মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭২৪ টি
হাদীস নং: ১৩৩০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) যে সকল কারণে জামা'আতে হাযির না হওয়া জায়েয হওয়ার ব্যাপারে যা বর্ণিত হয়েছে সে সম্পর্কিত অধ্যায়
(১৩২৬) আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, তিনি উমর ইবন আব্দুল আযীযের সাথে জামাতে সালাত আদায় করতেন না। উমর ইবন আব্দুল আযীয তাকে জিজ্ঞেস করলেন, আপনি এমনটি করেন কেন? তিনি জবাব দিলেন, আমি নবী (ﷺ)-কে সালাত আদায় করতে দেখেছি, আপনি যখন তাঁর মত করে সালাত আদায় করেন, তখন আমিও আপনার সাথে সালাত আদায় করি। আর যখন আপনি তাঁর সময়ে সালাত আদায় করেন না, তখনই একাকী সালাত আদায় করি এবং পরিবারের লোকজনের নিকট ফিরে যাই।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর রাবীগণ বিশ্বস্ত।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(5) باب ما جاء فى الأعذار التى تبيح التخلف عن الجماعة
(1330) عن أنس بن مالك (رض) أنَّه كان يخالف عمر بن عبد العزيز فقال له عمر ما يحملك على هذا؟ فقال إنَّى رأيت رسول الله صلَّى الله عليه وسلم وعلى آله وصحبه وسلَّم يصلَّى صلاةً متى توافقها أصلِّى معك. ومتى تخالفها أصلِّى وأنقلب إلى أهلي
তাহকীক:
হাদীস নং: ১৩৩১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩২৭) আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না।
উক্ত (আব্দুল্লাহ ইবন উমর) থেকে অন্য সনদে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে নিষেধ করো না।
(মুয়াত্তা মালিক, মুসলিম ও আবূ দাউদ।)

أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1331) عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا إماء الله مساجد الله (وعنه من طريقٍ ثانٍ) قال قال رسول الله صلَّى الله عليه وآله وسلَّم لا تمنعوا إماء الله أن يصلِّين فى المسجد
তাহকীক:
হাদীস নং: ১৩৩২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩২৮) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) বলেন, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যাওয়া থেকে বাধা দিও না, তারা যেন সুগন্ধিবিহীন বের হয়।
(আবু দাউদ, দারেমী, বাইহাকী ও ইবনে খুযাইমা। এর সনদ উত্তম)।
(আবু দাউদ, দারেমী, বাইহাকী ও ইবনে খুযাইমা। এর সনদ উত্তম)।
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1332) عن أبى هريرة رضى الله عنه عن النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم قال لا تمنعوا إماء الله مساجد الله وليخرجن تفلاتٍ
তাহকীক:
হাদীস নং: ১৩৩৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩২৯) যায়িদ ইবন খালিদ আল জুহানী (রা) থেকে বর্ণিত, তিনিও নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
(ইবনে হিব্বান, বাযযার ও তবারানী। এর সনদ হাসান।)
(ইবনে হিব্বান, বাযযার ও তবারানী। এর সনদ হাসান।)
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1333) عن زيد بن خالد الجهنيِّ رضى الله عنه عن النَّبيِّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم مثله
তাহকীক:
হাদীস নং: ১৩৩৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩৩০) আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) বলেছেন- তোমরা নারীদেরকে রাত্রিবেলায় সুগন্ধিমুক্ত অবস্থায় বের হওয়ার অনুমতি দাও।
লাইছ (সনদের একজন রাবী। "সুগন্ধিমুক্ত" শব্দটি উল্লেখ করেছেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, হাদীসটি আমি এ ভাষায় অন্যত্র পাইনি। তবে অনুরূপ অর্থবোধক হাদীস মুসলিম শরীফে রয়েছে।)
লাইছ (সনদের একজন রাবী। "সুগন্ধিমুক্ত" শব্দটি উল্লেখ করেছেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, হাদীসটি আমি এ ভাষায় অন্যত্র পাইনি। তবে অনুরূপ অর্থবোধক হাদীস মুসলিম শরীফে রয়েছে।)
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1334) عن مجاهدٍ عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ائذنوا باللَّيل تفلات "ليثٌ الَّذى ذكر تفلاتٍ"
তাহকীক:
হাদীস নং: ১৩৩৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩৩১) উক্ত আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন- কোন পুরুষ পরিবার-পরিজনকে মসজিদে আসা থেকে বাধা দিবে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর (রা)-এর এক ছেলে তাকে বললেন, আমরা তাদেরকে অবশ্যই মসজিদে যাওয়া থেকে বাধা দিব। একথা শুনে আব্দুল্লাহ ইবনে উমর (রা) বলেন- আমি তোমাকে রাসুল (ﷺ) থেকে হাদীস বর্ণনা করেছি অথচ তুমি এমনটি বলছ। এরপর আব্দুল্লাহ ইবনে উমর মৃত্যু পর্যন্ত তার সাথে আর কোন কথা বলেন নি।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন- হাদীসটি এ ভাষায় আমি অন্যত্র পাইনি, এর সনদ উত্তম, অনুরূপ অর্থবোধক হাদীস মুসলিম ও আবু দাউদে বর্ণিত হয়েছে )
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন- হাদীসটি এ ভাষায় আমি অন্যত্র পাইনি, এর সনদ উত্তম, অনুরূপ অর্থবোধক হাদীস মুসলিম ও আবু দাউদে বর্ণিত হয়েছে )
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1335) وعنه أيضًا عن عبد الله بن عمر أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال لا يمنعنَّ رجلٌ أهله أن يأتوا المساجد، فقال ابنٌ لعبد الله بن عمر فإنَّا نمنعهن، فقال عبد الله أحدِّثك عن رسول الله صلى الله عليه وسلم وتقول هذا، فما كلَّمه عبد الله حتَّى مات
তাহকীক:
হাদীস নং: ১৩৩৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩৩২) উক্ত আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে আরও বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেন, ভোমরা তোমাদের নারীদেরকে রাত্রিবেলা মসজিদে যাওয়া থেকে বাধা প্রদান করবে না। সালিম অথবা তাঁর জনৈকা পুত্র বলল, আল্লাহর কসম। আমরা অবশ্যই তাদেরকে মসজিদকে (دغلًا)* ফিতনার স্থান বানাতে দিব না। রাবী বলেন, তখন তিনি (ইবনে উমর) তাঁর বুকে আঘাত করলেন এবং বললেন- আমি তোমাকে রাসূল (ﷺ) থেকে হাদীস বর্ণনা করছি অথচ তুমি এরূপ কথা বলছ?
*دغل বলা হয় মূলত কাঁটাবৃত বৃক্ষকে। এখানে উদ্দেশ্য হল ফিতনা, প্রতারণা, বিপর্যয় ইত্যাদি।
*دغل বলা হয় মূলত কাঁটাবৃত বৃক্ষকে। এখানে উদ্দেশ্য হল ফিতনা, প্রতারণা, বিপর্যয় ইত্যাদি।
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1336) وعن مجاهد أيضًا عن ابن عمر رضى الله عنهما عن النَّبيَّ صلى الله عليه وسلم أنَّه قال لاغ تمنعوا نساءكم المساجد باللَّيل، فقال سالمٌ أو بعض بنيه والله لا ندعهنَّ يتخذنه دغلًا قال فلطم صدره وقال أحدِّثك عن رسول الله صلى الله عليه وسلم وتقول هذا؟
তাহকীক:
হাদীস নং: ১৩৩৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩৩৩) আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যাওয়াকে বাধা দিও না। অবশ্য (সালাতের জন্য) তাদের গৃহই তাদের জন্য উত্তম। রাবী বলেন, তখন আব্দুল্লাহ্ ইবনে উমরের কোন ছেলে তাঁকে বললো- হ্যাঁ, আল্লাহর কসম, আমরা অবশ্যই তাদেরকে মসজিদে যেতে বাধা দিব। একথা শুনে আব্দুল্লাহ ইবন উমর বললেন- তুমি শুনছ যে, আমি রাসূল (ﷺ) থেকে হাদীস বর্ণনা করছি। তারপরও তুমি যাচ্ছে তাই বলছো।
(আবু দাউদ, বায়হাকী, ইবনে খুযাইমা ও তবারানী। এর কিছু অংশ মুসলিমেও রয়েছে। এর সনদ উত্তম।)
(আবু দাউদ, বায়হাকী, ইবনে খুযাইমা ও তবারানী। এর কিছু অংশ মুসলিমেও রয়েছে। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1337) عن حبيب بن أبى ثابتٍ عن ابن عمر رضى الله عنهما أنَّ رسول الله صلى الله عليه وسلم قال لا تمنعوا نساءكم المساجد وبيوتهنَّ خيرٌ لهنَّ قال فقال ابنٌ لعبد الله بن عمر بلى والله لنمنعهنَّ، فقال ابن عمر تسمعنى أحدِّث عن رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم وتقول ما تقول
তাহকীক:
হাদীস নং: ১৩৩৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩৩৪) আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের নারীদেরকে তাদের মসজিদে যাওয়ার অধিকার থেকে বাধা দিও না, যখন তারা তোমাদের কাছে অনুমতি চাইবে। তখন বেলাল (আব্দুল্লাহর ছেলে) বললেন-আল্লাহর কসম! আমরা অবশ্যই তাদেরকে মসজিদে যেতে বাধা দিব। একথা শুনে আব্দুল্লাহ ইবনে উমর (রা) বললেন, আমি রাসুল (ﷺ) থেকে বলছি যে, রাসুল (ﷺ) বলেছেন। অথচ তুমি বলছো আমরা অবশ্যই বাধা দিব।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী)
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1338) عن كعب بن علقمة عن بلال بن عبد الله بن عمر بن الخطَّاب عن أبيه قال رسول الله صلَّى الله عليه وآله وسلَّم لا تمنعوا النَّساء حظوظهنَّ من المساجد إذا أستأذنَّكم، فقال بلالٌ والله لنمنعهن فقال عبد الله أقول قال رسول الله صلى الله عليه وسلم وتقول لنمنعهنَّ؟
তাহকীক:
হাদীস নং: ১৩৩৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩৩৫) হযরত আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রা) ছিলেন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ। তিনি যখন সালাতের উদ্দেশ্যে মসজিদে যেতেন তখন আতিকা বিনতে যাইদ তাঁর পিছু নিতো। তিনি এটি অপছন্দ করতেন আবার তাকে নিষেধ করাটাও অপছন্দ করতেন এবং তিনি হাদীস বর্ণনা করে বলতেন, নবী (ﷺ) বলেছেন, যখন তোমাদের নারীরা মসজিদে (সালাতে) যাবার অনুমতি প্রার্থনা করবে তখন তোমরা তাদেরকে বাধা দিবে না।
(হাদীসটি আবদুর রাযযাক বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবদুর রাযযাক বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1339) عن سالم بن عبد الله (يعني ابن عمر) قال كان عمر رضي الله عنه رجلًا غيورًا، فكان إذا خرج إلى الصلًاة اتَّبعته عاتكه ابنة زيدٍ فكان يكره خروجها ويكره منعها وكان يحدِّث أنَّ رسول الله صلَّى الله وعليه وآله وسلَّم قال إذا استأذنكم نساؤكم إلى الصلَّاة فلا تنمعوهنَّ
তাহকীক:
হাদীস নং: ১৩৪০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩৩৬) আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যখন তোমাদের কারো স্ত্রী তাঁর নিকট থেকে মসজিদে যাবার অনুমতি চায় তখন সে তাকে বাধা দিবে না। রাবী বলেন, উমর (রা)-এর স্ত্রী মসজিদে সালাত আদায় করতেন। উমর (রা) তাঁকে বললেন, তুমি তো জান আমি কি পছন্দ করি? তখন তিনি (স্ত্রী) জবাবে বললেন, আল্লাহর কসম, আমাকে তুমি নিষেধ না করা পর্যন্ত আমি এ কাজ থেকে বিরত হব না। রাবী বলেন- উমর (রা.)-কে যখন আঘাত করা হয় তখনও তিনি (তাঁর স্ত্রী) মসজিদে।
(বুখারী মুসলিম ও বায়হাকী)
(বুখারী মুসলিম ও বায়হাকী)
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1340) عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استأذنت أحدكم امرأته أن تأتى المسجد فلا يمنعها، قال وكانت امرأة عمر بن الخطّاب رضى الله عنه تصلِّي فى المسجد فقال لها إنَّك لتعلمهين ما أحب فقالت والله لا أنتهى حتَّى تنها قال فطعن عمرو إنَّها لفي المسجد
তাহকীক:
হাদীস নং: ১৩৪১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: ফিতনার আশংকা থাকলে নারীদেরকে জামাআতে যেতে বাধা প্রদান প্রসঙ্গে অধ্যায় (এবং তাদের গৃহে সালাত আদায়ের ফযীলত)
(১৩৩৭) আবু হুমাইদ আস-সায়িদী-এর স্ত্রী উম্মে হুমাইদ (রা) থেকে বর্ণিত, একদা তিনি নবী (ﷺ)-এর কাছে আসলেন বললেন, ইয়া রাসুলাল্লাহ, আমি আপনার সাথে (মসজিদে) সালাত আদায় করতে পছন্দ করি। রাসূল (সা বললেন, আমি জানি যে, তুমি আমার সাথে সালাত আদায় করতে পছন্দ কর, কিন্তু তোমার ঘরের কোণের সালাত অভ্যর্থনা কক্ষের সালাত অপেক্ষা উত্তম এবং তোমার বারান্দার সালাত তোমার হুজরার সালাত অপেক্ষা উত্তম তোমার হুজরার সালাত তোমার গৃহের সালাত অপেক্ষা উত্তম, তোমার গৃহের সালাত তোমার কাওমের মসজিদের সালাত অপেক্ষা উত্তম, তোমার কাওমের মসজিদের সালাত আমার মসজিদের (মসজিদে নববী) সালাত অপেক্ষা উত্তম। রাবী বলেন, এরপর তিনি নির্দেশ দিলেন, ফলে তাঁর জন্য তাঁর বাড়ির একেবারে অভ্যন্তরে অন্ধকার স্থানে। একটি নামাযের স্থান তৈরী করা হল। তিনি আল্লাহর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত ঐ স্থানেই সালাত আদায় করতেন।
(তবারানী, ইবনে খুযাইমা ও ইবনে হিব্বান।)
(তবারানী, ইবনে খুযাইমা ও ইবনে হিব্বান।)
كتاب الصلاة
(2) باب منعهن من الخروج اذا خشى منه الفتنة (وفضل صلاتهن فى بيوتهن)
(1341) عن عبد الله بن سويد الأنصارىَّ عن عمَّته أمِّ حميدٍ امرأة أبى حميدٍ السَّاعدىِّ رضى الله عنهما أنَّها جاءت النَّبيَّ صلَّى الله عليه وآله وسلَّم فقالت يا رسول الله إنَّى أحبُّ الصَّلاة معك، قال قد علمت أنَّك تحبِّين الصَّلاة معى، وصلاتك فى بيتك خيرٌ لك من صلاتك في حجرتك، وصلاتك في حجرتك خيرٌ لك من صلاتك فى دارك، وصلاتك فى دارك خيرٌ لك من صلاتك فى مسجد قومك، وصلاتك فى مسجد قومك خيرٌ لك من صلاتك فى مسجدى، قال فأمرت فبنى لها مسجدٌ فى أقصى شئ من بيتها وأظلمه فكانت تصلِّى فيه حتَّى لقيت الله عزَّ وجلَّ
তাহকীক:
হাদীস নং: ১৩৪২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: ফিতনার আশংকা থাকলে নারীদেরকে জামাআতে যেতে বাধা প্রদান প্রসঙ্গে অধ্যায় (এবং তাদের গৃহে সালাত আদায়ের ফযীলত)
(১৩৩৮) উম্মু সালামা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি (রাসুল (ﷺ) বলেন, নারীদের সর্বোত্তম মসজিদ হচ্ছে, তাদের গৃহের কুঠরী।
(তবারানী, ইবনে খুযাইমা ও হাকেম। তিনি এবং যাহাবী কোন মন্তব্য করেন নি। সুতরাং হাদীসটি সহীহ বলে প্রতীয়মান হয়।)
(তবারানী, ইবনে খুযাইমা ও হাকেম। তিনি এবং যাহাবী কোন মন্তব্য করেন নি। সুতরাং হাদীসটি সহীহ বলে প্রতীয়মান হয়।)
كتاب الصلاة
(2) باب منعهن من الخروج اذا خشى منه الفتنة (وفضل صلاتهن فى بيوتهن)
(1342) عن أمِّ سلمة رضى الله عنها عن رسول الله صلَّى الله عليه وسلَّم أنَّه خير مساجد النَّساء قغر بيوتهنَّ
তাহকীক:
হাদীস নং: ১৩৪৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: ফিতনার আশংকা থাকলে নারীদেরকে জামাআতে যেতে বাধা প্রদান প্রসঙ্গে অধ্যায় (এবং তাদের গৃহে সালাত আদায়ের ফযীলত)
(১৩৩৯) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি (পথে) এক মহিলার সাথে সাক্ষাৎ করলেন, তখন তিনি তার শরীর থেকে সুবাসিত সুগন্ধি গেলেন। তখন আবূ হুরায়রা (রা) তাঁকে বললেন, তুমি কি মসজিদে যাচ্ছ? মহিলাটি জবাব দিল, হ্যাঁ। আবূ হুরায়রা জিজ্ঞেস করলেন, মসজিদে যাবার জন্যই কি সুগন্ধি লাগিয়েছ? সে জবাব দিল, হ্যাঁ। এরপর আবু হুরায়রা (রা) বললেন, রাসূল (ﷺ) বলেছেন, এমন কোন মহিলা নাই যে সুগন্ধি লাগিয়ে আসে আর আল্লাহ সালাত কবুল করেন, যতক্ষণ না জানাবতের গোসলের ন্যায় গোসল করে। অতএব, তুমি যাও এবং গোসল করে আস।
(উক্ত আবূ হুরায়রা (রা) থেকে অন্য সনদে মারফু' বর্ণিত।) যে মহিলা তার বাড়ী থেকে সুগন্ধি লাগিয়ে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হয় আল্লাহ তার সালাত কবুল করবেন না যতক্ষণ না সে ফিরে আসে এবং তার জন্য জানাবতের গোসলের ন্যায় গোসল না করে।
(আবু দাউদ ও ইবনে মাজাহ। হাদীসটির সনদ গ্রহণযোগ্য।)
(উক্ত আবূ হুরায়রা (রা) থেকে অন্য সনদে মারফু' বর্ণিত।) যে মহিলা তার বাড়ী থেকে সুগন্ধি লাগিয়ে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হয় আল্লাহ তার সালাত কবুল করবেন না যতক্ষণ না সে ফিরে আসে এবং তার জন্য জানাবতের গোসলের ন্যায় গোসল না করে।
(আবু দাউদ ও ইবনে মাজাহ। হাদীসটির সনদ গ্রহণযোগ্য।)
كتاب الصلاة
(2) باب منعهن من الخروج اذا خشى منه الفتنة (وفضل صلاتهن فى بيوتهن)
(1343) عن عبيد مولى لأبى رهمٍ عن أبى هريرة رضى الله عنه أنَّه لقى امرأةً فوجد منها ريج إعصارٍ طيِّبة، فقال لها أبو هريرة المسجد تريدينً؟ قالت نعم، قال وله تطيَّبت؟ قالت نعم، قال أبو هريرة قال رسول الله صلى الله عليه وسلم ما من امرأةٍ تطَّيَّبت للمسجد فيقبل الله لها صلاةً حتَّى تغتسل منه اغتسالها من الجنابة فاذهبي فاغتسلي (وعنه من طريقٍ ثانٍ يرفعه) أيُّما امرأةٍ خرجت من بيتها متطيَّبةً تريد المسجد لم يقبل الله عزَّ وجلَّ لها صلاةً حتَّى ترجع فتغتسل منه غسلها من الجنابة
তাহকীক:
হাদীস নং: ১৩৪৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: ফিতনার আশংকা থাকলে নারীদেরকে জামাআতে যেতে বাধা প্রদান প্রসঙ্গে অধ্যায় (এবং তাদের গৃহে সালাত আদায়ের ফযীলত)
(১৩৪০) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে মহিলা সুগন্ধ জাতীয় দ্রব্য (শরীরে) লাগিয়েছে সে যেন ইশার সালাতে হাযির না হয়।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ ও বায়হাকী।)
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ ও বায়হাকী।)
كتاب الصلاة
(2) باب منعهن من الخروج اذا خشى منه الفتنة (وفضل صلاتهن فى بيوتهن)
(1344) عن أبي هريرة قال قال رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم أيُّما امرأةٍ أصابت بخورًا فلا تشهدنَّ عشاء الآخرة
তাহকীক:
হাদীস নং: ১৩৪৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: ফিতনার আশংকা থাকলে নারীদেরকে জামাআতে যেতে বাধা প্রদান প্রসঙ্গে অধ্যায় (এবং তাদের গৃহে সালাত আদায়ের ফযীলত)
(১৩৪১) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেন- তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। আর তারা মসজিদে যাবে সুগন্ধিযুক্ত অবস্থায়। আয়িশা (রা) বলেন- যদি নবী (ﷺ) আজকের দিনের নারীদের এই অবস্থা দেখতেন তবে তাদের মসজিদে যেতে বারণ করতেন।
(আহমদ ইবন্ আবদুর রাহমান আল বান্না বলেন, আমি আয়িশার এ হাদীস অন্যত্র পাইনি। তবে অনুরূপ হাদীস বুখারী ও মুসলিম ইবন উমর (রা) থেকে বর্ণনা করেছেন। এছাড়াও আবু দাউদ, বায়হাকী, ইবনু খুযাইমা, দারেমী প্রমুখ অনুরূপ হাদীস আবূ হুরায়রা (রা)-এর সনদে বর্ণনা করেছেন।)
(আহমদ ইবন্ আবদুর রাহমান আল বান্না বলেন, আমি আয়িশার এ হাদীস অন্যত্র পাইনি। তবে অনুরূপ হাদীস বুখারী ও মুসলিম ইবন উমর (রা) থেকে বর্ণনা করেছেন। এছাড়াও আবু দাউদ, বায়হাকী, ইবনু খুযাইমা, দারেমী প্রমুখ অনুরূপ হাদীস আবূ হুরায়রা (রা)-এর সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(2) باب منعهن من الخروج اذا خشى منه الفتنة (وفضل صلاتهن فى بيوتهن)
(1345) عن عائشة رضى الله عنها عن النَّبيِّ صلى الله عليه وسلم قال لا تمنعوا إماء الله مساجد الله وليخرجن تفلات، قالت عائشة ولو رأى حالهنَّ اليوم منعهنَّ
তাহকীক:
হাদীস নং: ১৩৪৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: ফিতনার আশংকা থাকলে নারীদেরকে জামাআতে যেতে বাধা প্রদান প্রসঙ্গে অধ্যায় (এবং তাদের গৃহে সালাত আদায়ের ফযীলত)
(১৩৪২) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আজকে আমরা নারী সমাজের যে অবস্থা দেখছি, তা যদি রাসূল (ﷺ) দেখতেন, তবে অবশ্যই তিনি নারীদেরকে মসজিদে যেতে বারণ করে দিতেন। যেমন বনী ইসরাঈল তাদের মেয়েদেরকে বারণ করেছিল। রাবী বলেন, আমি আমরা (আয়িশা থেকে বর্ণনাকারীণী)-কে জিজ্ঞেস করলাম, বনী ইসরাঈল তাদের মেয়েদেরকে কি বারণ করেছিল? তিনি জবাব দিলেন, হ্যাঁ।
(এ হাদীসটি মুসান্নাফে আবদুর রাযযাকে আয়িশা থেকে অন্য এক সহীহ সনদে বর্ণিত হয়েছে।)
(এ হাদীসটি মুসান্নাফে আবদুর রাযযাকে আয়িশা থেকে অন্য এক সহীহ সনদে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(2) باب منعهن من الخروج اذا خشى منه الفتنة (وفضل صلاتهن فى بيوتهن)
(1346) عن حَّماد بن زيدٍ عن يحيى عن عمرة عن عائشة رضي الله عنها قالت لو أن رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وصلَّم رأى من النِّساء ما رأينا لمنعهنَّ من المساجد كما منعت بنوا إسرائيل نساءها قلت لعمرة ومنعت بنوا إسرائيل نساءها؟ قالت نعم
তাহকীক:
হাদীস নং: ১৩৪৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: নারীদের মসজিদে যাওয়া ও তথায় সালাত আদায়ের শিষ্টাচার প্রসঙ্গে
(১৩৪৩) আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জয়নব আছ ছাকাফিয়া থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (ﷺ) তাকে বলেছেন, যখন তোমাদের কেউ ইশার জামা'আতে আসবে তখন যেন সে সুগন্ধি স্পর্শ না করে।
(মুসলিম ইত্যাদি।)
(মুসলিম ইত্যাদি।)
كتاب الصلاة
(3) باب في آداب تتعلق بخروجهن وصلاتهن فى المسجد
(1347) عن بسر بن سعيدٍ قال أخبرتنى زينب الثَّقفية امرأة عبد الله ابن مسعودٍ أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم قال لها إذا خرجت إحداكنَّ إلى العشاء تمسَّ طيبًا
তাহকীক:
হাদীস নং: ১৩৪৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: নারীদের মসজিদে যাওয়া ও তথায় সালাত আদায়ের শিষ্টাচার প্রসঙ্গে
(১৩৪৪) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নারীরা রাসুল (ﷺ), এর সাথে ফজরের সালাত আদায় করতো, অতঃপর তাদের চাদর মুড়ি দিয়ে বের হয়ে যেত (তখন) তাদেরকে চেনা যেত না।
(উক্ত আয়িশা (রা) থেকে অন্য সনদে বর্ণিত হয়েছে) কিছু মু'মিন নারী রাসুল (ﷺ)-এর সাথে তাদের চাদর মুড়ি দিয়ে ফজরের সালাত আদায় করতো, অতঃপর তারা স্ব স্ব পরিবারের কাছে ফিরে যেত কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে কেউ চিনতে পারত না।
(বুখারী, মুসলিম ও চার সুনান গ্রন্থে বর্ণিত আছে।)
(উক্ত আয়িশা (রা) থেকে অন্য সনদে বর্ণিত হয়েছে) কিছু মু'মিন নারী রাসুল (ﷺ)-এর সাথে তাদের চাদর মুড়ি দিয়ে ফজরের সালাত আদায় করতো, অতঃপর তারা স্ব স্ব পরিবারের কাছে ফিরে যেত কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে কেউ চিনতে পারত না।
(বুখারী, মুসলিম ও চার সুনান গ্রন্থে বর্ণিত আছে।)
كتاب الصلاة
(3) باب في آداب تتعلق بخروجهن وصلاتهن فى المسجد
(1348) عن عائشة رضي الله عنها قالت كنَّ النَّساء يصلِّين مع النَّبيِّ صلى الله عليه وسلم الغداة ثمَّ يخرجن متلفِّعات بمروطهنَّ لا يعرفن (وعنها من طريقٍ ثانٍ) أن نساءً من المؤمنات كنَّ يصلِّين مع رسول الله صلى الله عليه وسلم الصبُّح متلفِّعات بمروطهنَّ ثمَّ يرجعن إلى أهلهنَّ وما يعرفهنَّ أحدٌ من الغلس
তাহকীক:
হাদীস নং: ১৩৪৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: নারীদের মসজিদে যাওয়া ও তথায় সালাত আদায়ের শিষ্টাচার প্রসঙ্গে
(১৩৪৫) আসমা বিনতে আবূ বকর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলমানরা বেশ অর্থ সংকটে ছিল, তারা শুধুমাত্র এ 'নামিরা' নামক লুঙ্গি ব্যবহার করতো। তা কেবল তাদের নালী (হাঁটু থেকে টাখনু পর্যন্ত স্থান) কিংবা অনুরূপ পর্যন্ত ঢাকতো। তখন আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যে নারী আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি ঈমান রাখে অর্থাৎ যে নারী এ বিশ্বাস রাখে, সে যেন ততক্ষণ পর্যন্ত (সিজদা থেকে) মাথা না উঠায় যতক্ষণ না আমরা মাথা উঠাই। যেন তারা বস্ত্র স্বল্পতার কারণে পুরুষের কোন গোপন অঙ্গ দেখতে না পারে।
(আবু দাউদ। এ হাদীসের সনদে একজন অজ্ঞাত রাবী আছেন।)
(আবু দাউদ। এ হাদীসের সনদে একজন অজ্ঞাত রাবী আছেন।)
كتاب الصلاة
(3) باب في آداب تتعلق بخروجهن وصلاتهن فى المسجد
(1349) عن أسماء (بنت أبى بكر رضى الله عنها) أنَّها قالت كان المسلمون ذوى حاجةٍ يأتزرون بهذه النَّمرة فكانت إنَّما تبلغ أنصاف سوقهم أو نحو ذلك فسمعت رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم يقول من كان يؤمن بالله واليوم الآخر يعني النَّساء فلا ترفع رأسها حتَّى نرفع رؤسنا كراهية أن تنظر إلى عورات الرِّجال من صغر أزرهم
তাহকীক: