মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭২৪ টি
হাদীস নং: ১০৯০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ চতুর্থ পরিচ্ছেদ: সাত, নয়, এগার ও তের রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে
(১০৮৬) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা) নয় রাকা'আত বিতর নামায আদায় করতেন এবং বনে আরও দু' রাকা'আত নামায আদায় করতেন। তারপর তিনি যখন দুর্বল হয়ে পড়লেন তখন সাত রাকা'আত বিতর আদায় করতেন। বসা অবস্থায় আরও দু'রাকা'আত নামায আদায় করতেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
الفصل الرابع في الوتر بسبع وتسع وإحدى عشرة وثلاث عشر
(1090) عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بتسع ركعاتٍ وركعتين وهو جالس، فلما ضعف (4) أوتر بسبع وركعتين وهو جالس
তাহকীক:
হাদীস নং: ১০৯১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ চতুর্থ পরিচ্ছেদ: সাত, নয়, এগার ও তের রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে
(১০৮৭) তাঁর (আয়েশা (রা) থেকে আরও বর্ণিত, তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি একাধারে নয় রাকা'আত নামায আদায় করতেন। আমি রাকা'আত ব্যতীত এর মাঝে তিনি কোন বৈঠক করতেন না। বৈঠকে তিনি আল্লাহর প্রশংসা করতেন, তাঁর যিকর করতেন এবং প্রার্থনা জানাতেন, এরপর তিনি নড়ে উঠতেন তবে সালাম ফিরাতেন না। তারপর তিনি নবম রাকা'আত নামায আদায় করতেন। অতঃপর বৈঠক করতেন এবং আল্লাহর প্রশংসা, তার যিকির এবং প্রার্থনা জানাতেন। তারপর তিনি (এতো জোরে) সালাম ফিরাতেন যে, আমরা শুনতে পেতাম। এরপর তিনি বসে দু' রাকা'আত নামায আদায় করতেন।
(বুখারী, মুসলিম, বাইহাকী, চার সুনান ইত্যাদি।)
(বুখারী, মুসলিম, বাইহাকী, চার সুনান ইত্যাদি।)
كتاب الصلاة
الفصل الرابع في الوتر بسبع وتسع وإحدى عشرة وثلاث عشر
(1091) وعنها أيضًا عن النبي صلى الله عليه وسلم أنه كان يصلي تسع ركعات لا يقعد فيهن إلا عند الثامنة فيحمد الله عز وجل ويذكره ويدعو، ثم ينهض ولا يسلم، ثم يصلي التاسعة فيقعد يحمد الله عز وجل ويذكره ويدعو، ثم يسلم تسليمًا يسمعنا، ثم يصلي ركعتين وهو قاعد.
তাহকীক:
হাদীস নং: ১০৯২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ চতুর্থ পরিচ্ছেদ: সাত, নয়, এগার ও তের রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে
(১০৮৮) আব্দুল্লাহ ইবন্ আবু কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করেছিলাম যে, রাসূলুল্লাহ (সা) কত রাকা'আত বিতর নামায আদায় করতেন? তিনি বলেন, চার রাকা'ত ও তিন রাকা'আত, ছয় রাকা'আত ও তিন রাকা'আত, আট রাকা'আত ও তিন রাকা'আত এবং দশ রাকা'আত ও তিন রাকা'আতের মাধ্যমে বিতর আদায় করতেন। তিনি তের রাকা'আতের বেশী এবং সাত রাকা'আতের কম বিতর আদায় করতেন না। আর তিনি শেষের দু' রাকা'আত নামায ছাড়তেন না।
(আবু দাউদ, বাইহাকী, সনদ উত্তম।)
(আবু দাউদ, বাইহাকী, সনদ উত্তম।)
كتاب الصلاة
الفصل الرابع في الوتر بسبع وتسع وإحدى عشرة وثلاث عشر
(1092) عن عبد الله بن أبي قيس (1) قال سألت عائشة بكم (1) كان رسول الله صلى الله عليه وسلم يوتر؟ قالت بأربعٍ وثلاثٍ (2) وستٍ وثلاثٍ، وثمان وثلاثٍ، وعشرةٍ وثلاثٍ، ولم يكن يوتر بأكثر من ثلاث عشرة، ولا أنقص من سبع (3) وكان لا تدع ركعتين (4).
তাহকীক:
হাদীস নং: ১০৯৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ চতুর্থ পরিচ্ছেদ: সাত, নয়, এগার ও তের রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে
(১০৮৯) উম্মু সালামাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বিতরের পর দুই রাকা'আত নামায বসে আদায় করতেন।
(তিরমিযী, ইবন মাজাহ ও দারাকুতনী। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।)
(তিরমিযী, ইবন মাজাহ ও দারাকুতনী। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
الفصل الرابع في الوتر بسبع وتسع وإحدى عشرة وثلاث عشر
(1093) عن أم سلمة رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يركع ركعتين (5) بعد الوتر وهو جالس
তাহকীক:
হাদীস নং: ১০৯৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পঞ্চম পরিচ্ছেদঃ সালামের মাধ্যমে জোড় ও বেজোড় সংখ্যক নামাযের মধ্যে পার্থক্যকরণ প্রসঙ্গে
(১০৯০) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) জোড় ও বেজোড় (বিতর) নামাযের মাঝে পার্থক্য করতেন, সালাম ফিরানোর মাধ্যমে। যা আমাদেরকে শুনাতেন।
(ইবন হিব্বান, ইবন সাফান ও তবারানী।)
(ইবন হিব্বান, ইবন সাফান ও তবারানী।)
كتاب الصلاة
الفصل الخامس في الفصل بين الشفع والوتر بتسليمه
(1094) عن أبي عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يفصل بين الوتر والشفع (1) بتسليمه ويسمعناها
তাহকীক:
হাদীস নং: ১০৯৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পঞ্চম পরিচ্ছেদঃ সালামের মাধ্যমে জোড় ও বেজোড় সংখ্যক নামাযের মধ্যে পার্থক্যকরণ প্রসঙ্গে
(১০৯১) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা) হুজরায় নামায আদায় করতেন আমি তখন ঘরেই থাকতাম। তখন তিনি জোড় ও বেজোড় (বিতর) সংখ্যক নামাযের মধ্যে পার্থক্য করতেন (উচ্চস্বরে) সালাম ফিরানোর মাধ্যমে। যা আমাদেরকে শুনাতেন।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তার সনদও মুনকাতে'। তবে এ জাতীয় অন্যান্য হাদীস তার সমর্থন করে।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তার সনদও মুনকাতে'। তবে এ জাতীয় অন্যান্য হাদীস তার সমর্থন করে।)
كتاب الصلاة
الفصل الخامس في الفصل بين الشفع والوتر بتسليمه
(1095) عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي في الحجرة وأنا في البيت فيفصل عن الشفع والوتر بتسليم يسمعناه
তাহকীক:
হাদীস নং: ১০৯৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: বিতর নামাযে যা পড়তে হয়
(১০৯২) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) নয়টি বড় বড় সূরার মাধ্যমে বিতর নামায আদায় করতেন। তিনি প্রথম রাকাআতে, أَلْهَاكُمُ التَّكَاثُرُ وَإِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَإِذَا زُلْزِلَتْ দ্বিতীয় রাকাআতে وَالْعَصْرِ وَإِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَر এবং তৃতীয় রাকাআতে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَتَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ পাঠ করতেন।
(তিরমিযী। এ হাদীসের সনদে একজন দুর্বল রাবী আছেন ।)
(তিরমিযী। এ হাদীসের সনদে একজন দুর্বল রাবী আছেন ।)
كتاب الصلاة
(4) باب ما يقرأ به في الوتر
(1096) عن علي رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بتسع سور من المفصل، يقرأ في الركعة الأولى ألهاكم التكاثر وإنا أنزلناه في ليلة القدر وإذا زلزلت الأرض، وفي الركعة الثانية والعصر وإذا جاء نصر الله والفتح وإنا أعطيناك الكوثر، وفي الثالث قل يا أيها الكافرون وتبت يدا أبي لهب، وقل هو الله أحد
তাহকীক:
হাদীস নং: ১০৯৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: বিতর নামাযে যা পড়তে হয়
(১০৯৩) সাঈদ ইবন আবদুর রহমান ইবন আবযা (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী (সা) বিতর নামায আদায় করতেন سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ সুরাত্রয় দিয়ে। আর তিনি যখন বিতর নামায শেষ করার ইচ্ছা করতেন, তখন তিনবার سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوس পাঠ করতেন। তৃতীয় বারে তিনি তাঁর স্বর উঁচু করতেন।
(উক্ত রাবী থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) তিনি তাঁর পিতা থেকে এবং তাঁর পিতা নবী (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি বিতর নামাযে سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ পাঠ করতেন। আর যখন তিনি সালাম ফিরাতেন, سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوس উচ্চারণ করতেন। তিনবারই তিনি তা লম্বা করে উচ্চারণ করতেন।
(নাসায়ী। ইরাকী হাসীসটির সনদ সহীহ বলে মন্তব্য করেন। হাদীসটি চার সুনানেও বর্ণিত হয়েছে। উবাই ইবন কা'ব থেকে সুবহানা …… ব্যতীত।)

(1097) عن سعيد بن عبد الرحمن بن أبزي عن أبيه رضي الله عنه قال كان النبي صلى الله علية وسلم يوتر بسبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد، وإذا أراد أن ينصرف من الوتر قال سبحان الملك القدوس ثلاث مرات، ثم يرفع صوته في الثالثة (وعنه من طريق ثان) عن أبيه عن النبي صلى الله عليه وعلى آله وسلم كان يقرأ في الوتر بسبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد، وكان إذا سلم قال سبحان الملك القدوس يطولها ثلاثاً
তাহকীক:
হাদীস নং: ১০৯৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: বিতর নামাযে যা পড়তে হয়
(১০৯৪) আবদুল আযীয ইবন জুরায়জ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উন্মুল মু'মিনীন আয়েশা (রা)-কে জিজ্ঞেস করেছিলাম, কোন জিনিসের মাধ্যমে রাসূলুল্লাহ (সা) বিতর নামায আদায় করতেন? তিনি বলেছেন: প্রথম রাকাতে سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى দ্বিতীয় রাকাআতে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবং তৃতীয় রাকাতে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ এবং আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করার মাধ্যমে তিনি বিতর নামায আদায় করতেন।
(আবু দাউদ, ইবন মাজাহ, বায়হাকী, তিরমিযী, ইবন হিব্বান, দারাকুতনী ও হাকিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে উল্লেখ করেছেন। তিরমিযী ও হাকিম হাদীসটি পর্যায়ক্রমে হাসান সহীহ বলে মন্তব্য করেন।)
(আবু দাউদ, ইবন মাজাহ, বায়হাকী, তিরমিযী, ইবন হিব্বান, দারাকুতনী ও হাকিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে উল্লেখ করেছেন। তিরমিযী ও হাকিম হাদীসটি পর্যায়ক্রমে হাসান সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
(4) باب ما يقرأ به في الوتر
(1098) عن عبد العزيز بن جريح قال سألت عائشة أم المؤمنين رضي الله عنها بأي شيء كان يوتر رسول الله صلى الله عليه وسلم؟ قالت كان يقرأ في الركعة الأولى بسبح اسم ربك الأعلى، وفي الثانية يقل يا أيها الكافرون، وفي الثالثة بقل هو الله أحد والمعوذتين
তাহকীক:
হাদীস নং: ১০৯৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: বিতর নামাযে যা পড়তে হয়
(১০৯৫) উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ সূরা তিনটির মাধ্যমে বিতর নামায আদায় করতেন।
(আবূ দাউদ, ইবন মাজাহ ও নাসায়ী। এর সনদ গ্রহণযোগ্য।)
(আবূ দাউদ, ইবন মাজাহ ও নাসায়ী। এর সনদ গ্রহণযোগ্য।)
كتاب الصلاة
(4) باب ما يقرأ به في الوتر
(1099) ز عن أبي بن كعب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يوتر بسبح اسم ربك الأعلى، وقل يا أيها الكافرون، وقل هو الله أحد
তাহকীক:
হাদীস নং: ১১০০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: বিতর নামাযে যা পড়তে হয়
(১০৯৬) ইবন আববাস (রা) থেকে বর্ণিত, তিনিও নবী (সা) থেকে অনুরূপ (হাদীস) বর্ণনা করেছেন।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ ও তিরমিযী ।)
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ ও তিরমিযী ।)
كتاب الصلاة
(4) باب ما يقرأ به في الوتر
(1100) وعن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم مثله
তাহকীক:
হাদীস নং: ১১০১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অধ্যায়: পাঁচ কিংবা সাত রাকা'আত ব্যতীত বিতর হয় না এবং একই রাতে দু'বার বিতর আদায় করা যায় না
(১০৯৭) হাকাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মিকসাম (রা)-কে বললাম, আমি তিন রাকা'আত বিতর আদায় করি। তারপর আমি তড়িঘড়ি করে (ফজরের) নামাযের জন্য বেরিয়ে পড়ি তা ছুটে যাওয়ার আশংকায়। তিনি বললেন, পাঁচ কিংবা সাত রাকা'আত ব্যতীত বিতর নামায হয় না। তিনি বলেন, বিষয়টি আমি ইয়াহ্ইয়া ইবন আল-জাযযার ও মুজাহিদ (রা)-এর নিকট উল্লেখ করলাম। তাঁরা আমাকে বললেন, তাঁকে জিজ্ঞেস কর যে, কার কাছ থেকে এ কথা শুনেছে। তখন আমি তাঁকে বললাম। সে উত্তর দিল যে, (নির্ভরযোগ্য সূত্র থেকে) আয়েশা ও মায়মূনা (রা) থেকে, তাঁরা রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেছেন।
(নাসায়ী, মুহাম্মদ ইবন নসর। এর সনদ উত্তম।)
(নাসায়ী, মুহাম্মদ ইবন নসর। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(5) باب لا وتر إلا بخمس أو سبع - ولا وترين في ليلة
(1101) عن الحكم (1) قال قلت لمقسم (2) أوتر بثلاث ثم أخرج إلى الصلاة مخافة أن تفوتني (3) قال لا وتر إلا بخمس أو سبع (4) قال فذكرت ذلك ليحيى بن الجزار ومجاهد فقالا لي سلة عمن؟ (5) فقلت له فقال عن الثقة عن عائشة وميمونة رضي الله عنهما عن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم.
তাহকীক:
হাদীস নং: ১১০২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অধ্যায়: পাঁচ কিংবা সাত রাকা'আত ব্যতীত বিতর হয় না এবং একই রাতে দু'বার বিতর আদায় করা যায় না
(১০৯৮) আব্দুল্লাহ (রা) বর্ণনা করেছেন যে, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন। তিনি আফফান থেকে, আফফান মুলাযিম ইবন আমর আল-সুহায়মী থেকে বর্ণনা করেন যে, আমার দাদা আব্দুল্লাহ ইবন বদর বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমার নিকট সিরাজ ইবন উকবাহ বর্ণনা করেন যে, কায়স ইবন তালক তাদের দু'জনের নিকট বর্ণনা করেছেন যে, তাঁর পিতা তালক ইবন্ আলী কোন এক রমযানে আমাদের নিকট আসলেন এবং আমাদের নিকটই ছিলেন, এমতাবস্থায় সন্ধ্যা হয়ে গেল। তখন তিনি আমাদেরকে নিয়ে রমযান মাসের তারাবীহ এবং বিতর এর নামায আদায় করে নিলেন। তারপর তিনি মসজিদে রমযানে উপনীত হলেন এবং সেখানেও তাদের নিয়ে নামায আদায় করলেন তবে বিতর বাকি রাখলেন। তারপর এক ব্যক্তি অগ্রসর হলো এবং তাদেরকে নিয়ে বিতর আদায় করলেন। এবং বললেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে, একই রাতে দু'বার বিতর পড়া যায় না।
(আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবন হিব্বান। তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও গরীব। আর ইবন হিব্বান সহীহ বলে মন্তব্য করেন।)
(আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবন হিব্বান। তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও গরীব। আর ইবন হিব্বান সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
(5) باب لا وتر إلا بخمس أو سبع - ولا وترين في ليلة
(1102) حدثنا عبد الله حدثني أبي ثنا عفان ثنا ملازم بن عمرو السحيمي ثنا جدي عبد الله بن بدر قال وحدثني سراج بن عقبة أن قيس بن طلق حدثهما أن أباه طلق بن علي أتانا في رمضان وكان عندنا حتى أمسى فصلى بنا القيام في رمضان وأوتر بنا ثم انحدر (6) إلى مسجد ريمان فصلى بهم (7) حتى بقي الوتر فقدم رجلاً فأوتر بهم (1) وقال سمعت نبي الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول لا وتران (2) في ليلة
তাহকীক:
হাদীস নং: ১১০৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: বিতরের মাধ্যমে রাতের নামায সমাপ্তিকরণ এবং তা ভঙ্গ করা সম্পর্কে যা এসেছে
(১০৯৯) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তাঁকে যখন বিতর নামায সম্পর্কে জিজ্ঞেস করা হতো তিনি বলতেন : আমি ঘুমিয়ে যাওয়ার আগে যদি বিতর আদায় করে ফেলতাম, তারপর আবার যদি রাত্রিকালে নামায আদায় করার ইচ্ছা করতাম, তবে আমার পূর্বে আদায়কৃত বিতরের সাথে এক রাকা'আত জুড়ে দিতাম। তারপর দুই দুই রাকা'আত করে নামায আদায় করতাম। অতঃপর আমি যখন আমার নামায শেষ করতাম তখন আবার এক রাকা'আত বিতর আদায় করতাম। কেননা রাসূলুল্লাহ (সা) রাত্রকালীন নামাযে বিতরকে শেষ নামায করতে বলেছেন।
(এ ভাষায় হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে এর রাবীগণ সহীহ হাদীসেরই রাবী। হাদীসটি একটু ভিন্ন ভাষায় বুখারী, মুসলিমেও আছে।)
(এ ভাষায় হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে এর রাবীগণ সহীহ হাদীসেরই রাবী। হাদীসটি একটু ভিন্ন ভাষায় বুখারী, মুসলিমেও আছে।)
كتاب الصلاة
(6) باب ختم صلاة الليل بالوتر وما جاء في نقضه
(1103) عن ابن عمر رضي الله عنهما أنه كان إذا سئل عن الوتر قال أما أنا فلو أوترت قبل أن أنام ثم أردت أن أصلي بالليل شفعت بواحدة ما مضى من وتري ثم صليت مثني مثنى فإذا قضيت صلاتي أوترت بواحدة، إن رسول الله صلى الله عليه وسلم أمر أن يجعل آخر صلاة الليل الوتر
তাহকীক:
হাদীস নং: ১১০৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: বিতরের মাধ্যমে রাতের নামায সমাপ্তিকরণ এবং তা ভঙ্গ করা সম্পর্কে যা এসেছে
(১১০০) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা) রাত্রিবেলা নামায আদায় করতেন। তারপর তিনি যখন নামায শেষ করতেন তখন আমাকে বলতেন, উঠ এবং বিতর আদায় করে নাও।
(মুসলিম ও অন্যান্য।)
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(6) باب ختم صلاة الليل بالوتر وما جاء في نقضه
(1104) عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وآله وسلم يصلي من الليل فإذا انصرف قال لي قومي فأوتري
তাহকীক:
হাদীস নং: ১১০৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অনুচ্ছেদ: বাহনের ওপর বিতর নামায আদায় করা শুদ্ধ এবং যে ব্যক্তি বাহন থেকে নেমে অতঃপর মাটিতে নামায আদায় করেছে সে প্রসঙ্গে
(১১০১) নাফে' (রা) থেকে বর্ণিত, তিনি ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) তাঁর বাহনের উপরই নামায আদায় করতেন এবং তার উপরই বিতরও আদায় করতেন এবং তা নবী (সা) থেকে উল্লেখ করতেন।
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ ও বায়হাকী।)
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ ও বায়হাকী।)
كتاب الصلاة
(7) باب جواز صلاة الوتر على الراحلة
(ومن نزل عن راحلة فصلاه على الأرض)
(ومن نزل عن راحلة فصلاه على الأرض)
(1105) عن نافع عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي على راحلته ويوتر عليها ويذكر ذلك عن النبي صلى الله عليه وسلم
তাহকীক:
হাদীস নং: ১১০৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অনুচ্ছেদ: বাহনের ওপর বিতর নামায আদায় করা শুদ্ধ এবং যে ব্যক্তি বাহন থেকে নেমে অতঃপর মাটিতে নামায আদায় করেছে সে প্রসঙ্গে
(১১০২) ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ উটের উপরই বিতর (নামায) আদায় করেছেন।
(মুসলিম, বায়হাকী ও অন্যান্য।)
(মুসলিম, বায়হাকী ও অন্যান্য।)
كتاب الصلاة
(7) باب جواز صلاة الوتر على الراحلة
(ومن نزل عن راحلة فصلاه على الأرض)
(ومن نزل عن راحلة فصلاه على الأرض)
(1106) عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أوتر على البعير
তাহকীক:
হাদীস নং: ১১০৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অনুচ্ছেদ: বাহনের ওপর বিতর নামায আদায় করা শুদ্ধ এবং যে ব্যক্তি বাহন থেকে নেমে অতঃপর মাটিতে নামায আদায় করেছে সে প্রসঙ্গে
(১১০৩) সাঈদ ইবন ইয়াসার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন উমর (রা) আমাকে বললেন, তোমার জন্য কি রাসূলুল্লাহ (সা)-এর মধ্যে (অনুকরণীয়) আদর্শ নাই? রাসূলুল্লাহ (সা) উটের উপর বিতর আদায় করতেন (যা একটি অনুকরণীয় আদর্শ হতে পারে)।
(বুখারী, মুসলিম, তিরমিযী, বায়হাকী ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম, তিরমিযী, বায়হাকী ও অন্যান্য।)
كتاب الصلاة
(7) باب جواز صلاة الوتر على الراحلة
(ومن نزل عن راحلة فصلاه على الأرض)
(ومن نزل عن راحلة فصلاه على الأرض)
(1107) عن سعيد بن يسار قال قال لي ابن عمر رضي الله عنهما أمالك في رسول الله صلى الله عليه وسلم أسوة؟ كان رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم يوتر على بعيره
তাহকীক:
হাদীস নং: ১১০৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অনুচ্ছেদ: বাহনের ওপর বিতর নামায আদায় করা শুদ্ধ এবং যে ব্যক্তি বাহন থেকে নেমে অতঃপর মাটিতে নামায আদায় করেছে সে প্রসঙ্গে
(১১০৪) সাঈদ ইবন যুবায়র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: ইবন উমর (রা) ইচ্ছা করেই বাহনের উপর নামায আদায় করতেন। তারপর তিনি যখন বিতর নামায আদায় করার ইচ্ছা করতেন, তখন তিনি (বাহন থেকে) অবতরণ করতেন এবং মাটিতেই বিতর আদায় করতেন।
(তাহাবী। এর সনদ উত্তম।)
(তাহাবী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(7) باب جواز صلاة الوتر على الراحلة
(ومن نزل عن راحلة فصلاه على الأرض)
(ومن نزل عن راحلة فصلاه على الأرض)
(1108) عن سعيد بن جبير أن ابن عمر رضي الله عنهما كان يصلي على راحلته تطوعاً، فإذا أراد أن يوتر نزل فأوتر على الأرض
তাহকীক:
হাদীস নং: ১১০৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ তারাবীহর সালাত সম্পর্কিত অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: তারাবীহর সালাতের ফযীলত, তা সুন্নাত হওয়া এবং ওয়াজিব না হওয়া প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: তারাবীহর সালাতের ফযীলত, তা সুন্নাত হওয়া এবং ওয়াজিব না হওয়া প্রসঙ্গে
(১১০৫) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, ইবন ইবন তিনি বলেন রাসুলুল্লাহ (সা) রমযান মাসে কিয়াম তথা তারাবীহর সালাতের নির্দেশ দিয়েছেন, তবে তা 'আযীমাত (ওয়াজিব) অর্থে নয়। তিনি আরো বলেন, যে বাক্তি রমযান মাসে ঈমান ও ইহতেসাবের সাথে তারাবীহর সালাত আদায় করে, তার পূর্বের সকল পাপরাশি মার্জনা করে দেয়া হয়।
(কোন কোন বর্ণনায় مَا تَأَخَّرَ তথা পরবর্তী জীবনের পাপরাশিও ক্ষমা করা হয় বলে বলা হয়েছে ইবনু ইবন।)
(বুখারী, মুসলিম, চার সুনান গ্রন্থ ইত্যাদি।)
(কোন কোন বর্ণনায় مَا تَأَخَّرَ তথা পরবর্তী জীবনের পাপরাশিও ক্ষমা করা হয় বলে বলা হয়েছে ইবনু ইবন।)
(বুখারী, মুসলিম, চার সুনান গ্রন্থ ইত্যাদি।)
كتاب الصلاة
ابواب صلاة التراويح
(1) باب ما جاء فى فضلها وانها سنة وليست بواجبة
(1) باب ما جاء فى فضلها وانها سنة وليست بواجبة
(1109) حدثنا عبد الله حدثنى أبى ثنا عثمان بن عمر ثنا مالك عن الزهرى عن أبى سلمة عن أبى هريرة أن رسول الله صلى الله عليه وسلم كان يأمر بقيام
رمضان من غير أن يأمر فيه بعزيمة وكان يقول من قام رمضان إيمانا
واحتسابا غفر له ما تقدم من ذنبه.
رمضان من غير أن يأمر فيه بعزيمة وكان يقول من قام رمضان إيمانا
واحتسابا غفر له ما تقدم من ذنبه.
তাহকীক: