মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ১০১০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০৬) মুগীরাহ ইবন শু'বা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা) এতো বেশী নামায পড়তেন যে, তাঁর পা ফুলে যেত। অন্য বর্ণনায় আছে: নবী (সা) (নামাযে) দীর্ঘ সময় দাঁড়াতেন। ফলে তাঁর পদযুগল ফুলে উঠত। তখন তাঁকে বলা হয়েছিল যে, মহান আল্লাহ তা'আলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী যাবতীয় পাপরাশি কি ক্ষমা করে দেন নি? তিনি বলেছিলেন: তাই বলে কি আমি একজন কৃতজ্ঞতা পরায়ণ বান্দাও হতে পারব না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1010) عن المغيرة بن شعبة رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم (1) قدماه (وفي رواية قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه) فقيل له أليس قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر؟ قال أفلا أكون عبدًا شكورًا
হাদীস নং: ১০১১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০৭) ইউনুস (রা) থেকে বর্ণিত, তিনি হাসান থেকে বর্ণনা করেন। তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি নবী (সা)-এর নিকট এসে বলল: অমুক ব্যক্তি গতকাল কোন নামায আদায় না করেই ঘুমিয়ে পড়ে, এমনকি (পরদিন) ভোর হয়ে যায়। তিনি (নবী সা) বললেন: শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। ইউনুস বলেন: হাসান (রা) বলেছেন: আল্লাহর কসম। শয়তানের পেশাব অত্যন্ত ভারী।
(বুখারী ও মুসলিম।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1011) عن يونس عن الحسن عن أبي هريرة أن رجلًا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال إن فلانًا نام البارحة ولم يصل شيئًا حتى أصبح فقال بال الشيطان في أذنه قال (1) يونس وقال الحسن إن بوله والله ثقيلٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০১২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০৮) আলী ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে, (তাঁর পিতা) তাঁর দাদা আলী ইবন আবু তালেব (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: এক রাতে রাসূলুল্লাহ (সা) আমার ও ফাতিমার নিকট প্রবেশ করলেন (অন্য বর্ণনায় আছে তা ছিল গভীর রজনীতে) তারপর তিনি আমাদেরকে নামাযের জন্য জাগালেন। তিনি (আলী রা) বলেন: তারপর তিনি বাড়ী চলে গেলেন এবং (অভ্যাসানুযায়ী) দীর্ঘক্ষণ রাতের নামায আদায় করলেন। তিনি বলেন: তারপর তিনি যখন আমাদের কোন সাড়া শব্দ শুনতে পেলেন না। তিনি বলেন: তখন তিনি আবার আমাদের নিকট ফিরে আসলেন ও আমাদেরকে জাগালেন এবং বললেন, তোমরা জেগে উঠে নামায আদায় কর। তিনি (আলী রা) বলেন: তারপর আমি উঠে বসলাম এবং চোখ মুছতে মুছতে বললাম: আল্লাহর কসম! আমাদের উপর নির্ধারিত নামায ছাড়া আমরা আর কোন নামায পড়ব না। কেননা আমাদের প্রাণ তো আল্লাহর হাতেই। সুতরাং তিনি যখন আমাদেরকে জাগাবেন তখন আমরা জাগ্রত হবো। তিনি (আলী রা) বলেন: এমতাবস্থায় রাসুলুল্লাহ (সা) তাঁর উরুতে আঘাত দিয়ে একথা বলতে বলতে ফিরে গেলেন যে, (কি মজার কথা) আমরা আমাদের উপর নির্ধারিত নামায ছাড়া অন্য কোন নামায পড়ব না, আমরা আমাদের উপর নির্ধারিত নামায ছাড়া অন্য কোন নামায পড়ব না। মানুষ মূলত বড়ই তর্কবাজ।
(বুখারী, মুসলিম ও বায়হাকী।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1012) عن علي بن حسين عن أبيه عن جده على بن أبي طالب رضى الله عنه قال دخل على رسول الله صلى الله عليه وعلى آله وسلم وعلى فاطمة رضى الله عنها من الليل (وفي رواية وذلك من السحر) فأيقظنا للصلاة، قال ثم جع إلى بيته فصلى هويًا (1) من الليل قال فلم يسمع لنا حسًا، قال فرجع إلينا فأيقظنا وقال قومًا فصليا، قال فجلست وأنا أعرك عيني وأقول إنا والله ما نصلي إلا ما كتب لنا. إنما أنفسنا بيد الله. فإذا شاء أن يبعثنا بعثنا (2) قال فولى رسول الله صلى الله عليه وسلم وهو يقول ويضرب على فخذه، ما نصلى إلا ما كتب لنا، ما نصلى إلا ما كتب لنا، وكان الإنسان أكثر شيءٍ جدلًا (3)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০১৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০৯) আব্দুল্লাহ ইবন আমর (ইবনুল 'আস (রা)) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: হে আব্দুল্লাহ! তুমি যেন অমুক ব্যক্তির ন্যায় হয়ে যেয়ো না। সে রাত্রি জেগে থেকে নামায পড়ত তারপর রাত্রি জাগা ছেড়ে দিয়েছে।
(বুখারী, মুসলিম, নাসায়ী ও তবারানী তার মু'জামুল কাবীর গ্রন্থে।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1013) عن عبد الله بن عمرو (بن العاص) رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يا عبد الله لا تكونن مثل فلان (4) كان يقوم الليل فترك قيام الليل (1)
হাদীস নং: ১০১৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০১০) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন ঘুমায় তখন তার মাথার উপর তিনটি গিট দেয়া হয়। সে যদি (রাত্রিতে) জেগে উঠে এবং মহান আল্লাহ তা'আলার যিকির করে তবে (তার) একটি গিট খুলে দেয়া হয়। আর যদি সে ওযু করে তবে দ্বিতীয় গিট থেকে খুলে দেয়া হয়। আর যদি সে নামায আদায় করে তবে তার তৃতীয় বাঁধনও খুলে দেয়া হয়। আর যদি সে রাতের নূন্যতম অংশ না জাগে এবং নামায আদায় না করে তবে ভোর হলেও তা তার (মাথার) উপরই থাকবে অর্থাৎ রশির বাঁধন। (অন্য শব্দে আছে। যদি সে রাত্রি যাপন করে ও আল্লাহ যিকির না করে, ওযূ না করে এবং নফল নামাযও না পড়ে এমতাবস্থায় ভোর হয়ে যায় তবে তার (মাথার) উপর সমুদয় বাঁধন বহাল থাকে।
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী, ইবন মাজাহ ও অন্যান্য।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1014) عن أبي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نام أحدكم عقد (2) على رأسه ثلاث عقد بجريرٍ (3) فإن قام فذكر الله عز وجل أطلقت واحدةٌ، وإن مضى فتوضأ أطلقت الثانية، فإن مضى فصلى أطلقت الثالثة، فإن أصبح ولم يقم شيئًا من الليل ولم يصل أصبح وهو عليه، يعني الجرير (1) (وفي لفظٍ) وإن هو بات ولم يذكر الله عز وجل ولم يتوضأ ولم يصل حتى يصبح أصبح وعليه العقد جميعًا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০১৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০১১) জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন যে, কোন নারী, পুরুষ যখন সে ঘুমায় তখন তার মাথায় তিন তিনটি রশির বাঁধন শক্ত করে বাঁধা হয়। তারপর যখন সে ঘুম থেকে (রাত্রি বেলা) জেগে উঠে এবং আল্লাহকে স্মরণ করে তখন তার একটি বাঁধন খুলে যায়। তারপর যখন সে জেগে উঠে (নামাযের) ওযু করে তখন আরেক বাঁধন খুলে যায়। তারপর যখন সে নামাযের জন্য দায়মান হয় তখন তার সব বাঁধন মুক্ত হয়ে যায়।
(ইবন খুযায়মা ও ইবন হিব্বান। এর রাবীগন নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1015) عن جابر بن عبد الله رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ذكر ولا أنثى إلا وعلى رأسه جريرٌ معقودٌ ثلاث عقدٍ حين يرقد، فإذا استيقظ فذكر الله تعالى (2) انحلت عقدةٌ، فإذا قام فتوضأ انحلت عقدةٌ، فإذا قام إلى الصلاة انحلت عقده كلها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০১৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১২) আব্দুল্লাহ (রা) বলেন, আমাকে আমার পিতা বলেছেন, আমাদেরকে মুহাম্মদ ইবন জা'ফর বর্ণনা করেন যে, তাঁদেরকে শু'বাহ আমর ইবন্ মুররা থেকে তিনি আবু হামযা নামক এক আনসারী থেকে তিনি আবস গোত্রের এক ব্যক্তি থেকে, তিনি হুযায়ফা (রা) থেকে বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ (সা)-এর সাথে রাত্রিকালীন নামায আদায় করেন। যখন তিনি নামাযে প্রবেশ করলেন, তখন বললেন: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ذُو الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءوَالْعَظَمَةِ তিনি বলেন: তারপর তিনি সূরা বাকারাহ পাঠ করেন। তারপর তিনি রুকু করেন। তার রুকুর পরিমাণও ছিল দাঁড়ানোর (সময়ের) অনুরূপ। তিনি রুকুতে সুবহানা রাব্বি আল'আযীম" তারপর তিনি তাঁর মাথা উঠালেন, (এখানেও) তাঁর দাঁড়ানো ছিল রুকুর ন্যায় (দীর্ঘ)। তখন তিনি বলেন। লিরাব্বি আল হামদ, লিরাব্বি আল হামদ তারপর তিনি সিজদা করেন এবং তাঁর সিজদার পরিমাণ ছিল দাঁড়ানোর ন্যায় দীর্ঘ (সিজদাতে) তিনি বলেন সুবহানা রাব্বি আল আলা তারপর তিনি তার মাথা উঠান তাঁর দু' সিজদার মাঝে সময় ছিল সিজদা সমপরিমাণ এবং তখন তিনি رَبِّ اغْفِرْ لِي رَبِّ اغْفِرْ لِي বলেন। তারপর তিনি সূরা বাকারাহ, আল-ইমরান, নিসা, মায়িদাহ, কিংবা আন'আম পাঠ করেন। (রাবী) শু'বা মায়িদা না আন'আম এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।
(দ্বিতীয় সূত্রে বর্ণিত) তিনি বলেন: কোন এক রাতে আমি রাসূলুল্লাহ (সা)-এর সাথে তাঁর নামাযের মত নামায পড়ার জন্য তাঁর নিকট আসি। তিনি (নামাযের শুরুতে) সূরা ফাতিহা পাঠ করেন যা অতি গোপনে কিংবা অতি উচ্চস্বরে ছিল না। তিনি তাতে এমন সাবলীল কিরাআত পাঠ করছিলেন যা আমাদের শুনানো হচ্ছিল। তিনি বলেন: তারপর তিনি দাঁড়ানোর ন্যায় (দীর্ঘ) রুকু করলেন। (তারপর তিনি পূর্ববর্তী হাদীসের অনুরূপ হাদীস উল্লেখ করেন।) আব্দুল মালিক ইবন উমায়ের বলেন: এটা ছিল তাঁর রাত্রকালীন নফল নামায।
(তৃতীয় সূত্রে বর্ণিত) তিনি বলেন: আমি কোন এক রাতে রাসূলুল্লাহ (সা)-এর সাথে নামাযে দাঁড়ালাম (দেখলাম) তিনি সাত রাকাআতে সাতটি দীর্ঘ সূরা পাঠ করলেন। আর যখন তিনি রুকু থেকে মাথা উঠালেন তখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَه তারপর বলেন, الْحَمْدُ لِلَّهِ ذِي الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ আর তাঁর রুকুর পরিমাণ ছিল দাঁড়ানোর অনুরূপ (দীর্ঘ)। আর সিজদার সময়কালও ছিল রুকুর ন্যায় দীর্ঘ। তারপর তিনি যখন (নামায) শেষ করলেন তখন আমার পা ভেঙ্গে যাওয়ার উপক্রম হলো।
(আবু দাউদ ও নাসায়ী। নাসায়ীর সনদ উত্তম। হাদীসটি অন্য ভাষায় মুসলিমও হুযাইফা থেকে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1016) حدثنا عبد الله حدثني أبي ثنا محمد بن جعفر ثنا شعبة عن عمرو بن مرة عن أبي حمزة رجل من الأنصار عن رجل من عبس (1) عن حذيفة أنه صلى مع رسول الله صلى الله عليه وسلم من الليل، فلما دخل في الصلاة قال الله أكبر ذو الملكوت (2) والجبروت والكبرياء والعظمة، قال ثم قرأ البقرة (3) ثم ركع وكان ركوعه نحوا من قيامه (4) وكان يقول سبحان ربي العظيم، ثم رفع رأسه فكان قيامه نحوا من ركوعه، وكان يقول لربي أحمد لربي الحمد (5) ثم سجد فكان سجوده نحوا من قيامه، وكان يقول سبحان ربي الأعلى سبحان ربي الأعلى، ثم رفع رأسه فكان ما بين السجدتين نحوا من السجود، وكان يقول رب اغفر لي رب اغفر لي، قال حتى قرأ البقرة وآل عمران والنساء والمائدة أو الأنعام (6) شعبة الذي يشك في المائدة والأنعام (ومن طريق ثان) (7) قال أتيت رسول الله صلى الله عليه وسلم ذات ليلة لأصلى بصلاته فافتتح فقرأ قراءة ليست بالخفية ولا بالرفيعة (1) قراءة حسنة يرتل فيها يسمعنا، قال ثم ركع نحوا من قيامه، (فذكر الحديث بنحو ما تقدم وفيه) قال عبد الملك بن عمير (2) هو تطوع الليل (ومن طريق ثالث) (3) قال قمت مع رسول الله صلى الله عليه وسلم ذات ليلة فقرأ السبع الطول (4) في سبع ركعات وكان إذا رفع رأسه من الركوع قال سمع الله لمن حمده، ثم قال الحمد لله ذي الملكوت والجبروت والكبرياء والعظمة، وكان ركوعه مثل قيامه، وسجوده مثل ركوعه، فانصرف وقد كادت تنكسر رجلاي (5)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০১৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১৩) রবীয়াহ আল জারশী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করেছিলাম। আমি বলেছিলাম, রাসূলুল্লাহ (সা) যখন রাত্রিকালীন নামাযে দাঁড়াতেন তখন তিনি কি বলতেন এবং কিসের মাধ্যমে শুরু করতেন? তিনি উত্তরে বলেন, তিনি দশবার 'আল্লাহু আকবার' দশবার 'সুবহানাল্লাহ' দশবার 'লা ইলাহা ইল্লাল্লাহ' এবং দশবার 'আস্তাগফিরুল্লাহ' পড়তেন। তারপর আরও দশবার اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي বলতেন, এবং সবশেষে দশবার اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الضِّيقِ يَوْمَ الْحِسَاب বলতেন।
(নাসায়ী ও অন্যান্য। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1017) عن ربيعة الجرشي قال سألت عائشة فقلت ما كان رسول الله صلى الله عليه وسلم يقول إذا قام من الليل وبم كان يستفتح؟ قالت كان يكبر عشرًا ويسبح عشرًا ويهلل عشرًا ويستغفر عشرًا، ويقول اللهم اغفر لي واهدني وارزقني عشرًا، ويقول اللهم إني أعوذ بك من الضيق يوم الحساب عشرًا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০১৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১৪) ইয়াহইয়া ইবন আবূ কাছীর থেকে বর্ণিত, তিনি আবু সালামাহ ইবন আব্দুর রহমান ইবন আওফ (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি উম্মুল মু'মিনীন আয়েশা (রা)-কে জিজ্ঞেস করেছিলাম যে, রাসূলুল্লাহ (সা) যখন রাত্রিবেলা (নামাযে) দাঁড়াতেন তখন তিনি কিসের মাধ্যমে নামায শুরু করতেন? তিনি (উত্তরে) বলেন, তিনি যখন দাঁড়াতেন তখন তাকবীর বলতেন এবং বলতেন: اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتَلَفْتُ فِيهِ مَنْ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ হে আল্লাহ! জিব্রাইল, মিকাইল, ইস্রাফীলের প্রভু, আসমান যমীনের স্রষ্টা, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা, তুমি তোমার বান্দারা যে বিষয়ে পরস্পর মতদ্বন্দ্ব করে সে ব্যাপারে ফায়সালা দাও। তোমার অনুমতিক্রমে সত্যের যে বিষয়ে আমরা শতদ্বন্দ্বে লিপ্ত হয়েছি সে বিষয়ে তুমি আমাকে হিদায়াত কর। কারণ যাকে ইচ্ছা তুমি সিরাতুল মুস্তাকীম হিদায়ত কর। ইয়াহইয়া বলেন: আবূ সালামাহ বলেছেন যে, রাসূলুল্লাহ (সা) যখন রাত্রিকালে (নামাযে) দাঁড়াতেন তখন তিনি বলতেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ (অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার নিকট বিতাড়িত ও অভিশপ্ত শয়তান থেকে এবং তার খোঁচা, অনিষ্টকারী ফুঁক ও প্রবঞ্চনা থেকে পানাহ চাই।) তিনি বলেন: রাসুলুল্লাহ (সা) আরও বলতেন। তোমরা অভিশপ্ত শয়তানের গুঁতো, প্রবঞ্চনা ও ফুৎকার থেকে আল্লাহর নিকট পানাহ চাও। তাঁরা বললেন: হে আল্লাহর রাসূল! তার (শয়তানের) গুঁতো, প্রবঞ্চনা ও ফুঁক আবার কি? তিনি (উত্তরে) বললেন, তার গুঁতো হলো এই যে, বনী আদম খোঁচড় খায়, আর তার প্রবঞ্চনা হলো অহমিকা, আর তার ফুঁক হলো কবিতা।
(প্রথমাংশ মুসলিম। দ্বিতীয়াংশ আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1018) عن يحيى بن أبي كثير عن أبي سلمة بن عبد الرحمن بن عوف قال سألت عائشة أم المؤمنين رضى الله عنها بأي شيءٍ كان رسل الله صلى الله عليه وسم يفتتح الصلاة إذا قام من الليل؟ قال كان إذا قام كبر ويقول اللهم رب جبريل وميكائيل وإسرافيل (1) فاطر السموات والأرض (2) عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون، اهدني لما اختلفت فيه (1) من الحق بإذنك إنك تهدى من تشاء إلى صراط مستقيم، قال يحيى قال أبو سلمة كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل يقول اللهم إني أعوذ بك من الشيطان الرجيم، من همزه ونفثه ونفخه، قال وكان رسول الله صلى الله عليه وعلى آله وسلم يقول تعوذوا بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه، قالوا يا رسول الله وما همزه ونفخه ونفثه؟ قال أما همزه فهذه الموتة (2) التي تأخذ بنى آدم، وأما نفخه فالكبر، وأما نفثه فالشعر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০১৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১৫) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) যখন গভীর রজনীতে নামাযে দাঁড়াতেন তখন তিনি বলতেন: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ. أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَ مَا أَخَّرْتُ وَ مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ أَنْت হে আল্লাহ! তোমার জন্য যাবতীয় প্রশংসা, তুমি আসমান যমীনের জ্যোতি (আলোকিতকারী)। তোমার জন্য যাবতীয় প্রশংসা। তুমিই আসমান যমীনের প্রতিষ্ঠাতা। তোমার জন্য যাবতীয় প্রশংসা। (কেননা) তুমি আসমান যমীন ও উহার মধ্যস্থ যাবতীয় কিছুর পালনকর্তা। তুমি সত্য, তোমার বাণী সত্য, তোমার সাথে সাক্ষাৎ হবে এটাও সত্য, বেহেশত সত্য, দোযখ সত্য, কিয়ামত সত্য (এ কারণে) হে আল্লাহ, আমি তোমার নিকট আত্মসমর্পণ করেছি এবং তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তোমার প্রতি ভরসা করেছি, তোমার নিকট ফিরে যাবো, তোমার জন্যই বাদানুবাদ করছি এবং তোমার কাছেই বিচার-ফয়সালা চাচ্ছি। সুতরাং তুমি আমার পূর্ববর্তী ও পরবর্তী, গোপন, প্রকাশ সমুদয় পাপরাশিকে ক্ষমা করে দাও। তুমি তো মহান সত্তা, তুমি ছাড়া অন্য কোন উপাস্য নেই।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী, ইবন মাজাহ ও অন্যান্য।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1019) عن ابن عباس رضى الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قام إلى الصلاة من جوف الليل يقول اللهم لك الحمد أنت نور السموات والأرض (3) ولك الحمد، أنت قيام السموات والأرض (4) ولك الحمد، أنت رب السموات والأرض ومن فيهن، أنت الحق وقولك الحق وعدك الحق ولقاؤك حق (5) والجنة حق والنار حق والساعة حقٌ، اللهم لك أسلمت (1) وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت، أنت الذي لا إله إلا أنت
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১৬) রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীদের মধ্য হতে জনৈক সাহাবী থেকে বর্ণিত, তিনি নবী (সা)-কে
নামাযরত অবস্থায় পর্যবেক্ষণ করেন, তিনি তাঁর নামাযের মধ্যে বলতে শুরু করেন اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي হে আল্লাহ, তুমি আমার পাপরাশিকে ক্ষমা করে দাও, আমার গৃহকে আমার জন্য বিস্তৃত করে দাও এবং তুমি আমাকে যে রিযিক দান করেছ তাতে বরকত দান কর।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এ হাদীসের সনদে কয়েকজন বিতর্কিত রাবী থাকলেও তাবরানীর অন্য একটি হাদীস তাকে সমর্থন করে।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1020) عن رجلٍ من أصحاب رسول الله صلى الله عليه وسلم أنه رمق (2) النبي صلى الله عليه وعلى آله وسلم وهو يصلي فجعل يقول في صلاته اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي فيما رزقتني
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১৭) আব্দুল্লাহ ইবন্ আবু কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করেছিলাম যে, রাসূলুল্লাহ (সা)-এর নাপাকী অবস্থার নিদ্রা কেমন ছিল, তিনি কি ঘুমানোর পূর্বে গোসল করতেন? তিনি বলেন: ঐ সবের সব কিছুই তিনি করতেন। কখনও তিনি গোসল করতেন তারপর ঘুমাতেন। আবার কখনও ওযু করতেন তারপর ঘুমাতেন। তিনি বলেন: আমি তাঁকে বললাম, রাত্রিকালীন (নামাযে) রাসূলুল্লাহ (সা) কিভাবে কিরাআত পাঠ করতেন, প্রকাশ্যে না কি গোপনে? তিনি (উত্তরে) বললেন: তিনি এ সবের প্রত্যেকটাই করতেন। কখনও প্রকাশ্যে আবার কখনও গোপনে পাঠ করতেন।
(আবু দাউদ, নাসায়ী, বায়হাকী, ইবন মাজাহ। তিরমিযী হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন। হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1021) عن عبد الله بن أبي قيس قال سألت عائشة كيف كان نوم رسول الله صلى الله عليه وسلم في الجنابة أيغتسل قبل أن ينام؟ فقالت كل ذلك قد كان يفعل، ربما اغتسل فنام (1) وربما توضأ فنام، قال قلت لها كيف كانت قراءة رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم من الليل أيجهز أم يسر؟ قالت كل ذلك قد كان يفعل، وربما جهر وربما أسر (2)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১৮) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা)-এর বয়স বেড়ে যাওয়ায় শরীর ভারী হয়ে যায়, তখন তিনি মহান আল্লাহর ইচ্ছায় বসে কিরাআত পাঠ করতেন। তারপর যখন (ঐ) সূরার ত্রিশ কিংবা চল্লিশ আয়াত পড়া হয়ে যেত তখন তিনি দাঁড়াতেন। তারপর উক্ত সূরা পাঠ (শেষ) করতেন। অতঃপর সিজদা করতেন।
(বুখারী, মুসলিম, নাসায়ী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1022) عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم لما بدن (3) وثقل يقرأ ما شاء الله عز وجل وهو جالس فإذا غبر (4) من السورة ثلاثون أو أربعون آية قام فقرأها ثم سجد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১৯) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন যে, তোমাদের কেউ যখন রাত্রিকালে (নামাযে) দাঁড়ায় তখন যদি আল কুরআন ঘুমের কারণে তার মুখে জড়িয়ে যায় এমতাবস্থায় সে যা পড়ছে তা যদি বুঝতে না পারে তবে তার উচিত শুয়ে পড়া।
(মুসলিম, তিরমিযী, আবু দাউদ, বায়হাকী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1023) عن أبي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم إذا قام أحدكم من الليل فاستعجم القرآن (1) على لسانه فلم يدر ما يقول فليضطجع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসুলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন (নফল) নামাযের বিবরণ সম্পর্কে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২০) ইবন আব্বাসের আযাদকৃত গোলাম কুরাইব (রা) থেকে বর্ণিত, ইবন আব্বাস (রা) তাকে জানিয়েছেন যে, তিনি নবী (সা) পত্নী মায়মূনা (রা)-এর কাছে রাত্রি যাপন করেছেন। তিনি (মায়মূনা) তার খালা ছিলেন। তিনি বলেন: আমি বালিশে আড়াআড়িভাবে শুয়ে পড়লাম আর রাসূলুল্লাহ (সা) ও তাঁর পরিবার তাতে লম্বা হয়ে শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ (সা) ঘুমিয়ে পড়লেন। তারপর যখন অর্ধ রাত্রি কিংবা তার কিছু পূর্বে অথবা কিছু পার হল রাসূলুল্লাহ (সা) ঘুম থেকে উঠলেন এবং হাত দিয়ে তাঁর মুখমন্ডল থেকে ঘুমের আমেজ মুছে ফেললেন। তারপর তিনি সূরা আল ইমরানের শেষের দশটি আয়াত পাঠ করলেন। তারপর ঝুলিয়ে রাখা একটা মশক হতে পানি নিয়ে ওযু করলেন এবং তা উত্তমভাবে করলেন, তারপর নামাযে দাঁড়ালেন। ইবন আব্বাস (রা) বলেন: আমিও দাঁড়ালাম এবং তিনি যে রকম করছিলেন আমিও অনুরূপ করতে লাগলাম। তারপর আমি তাঁর পাশে গিয়ে দাঁড়ালাম। তখন তিনি আমার মাথার উপর তাঁর হাত রাখলেন এবং আমার ডান কান ধরে মলে দিলেন। তারপর তিনি দু' রাকা'আত নামায পড়লেন। অতঃপর দু' রাকা'আত, অতঃপর দু' রাকা'আত, অতঃপর দু' রাকা'আত, অতঃপর দু' রাকাআত, অতঃপর দু' রাকা'আত নামায পড়লেন। তারপর বিতর নামায আদায় করলেন। অতঃপর শুয়ে পড়লেন। তারপর মুয়াযযিন যখন (ফজরের আযান) দিতে তাঁর নিকট আসলেন তখন তিনি উঠলেন এবং সংক্ষিপ্ত কিরাআতে দু' রাকা'আত আদায় করে নিলেন। তারপর মসজিদের দিকে বেরিয়ে পড়লেন এবং ফজরের (ফরয) নামায আদায় করলেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(3) باب ما روى عن ابن عباس رضى الله عنهما
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
(1024) عن كريب مولى ابن عباس أن ابن عباس رضي الله عنهما أخبره أنه بات عند ميمونة زوج النبي صلى الله عليه وسلم وهي خالته قال فاضطجعت في عرض (1) الوسادة واضطجع رسول الله صلى الله عليه وسلم وأهله في طولها، فنام رسول الله صلى الله عليه وسلم حتى إذا انتصف الليل أو قبله بقليل أو بعده بقليل استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس يمسح النوم عن وجهه بيده (2) ثم قرأ العشر الآيات خواتيم سورة آل عمران (3) ثم قام إلى شنٍ معلقةٍ (4) فتوضأ منها فأحسن وضوءه ثم قام يصلى، قال ابن عباس فقمت فصنعت مثل الذي صنع، ثم ذهبت فقمت إلى جنبه وضع يده على رأسي وأخذ أذني اليمنى فقتلها (1) فصلى ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم ركعتين، ثم أوتر ثم اضطجع حتى أتاه المؤذن فقام فصلى ركعتين خفيفتين، ثم خرج فصلى الصبح (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসুলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন (নফল) নামাযের বিবরণ সম্পর্কে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২১) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আমার খালা নবী (সা) পত্নী মায়মুনার নিকট রাত্রিযাপন করেছি। (দেখেছি) রাসুলুল্লাহ (সা) ইশার নামায আদায় করলেন তারপর (ঘরে এসে) চার রাকা'আত নামায আদায় করলেন। তিনি বললেন: ছেলেটি কি ঘুমাচ্ছে কিংবা এ ধরনের কোন কথা বললেন। তিনি (ইবন আব্বাস) বলেন: তারপর আমি গেলাম এবং তাঁর বাম পাশে দাঁড়ালাম। তিনি আমাকে তাঁর ডান পাশে নিলেন। তারপর তিনি পাঁচ রাকা'আত অতঃপর দু' রাকা'আত নামায আদায় করলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। আমি তাঁর ঘুমের শব্দ শুনতে পেলাম। অতঃপর তিনি (ওযু না করেই) নামাযের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন।
(বুখারী, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
(3) باب ما روى عن ابن عباس رضى الله عنهما
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
(1025) عن ابن عباس رضى الله عنهما قال بت عند خالتي ميمونة زوج النبي صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم العشاء، ثم جاء فصلى أربعًا (2) ثم نام ثم قام فصلى أربعًا؛ قال نام الغليم (3) أو كلمة نحوها، قال فجئت فقمت عن يساره فجعلني عن يمينه (4) ثم صلى خمس ركعات ثم ركعتين (5) ثم نام حتى سمعت غطيطه (6) أو خطيطه ثم خرج إلى الصلاة (7)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসুলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন (নফল) নামাযের বিবরণ সম্পর্কে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২২) তাঁর (ইবন আব্বাস (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: আমি আমার খালা মায়মুনার নিকট রাত্রিযাপন করেছি। রাত্রিকালে (দেখলাম) রাসূলুল্লাহ (সা) (ঘুম থেকে) উঠলেন এবং তাঁর হাজত সেরে আসলেন, তারপর তিনি তাঁর মুখমণ্ডল ও হস্তদ্বয় ধৌত করলেন, তারপর উঠে দাঁড়ালেন তারপর মশকের কাছে আসলেন এবং তার রশি খুললেন। অতঃপর তিনি দুই ওযুর মাঝখানে (মধ্যমমানের) ওযু করলেন, তাতে বেশী কিছু না করে তা পূর্ণ করে নিলেন। তারপর দাঁড়িয়ে নামায পড়তে লাগলেন। আমিও উঠে দাঁড়ালাম বিলম্ব করে, যাতে তিনি বুঝতে না পারেন যে, আমি তাঁকে পর্যবেক্ষণ করছি। এমতাবস্থায় আমি ওযু করলাম, তারপর তিনি যখন নামাযে দাঁড়ালেন তখন আমি তাঁর বাম পাশে গিয়ে দাঁড়ালাম। তখন তিনি আমার কান ধরে তাঁর ডান পাশে এনে দাঁড় করালেন। এরপর রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন তের রাকা'আত নামায সমাপ্ত হলো, তারপর তিনি শুয়ে পড়লেন। এমনকি তিনি (ঘুমের ভিতরে উচ্চস্বরে) নিঃশ্বাস ফেললেন। আর তিনি যখন ঘুমাতেন তখন (জোরে) নিঃশ্বাস ফেলতেন। তারপর বিলাল (রা) আসলেন এবং তাঁকে নামাযের জন্য ডাক দিলেন। তারপর তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং নামায আদায় করলেন অথচ ওযু করলেন না। তিনি তাঁর দু'আর ভিতর বলতে লাগলেন اللَّهُمَّ اجْعَلْ فِي قَلِبِي ..... وَأَعْظِمْ لِي نُورًا হে আল্লাহ! তুমি আমার অন্তরকে আলোকিত কর এবং শ্রবণ শক্তিকে আলোকিত কর, আমার ডান পার্শ্বকে আলোকিত কর, আমার বাম পার্শ্বকে আলোকিত কর। আমার উপরকে আলোকিত কর, আমার নীচে আলোকিত কর। আমার সম্মুখভাগকে আলোকিত কর, আমার পশ্চাৎভাগকে আলোকিত কর। উজ্জ্বল জ্যোতিকে তুমি আমার জন্য সমুন্নত কর)। কুরায়েব বলেন, আরও সাতটি বাক্য (যা ভুলে গেছি)। তিনি বলেন: এরপর আব্বাস (রা)-এর ছেলের সাথে আমার সাক্ষাত হলে তিনি আমাকে ঐ সব বিষয় সম্পর্কে বর্ণনা দেন। তিনি উল্লেখ করেন, আমার শিরা, আমার গোশত, আমার রক্ত, আমার চুল এবং আমার চামড়া (আলোকিত করুন) এবং তিনি আরও দু'টি বিষয়ের কথাও উল্লেখ করেছেন।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসায়ী, বায়হাকী, ইবন মাজাহ্ ।)
كتاب الصلاة
(3) باب ما روى عن ابن عباس رضى الله عنهما
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
(1026) وعنه أيضًا قال بت عند خالتي ميمونة فقال رسول الله صلى الله عليه وسلم من الليل فأتى حاجته (1) ثم غسل وجهه ويديه (2) ثم قام فأتى القربة فأطلق شناقها (3) ثم توضأ وضوءًا بين الوضوءين لم يكثر وقد أبلغ، ثم قام فصلى فقمت فتمطأت (4) كراهية أن يرى أني كنت أرتقبه، فتوضأت فقام يصلى فقمت عن يساره فأخذ بأذني فأدارني عن يمينه (5) فتتامت صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل ثلاث عشرة ركعة، ثم اضطجع فنام حتى نفخ، وكان إذا نام نفخ، فأتاه بلال فآذنه بالصلاة فقام فصلى ولم يتوضأ، وكان يقول في دعائه اللهم اجعل في قلبي نورًا (6) وفي بصري نورًا، وفي سمعي نورًا، وعن يساري نورًا، ومن فوقي نورًا، ومن تحتي نورًا، ومن أمامي نورًا، ومن خلفي نورًا، وأعظم لي نورًا، قال كريب (7) وسبعٌ في التابوت، قال فلقيت بعض ولد العباس فحدثني بهن فذكر عصبي ولحمي ودمي وشعري وبشري قال وذكر خصلتين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসুলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন (নফল) নামাযের বিবরণ সম্পর্কে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২৩) ইকরামা ইবন্ খালিদ আল-মাখযুমী থেকে বর্ণিত, তিনি সাঈদ ইবন যুবায়ের থেকে বর্ণনা করেন। তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে, আমি আমার খালা মায়মূনা বিনতে হারিছ (রা)-এর নিকট এসেছিলাম এবং তাঁর নিকট রাত্রি যাপন করেছিলাম। আমি তাঁকে এমন রাত্রিতে পেলাম, যে রাত্রে রাসূলুল্লাহ (সা) তাঁর ঘরে থাকার কথা, রাসূল (সা) ইশার নামায আদায় করলেন তারপর তিনি তাঁর ঘরে প্রবেশ করলেন এবং দাবাগাত করা চামড়ার তৈরী বালিশে মাথা রাখলেন (শুয়ে পড়লেন) যা ছিল তন্তু দিয়ে ভরানো। আমিও আসলাম এবং তার এক পাশে মাথা রেখে (শুয়ে) পড়লাম। এরপর রাসূলুল্লাহ (সা) ঘুম থেকে জেগে উঠলেন এবং দেখলেন যে, রাত্রির অনেক বাকি আছে, তারপর সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার বলে আবার ঘুমিয়ে পড়লেন। তারপর আবার তিনি ঘুম থেকে জাগলেন ততক্ষণে রাত্রি অর্ধাংশ কিংবা তিনি বলেন, এক তৃতীয়াংশ অতিবাহিত হয়েছে। তখন রাসূলুল্লাহ (সা) উঠে দাঁড়ালেন এবং তাঁর বৈষয়িক প্রয়োজন মেটালেন। তারপর তিনি লটকানো এক মশকের নিকট আসলেন যাতে পানি ছিল। তিনি তিন বার (গড়গড়া) কুলি করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার মুখমণ্ডল ধৌত করলেন ও তিনবার হাত কুনই পর্যন্ত ধৌত করলেন এবং তিনি তাঁর মাথা ও কানদ্বয় মাস্হ করলেন। তারপর তিনি তাঁর পা দু'টি ধৌত করলেন। ইয়াযীদ বলেন: আমার মনে হয় তিনি তিন বার তিন বার কথাটি বলেছেন। অতঃপর তিনি তাঁর নামাযের জায়গায় আসলেন। আমিও উঠলাম এবং তিনি যা যা করেছিলেন আমিও তা-ই করলাম। তারপর আমি এসে তাঁর বাম পাশে দাঁড়ালাম। আমার ইচ্ছা যে, আমিও তাঁর সাথে নামায আদায় করব। রাসূলুল্লাহ (সা) আমাকে সুযোগ দিলেন তবে তিনি যখন বুঝতে পারলেন যে, আমি তাঁর সাথে নামায আদায় করতে চাই তখন তিনি তাঁর ডান হাত বাড়ালেন এবং আমার কান ধরে ঘুরিয়ে এনে তাঁর ডান পাশে দাঁড় করালেন, তারপর রাসূল (সা) যখন মনে করলেন যে, রাত্রি বাকি আছে তখন তিনি দু' রাকা'আত দু' রাকা'আত করে নামায আদায় করে চললেন। তারপর যখন ধারণা করলেন যে, ফজরের সময় ঘনিয়ে আসছে তখন তিনি আরও ছয় রাকা'আত নামায আদায় করলেন, এবং সপ্তম রাকা'আত দিয়ে বিতর আদায় করলেন। তারপর যখন ফজরের (আলো) আলোকিত হলো তখন তিনি দাঁড়ালেন এবং দু' রাকা'আত নামায আদায় করে নিলেন। এরপর তিনি (বিছানায়) পাশ রেখে ঘুমিয়ে পড়লেন। এমনকি আমি তাঁর ঘুমের মধ্যকার নাক ডাকার শব্দ শুনছিলাম। তারপর বিলাল (রা) আসলেন এবং (ফজর) নামাযের জন্য তাঁকে ডাকলেন, তখন তিনি (ঘর থেকে) বের হয়ে নামায আদায় করলেন অথচ তিনি পানি স্পর্শও করলেন না। আমি সাঈদ ইবন যুবায়র (রা)-কে বললাম, এটা বেশ তো চমৎকার। সাঈদ ইবন যুবায়র (রা) বললেন, আল্লাহর কসম! আমি যখন এ কথা ইবন আব্বাস (রা)-কে বললাম, তখন তিনি আমাকে (ধমক দিয়ে) বললেন, রাখ। ওটা তোমার কিংবা তোমার বন্ধুদের জন্য নয়। ওটা একমাত্র রাসূলুল্লাহ (সা)-এর জন্য। কেননা (ঘুমের মাঝেও) তাঁর ওযু সংরক্ষণ করা হয়ে থাকে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(3) باب ما روى عن ابن عباس رضى الله عنهما
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
(1027) عن عكرمة بن خالد المخزومي عن سعيد بن جبير عن ابن عباس رضى الله عنهما قال أتيت خالتي ميمونة بنت الحارث فبت عندها فوجدت ليلتها تلك من رسول الله صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم العشاء ثم دخل بيته فوضع رأسه على وسادة من أدم (1) حشوها ليف، فجئت فوضعت رأسي على ناحية منها، فاستيقظ رسول الله صلى الله عليه وسلم فنظر فإذا عليه ليل (2) فسبح وكبر حتى نام ثم استيقظ وقد ذهب شطر الليل أو قال ثلثاه، فقام رسول الله صلى الله عليه وسلم فقضى حاجته ثم جاء إلى قربة على شجب (3) فيها ماء فمضمض ثلاثا واستنشق ثلاثا وغسل وجهه ثلاثا، وذراعيه ثلاثا ثلاثا، ومسح برأسه وأذنيه، ثم غسل قدميه، قال يزيد حسبته قال ثلاثا ثلاثا، ثم أتى مصلاة فقمت وصنعت كما صنع، ثم جئت فقمت عن يساره وأنا أريد أن أصلي بصلاه، فأمهل رسول الله صلى الله عليه وسلم حتى إذا عرف أني أريد أن أصلي بصلاته لفت يمينه فأخذ بأذني فأدارني حتى أقامني عن يمينه، فصلى رسول الله صلى الله عليه وسلم ما رأى أن عليه ليلا (1) ركعتين، فلما ظن أن الفجر قد دنا قام فصلى ست ركعات أوتر بالسابعة، حتى إذا ضاء الفجر قام فصلى ركعتين، ثم وضع جنبه فنام حتى سمعت فخيخه (2) ثم جاءه بلال فآذنه بالصلاة فخرج فصلى وما مس ماء، فقلت لسعيد بن جبير ما أحسن هذا (3) فقال سعيد بن جبير أما والله لقد قلت ذاك لابن عباس فقال مه (4) إنها ليست لك ولا لأصحابك، إنها لرسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، إنه كان يحفظ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসুলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন (নফল) নামাযের বিবরণ সম্পর্কে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২৪) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে, তিনি কোন এক রাতে নবী (সা)-এর নিকট রাত্রি যাপন করেন। (তিনি দেখলেন) নবী (সা) রাত্রিকালে (ঘুম থেকে) উঠলেন, তারপর বাইরে গিয়ে আকাশের দিকে তাকালেন। তারপর সূরা আল-ইমরানের এ আয়াতটি পাঠ করলেন- إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ আয়তটি পাঠ করতে করতে যখন سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ পর্যন্ত পৌঁছলেন তখন তিনি ঘরে ফিরে আসলেন, তারপর মিসওয়াক ও ওযু করলেন, তারপর তিনি দাঁড়ালেন এবং নামায আদায় করলেন, অতঃপর শুয়ে পড়লেন। এরপর আবার তিনি অনুরূপভাবে আকাশের দিকে তাকালেন এবং এ আয়াতটি পাঠ করলেন। তারপর ফিরে এসে মিসওয়াক করলেন ও ওযু করলেন। তারপর তিনি দাঁড়ালেন এবং নামায আদায় করলেন।
(মুসলিম, আবু দাউদ ও নাসায়ী।)
كتاب الصلاة
(3) باب ما روى عن ابن عباس رضى الله عنهما
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
(1028) عن ابن عباس رضى الله عنهما حدث أنه بات عند نبي الله صلى الله عليه سلم ذات ليلة فقام نبي الله صلى الله عليه وسلم من الليل فخرج فنظر في السماء (5) ثم تلا هذه الآية التي في آل عمران (إن في خلق السموات والأرض واختلاف الليل والنهار حتى بلغ سبحانك فقنا عذاب النار) ثم رجع إلى البيت فتسوك وتوضأ ثم قام فصلى ثم اضطجع ثم رجع أيضًا فنظر في السماء ثم تلا هذه الآية ثم رجع فتسوك وتوضأ ثم قام فصلى (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: রাসুলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন (নফল) নামাযের বিবরণ সম্পর্কে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২৫) তাঁর (ইবন্ আব্বাস) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: আমি মায়মূনা (রা)-এর ঘরে অবস্থান করতেছিলাম। (দেখলাম) নবী (সা) জেগে উঠে রাতের নামায পড়তে লাগলেন। আমিও তাঁর সাথে তাঁর বাম পাশে দাড়িয়ে গেলাম। তখন তিনি আমার হাত ধরলেন এবং আমাকে তাঁর ডান পাশে দাঁড় করিয়ে দিলেন। তারপর তিনি তের রাকা'আত নামায আদায় করলেন। আমি অনুমান করলাম যে, তাঁর প্রত্যেক রাকা'আতে দাঁড়ানোর সময়ের পরিমাণ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ বা সূরা মুয্যাম্মিল পাঠ করার সমপরিমাণ।
(বায়হাকী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(3) باب ما روى عن ابن عباس رضى الله عنهما
في صفة صلاة رسول الله صلى الله عليه وآله وسلم من الليل
(1029) وعنه أيضًا قال كنت في بيت ميمونة فقام النبي صلى الله عليه وسلم يصلى من الليل فقمت معه على يساره فأخذ بيدي فجعلني عن يمينه ثم صلى ثلاث عشرة ركعة حزرت قدر قيامه في كل ركعةٍ قدر يا أيها المزمل (2)
tahqiq

তাহকীক: