মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭২৪ টি
হাদীস নং: ১০৭০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৬৬) আবূ নাহীক (রা) থেকে বর্ণিত যে, আবূ দারদা (রা) মানুষের মাঝে খোতবা দেন যে, যে ব্যক্তি ভোর রাতে উপনীত হয়েছে তার বিতর আদায়ের সুযোগ নেই। (এ কথা শোনার পর) মু'মিনদের মধ্য হতে কিছু ব্যক্তি আয়েশা (রা)-এর নিকট গেলেন এবং তাঁকে বিষয়টি অবহিত করলেন। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (সা) ভোর রাতে উপনীত হতেন তারপরও বিতর আদায় করতেন।
(বায়হাকী।)
(বায়হাকী।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1070) عن أبي نهيك أن أبا الدرداء رضي الله عنه كان يخطب الناس أن لا وتر لمن أدرك الصبح، فنطلق رجال من المؤمنين إلى عائشة رضي الله عنها فأخبروها، فقالت كان رسول الله صلى الله عليه وسلم يصبح فيوتر.
তাহকীক:
হাদীস নং: ১০৭১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৬৭) আবদু খায়র থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে ছিলাম, এমতাবস্থায় আলী ইবন আবূ তালিব (রা) আমাদের নিকট আগমন করলেন। তিনি বললেন: বিতর সম্পর্কে জিজ্ঞেসকারী ব্যক্তিটি কোথায়? (রাবী বলেন,) আমাদের মধ্যে যারা প্রথম রাকা'আতে ছিলেন তারা আর এক রাকা'আত তার সাথে যোগ দিয়ে তাঁর বক্তব্য শুনার জন্য একত্রিত হয়ে গেলাম। তখন তিনি (আলী রা) বললেন, রাসূলুল্লাহ (সা) প্রথমদিকে রাতের প্রথম প্রহরে বিতর আদায় করে নিতেন। তারপর তিনি রাতের মধ্যভাগে বিতর আদায় করতেন, পরিশেষে তিনি এ সময়কে বিতর আদায়ের জন্য নির্দিষ্ট করে নেন। তিনি বলেন, ঐ সময় বলতে ফজরের উদয় মুহূর্তকে বুঝানো হয়েছে।
(ইবন মাজাহ। ইরাকী বলেন, এর সনদ উত্তম, উপরোক্ত আয়েশার হাদীসটি এ বক্তব্য সমর্থন করে।)
(ইবন মাজাহ। ইরাকী বলেন, এর সনদ উত্তম, উপরোক্ত আয়েশার হাদীসটি এ বক্তব্য সমর্থন করে।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1071) عن عد خير قال خرج علينا علي بن أبي طالب ونحن في المسجد فقال أين السائل عن الوتر؟ (1) فمن كان منا في ركعةٍ شفع إليها أخرى (2) حتى اجتمعنا إليه، فقال إن رسول الله صلى الله عليه وسلم كان يوتر أول الليل ثم أوتر في وسطه، ثم أثبت الوتر في هذه الساعة، قال وذلك عند طلوع الفحر.
তাহকীক:
হাদীস নং: ১০৭২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৬৮) বনু আসাদ গোত্রের এক ব্যক্তি বলেন: আলী ইবন আবূ তালিব (রা) আমাদের নিকট বেরিয়ে আসলেন। তখন (উপস্থিত লোকজন) তাঁকে বিতর নামায সম্পর্কে জিজ্ঞেস করলো। রাবী বলেন, তিনি বললেন। রাসূলুল্লাহ (সা) আমাদেরকে এ সময় বিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। হে ইবন আল্ তৈয়াহ! হাইয়্যা আলাস সালাত বল বা আযান দাও কিংবা একামত দাও। (অন্য শব্দে আছে) তিনি বলেন, মুয়াযযিন যখন حَيَّ عَلى الصَّلاةِ، حَيًّ عَلى الفَلاحِ বলেন আলী (রা) তখন ফজর নামাযের জন্য বেরিয়ে পড়েন, অতঃপর উল্লিখিত হাদীসটি উল্লেখ করেন।
(সুয়ূতী, হাকিম, তবারানী, ইবন জারীর ও তাহাবী। সুয়ূতী হাদীসটির সনদ উত্তম বলে মন্তব্য করেছেন।)
(সুয়ূতী, হাকিম, তবারানী, ইবন জারীর ও তাহাবী। সুয়ূতী হাদীসটির সনদ উত্তম বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1072) عن رجل من بني أسدٍ قال خرج علينا علي بن أبي طالب رضي الله عنه فسألوه عن الوتر، قال فقال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن توتر هذه الساعة ثوب (3) با ابن التواح أو أذن أو أثم (وفي لفظٍ) قال خرج على حين ثوب المثوب لصلاة الصبح فذكر الحديث.
তাহকীক:
হাদীস নং: ১০৭৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৬৯) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) রাত্রিকালে দুই দুই রাকা'আত করে নামায আদায় করতেন। তারপর রাতের শেষভাগে বিতর আদায় করতেন। অতঃপর সকাল হবার পূর্বে তিনি দু' রাকা'আত নামায পড়তেন, আর এমনভাবে উঠে পড়তেন যেন আযান ও ইকামাত তাঁর কানে বাজতেছে।
(মুসলিম ও অন্যান্য।)
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1073) عن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وعلى آله وسلم يصلي الليل مثني مثنى، ثم يوتر بركعة من آخر الليل، ثم يصلي ركعتين قبل الغداة ثم يقوم كأن الأذان والإقامة في أذنيه (1)
তাহকীক:
হাদীস নং: ১০৭৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৭০) নাফে' (রা) থেকে বর্ণিত, তিনি ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (সা) বলেছেন বিতরের মাধ্যমে তোমরা প্রভাতের উন্মোচন ঘটাও।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও হাকিম।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও হাকিম।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1074) عن نافع عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال بادروا الصبح بالوتر (2).
তাহকীক:
হাদীস নং: ১০৭৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৭১) ইবন উমর (রা) থেকে আরও বর্ণিত, রাসূলুল্লাহ (স) বলেছেন, মাগরিবের নামায দিনের নামাযের বিতর। সুতরাং তোমরা রাতের নামাযেও বিতর কর। রাতের নামায দুই দুই রাকা'আত করে আদায় করতে হয়। আর বিতর হলো রাতের শেষভাগে আদায় করা এক (বেজোড়) রাকা'আত নামায।
(নাসায়ী, বায়হাকী ও ইবন আবু শায়বা। তার সনদ উত্তম।)
(নাসায়ী, বায়হাকী ও ইবন আবু শায়বা। তার সনদ উত্তম।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1075) عن ابن عمر أيضًا أن رسول الله صلى الله عليه وعلى آله وسلم قال صلاة المغرب وتر صلاة النهار، فأوتروا صلاة الليل وصلاة الليل مثنى مثنى، والوتر ركعة من آخر الليل.
তাহকীক:
হাদীস নং: ১০৭৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৭২) তাঁর (ইবন উমর (রা) থেকে আরও বর্ণিত, তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তোমরা তোমাদের রাতের নামাযের পরিসমাপ্তি করো বিতর নামাযের মাধ্যমে।
(বুখারী, মুসলিম ও আবু দাউদ।)
(বুখারী, মুসলিম ও আবু দাউদ।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1076) وعنه أيضًا عن النبي صلى الله عليه وعلى آله وسلم قال اجعلوا آخر صلاتكم بالليل وترًا.
তাহকীক:
হাদীস নং: ১০৭৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৭৩) জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মনে করবে যে, সে শেষ রাতে জাগতে পারবে না সে যেন রাতের প্রথমভাগে বিতর আদায় করে নেয়। আর যে ব্যক্তি মনে করবে যে, সে শেষ রাতে জাগতে পারবে তবে সে যেন শেষরাতেই বিতর আদায় করে। কেননা, শেষ রাতের নামায ফেরেশতাদের প্রত্যক্ষ উপস্থিতিতে সম্পন্ন হয়। আর তা উত্তমও।
(মুসলিম, তিরমিযী ও ইবন মাজাহ।)
(মুসলিম, তিরমিযী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1077) عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم من ظن منكم أن لا يستيقظ آخره (1) فليوتر أوله، ومن ظن منكم أنه يستيقظ آخره فليوتر آخره فإن صلاة آخر الليل محضورة (2) وهي فضل.
তাহকীক:
হাদীস নং: ১০৭৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: বিতরের মুস্তাহাব সময় রাত্রির শেষভাগে
(১০৭৪) আসওয়াদ ইবন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি উন্মুল মু'মিনীন আয়েশা (রা)-কে বললাম, আপনারা কোন সময় বিতর নামায আদায় করেন? তিনি বললেন, আমি আযান না দেয়া পর্যন্ত বিতর নামায় আদায় করি না। আর আযানও ফজর উদয়ের পূর্বক্ষণে ছাড়া দেয়া হয় না। তিনি আরও বলেন: রাসূলুল্লাহ (সা)-এর দু'জন মুয়াযযীন ছিলেন। বিলাল ও আমর ইবন উম্মু মাকতুম। রাসূলুল্লাহ (সা) বলেছেন, যখন আমর (রা) আযান দেয় তখনও তোমরা পানাহার করতে পারো। কেননা তিনি একজন দৃষ্টিহীন ব্যক্তি। আর বিলাল (রা) যখন আযান দেন তখন তোমরা তোমাদের (পানাহাররত) হাতকে উপরে তোল। কেননা বিলাল (রা) এরূপ আযান দেয় না। তিনি বলেন যে, (তাঁর আযান দিতে) প্রায় ভোর হয়ে যেত।
(এ হাদীসটি এ ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে এর সনদ উত্তম।)
(এ হাদীসটি এ ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে এর সনদ উত্তম।)
كتاب الصلاة
فصل منه في أن وقته المستحب آخر الليل
(1078) عن الأسود بن يزيد قال قلت لعائشة أم المؤمنين أي ساعةٍ توترين؟ قالت ما أوتر حتى يؤذنوا (3) وما يؤذنون حتى يطلع الفجر، قالت وكان لرسول الله صلى الله عليه وعلى آله وسلم مؤذنان، بلال وعمر بن أم مكتوم، فقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم إذا أذن عمرو (4) فكلوا واشربوا فإنه رجل ضرير البصر (1) وإذا أذن بلال فارفعوا أيديكم فإن بلالا لا يؤذن كذا قال (2) حتى يصبح
তাহকীক:
হাদীস নং: ১০৭৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: এক সালামে এক, তিন, পাঁচ, সাত ও নয় রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে এবং তার পূর্বে জোড় রাকা'আতের নামায় প্রসঙ্গে। এতে কয়েকটি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ: এক রাকা'আতে বিতর আদায় প্রসঙ্গে
(১০৭৫) মুহাম্মদ ইবন আব্দুর রহমান ইবন্ আব্দুল্লাহ ইবন আল-হুসায়ন (রা) থেকে বর্ণিত, তিনি সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি ইশার নামায আদায় করতেন রাসূলুল্লাহ (সা)-এর মসজিদে। তারপর তিনি এক রাকা'আত বিতর আদায় করতেন, তার বেশী পড়তেন না। রাবী বলেন, তখন তাঁকে বলা হলো, হে আবু ইসহাক। তুমি কি শুধু এক রাকা'আত বিতর আদায় কর তার বেশী আদায় করো না? তিনি বললেন: হ্যাঁ। আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি বিতর আদায় না করা পর্যন্ত ঘুমায় না সেই বিচক্ষণ।
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তার রাবীগণ নির্ভরযোগ্য।)
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তার রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(3) باب الوتر بركعة وبثلاث وخمس وسبع وتسع
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
(1079) عن محمد بن عبد الرحمن بن عبد الله بن الحصين أنه حدث عن سعد بن أبي وقاص (رض) أنه كان يصلي العشاء الآخرة في مسجد رسول الله صلى الله عليه وسلم يوتر بواحدةٍ لا يزيد عليها، فقيل له أتوتر بواحدة لا تزيد عليها يا أبا إسحاق؟ فقال نعم، إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الذي لا ينام حتى يوتر حازم (1).
তাহকীক:
হাদীস নং: ১০৮০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: এক সালামে এক, তিন, পাঁচ, সাত ও নয় রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে এবং তার পূর্বে জোড় রাকা'আতের নামায় প্রসঙ্গে। এতে কয়েকটি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ: এক রাকা'আতে বিতর আদায় প্রসঙ্গে
(১০৭৬) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদেরকে কিভাবে রাতের নামায আদায় করার নির্দেশ দেন। তিনি বললেন, তোমাদের যে কেউ দুই রাকা'আত দুই রাকা'আত করে আদায় করবে। আর যদি কেউ ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে তবে সে এক রাকা'আত নামায আদায় করে নিবে। রাত্রিবেলা সে যে নামায আদায় করেছে তাতেই তার বিতর আদায় হয়ে যাবে।
(তাঁর থেকে দ্বিতীয় সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তাতে আরও আছে রাত্রিকালীন (অপর বর্ণনায় এবং দিনের) নামায দুই দুই রাকা'আত। প্রতি দুই রাকা'আত পরপর সালাম ফিরাবে। আর যখন তুমি ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাআত নামায পড়ে নিবে। তাহলে পূর্বে আদায়কৃত নামাযই তোমার জন্য বিতর হিসেবে পরিগণিত হবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
(তাঁর থেকে দ্বিতীয় সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তাতে আরও আছে রাত্রিকালীন (অপর বর্ণনায় এবং দিনের) নামায দুই দুই রাকা'আত। প্রতি দুই রাকা'আত পরপর সালাম ফিরাবে। আর যখন তুমি ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাআত নামায পড়ে নিবে। তাহলে পূর্বে আদায়কৃত নামাযই তোমার জন্য বিতর হিসেবে পরিগণিত হবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(3) باب الوتر بركعة وبثلاث وخمس وسبع وتسع
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
(1080) عن ابن عمر رضي الله عنهما قال قال رجل يا رسول الله كيف تأمرنا أن نصلي من الليل (2) قال يصلي أحجكم مثنى مثنى (3) فإذا خشي الصبح صلى واحدة فأوترت له ما قد صلى من الليل (وعنه من طريق ثانٍ بنحوه) (1) وفيه صلاة الليل (وفي رواية والنهار) مثنى مثنى تسلم في كل ركعتين، فإذا خفت الصبح فصل ركعة توتر لك ما قبلها.
তাহকীক:
হাদীস নং: ১০৮১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: এক সালামে এক, তিন, পাঁচ, সাত ও নয় রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে এবং তার পূর্বে জোড় রাকা'আতের নামায় প্রসঙ্গে। এতে কয়েকটি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ: এক রাকা'আতে বিতর আদায় প্রসঙ্গে
(১০৭৭) আবূ মিজলায (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইবন আব্বাস (রা)-কে বিতর নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি। (বিতর) শেষ রাতে এক রাকা'আত। (রাবী বলেন) আমি ইবন উমর (রা)-কে এ বিষয়ে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, শেষ রাতের এক রাকা'আতই (বিতর)।
(মুসলিম ও অন্যান্য।)
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(3) باب الوتر بركعة وبثلاث وخمس وسبع وتسع
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
(1081) عن أبي مجلز قال سألت ابن عباس رضي الله عنهما عن الوتر، فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ركعة من آخر الليل، وسألت ابن عمر رضي الله عنهما فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ركعة من آخر الليل.
তাহকীক:
হাদীস নং: ১০৮২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: এক সালামে এক, তিন, পাঁচ, সাত ও নয় রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে এবং তার পূর্বে জোড় রাকা'আতের নামায় প্রসঙ্গে। এতে কয়েকটি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ: এক রাকা'আতে বিতর আদায় প্রসঙ্গে
(১০৭৮) আবূ আইয়্যুব আল-আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন যে, পাঁচ রাকা'আত বিতর আদায় কর। যদি না পার তবে তিন রাকা'আত। যদি না পার তবে অন্তত পক্ষে এক রাকা'আত বিতর আদায় কর। যদি তাও না পার তবে ইশারা-ইঙ্গিতে (তা) আদায় করে নাও।
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, তার রাবীগণ সহীহ হাদীসের রাবী।)
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন, তার রাবীগণ সহীহ হাদীসের রাবী।)
كتاب الصلاة
(3) باب الوتر بركعة وبثلاث وخمس وسبع وتسع
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
(1082) عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوتر بخمس (2) فإن لم تستطع فبثلاث، فإن لم تستطع فبواحدة (3) فإن لم تستطع فأرمني إيماء (4)
তাহকীক:
হাদীস নং: ১০৮৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: এক সালামে এক, তিন, পাঁচ, সাত ও নয় রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে এবং তার পূর্বে জোড় রাকা'আতের নামায় প্রসঙ্গে। এতে কয়েকটি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ: এক রাকা'আতে বিতর আদায় প্রসঙ্গে
(১০৭৯) যায়দ ইবন খালিদ আল-জুহানিয়্যা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি আজ রাত্রিবেলা রাসূলুল্লাহ (সা)-এর নামায (পড়া) খুব ভালভাবে পর্যবেক্ষণ করব। অতঃপর আমি তাঁর বাড়ির চৌকাঠের নিম্নাংশকে বা তাঁবুর খুঁটিকে বালিশ বানিয়ে শুয়ে পড়লাম। দেখলাম যে, তিনি প্রথমে হালকা দু'রাকা'আত নামায পড়লেন তারপর দু' রাকা'আত দীর্ঘ সূরা পাঠে আদায় করলেন। এর পরের দু'রাকা'আত এতদুভয়ের মাঝামাঝি করে আদায় করলেন। তারপর আরও দু'রাকা'আত এতদুভয়ের মাঝামাঝি করে আদায় করলেন। তারপর আরও দু' রাকা'আত এতদুভয়ের মাঝামাঝি করে আদায় করলেন। তারপর তিনি বিতর আদায় করলেন। সুতরাং সবমিলে তা তের রাকা'আত হল।
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(3) باب الوتر بركعة وبثلاث وخمس وسبع وتسع
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
بسلام واحد وما يتقدمها من الشفع وفيه فصول- الفصل الأول في الوتر بواحدة.
(1083) عن زيد بن خالد الجهني رضي الله عنه أنه قال لأرمقن (1) الليلة صلاة رسول الله صلى الله عليه وسلم قال فتوسدت عتبته أو فسطاطه (2) فضلى ركعتين خفيفتين، ثم صلى ركعتين طويلتين، ثم صلى ركعتين وهما دون اللتين قبلهما، ثم صلى ركعتين دون اللتين قبلهما. ثم صلى ركعتين دون اللتين قبلهما.
তাহকীক:
হাদীস নং: ১০৮৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দ্বিতীয় পরিচ্ছেদ: তিন রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে
(১০৮০) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) রাত্রিকালে আট রাকা'আত নামায আদায় করতেন এবং তিন রাকা'আতে বিতর আদায় করতেন। তারপর আরও দু' রাকা'আত নামায (অপর এক বর্ণনায় আছে ফজরের দু'রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন) তারপর যখন বয়স বেড়ে গেল তখন তিনি পর্যায়ক্রমে নয়, ছয় ও তিন রাকা'আতে (বিতর) আদায় করতে থাকেন।
(মুসলিম, আবু দাউদ ও নাসায়ী।)
(মুসলিম, আবু দাউদ ও নাসায়ী।)
كتاب الصلاة
الفصل الثاني في الوتر بثلاث
(1084) عن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم صلى من الليل ثماني ركعات ويوتر بثلاث (2) ويصلي ركعتين وفي رواية ويصلي ركعتي الفجر) (1) فلما كبر صار إلى تسع، ست وثلاث (2).
তাহকীক:
হাদীস নং: ১০৮৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দ্বিতীয় পরিচ্ছেদ: তিন রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে
(১০৮১) আলী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) তিন রাক'আত বিতর আদায় করতেন।
(তিরমিযী। এর সনদ উত্তম।)
(তিরমিযী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
الفصل الثاني في الوتر بثلاث
(1085) عن علي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يوتر بثلاث.
তাহকীক:
হাদীস নং: ১০৮৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ দ্বিতীয় পরিচ্ছেদ: তিন রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে
(১০৮২) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) তিনটি (সূরার) পাঠের মাধ্যমে বিতর নামায আদায় করতেন (প্রথম রাকা'আতে) سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى (দ্বিতীয় রাকা'আতে)
قُلْ يَأْيُّهَا الْكَافِرُونَ এবং (তৃতীয় রাকা'আতে) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(মুসলিম, আবূ দাউদ, নাসায়ী, তিরমিযী ও ইবন মাজাহ্ ।)
قُلْ يَأْيُّهَا الْكَافِرُونَ এবং (তৃতীয় রাকা'আতে) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(মুসলিম, আবূ দাউদ, নাসায়ী, তিরমিযী ও ইবন মাজাহ্ ।)
كتاب الصلاة
الفصل الثاني في الوتر بثلاث
(1086) عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أوتر بثلاثٍ (3) بسبح اسم ربك الأعلى، وقل يا أيها الكافرون، وقل هو الله أحد
তাহকীক:
হাদীস নং: ১০৮৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ তৃতীয় পরিচ্ছেদঃ পাঁচ রাকা'আত বিতর আদায় প্রসঙ্গে
(১০৮৩) আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) রাত্রিকালে তের রাকা'আত নামায আদায় করতেন। পাঁচ রাকা'আত বিতর আদায় করতেন, যার পঞ্চম রাকা'আতে ব্যতীত তিনি বৈঠক করতেন না। তারপর তিনি সালাম ফিরাতেন।
(উক্ত আয়েশা (রা) থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ফজরের পর সোবহে সাদিকের পূর্বের দু' রাকা'আতসহ রাত্রিকালে তের রাকা'আত নামায আদায় করতেন। তন্মধ্যে এগার রাকা'আত রাত্রিকালের যার ছয় রাকা'আত দুই দুই রাকা'আত করে এবং বাকী পাঁচ রাকা'আত বিতর আদায় করতেন। তাতে তিনি কোন বৈঠক করতেন না।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসায়ী, ইবন মাজাহ, তিরমিযী ও অন্যান্য।)

الفصل الثالث في الوتر بخمس
(1087) عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي من الليل ثلاث عشرة ركعة (1) يوتر بخمس ولا يجلس إلا في الخامسة فيسلم (وعنها من طريق ثان) (2) قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشرة ركعة بركعتيه بعد الفجر قبل الصبح، إحدى عشرة ركعة من الليل، ست منها مثنى مثنى ويوتر بخمس لا يقعد فيهن (3)
তাহকীক:
হাদীস নং: ১০৮৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ তৃতীয় পরিচ্ছেদঃ পাঁচ রাকা'আত বিতর আদায় প্রসঙ্গে
(১০৮৪) উম্মু সালামাহ থেকে বর্ণিত, তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (সা) সাত রাকা'আত ও পাঁচ রাকা'আত বিতর নামায আদায় করতেন। যার মাঝে সালাম কিংবা কথা বলে তিনি বিচ্ছেদ সৃষ্টি করতেন না।
(নাসায়ী, ইবন মাজাহ, সনদ উত্তম।)
(নাসায়ী, ইবন মাজাহ, সনদ উত্তম।)
كتاب الصلاة
الفصل الثالث في الوتر بخمس
(1088) عن أم سلمة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بسبع وبخمس (1) لا يفصل بينهن بسلام ولا بكلام
তাহকীক:
হাদীস নং: ১০৮৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ চতুর্থ পরিচ্ছেদ: সাত, নয়, এগার ও তের রাকা'আতে বিতর আদায় করা প্রসঙ্গে
(১০৮৫) আবু উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) নয় রাকা'আত বিতর আদায় করতেন। তারপর শরীর যখন স্কুল ও অধিক মাংসল হয়ে যায় তখন তিনি সাত রাকা'আত বিতর আদায় করতেন এবং আরও দু রাকা'আত নামায বসে আদায় করে নিতেন। যাতে তিনি (প্রথম রাকা'আতে ( إِذَا زُلْزِلَتِ الْأَرْض ) দ্বিতীয় রাকা'আতে ( قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) পাঠ করতেন।
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ ও তবারানী বর্ণনা করেছেন। আর আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।)
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ ও তবারানী বর্ণনা করেছেন। আর আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
الفصل الرابع في الوتر بسبع وتسع وإحدى عشرة وثلاث عشر
(1089) عن أبي أمامة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بتسع حتى إذا بدن (2) وكثر لحمه أوتر بسبع وصلى ركعتين (3) وهو جالس فقرأ بإذا زلزلت وقل يا أيها الكافرون.
তাহকীক: