মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ১৪৭০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৬৬) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, নিশ্চয়ই নবী (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের সারিগুলোকে সোজা করে নাও, সারিগুলো ঘন ঘন করে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যেই সত্তার হাতে মুহাম্মাদের জীবন, তাঁর শপথ করে বলছি, আমি অবশ্যই দেখতে পাই শয়তানরা সারির ফাঁকে ফাঁকে প্রবেশ করে যেন তারা (শয়তানরা) ছাগলের ছোট ছোট বাচ্চা।
হাদীসটি নাসায়ী, মুস্তাদরাকে হাকিম ও সহীহ ইবনে খুযাইমাতে বর্ণিত হয়েছে। আবু দাউদে সংক্ষিপ্তরূপে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1470) عن أنس بن مالك رضى الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم رصُّوا صفوفكم وقاربوا بينها وحاذوا بالأعناق فوالذَّى نفس محمَّدٍ بيده إنِّى لأدرى الشَّياطين تدخل من خلل الصُّفوف كأنَّها الحذف
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৬৭) বারা ইবন্ আযিব (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের সারিগুলোকে সোজা কর, তাতে যেন মেষশাবকদের দু'পায়ের ফাঁকের মত কোন ফাঁক না থাকে। তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, মেষশাবকদের দু'পায়ের ফাঁকা অংশ সেটা কি? তিনি বললেন, ইয়েমেন থেকে আগত কৃষ্ণ ছাগলের ন্যায়।
(হাদীসটি আবু দাউদ, নাসায়ী ও বায়হাকীতে বর্ণিত হয়েছে। এ হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1471) عن البراء بن عازبٍ رضى الله عنهما قال قال رسول الله الله صلَّى الله عليه وآلخ وسلَّم أقيموا صفوفكم لا يتخلَّلكم كأولاد الحذف، قيل يا رسول الله وما أولاد الجذف؟ قال سودٌ جردٌ تكون بأرض اليمن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৬৮) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, নিশ্চয়ই আমি আমার পিছনে তেমন দেখতে পাই যেমন আমার সামনে দেখতে পাই, এখানে কোন বর্ণনায়। অতএব, তোমরা সারিগুলো সোজা কর এবং রুকু ও সিজদা উত্তমভাবে আদায় কর।
(হাদীসটি হাকিম তাঁর মুস্তাদরাকে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1472) عن أبي هريرة رضى الله عنه عن النَّبيِّ صلَّى الله عليه وآله وسلَّم قال إنِّى أنظر أو إنِّى لأنظر ما ورائى كما أنظر إلى ما بين يديَّ، فسوُّا صفوفكم وأحسنوا ركوعكم وسجودكم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৬৯) উক্ত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তোমরা সালাতের সারি ভালভাবে সোজা কর। সালাতে পুরুষদের জন্য সর্বোত্তম সারি সামনেরটা। আর নিকৃষ্ট (কম মর্যাদাপূর্ণ) সারি পিছনেরটা। আর সালাতে মেয়েদের জন্য সর্বোত্তম সারি পিছনেরটা আর নিকৃষ্ট (কম মর্যাদাপূর্ণ) সারি সামনেরটা।
(হাইছামী এ হাদীসটি বর্ণনা করেছেন শাব্দিক ভিন্নতায়। এ হাদীসের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1473) وعنه أيضًا عن النَّبىِّ صلَّى الله عليه وآله وسلًّم قال أحسنوا إقامة الصُّفوف فى الصَّلاة، خير صفوف الرِّجال فى الصَّلاة أوَّلها، وشرُّها آخرها، وخير صفوف النِّساء فى الصَّلاة آخرها، وشرُّها أوَّلها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৭০) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের সারিগুলো সোজা করে নাও। কেননা, সালাতের সারি সোজা করা সালাতের পূর্ণতার অংশ।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী ও ইবন মাজাহয় বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1474) عن أنس بن مالكٍ رضى الله عنه قال قال رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم سُّووا "وفي روايةٍ أتمُّوا" صفوفكم فإنَّ تسوية الصفوف من تمام الصَّلاة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৭১) উক্ত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের সারিগুলোকে সোজা করে নাও। কেননা উত্তম সালাতের বৈশিষ্টা হল সারি সোজা করা।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ ও বায়হাকীতে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1475) وعنه أيضًا قال قال رسول الله صلَّى الله عليه وسلم وآله وسلَّم أقيموا صفوفكم فإنَّ من حسن الصَّلاة إقامة الصفِّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৭২) মুস'আব ইবন সাবিত ইবন আবদুল্লাহ ইবন্ যুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, ইমামের স্থানে রাখা কাঠখণ্ড সম্পর্কে জানতে চাইলাম। কিন্তু আমাদের কেউই সে সম্পর্কে কিছু বলতে পারল না। অর্থাৎ ঐ কাঠখণ্ড ঐ স্থানে স্থাপন করার কারণ সম্পর্কে কিছুই বলতে পারল না। মুস'আব বলেন, আমাকে মুহাম্মদ ইবন মুসলিম ইবন সায়িব ইবন খাব্বাব (যিনি ছোট কিরাতে সালাত আদায় করতেন) খবর দিয়েছেন, অতঃপর তিনি বললেন, একদা আনাস ইবন মালিক (রা) আমার কাছে বসা ছিলেন, অতঃপর তিনি বললেন, তুমি কি জান এটা (কাঠখণ্ড)-কে কেন এখানে রাখা হয়েছে? আমি এ ব্যাপারে কাউকে জিজ্ঞেস করি নি। অতঃপর আমি বললাম, না। আল্লাহর কসম। আমি জানি না কেন এটাকে এখানে স্থাপন করা হয়েছে। এরপর আনাস বললেন, রাসূল (ﷺ) (সালাতের প্রাক্কালে) এটার উপর ডান হাত রাখতেন, অতঃপর আমাদের দিকে তাকাতেন এবং বলতেন, তোমরা তোমাদের সারিগুলো সোজা কর। কোন
(হাদীসটি মুসলিম ও আবু দাউদে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1476) عن مصعب بن ثابت بن عبد الله بن الزَّبير قال طلبنا علم العود الذَّى فى مقام الإمام فلم نقدر على أحدٍ يذكر لنا فيه شيئًا قال مصعبٌ فأخبرنى محمدَّ بن مسلم رضى اله عنه يومًا فقال هل تدرى لم صنع هذا؟ ولم أسأله عنه، فقلت لا والله لا أدرى لم صنع، فقال أنسٌ كان رسول الله صلى الله عليه وسلم يضع عليه يمينه ثم يلتفت إلينا فيقول استووا واعدلوا صفوفكم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৭৩) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল (ﷺ) বলেছেন, তোমরা প্রথম সারি পূর্ণ কর, অতঃপর তার পরের সারি, যদি কোন সারিতে কোন কমতি থাকে তবে তা থাকবে শেষ সারিতে।
(হাদীসটি আবু দাউদে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1477) عن أنس بن مالكٍ رضى الله عنه أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم قال أتمُّوا الصَّفَّ الأول ثمَّ الذَّى يليه، فإن كان نقصٌ فليكن فى الصَّف المؤخَّر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অধ্যায়: সালাতের সারি সোজা সুসামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে উৎসাহ এবং তার কল্যাণ ও অকল্যাণ বর্ণনা প্রসঙ্গ
(১৪৭৪) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন যে, আল্লাহ তা'আলা এবং ফেরেশতা যারা (সালাতের) সারিতে মিলিত হয় তাদের জন্য সালাত/দু'আ পাঠ করতে থাকেন। আর যে সারির কোন ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ এ কারণে তার মর্যাদা বাড়িয়ে দেন।
(হাদীসটি নাসায়ী, আবু দাউদ ও বায়হাকীতে বর্ণিত হয়েছে। এ হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
(6) باب الحث على تسوية الصفوف ورصها وبيان خيرها من شرها
(1478) عن عائشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله عزَّ وجلَّ وملائكته عليهم السَّلام يصلُّون على الَّذين يصلون الصُّفوف، ومن سدَّ فرجةً رفعة الله بها درجةً
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৭৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অধ্যায়ঃ প্রথম সারির ফযীলত সম্পর্কে
(১৪৭৫) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, মানুষেরা যদি জানত যে, আযান ও প্রথম সারিতে কী (ফযীলত) রয়েছে? তবে অবশ্যই সে তা লাভে সচেষ্ট হতো এবং তা লাভ করতো। আর যদি তারা জানতো যে, তাকবীরের (তাহরীমা) মাঝে কী (ফযীলত) রয়েছে, তাহলে তারা অবশ্যই তা পেতে অগ্রগামী হতো। আর যদি তারা জানতো ইশা ও ফজরের (জামা'আতে) কী (ফযীলত) রয়েছে, তাহলে অবশ্যই তারা এই দুই জামা'আতে হাযির হতো। যদি তাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হতো তবুও।
كتاب الصلاة
(7) باب ما جاء فى فضل الصف الاول
(1479) عن أبى هريرة رضي الله عنه قال قال رسول الله صلَّى الله عليه وسلَّم لو يعلم النَّاس ما فى النَّداء والصَّفِّ الأول ثمَّ لم يجدوا إلاَّ أن يستهموا عليه لا استهموا عليه، ولو يعلمون ما فى التَّهجير لا استبقوا إليه، ولو يعلمون ما فى العشاء والصُّبح لأتوهما ولو حبوًا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অধ্যায়ঃ প্রথম সারির ফযীলত সম্পর্কে
(১৪৭৬) নু'মান ইবন বশীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা ও তাঁর ফেরেশতাকুল প্রথম সারির (সালাতীদের) উপরে দু'আ পাঠ করতে থাকেন। কোন কোন বর্ণনায় الصف الأول এর স্থলে الصفوف الأولى এসেছে।
(হাদীসটি তবারানী মু'জামুল কাবীরে ও বায়হাকীতে বর্ণিত হয়েছে। এ হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى فضل الصف الاول
(1480) عن الَّنعمان بن بشير رضى الله الله عنه قال سمعت النَّبيَّ صلى الله عليه وسلم يقول إنَّ الله عزَّ وجلَّ وملائكته يصلُّون على الصَّف الأولَّ أو الصُّفوف الأولى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অধ্যায়ঃ প্রথম সারির ফযীলত সম্পর্কে
(১৪৭৭) বারা ইবন আযিব (রা) থেকে অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন। তবে على الصفوف الأولى কথাটি বলেন নি। কোন কোন বর্ণনায় على الصف المقدم কথাটি এসেছে।
(হাদীসটি আবু দাউদ, নাসায়ী, মুস্তাদরাকে হাকিম, হুযাইমা, ইবন্ হিব্বান ও হায়সামী বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى فضل الصف الاول
(1481) وعن البراء بن عازبٍ رضى الله عنهما نخوه إلاَّ أنَّه قال على الصُّفوف الأول (وفى لفظٍ) على الصَّفِّ المقدَّم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অধ্যায়ঃ প্রথম সারির ফযীলত সম্পর্কে
(১৪৭৮) ইরবাদ ইবন সারিয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল (ﷺ) অগ্রবর্তী সারির (সালাতীদের) জন্য ইস্তিগফার করতেন তিনবার, আর দ্বিতীয় সারির জন্য একবার ইস্তিগফার করতেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, হায়ছামী হাদীসটি বর্ণনা করেছেন। সনদের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى فضل الصف الاول
(1482) عن العرباض بن سارية رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يستغفر للصَّف المقدَّم ثلاثًا وللثَّانى مرَّة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অধ্যায়ঃ প্রথম সারির ফযীলত সম্পর্কে
(১৪৭৯) উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, (সালাতের) অগ্রবর্তী সারি ফেরেশতাদের সমতুলা। আর যদি তোমরা জানতে প্রথম সারিতে মিলিত হবার ফযীলত কী তবে তা পেতে তোমরা প্রতিযোগিতা করতে।
(হাদীসটি শাব্দিক ভিন্নতা সহকারে নাসায়ী, ইবন মাজাহ ও খুযাইমার সহীহে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى فضل الصف الاول
(1483) عن أبىِّ بن كعبٍ رضى الله عنه عن النَّبيِّ صلى الله عليه وسلم الصَّفُّ المقدَّم على مثل صفِّ الملائكة ولو تعلمون فضيلته لابتدرتموه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অধ্যায়ঃ প্রথম সারির ফযীলত সম্পর্কে
(১৪৮০) আবূ উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাকুল প্রথম সারির (সালাতীদের) উপরে সালাত পাঠ করে থাকেন। তাঁরা (সাহাবীরা) বললো, হে আল্লাহর রাসূল। দ্বিতীয় সারির উপরও। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাকুল প্রথম সারির (সালাতীদের) উপর সালাত পাঠ করে থাকেন। তারা (পুনরায়) বললো দ্বিতীয় সারির উপরও। তিনি (ﷺ) বললেন, দ্বিতীয় সারির - (সালাতীদের) উপরও। রাসূল (ﷺ) বললেন, তোমরা তোমাদের (সালাতের) সারিগুলো সোজা করে নাও। কাঁধে ঝাঁধ মিলিয়ে দাঁড়াও। তোমাদের ভাইদের প্রতি বিনম্র হও (অর্থাৎ তাদের ইশারায় লাইন সোজা করে নাও) সারির মধ্যস্থিত ফাঁকা জায়গা পূর্ণ কর। কেননা শয়তান তোমাদের মধ্যে শূন্য স্থান দিয়ে প্রবেশ করে। অর্থাৎ ছোট ছোট মেষশাবকদের দুই পায়ের মাঝখানে যে ফাঁকা স্থান থাকে, এতটুকু পরিমাণ জায়গা দিয়েই শয়তান প্রবেশ করতে পারে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, হায়ছামী বলেন, তবারানী তাঁর মু'জামুল কাবীরে বর্ণনা করেছেন। সনদের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى فضل الصف الاول
(1484) عن أبى أمامة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله وملائكته يصلُّون على الصَّف الأوَّل، قالوا يا رسول الله وعلى الثَّانى، قال إنَّ الله وملائكته يصلُّون على الصَّف الأوَّل، قالوا يا رسول الله وعلى الثَّانى، قال إنَّ الله وملائكته يصلُّون على الصَّف الأوَّ قالوا يا رسول الله وعلى الثَّانى، قال وعلى الثَّانى، قال رسول الله صلى الله عليه وسلم سوُّوا صفوفكم وحاذوا بين مناكبكم ولينوا في أيدى إخوانكم وسُّدوا الخلل فإنَّ الشَّيطان يدخل بينكم بمنزلة الحذف، يعنى أولاد الضَّأن الصِّغار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অধ্যায়ঃ সাধারণ মানুষ ইমামের পূর্বে সারিবদ্ধ হবে কি না?
(১৪৮১) আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমাদেরকে দেখেছি যে, (আমাদের সময়ে) সালাত শুরু হতো না যতক্ষণ না আমাদের সারিগুলো পূর্ণ হতো। অতএব যে ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলিম হিসেবে সাক্ষাৎ করে খুশী হতে চায়, সে যেন এই সব ফরয সালাতসমূহের যথাযথ সংরক্ষণ করে যে সব সালাতের আযান দেয়া হয়। কেননা এগুলোই (আল্লাহর পক্ষ থেকে) প্রকৃত পদ্ধতি। আর আল্লাহ্ তা'আলা তাঁর নবীর জন্য এই পদ্ধতিকে প্রবর্তন করেছেন।
(হাদীসটি মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(8) باب هل بأخذ القوم مصافّهم قبل الامام أم لا
(1485) عن عبد الله (يعنى ابن مسعودٍ رضى الله عنه) قال لقد رأيتنا وما تقام الصلَّاة حتَّى تكامل بنا الصُّفوف، فمن سرَّه أن يلقى الله عزَّ وجلَّ غدًا مسلمًا فليحافظ على هؤلاء الصَّلوات المكتوبات حيث ينادى بهنَّ فإنَّهنَّ من سنن الهدى وإنَّ الله عزَّ وجلَّ قد شرع لنبيكم صلى الله عليه وسلم سنن الهدى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অধ্যায়ঃ সাধারণ মানুষ ইমামের পূর্বে সারিবদ্ধ হবে কি না?
(১৪৮২) আব্দুল্লাহ ইবন্ আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যখন সালাতের ইকামাত বলা হয় তখন তোমরা আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। আর তোমরা শান্তশিষ্ট হয়ে থাকবে। কোন কোন বর্ণনায় : إذا أقيمت الصلاة এর পরিবর্তে إذا نودى للصلاة বলা হয়েছে। অবশ্য সেখানে نودى দ্বারা ইকামাত উদ্দেশ্য।
(হাদীসটি বুখারী, মুসলিম ও অপর তিন সুনানে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(8) باب هل بأخذ القوم مصافّهم قبل الامام أم لا
(1486) عن عبد الله بن أبى قتادة عن أبيه رضى الله عنه قال قال رسول الله صلَّى الله عليه وآله وسلَّم إذا أقيمت الصَّلاة "وفى روايةٍ إذا نودي للصَّلاة" فلا تقوموا حتَّى ترونى وعليكم السَّكينة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অধ্যায়ঃ সাধারণ মানুষ ইমামের পূর্বে সারিবদ্ধ হবে কি না?
(১৪৮৩) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন (ইশার) সালাতের ইকামাত বলা হল এমতাবস্থায় রাসূল (ﷺ) মসজিদে (উদ্দেশ্য মসজিদের পাশে) এক ব্যক্তির সাথে আস্তে আস্তে কথা বলছিলেন, এরপর তিনি সালাতে দাঁড়ান নি যতক্ষণ না মানুষরা ঘুমিয়ে গেছে।
(উক্ত আনাস ইবন্ মালিক থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত হয়েছে) তিনি বলেন, একদা সালাতের ইকামাত বলা হল তখন তিনি এক ব্যক্তির সাথে কথা বলছিলেন এমতাবস্থায় মানুষদের অধিকাংশের তন্দ্রাভাব এসে গেল।
(হাদীসটি বুখারী, মুসলিম ও আবু দাউদে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(8) باب هل بأخذ القوم مصافّهم قبل الامام أم لا
(1487) عن أنس بن مالك رضي الله عنه قال أقيمت الصَّلاة ورسول الله صلى الله عليه وسلم نجتيٌ ارجلٍ فى المسجد فما قام إ'لى الصَّلاة حتَّى نان القوم (وعنه من طرقٍ ثانٍ) قال أقيمت الصلَّاة ورسول الله صلَّى الله تعالى وعلى آله وصحبه وسلَّم نجيٌّ لرجلٍ حتَّى نعس أو كاد ينعس بعض القوم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অধ্যায়ঃ সাধারণ মানুষ ইমামের পূর্বে সারিবদ্ধ হবে কি না?
(১৪৮৪) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সালাতের ইকামাত বলা হল, সারিগুলো সোজা করা হল, (কোন কোন বর্ণনায় এসেছে নবী (ﷺ) আমাদের মাঝে আসবার আগেই) অতঃপর নবী (ﷺ) আমাদের মাঝে আসলেন। অতঃপর তিনি যখন জায়নামাযে দাঁড়ালেন তাঁর স্মরণ হল যে, তিনি অপবিত্র। তিনি তখন আমাদেরকে বললেন, তোমরা তোমাদের স্থানেই থাক। অতঃপর তিনি ফিরে এলেন এবং গোসল করলেন। এরপর তিনি আমাদের দিকে বের হয়ে এলেন এমতাবস্থায় যে, তাঁর মাথা থেকে পানি টপটপ করে পড়ছিল। অতঃপর তিনি তাকবীর দিলেন এবং আমাদের সাথে সালাত আদায় করলেন।
(হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(8) باب هل بأخذ القوم مصافّهم قبل الامام أم لا
(1488) عن أبى هريرة رضى الله عنه قال أقيمت الصلَّاة وعدِّلت الصُّفوف قيمًا "وفي راويةٍ قبل أن يخرج إلينا النَّبيُّ صلى الله عليه وسلم" فخرج إلينا رسول الله صلى الله عليه وسلم، فلمَّا قام في مصلَّاة ذكر أنه جنب فقال لنا مكانكم، ثمَّ رجع فاغتسل، ثمَّ خرج إلينا ورأسه يقطر فكبَّر فصلَّينا معه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৮৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অধ্যায়: মুক্তাদীদের জন্য খুঁটিসমূহের মাঝে সারি করা মকরূহ প্রসঙ্গে
(১৪৮৫) আব্দুল হামিদ ইবন্ মাহমূদ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আনাস ইবন মালিক (রা)-এর সাথে জুমু'আর সালাত আদায় করলাম। আমাদেরকে কতগুলো খুঁটির দিকে পাঠানো হল, অতঃপর আমরা সেদিকে এগুলাম বা পিছু হটলাম। (রাবীর সন্দেহ) এরপর আনাস (রা) বললেন, আমরা রাসূল (ﷺ)-এর যুগে এ থেকে বেঁচে থাকতাম।
(হাদীসটি আবু দাউদ, নাসায়ী, তিরমিযী ও বায়হাকীতে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(9) باب كراهة الصف بين السوارى للمأموم
(1489) عن عبد الحميد بن محودٍ قال صلَّيت مع أنس بن مالكٍ رضي الله عنه يوم الجمعة فدفعنا على السَّوارى فتقدَّمنا أو تأخَّرنا فقال أنسٌ كنَّا نتَّقى على عبد رسول الله صلَّى الله عليه وسلَّم
tahqiq

তাহকীক: