মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৯৯০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮৬) ইবন সিরীন থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন, নিশ্চয় রাসূলুল্লাহ (সা) ফজরের দু' রাকা'আত (সুন্নাত) নামাযে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ পড়তেন। (অন্য বর্ণনায় আছে) তিনি ঐ দু'টি চুপীস্বরে পাঠ করতেন।
(আত-তাহাবী। এ জাতীয় হাদীস মুসলিম, আবু দাউদ, নাসায়ী ইবনে মাজাহও বর্ণনা করেছেন, আবু হুরায়রা (রা) থেকে।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(990) عن ابن سيرين عن عائشة رضى الله عنها أنَّ رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم كان يقرأ فى ركعتى الفجر بقل يا أيُّها الكافرون وقل هو الله أحدٌ (وفى رواية) وكان يسرُّ بهما
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮৭) আব্দুল্লাহ ইবন শাকীক (রা) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন। তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেন, ফজরের দু' রাকা'আত (সুন্নাত) নামাযে পাঠ করার জন্য ঐ সূরা দু'টি কত না চমৎকার। সূরা দু'টি হলো: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(ইবন মাজাহ। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(991) عن عبد الله بن شقيقٍ عن عائشة رضى الله عنها عن النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم كان يقول نعم السُّورتان هما يقرأ يهما فى الرَّكعتين قبل الفجر، قل يا أبُّها الكافرون وقل هو الله أحدٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮৮) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (স)-কে পর্যবেক্ষণ করে দেখেছি যে, তিনি ফজরের পূর্বে দু' রাক'আত (সুন্নাত) নামাযে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবং قُلْ هُوَ اللهُ أَحَدٌ সূরাদ্বয় পাঠ করতেন।
(ইবন মাজাহ, নাসায়ী ও তিরমিযী। তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(992) عن ابن عمر رضى الله عنهما قال رمقت النَّبيِّ صلى الله عليه وسلم يقرأ في الرَّكعتين قبل الفجر قل يا أيُّها الكافرون وقل هو الله أحدٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১২) অনুচ্ছেদ: (উক্ত দু' রাক'আত সময়ের প্রথম দিকে তাড়াতাড়ি আদায় করা ও তা আদায়ের পর শুয়ে পড়া প্রসঙ্গে
(৯৮৯) ইবন উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) ফজরের পূর্বের দু' রাকা'আত সুন্নাত নামায আযানের ধ্বনি যেন তার কানে আসা পর্যন্ত আদায় করতেন।
(ইবন মাজাহ, তাহাবী, এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(12) باب تعجيلهما أول الوقت والضجعة بعدها
(993) عن ابن عمر رضى الله عنهما أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يصلِّى الرَّكعتين قبل صلاة الفجر كأنَّ الأذان فى أذنيه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১২) অনুচ্ছেদ: (উক্ত দু' রাক'আত সময়ের প্রথম দিকে তাড়াতাড়ি আদায় করা ও তা আদায়ের পর শুয়ে পড়া প্রসঙ্গে
(৯৯০) আলী (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ফজরের পূর্বে দু' রাকা'আত সুন্নাত নামায (কখনও কখনও) ইকামতের সময় আদায় করতেন।
(ইবন মাজাহ। এ হাদীসের সনদে একজন দুর্বল রাবী আছেন।)
كتاب الصلاة
(12) باب تعجيلهما أول الوقت والضجعة بعدها
(994) عن عليّ رضى الله عنه قال كان رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم يصلِّى ركعتى الفجر عند الإقامة (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১২) অনুচ্ছেদ: (উক্ত দু' রাক'আত সময়ের প্রথম দিকে তাড়াতাড়ি আদায় করা ও তা আদায়ের পর শুয়ে পড়া প্রসঙ্গে
(৯৯১) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) ফজরের আযান ও ইকামতের মাঝমাঝি সময়ে দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন।
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(12) باب تعجيلهما أول الوقت والضجعة بعدها
(995) عن عائشة رضى الله عنها أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم كان يصلِّى الرَّكعتين بين الأذان والإقامة من صلاة الصُّبح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১২) অনুচ্ছেদ: (উক্ত দু' রাক'আত সময়ের প্রথম দিকে তাড়াতাড়ি আদায় করা ও তা আদায়ের পর শুয়ে পড়া প্রসঙ্গে
(৯৯২) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ (সা) এরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ফজরের পূর্বের দু' রাকা'আত (সুন্নাত) আদায় করে তবে সে যেন ডান কাতে (কিছুক্ষণ) শয়ন করে।
(আবু দাউদ, ইবন মাজাহ ও তিরমিযী। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
(12) باب تعجيلهما أول الوقت والضجعة بعدها
(996) عن أبى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلَّى أحدكم الرَّكعتين قبل صلاة الصُّبح فليضطجع على جنبه الأيمن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১২) অনুচ্ছেদ: (উক্ত দু' রাক'আত সময়ের প্রথম দিকে তাড়াতাড়ি আদায় করা ও তা আদায়ের পর শুয়ে পড়া প্রসঙ্গে
(৯৯৩) উরওয়াহ (রা) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা) যখন ফজরের দু' রাকা'আত (সুন্নাত) আদায় করতেন তখন তিনি তাঁর ডান কাতের উপর শয়ন করতেন। (তাঁর আয়েশা (রা) থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) রাসূলুল্লাহ (সা) যখন (ফজরের সুন্নাত) নামায পড়তেন তখন কখনও কখনও শয়ন করতেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(12) باب تعجيلهما أول الوقت والضجعة بعدها
(997) عن عروة عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا ركع ركعتى الفجر اضطجع على شقِّه الأيمن (وعنها من طريقٍ ثانٍ) (1) أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم كان إذا صلَّى ربَّما اضطجع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১২) অনুচ্ছেদ: (উক্ত দু' রাক'আত সময়ের প্রথম দিকে তাড়াতাড়ি আদায় করা ও তা আদায়ের পর শুয়ে পড়া প্রসঙ্গে
(৯৯৪) আব্দুল্লাহ ইবন আমর (ইবন আল-আস) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) যখন ফজরের পূর্বে দু'রাকা'আত নামায আদায় করতেন তখন তিনি তাঁর শরীরের ডান অংশের উপর শয়ন করতেন।
(তবারানীর মু'জামুল কাবীর গ্রন্থে। এ হাদীসের দু'জন রাবী দুর্বল। তবে অন্যান্য হাদীস সমর্থন করে।)
كتاب الصلاة
(12) باب تعجيلهما أول الوقت والضجعة بعدها
(998) عن عبد الله بن عمرو (بن العاص رضى الله عنهما) أنَّ رسول الله صلى الله عليه وسلم كان إذا ركع ركعتي الفجر اضطجع على شقِّه الأيمن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯৯৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১৩) অনুচ্ছেদ: ফরয নামায ও তার সুন্নাতের মাঝে বিরতি দান মুস্তাহাব
(৯৯৫) আব্দুল্লাহ ইবন রাবাহ (রা) থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ (সা)-এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) (একদিন) আসরের নামায আদায় করলেন, তারপর এক ব্যক্তি নামাযের জন্য দণ্ডায়মান হলো, উমর (রা) তাঁকে দেখে বললেন, বসো। কেননা আহলে কিতাবরা তাদের নামাযে বিরতি না করার কারণে ধ্বংস হয়েছে। তখন রাসুলুল্লাহ (সা) বললেন, ইবনুল খাত্তাব অতি উত্তম কথাই বলেছেন।
(হাকিম, তবারানী ও আবূ দাউদ। আহমদের হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(13) باب استحباب الفصل بين صلاة الفرض وراتبته
(999) عن عبد الله بن رباحٍ عن رجلٍ من أصحاب النَّبيِّ صلَّى الله عليه وعلى آله وسلَّم (1) أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم صلَّى العصر فقام رجلٌ يصلِّى فرآه عمر فقال له اجلس فإنَّما هلك أهل الكتاب أنَّه (2) لم يكن لصلاتهم فصلٌ، فقال رسول الله صلى الله عليه وسلم أحسن ابن الخطَّاب (3)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(৯৯৬) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করা হয়েছিল যে, ফরয নামাযের পর কোন নামায সবচেয়ে বেশী উত্তম? তিনি (উত্তরে) বলেন: মধ্য রাতের অন্ধকারে যে নামায (আদায় করা হয়।। তাঁকে বলা হলো রমযানের রোযার পর কোন রোযা উত্তম? তিনি বললেন, আল্লাহর সেই মাস যাকে তোমরা মুহাররম বলে ডাক (অর্থাৎ মুহাররম মাসের রোযা)।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1000) عن أبي هريرة رضى الله عنه قال سئل رسول الله صلى الله عليه وآله وسلم أي الصلاة أفضل بعد المكتوبة؟ قال الصلاة في جوف الليل، قيل أي الصيام أفضل بعد رمضان؟ قال شهر الله الذي تدعونه المحرم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(৯৯৭) আল-আগাররা আবু মুসলিম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আবু হুরায়রা (রা) ও আবু সাঈদ (রা)-এর (কথার) পক্ষে সাক্ষ্য দিচ্ছি তাঁরা উভয়ে রাসুলুল্লাহ (সা)-এর (এ কথার) পক্ষে সাক্ষ্য দিয়েছেন যে, তিনি বলেন, আল্লাহ তা'আলা রাত্রির এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়া পর্যন্ত অবকাশ দেন। তারপর অবতীর্ণ হয়ে বলেন: কোন আহবানকারী কি আছে যার আহবানে সাড়া দেয়া হবে, কিংবা কোন ক্ষমা প্রার্থনাকারী কি আছে, যাকে ক্ষমা করে দেয়া হবে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1001) عن الأغر أبي مسلم قال أشهد على أبي هريرة وأبي سعيد (1) أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال إن الله يمهل (2) حتى يذهب ثلث الليل ثم يهبط فيقول هل من داع فيستجاب له هل من مستغفر فيغفر له
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(৯৯৮) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, আল্লাহ ঐ ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করেন, যে ব্যক্তি রাত্রিকালে জাগে এবং নামায় আদায় করে এবং সে তার স্ত্রীকে জাগিয়ে তোলে। অতঃপর সেও নামায আদায় করে। আর যদি সে অস্বীকৃতি জানায় তবে সে তার মুখে পানির ছিটা দেয়। আল্লাহ এমন নারীর প্রতি দয়া প্রদর্শন করেন যে রাত্রিকালে ঘুম থেকে জেগে উঠে ও নামায আদায় করে এবং সে তার স্বামীকেও ঘুম থেকে জাগায় আর সেও নামায আদায় করে। আর যদি সে অস্বীকৃতি জানায় তবে তার মুখে পানি দিয়ে ছিটা দেয়।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ। ইবন হিব্বান, বায়হাকী, হাকিম। তিনি বলেন, হাদীসটি সহীহ, মুসলিমের শর্তে উপনিত।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1002) عن أبي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم رحم الله رجلًا قام من الليل فصلى (1) وأيقظ امرأته فصليت فإن أبت نضح في وجهها الماء (1) ورحم الله امرأة قامت من الليل فصلت وأيقظت زوجها فصلى فإن أبى نضحت في وجهه بالماء.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(৯৯৯) তাঁর (আবূ হুরায়রা (রা)) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে এমন কোন বিষয় সম্পর্কে খবর দিন, যা করলে আমি বেহেশতে প্রবেশ করতে পারব। তিনি (উত্তরে) বললেন: তুমি সালামের প্রচলন কর, (অভুক্তকে) খাদ্য খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখ আর লোকেরা যখন ঘুমে নিমগ্ন (এমন গভীর) রাতে নামায আদায় কর, তারপর তুমি নির্বিঘ্নে বেহেশতে প্রবেশ কর।
(তিরমিযী, ইবন হিব্বান ও হাকিম। তিনিও ইবন আবু দ্দুনিয়া হাদীসটি সহীহ সাব্যস্ত করেছেন।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1003) وعنه أيضًا قال قلت يا رسول الله أنبئني عن أمرٍ إذا أخذت به دخلت الجنة قال أفش (2) السلام وأطعم الطعام وصل الأرحام وصل بالليل والناس نيامٌ ثم ادخل الجنة بسلام
হাদীস নং: ১০০৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০০) আবূ মুসলিম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আবু যর (রা)-কে বললাম, রাত্রের কোন সময়ে দাঁড়ানো (নামায পড়া) উত্তম? আবু যর (রা) বললেন: তুমি আমাকে যেভাবে জিজ্ঞেস করলে আমিও রাসূলুল্লাহ (সা)-কে অনুরূপভাবে জিজ্ঞেস করেছিলাম। আওফ (রা) (এক রাবী) সংশয় প্রকাশ করে বলেন, তিনি বলেন, গভীর রাত্রি কিংবা অর্ধ রাত্রির (নামায) এবং তা পালনকারী খুবই কম।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এত সনদ উত্তম।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1004) عن أبي مسلم قال قلت لأبي ذر رضي الله عنه أي قيام الليل أفضل؟ قال أبو ذرٍ سألت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم كما سألتني يشك عوفٌ (1) فقال جوف الليل الغابر أو نصف الليل، وقليلٌ فاعله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০১) আমর ইবন আবাসা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন যে, রাত্রিকালীন নামায দুই, দুই (রাকা'আত) এবং রাত্রির শেষভাগ আহবানে সাড়া দেয়ার (উপযুক্ত) সময়। আমি বললাম, (রাত্রির শেষ ভাগ) বেশী অপরিহার্য সময় কি? তিনি বললেন: না, বরং দু'আ কবুল হবার জন্য বেশী উপযুক্ত।
(তবারানীর মু'জামুল কারীর গ্রন্থে ইবনে খোযাইমা ও তিরমিযী তা বর্ণনা করেন। তিনি বলেন, হাদীসটি হাসান, সহীহ ও গরীব।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1005) عن عمرو بن عبسة رضى الله عنه عن النبي صلى الله عليه وعلى آله وسلم صلاة الليل مثنى مثنى، وجوف الليل الآخر أجوبه دعوةً، قلت أوجبه؟ قال لا بل أجوبه، يعني بذلك الإجابة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০২) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন: তিন প্রকৃতির লোক দেখে আল্লাহ তা'আলা হাসেন। (১) এমন ব্যক্তি, যে নামাযের উদ্দেশ্যে গভীর রাতে জেগে উঠে (২) এমন সম্প্রদায় যারা নামাযের উদ্দেশ্যে কাতারবন্দী হয় এবং (৩) এমন গোত্র যখন তারা (ন্যায়সঙ্গত) যুদ্ধের জন্য কাতার বন্দী হয়।
(আবু ইয়ালী তাঁর মুসনাদে উল্লেখ করেছেন। সুয়ূতী জামে উস সাগীরে বর্ণনা করে সহীহ হবার প্রতীক ব্যবহার করেছেন।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1006) عن أبي سعيد الخدري رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يضحك الله إليهم (2) الرجل إذا قام من الليل يصلى (3) والقوم إذا صُفوا (4) للصلاة والقوم إذا صفوا للقتال (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০৩) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে বেশী প্রিয় রোযা হলো দাউদ (আ)-এর রোযা। তিনি অর্ধ যুগ রোযা রাখতেন। আর আল্লাহর নিকট অধিক প্রিয় নামায হলো দাউদ (আ)-এর নামায। তিনি রাত্রির কিয়দাংশ ঘুমাতেন। তারপর জেগে উঠতেন তারপর আবার তার শেষাংশে ঘুমাতেন। তিনি অর্ধরাতের পর রাত্রির এক তৃতীয়াংশ জেগে থাকতেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1007) عن عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال أحب الصيام إلى الله صيام داود، وكان يصوم نصف الدهر (2) وأحب الصلاة إلى الله صلاة داود كان يرقد شطر الليل ثم يقوم ثم يرقد آخره (3) يقوم ثلث الليل بعد شطره (3)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০৪) আব্দুল্লাহ ইবন্ আবু কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি নবী পত্নী আয়েশা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: তোমাদের উচিত রাত্রি জাগরণ করা। কেননা রাসূলুল্লাহ (সা) তা কখনও ছাড়তেন না। তিনি যদি রোগাক্রান্ত হতেন তখনও তিনি বসে বসে কিরাআত পাঠ করতেন। আমি জানি যে, তোমাদের কেউ কেউ বলবে যে, আমার জন্য যা নির্ধারিত আমি ততটুকুই জাগব এটাই আমার জন্য যথেষ্ট। (আসলে) তার একথা বলার সুযোগ কোথায়?
(এটা একটা দীর্ঘ হাদীসের অংশ বিশেষ। হাদীসটি আয়েশা (রা)-এর মানাকিবে আবার আসবে।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1008) عن عبد الله بن أبي قيس عن عائشة زوج النبي صلى الله عليه وسلم ورضى عنها قالت عليكم بقيام الليل، فإن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم كان لا يدعه، فإن مرض قرأ وهو قاعدٌ، وقد عرفت أن أحدكم يقول بحسبي أن أقيم ما كتب لي وأني له ذلك.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০০৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০৫) উরওয়াহ ইবনুয যুবায়ের (রা) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যখন নামায আদায় করতেন তখন দীর্ঘ দাঁড়ানোর কারণে তার পদযুগল ফেটে যেত। তা দেখে আয়েশা (রা) বলতেন: ইয়া রাসুলাল্লাহ! আপনার পূর্ববর্তী পরবর্তী গুনাহসমূহ মার্জনা করা হয়েছে অথচ আপনি এ রকম করতেছেন। তিনি বলেন: হে আয়েশা! তাই বলে কি আমি কৃতজ্ঞ বান্দাও হতে পারব না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1009) عن عروة بن الزبير عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى قام حتى تنفطر (1) رجلاه، قالت عائشة يا رسول الله أتصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك (1) وما تأخر؟ فقال يا عائشة أفلا (2) أكون عبدًا شكورًا