجمعة التى قبلها (6) قال وكان أبو هريرة يقول وثلاثة أيَّام زيادة (1) إنَّ الله جعل الحسنة بعشر أمثالها.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৪৩. আবু যর (রা) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেন, যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন বা তার পরিবারের যে (সুগন্ধ) তেল আছে তা শরীরে লাগায়, এর পর জুমু'আর নামাযে আসে। কোন কথা না বলে এবং আগে যাওয়ার জন্য দু'জনের মাঝে ফাঁক না করে, তার এক জুমু'আ থেকে পরবর্তী জুমু'আর মধ্যবর্তী সময়ের গুনাহসমূহ ক্ষমা করা হয়। (দ্বিতীয় বর্ণনায়) উবাদা ইবনু আমির থেকে আরো অতিরিক্ত তিনদিনের উল্লেখ আছে।
(ইবনে আমির-এর অতিরিক্ত তিনদিন একথাটি বাদে সনদের দিক থেকে উত্তম।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1547) عن أبى ذر رضي الله عنه عن النبي صلَّى الله عليه وآله وسلَّم قال من اغتسل أو تطهَّر (2) فأحسن الطُّهور ولبس من أحسن ثيابه ومسَّ ما كتب الله له من طيب (3) أو دهن أهله (4) ثمَّ أتى الجمعة فلم يلغ (5) ولم يفرِّق بين اثنين (6) غفر له ما بينه وبين الجمعة الأخرى (ومن طريق ثانٍ) حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا يونس ثنا ليث عن محمَّدٍ يعنى ابن عجلان عن سعيد بن أبي سعيدٍ عن أبيه عن عبد الله بن وديعة الخدريِّ عن أبى ذرّ رضى الله عنه (مثله وفيه) قال محمَّد فذكرت لعبادة بن عامر بن عمر وبن حزم فقال صدق وزيادة ثلاثة أيَّامٍ.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৪৪, সালমান ফারসী (রা) রাসুল করীম (ﷺ) থেকে পূর্বের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন
(বুখারী, নাসাঈ।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1548) وعن سلمان الخير (1) رضى الله عنه عن النَّبيِّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم بنحو الطَّريق الأولى من الحديث السَّابق.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫৪৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৪৫. সালমান ফারসী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (ﷺ) আমাকে বললেন, তুমি কি জান জুমু'আর দিন কি? আমি বললাম, এ দিন আপনাদের পিতাকে সৃষ্টি করা হয়েছে। রাসূল (ﷺ) বললেন, বরং আমি জানি জুমু'আর দিন কি। যে ব্যক্তি সে দিন উত্তমভাবে পবিত্রতা অর্জন করে, জুমু'আর নামাযে আসে এবং ইমামের নামায পড়া পর্যন্ত নীরব থাকে, তার এ জুমু'আ ও পরবর্তী জুমু'আর মধ্যখানে সমুদয় গুনাহ কাফ্ফারা হয়ে যায়, যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে।
(তবারানী, মু'জামুল করীর, হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1549) وعنه أيضًا رضى الله عنه قال قال لى النَّبيِّ صلى الله عليه وسلم أتدرى ما يوم الجمعة؟ قلت هو اليوم الَّذى جمع الله فيه أباكم (2) قال لكنِّى أدرى ما يوم الجمعة، لا يتطهَّر الرَّجل فيحسن طهوره ثمَّ يأتى الجمعة فينصت حتَّى يقضي الإمام صلاته إلَّا كان كفَّارة له ما بينه وبين الجمعة المقبلة ما اجتنبت المقتلة (1)
tahqiq

তাহকীক: