মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭২৪ টি
হাদীস নং: ১০৫০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৪৬) নাফে' (রা) থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মহান আল্লাহ বেজোড় ছাড়া কোন কিছু করতেন না।
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ ও বাযযার বর্ণনা করেছেন। এর রাবীগণ নির্ভরযোগ্য।)
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ ও বাযযার বর্ণনা করেছেন। এর রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
أبواب الوتر
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1050) عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله وترٌ يحب الوتر، قال نافعٌ وكان ابن عمر لا يصنع شيئًا إلا وترًا
তাহকীক:
হাদীস নং: ১০৫১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৪৭) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনিও নবী (সা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
(মুহাম্মদ ইবন নসর। এর সনদ উত্তম।)
(মুহাম্মদ ইবন নসর। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
أبواب الوتر
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1051) عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مثله
তাহকীক:
হাদীস নং: ১০৫২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৪৮) তাঁর (আবূ হুরায়রা (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন। রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে বাক্তি বিতর আদায় করে না সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়।
(ইবন আবী শায়বা। এ হাদীসের সনদে একজন বির্তকিত রাবী আছেন।)
(ইবন আবী শায়বা। এ হাদীসের সনদে একজন বির্তকিত রাবী আছেন।)
كتاب الصلاة
أبواب الوتر
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1052) وعنه أيضًا قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يوتر فليس منا
তাহকীক:
হাদীস নং: ১০৫৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৪৯) বুরায়দাহ আল-আসলামী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ বলেছেন, বিতর সত্য। সুতরাং যে ব্যক্তি বিতর আদায় করে না সে আমাদের দলভুক্ত নয়। কথাটি তিনি তিনবার বলেছেন।
(আবু দাউদ ও হাকিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে তিনি বলেন, এ হাদীসটি সহীহ্।)
(আবু দাউদ ও হাকিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে তিনি বলেন, এ হাদীসটি সহীহ্।)
كتاب الصلاة
أبواب الوتر
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1053) عن بريدة الأسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الوتر حقٌ (1) فمن لم يوتر فليس منا قالها ثلاثًا (2)
তাহকীক:
হাদীস নং: ১০৫৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৫০) মুহাম্মদ ইবন্ ইয়াহইয়া ইবন হিব্বান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন মুহায়রিয আল-কুরায়শী আল-জুমাহী তাঁকে জানিয়েছেন যে, তিনি সিরিয়ায় ছিলেন এবং মু'আবিয়া (রা)-কে পেয়েছেন। তিনি (জুমাহী) তাঁকে জানিয়েছেন যে, বনী কিনানা গোত্রের আল-মুখদাযী নামক এক ব্যক্তি তাঁকে খবর দিয়েছেন যে, আনসারদের কোন এক ব্যক্তি সিরিয়ায় অবস্থান করতেন যাকে উপাধীতে ভূষিত করা হয়েছিল। তিনি জানিয়েছেন যে, বিতর (নামায) ওয়াজিব। আল-মুখদাযী উল্লেখ করেন যে, তৎক্ষণাত তিনি উবাদাহ ইবন সামিত (রা)-এর নিকট যান এবং তাঁর নিকট উল্লেখ করেন যে, আবূ মুহাম্মদ বলেছেন, বিতর (নামায) ওয়াজিব। তখন উবাদাহ ইবন্ সামিত বললেন, আবু মুহাম্মদ মিথ্যা বলেছে। আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, পাঁচ ওয়াক্ত নামায মহান আল্লাহ তাঁর বান্দাদের উপর অত্যাবশ্যক করে দিয়েছেন। যে ব্যক্তি তা পূর্ণভাবে আদায় করবে তার কোন অংশ বিনষ্ট না করে এবং উহা বাস্তবায়নে কোন কমতি না করে তবে মহান আল্লাহর নিকট হতে তার জন্য প্রতিশ্রুতি রয়েছে যে, তাকে বেহেশতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি তা যথাযথভাবে আদায় করবে না তার জন্য আল্লাহর নিকট হতে কোন প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন কিংবা চাইলে ক্ষমা করে দিবেন।
(ইমাম মালিক, আবু দাউদ, নাসায়ী ও ইবন মাজাহ। ইবন হিব্বান, হাকিম, ইবন আবদুল বার হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।)
(ইমাম মালিক, আবু দাউদ, নাসায়ী ও ইবন মাজাহ। ইবন হিব্বান, হাকিম, ইবন আবদুল বার হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
أبواب الوتر
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1054) عن محمد بن يحيى بن حبان أن ابن محيريزٍ القرشي ثم الجُمحي (3) أخبره وكان بالشام وكان قد أدرك معاوية، فأخبره أن المخدجي (4) رجلًا من بني كنانة أخبره أن رجلًا من الأنصار كان بالشام يكنى أبا محمدٍ (5) أخبره أن الوتر واجبٌ، فذكر المخدجي أنه راح إلى عبادة بن الصامت فذكر له أن أبا محمدٍ يقول الوتر واجبٌ، فقال عبادة بن الصامت كذب أبو محمدٍ (6) سمعت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول (خمس صلواتٍ كتبهن (1) الله تبارك وتعالى على العباد من أتى بهن لم يضع منهن شيئًا استخفافًا بحقهن (2) كان له عند الله تبارك وتعالى عهد (3) أن يدخله الجنة، ومن لم يأت بهن فليس له عند الله عهد، إن شاء عذبه وإن شاء غفر له.
তাহকীক:
হাদীস নং: ১০৫৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৫১) নাফে' (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি ইবন উমর (রা)-কে বিতর সম্পর্কে জিজ্ঞেস করেন যে, তা কি ওয়াজিব? তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহ (সা) ও মুসলমানগণ বিতর (নামায) আদায় করতেন।
(দ্বিতীয় সূত্রে বর্ণিত) এক ব্যক্তি ইবন উমর (রা)-কে বললেন: বিতর সম্পর্কে আপনার অভিমত কি? উহা কি সুন্নাত? তিনি বললেন: সুন্নাত বলতে কি বুঝাচ্ছো; রাসূলুল্লাহ (সা) বিতর আদায় করতেন এবং মুসলমানগণও বিতর (নিয়মিত) আদায় করতেন। লোকটি বললঃ না। (আমি জানতে চাচ্ছি) উহা সুন্নাত কি না? তিনি বললেন, রাখ। তুমি কি বুঝ না, রাসূলুল্লাহ (সা) নিয়মিত বিতর আদায় করতেন এবং মুসলমানগণও (নিয়মিত) বিতর আদায় করতেন।
(ইমাম মালিক।)
(দ্বিতীয় সূত্রে বর্ণিত) এক ব্যক্তি ইবন উমর (রা)-কে বললেন: বিতর সম্পর্কে আপনার অভিমত কি? উহা কি সুন্নাত? তিনি বললেন: সুন্নাত বলতে কি বুঝাচ্ছো; রাসূলুল্লাহ (সা) বিতর আদায় করতেন এবং মুসলমানগণও বিতর (নিয়মিত) আদায় করতেন। লোকটি বললঃ না। (আমি জানতে চাচ্ছি) উহা সুন্নাত কি না? তিনি বললেন, রাখ। তুমি কি বুঝ না, রাসূলুল্লাহ (সা) নিয়মিত বিতর আদায় করতেন এবং মুসলমানগণও (নিয়মিত) বিতর আদায় করতেন।
(ইমাম মালিক।)
كتاب الصلاة
أبواب الوتر
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1055) عن نافع سأل رجل ابن عمر عن الوتر أواجب هو؟ فقال أوتر رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم والمسلمون (4) (ومن) طريق ثانٍ) (1) قال رجل لابن عمر أرأيت الوتر أسنة هو؟ قال ما سنة؟ (2) أوتر رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم وأوتر المسلمون، قال لا أسنة هو، قال مه أتعقل؟ أوتر رسول الله صلى الله عليه وسلم وأوتر المسلمون.
তাহকীক:
হাদীস নং: ১০৫৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৫২) আব্দুর রহমান ইবন রাফে' আল্-তানখীয়্যা আফ্রিকার বিচারক থেকে বর্ণিত, মুয়ায ইবন জাবাল (রা) সিরিয়ায় গমন করেন, তখন সিরিয়াবাসীরা বিতর (নামায) আদায় করতো না। তিনি (সিরিয়ার গভর্ণর) মু'আবিয়াকে বললেন: কি ব্যাপার আমি সিরিয়াবাসীদেরকে দেখছি তারা বিতর আদায় করছে না। মুয়াবিয়া (রা) বললেন: ওটা আদায় করা তাদের জন্য কি ওয়াজিব? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। আমি বাসুলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, আমার প্রতিপালক আমার ওপর (এক) নামায বৃদ্ধি করেছেন, আর তা হলো 'বিতর'। তার (আদায়ের) সময় হলো ইশা থেকে ফজর উদয়ের মাঝামাঝি সময়ে।
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তার সনদে একজন দুর্বল ও অভিযুক্ত রাবী আছেন।)
(হাইছামী। তিনি বলেন, হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তার সনদে একজন দুর্বল ও অভিযুক্ত রাবী আছেন।)
كتاب الصلاة
أبواب الوتر
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1056) عن عبد الرحمن بن رافع التنوخي قاضي إفريقية أن معاذ ابن جبل رضي الله عنه قدم الشام وأهل الشام لا يوترون، فقال لمعاوية مالي أرى أهل الشام لا يوترون؟ فقال معاوية وواجب ذلك عليهم؟ قال نعم، سمعت رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم يقول زادني (3) ربي عز وجل صلاة وهي الوتر، ووقتها ما بين العشاء إلى طلوع الفجر (4)
তাহকীক:
হাদীস নং: ১০৫৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৫৩) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: বিতর (নামায) অন্যান্য (ফরয) নামাযের ন্যায় অত্যাবশ্যক নয়। তবে রাসূলুল্লাহ (সা) তা নিয়মিত আদায় করেছেন বিধায় সুন্নাত।
(নাসায়ী ও তিরমিযী। তিনি হাদীসটি হাসান বলে আর হাকিম সহীহ বলে মন্তব্য করেন।)
(নাসায়ী ও তিরমিযী। তিনি হাদীসটি হাসান বলে আর হাকিম সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
أبواب الوتر
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1057) عن علي رضي الله عنه قال الوتر ليس يحتم (1) كالصلاة وكلنه سنة سنها رسول الله صلى الله عليه وآله وسلم (2)
তাহকীক:
হাদীস নং: ১০৫৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৫৪) আবূ তামীম আল্-জায়শানী (রা) থেকে বর্ণিত, আমর ইবনুল 'আস জুমু'য়ার দিন মানুষের উদ্দেশ্যে খোতবা দেন। তিনি বলেন, আবূ বসরা আমার নিকট বর্ণনা করেছেন যে, নবী (সা) বলেছেন: মহান আল্লাহ তোমাদের উপর (একটা) নামায বৃদ্ধি করেছেন, তা হলো 'বিতর'। সুতরাং তোমরা ইশার পর থেকে ফজর পর্যন্ত সময়ের মাঝে তা আদায় করে নিবে। আবূ তামীম বলেন, এ কথা শুনার পর আবু যর আমার হাত ধরে নিয়ে আবূ বাসরা যে মসজিদে ছিলেন সেদিকে ছুটলেন। তিনি বললেন, আমর যা বলল তা কি আপনি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছেন? আবু বসরা বললেন, (হ্যাঁ) আমি (খোদ) রাসূলুল্লাহ (সা)-কে এ কথা বলতে শুনেছি।
(দ্বিতীয় সূত্রেও হাদীসটি অনুরূপ বর্ণিত হয়েছে, তাতে আরও অতিরিক্ত বলা হয়েছে) তারপর আমরা আবূ বাসরার নিকট ছুটে গেলাম এবং তাঁকে আমর ইবনুল 'আস-এর ঘরের দরজার সন্নিকটেই পেয়ে গেলাম। আবু যর (রা) বললেন, হে আবু বাসরা! তুমি কি রাসূলুল্লাহ (সা)-কে এ কথা বলতে শুনেছ যে, মহান আল্লাহ তোমাদের জন্য (একটা) নামায বৃদ্ধি করেছেন, যা তোমরা ইশার পর থেকে ফজর পর্যন্ত সময়ের মাঝে আদায় করে নিবে। বিতর, বিতর। তিনি বললেন, হ্যাঁ। তুমি কি তাঁকে বলতে শুনেছ। তিনি বললেন, হ্যাঁ। তিনি আবারও বললেন, তুমি কি তাঁকে বলতে শুনেছ? তিনি বললেন, হ্যাঁ।
(তবারানী তাঁর মু'জামুল কাবীর গ্রন্থে ও হাইছামী। এ হাদীসের প্রথম সনদটি সহীহ্। আর দ্বিতীয় সনদে ইবন্ লাহিয়া আছেন।)

(2) باب ما جاء في وقته
(1058) عن أبي تميم الجيشاني رضي الله عنه أن عمرو بن العاص خطب الناس يوم الجمعة فقال إن أبا بصرة (1) حدثني أن النبي صلى الله عليه وسلم قال إن الله زادكم صلاة وهي الوتر، فصلوها فيما بين صلاة العشاء إلى صلاة الفجر، قال أبو تميم فأخذ بيدي أبو ذرٍ فسار في المسجد إلى أبي بصره رضي الله عنه، فقال أنت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما قال عمرو، قال أبو بصرة أنا سمعته من رسول الله صلى الله عليه وسلم (ومن طريقٍ ثان (2) بنحوه وزاد) فانطلقنا إلى أبي بصرة فوجدناه عند الباب الذي يلي دار عمرو بن العاص، فقال أبو ذرٍ يا أبا بصرة أنت سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الله عز وجل زادكم صلاة، فصلوها فيما بين صلاة العشاء إلى صلاة الصبح، الوتر الوتر، قال نعم، أنت سمعته؟ (1) قال نعم، قال أنت سمعته؟ قال نعم.
তাহকীক:
হাদীস নং: ১০৫৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৫৫) আশ'আছ ইবন্ কায়স (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি অতিথি হিসেবে উমর (রা)-এর নিকট উপস্থিত হই। তখন তিনি তাঁর স্ত্রীকে প্রহার করলেন, তারপর বললেন, হে আশ'আছ, তুমি আমার-নিকট থেকে তিনটি জিনিস সংরক্ষণ কর, যেগুলো আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট থেকে সংরক্ষণ করেছি। (প্রথম) কোন ব্যক্তিকে তার স্ত্রীকে প্রহার করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে না। (দ্বিতীয়ত) বিতর না পড়ে ঘুমাবে না। আর তৃতীয়টি আমি ভুলে গিয়েছি।
(আবূ দাউদ তায়ালিসী তার মুসনাদে। এর সনদে দাউদ আওদী নামক এক দুর্বল রাবী আছেন।)
(আবূ দাউদ তায়ালিসী তার মুসনাদে। এর সনদে দাউদ আওদী নামক এক দুর্বল রাবী আছেন।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1059) عن الأشعث بن قيسٍ قال ضفت (2) عمر رضي الله عنه فتناول امرأته فضربها وقال يا أشعث أحفظ عني ثلاثًا حفظتهن عن رسول الله صلى الله عليه وسلم، لا تسأل الرجل فيم ضرب امرأته (1) ولاتنم إلا على وترٍ (2) ونسيت الثالثة
তাহকীক:
হাদীস নং: ১০৬০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৫৬) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) রাতের প্রথমভাগে, মধ্যভাগে এবং শেষভাগে বিতর (নামায) আদায় করতেন। তারপর তিনি বিতরকে তাঁর জন্য রাতের শেষভাগে আদায় করা নির্ধারিত করে নেন।
(ইবন মাজাহ। ইরাকী বলেন, এ হাদীসের সনদ উত্তম।)
(ইবন মাজাহ। ইরাকী বলেন, এ হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1060) عن علي رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر في أول الليل وفي وسطه وفي آخره، ثم ثبت له الوتر في آخره.
তাহকীক:
হাদীস নং: ১০৬১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৫৭) য, উক্ত রাবী আলী (রা) থেকে আব্দুল্লাহ কর্তৃক তাঁর পিতার মুসনাদে অতিরিক্ত সংযোজিত হাদীসগুলোর মধ্যেও অনুরূপ বর্ণিত হয়েছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1061) ز وعنه أيضًا رضي الله عنه في زوائد عبد الله على مسند أبيه مثله.
তাহকীক:
হাদীস নং: ১০৬২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৫৮) আলী (রা) থেকে বর্ণিত, তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: তিনি (নবী সা)
আযানের সময় বিতর আদায় করতেন এবং ইকামাতের নিকটতম সময়ে (অন্য বর্ণনায় আছে, ফজরের দু'রাকা'আত সুন্নাত) নামায আদায় করে নিতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। সনদ উত্তম।)
আযানের সময় বিতর আদায় করতেন এবং ইকামাতের নিকটতম সময়ে (অন্য বর্ণনায় আছে, ফজরের দু'রাকা'আত সুন্নাত) নামায আদায় করে নিতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1062) وعنه عن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال كان يوتر عند الأذان (1) ويصلي الركعتين (وفي رواية ويصلي ركعتي الفجر) (2) عند الإقامة.
তাহকীক:
হাদীস নং: ১০৬৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৫৯) আবূ সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেছেন যে, বিতরের সময় রাত্রে।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী, ইব্ন মাজাহ।)
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী, ইব্ন মাজাহ।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1063) عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال الوتر بليل (3)
তাহকীক:
হাদীস নং: ১০৬৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৬০) খত, জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) আবূ বকর (রা)-কে বললেন, তুমি কখন বিতর নামায আদায় কর? তিনি বললেন: ইশার পর রাত্রির প্রথম প্রহরে। তিনি বললেন: হে উমর। তুমি কখন আদায় কর? তিনি বললেন: রাত্রির শেষভাগে। তিনি বললেন, হে আবু বকর। তুমি এটাকে (আত্মপ্রত্যয়ের সাথে) আঁকড়ে ধরেছ, আর তুমি হে উমর। তা (তোমার) সামর্থের ওপর ভিত্তি করে গ্রহণ করেছ'।
(আবু দাউদ, বায়হাকী ও হাকিম।)
এ হাদীসটি ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ তাঁর বাবার কাছে শুনেন নি, তবে তিনি তা তাঁর বাবার হাতের লেখায় পেয়েছেন। পরে এ গ্রন্থে সংযোজন করেছেন।)
(আবু দাউদ, বায়হাকী ও হাকিম।)
এ হাদীসটি ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ তাঁর বাবার কাছে শুনেন নি, তবে তিনি তা তাঁর বাবার হাতের লেখায় পেয়েছেন। পরে এ গ্রন্থে সংযোজন করেছেন।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1064) خط عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال لأبي بكر متى توتر؟ قال أول الليل بعد العتمة، قال فأنت يا عمر، قال آخر الليل، قال أما أنت يا أبا بكر فأخذت بالثقة (4) وأما أنت يا عمر فأخذت بالقوة (5).
তাহকীক:
হাদীস নং: ১০৬৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১৬০১) নাফে' (রা) থেকে বর্ণিত, ইবন উমর (রা) বলতেন, যে ব্যক্তি রাত্রিবেলা নামায আদায় করে সে যেন তার শেষ নামায হিসেবে বিতর আদায় করে। কেননা রাসূলুল্লাহ (সা) নির্দেশ দিয়েছেন, যখন ফজর হয় তখন রাত্রিকালীন সকল নামায ও বিতরের সময় অতিবাহিত হয়ে যায়। কেননা রাসূলুল্লাহ (সা) বলেছেন যে, তোমরা ফজরের পূর্ব পর্যন্ত বিতর আদায় করতে পার।
(তিরমিযী ও হাকিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন। আর যাহাবী তার বক্তব্য সমর্থন করেন।)
(তিরমিযী ও হাকিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন। আর যাহাবী তার বক্তব্য সমর্থন করেন।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1065) عن نافع أن ابن عمر رضي الله عنهما كان يقول من صلى بالليل فليجعل آخر صلاته وترًا فإن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أمر بذلك، فإذا كان الفجر فقد ذهب كل صلاة الليل والوتر (1) فإن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال أوتر وأقبل الفجر.
তাহকীক:
হাদীস নং: ১০৬৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৬২) আবূ সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা)-কে বিতর নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত তোমরা বিতর আদায় করতে পার।
(মুসলিম, তিরমিযী, নাসায়ী, ইবন মাজাহ ও হাতিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে।)
(মুসলিম, তিরমিযী, নাসায়ী, ইবন মাজাহ ও হাতিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1066) عن أبي سعيد الخدري رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم عن الوتر فقال أوتروا قبل الصبح.
তাহকীক:
হাদীস নং: ১০৬৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৬৩) আবূ মাসউদ উকবাহ ইবন আমর আল-আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) রাতের প্রথমভাগে, মধ্যভাগে এবং শেষভাগে বিতর (নামায) আদায় করতেন।
(তবারানী তাঁর মু'জামুল কাবীর গ্রন্থে। ইরাকী বলেন, হাদীসটির সনদ সহীহ্।)
(তবারানী তাঁর মু'জামুল কাবীর গ্রন্থে। ইরাকী বলেন, হাদীসটির সনদ সহীহ্।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1067) عن أبي مسعود عقبة بن عمرٍو الأنصاري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يوتر أول الليل وأوسطه وآخره.
তাহকীক:
হাদীস নং: ১০৬৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৬৪) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) গোটা রাতেই বিতর আদায় করতেন। অবশেষে তাঁর বিতর (নামায) শেষ রাতে পড়া সাব্যস্ত হয়।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসায়ী, বায়হাকী, ইবন মাজাহ।)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসায়ী, বায়হাকী, ইবন মাজাহ।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1068) عن عائشة رضي الله عنهما قالت من كل الليل قد أوتر رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم فانتهى وتره إلى السحر.
তাহকীক:
হাদীস নং: ১০৬৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৬৫) তাঁর (আয়েশা (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) কখনও কখনও ঘুমিয়ে পড়ার পূর্বেই বিতর (নামায) আদায় করে নিতেন। আবার কখনও কখনও ঘুমিয়ে পড়ার পর বিতর আদায় করতেন। অনুরূপভাবে কখনও কখনও তিনি ঘুমানোর পূর্বেই (নাপাকীর) গোসল সেরে নিতেন। আবার কখনও কখনও নাপাকীর গোসলের পূর্বেই ঘুমিয়ে পড়তেন।
(আবু দাউদ ও ইবন মাজাহ। নাসায়ী, হাকিম, ও বায়হাকী, এর সনদ উত্তম।)
(আবু দাউদ ও ইবন মাজাহ। নাসায়ী, হাকিম, ও বায়হাকী, এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1069) وعنها أيضًا كان رسول الله صلى الله عليه وعلى آله وسلم ربما أوتر قبل أن ينام، وربما أوتر بعد أن ينام، وربما اغتسل قبل أن ينام، وربما نام قبل أن يغتسل من الجنابة.
তাহকীক: