মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭২৪ টি
হাদীস নং: ৯৭০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অনুচ্ছেদ: মাগরিবের সুন্নাত সম্পর্কিত বর্ণনা
(৯৬৬) নবী (সা)-এর আযাদকৃত দাস উবায়েদ (রা) থেকে বর্ণিত, তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে, রাসুলুল্লাহ (সা) কি ফরয নামাযের পর অন্য কোন নামাযের নির্দেশ দিতেন? তিনি (উত্তরে) বলেন। হ্যাঁ, মাগরিব ও ইশার নামাযের মাঝে (সুন্নাত নামায আদায়ের নির্দেশ দিতেন)।
كتاب الصلاة
(7) باب ما جاء فى راتبة المغرب
(970) عن عبيدٍ مولى النَّبيِّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم وسئل أكان رسول الله صلى الله عليه وسلم يأمر بصلاةٍ بعد المكتوبة؟ قال نعم بين المغرب والعشاء
তাহকীক:
হাদীস নং: ৯৭১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মাগরিবের পূর্বে দু' রাকা'আত (নফল) সম্পর্কে যা এসেছে
(৯৬৭) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: মুয়াযযিন যখন মদিনার মসজিদে দাঁড়িয়ে মাগরিবের আযান দিতেন তখন যার ইচ্ছা সে দাঁড়াতো এবং নামায পড়তে শুরু করত এমনকি মাগরিবের জামাত দাঁড়িয়ে যেত। আর যে ইচ্ছা করত সে দু' রাকা'আত আদায় করে বসে পড়ত। আর এ সব কিছু নবী (সা)-এর চোখের সামনে ঘটতো।
(হাদীসটি এ ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে তার রাবীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি এ ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে তার রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(8) باب ما جاء فى الركعتين قبل المغرب
(971) عن أنس بن مالك رضى الله عنه قال كان إذا قام المؤذِّن فأذَّن صلاة المغرب فى مسجد المدينة قام من شاء فصلَّى حتَّى تقام الصَّلاة (1) ومن شاء ركع ركعتين ثمَّ قعد، وذلك بعينى (2) النَّبيِّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم
তাহকীক:
হাদীস নং: ৯৭২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মাগরিবের পূর্বে দু' রাকা'আত (নফল) সম্পর্কে যা এসেছে
(৯৬৮) তাঁর (আনাস ইবন মালিক (রা)) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: মুয়াযযিন যখন আযান দিতেন তখন রাসুলুল্লাহ (সা)-এর সাহাবীগণ প্রতিযোগিতামূলকভাবে খুঁটির দিকে এগিয়ে যেতেন। এমনকি রাসূলুল্লাহ (সা) (হুজরা থেকে) মাগরিবের নামাযের জন্য বেরিয়ে পড়তেন অথচ তারা তখনও অনুরূপ করতে থাকতেন অর্থাৎ মাগরিবের পূর্বের দু'রাকা'আত আদায় করতে থাকতেন। অথচ আযান ও ইকামতের মাঝে সময় ছিল অত্যন্ত সন্নিকট।
(বুখারী, মুসলিম ও নাসায়ী।)
(বুখারী, মুসলিম ও নাসায়ী।)
كتاب الصلاة
(8) باب ما جاء فى الركعتين قبل المغرب
(972) وعنه أيضًا قال كان المؤذِّن إذا أذَّن قام أصحاب رسول الله صلى الله عليه وسلم يبتدرون السَّوارى (3) حتَّى يخرج رسول الله صلى الله عليه وسلم وهم كذلك، يعنى الرَّكعتين قبل المغرب، ولم يكن بين الأذان والإقامة إلَّا قريبٌ
তাহকীক:
হাদীস নং: ৯৭৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মাগরিবের পূর্বে দু' রাকা'আত (নফল) সম্পর্কে যা এসেছে
(৯৬৯) আবুল খায়ের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ তামীম আর জায়শানী আব্দুল্লাহ ইবন মালিত (রা)-কে দেখেছি যে, তিনি যখন মাগরিবের আযান শুনতে পান তখন দু' রাকা'আত সুন্নাত আদায় করে নেন। তিনি বলেন, তারপর আমি উকবাহ ইবন আমির আল জুহানী-এর নিকট আসলাম এবং তাঁকে বললাম। আমি কি আপনাকে অবূ তামীম-এর কিছু বিষয় বলে বিস্মিত করব না? আল জায়শানী মাগরিবের নামাযের পূর্বে দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করেন, তাই তাকে দোষী করতে চেয়েছিলাম। উকবাহ বললেন: (এতে অসুবিধা হয়) রাসুলুল্লাহ (সা)-এর সময়কালে আমরাও তা আদায় করতাম। তখন আমি তাঁকে বললাম, এখন তবে কিসে আপনাকে নিবৃত করল? তিনি বললেন, কর্মব্যস্ততা।
كتاب الصلاة
(8) باب ما جاء فى الركعتين قبل المغرب
(973) عن أبى الخير قال رأيت أبا تميم الجيشانىَّ عبد الله بن مالكٍ يركع ركعتين حين يسمع أذاة المغرب، قال فأتيت عقبة بن عامرٍ الجهنىَّ رضى الله عنه فقلت له ألا أعجبك (1) من أبى تميم؟ الجيشانىِّ (2) يركع ركعتين قبل صلاة المغرب وأنا أريد أن أغمصه (3) قال عقبة أما إنَّا كنَّا نفعله على عهد رسول الله صلى الله عليه وسلم، فقلت ما يمنعك الآن قال الشُّغل (4)
তাহকীক:
হাদীস নং: ৯৭৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মাগরিবের পূর্বে দু' রাকা'আত (নফল) সম্পর্কে যা এসেছে
(৯৭০) আব্দুল্লাহ আল মুজান্নি থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, তোমরা মাগরিবের আগে দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করবে। তারপর আবারও বললেন, তোমরা মাগরিবের আগে দু' রাকা'আত নামায আদায় করবে। তৃতীয়বারে বললেন, যার ইচ্ছা হয় সে আদায় কর যাতে লোকেরা তাকে সুন্নাত হিসাবে গ্রহণ করতে না পারে।
(বুখারী, আবু দাউদ ও বায়হাকী।)
(বুখারী, আবু দাউদ ও বায়হাকী।)
كتاب الصلاة
(8) باب ما جاء فى الركعتين قبل المغرب
(974) عن عبد الله المزنىِّ رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال صلُّوا قبل المغرب ركعتين، ثمَّ قال صلُّوا قبل المغرب ركعتين، ثمَّ قال عند الثَّالثة لمن شاء، كراهية أن يتَّخذها النَّاس سنَّةً (5)
তাহকীক:
হাদীস নং: ৯৭৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মাগরিবের পূর্বে দু' রাকা'আত (নফল) সম্পর্কে যা এসেছে
(৯৭১) আব্দুল্লাহ ইবন মুগাফফাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, প্রতি দু' আযানের (আযান ও ইকামাতের) মাঝে নামায রয়েছে। একথা তিনি তিনবার বলেন। (তারপর বলেন) যার ইচ্ছা হয় তার জন্য।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী ও ইবন মাজাহ।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(8) باب ما جاء فى الركعتين قبل المغرب
(975) عن عبد الله بن مغفل رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين كلِّ أذانين (1) صلاةٌ ثلاث مرَّاتٍ لمن شاء
তাহকীক:
হাদীস নং: ৯৭৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) ইশার সুন্নাত সম্পর্কে যা এসেছে
(৯৭২) আব্দুল্লাহ ইবন যুবায়ের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যখন ইশার (সুন্নাত) নামায আদায় করতেন তখন চার রাকা'আত (সুন্নাত) আদায় করতেন। আর বিতর আদায় করতেন এক রাক'আতের মাধ্যমে। তারপর ঘুমিয়ে পড়তেন, পরে অবশ্য তাঁর রাতের নামায আদায় করতেন।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(9) باب ما جاء في راتبة العشاء
(976) عن عبد الله بن الزُّبير رضى الله عنهما قال كان رسول الله صلَّي الله عليه وعلى آله وصحبه وسلَّم إذا صلَّى العشاء ركع أربع ركعاتٍ وأوتر بسجدةٍ (1) ثمَّ نام حتَّى يصلِّى بعد صلاته باللَّيل
তাহকীক:
হাদীস নং: ৯৭৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) ইশার সুন্নাত সম্পর্কে যা এসেছে
(৯৭৩) ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি (নবী সা)-এর সাথে তাঁর ঘরে ইশার পর দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করেছেন।
(এটা একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ। হাদীসটির সনদ সহীহ। বুখারী মুসলিমেই বর্ণিত আছে।)
(এটা একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ। হাদীসটির সনদ সহীহ। বুখারী মুসলিমেই বর্ণিত আছে।)
كتاب الصلاة
(9) باب ما جاء في راتبة العشاء
(977) عن ابن عمر رضى الله عنهما أنَّه صلَّى مع النَّبيِّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم ركعتين بعد العشاء فى بيته
তাহকীক:
হাদীস নং: ৯৭৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) ইশার সুন্নাত সম্পর্কে যা এসেছে
(৯৭৪) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: তিনি (নবী (সা) তাদের (সাহাবীদের) সাথে ইশার নামায আদায় করতেন। তারপর আমার গৃহে প্রবেশ করতেন এবং দু' রাকা'আত নামায আদায় করতেন। রাত্রিকালে তিনি নয় রাকা'আত নামায আদায় করতেন, বিতর নামাযও তার অন্তর্ভুক্ত হত।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী ও বায়হাকী।)
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী ও বায়হাকী।)
كتاب الصلاة
(9) باب ما جاء في راتبة العشاء
(978) عن عائشة رضى الله عنها قالت وكان يصلِّى بهم العشاء ثمَّ يدخل بيتى فيصلِّى ركعتين، وكان يصلِّى من اللَّيل تسع ركعاتٍ فيهنَّ الوتر
তাহকীক:
হাদীস নং: ৯৭৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) ইশার সুন্নাত সম্পর্কে যা এসেছে
(৯৭৫) শুরাইহ ইবন হানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আয়েশা (রা)-কে রাসূলুল্লাহ (সা)-এর নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেন: রাসূল (সা) যখন কোন বিষয়ে কথা বলতেন তখন ইশার নামাযের চেয়ে বেশী বিলম্ব করে অপর কোন নামায কখনও আদায় করতেন না। আর যখনই তা আদায় করে আমার নিকট প্রবেশ করতেন তখনই তিনি ইশার পরবর্তী চার রাকা'আত কিংবা ছয় রাকা'আত নামায আদায় করতেন। আর আমি তাঁকে কখনও মাটির ওপর কিছু বিছাতে দেখি নি, তবে আমার স্মরণ আছে যে, বৃষ্টির দিনে তার নিচে চামড়ার ফরাস বিছিয়ে দিয়েছিলাম। আমি যেন এখনও তার নীচ থেকে পানির ফোয়ারা বের হতে দেখছি।
(দ্বিতীয় সূত্রে বর্ণিত আছে) আব্দুল্লাহ বর্ণনা করেন যে, আমার পিতা আমাকে বর্ণনা করেন যে, উসমান ইবন উমর (রা) আমার নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে মালিক বর্ণনা করেছেন, তিনি হাদীসটি তার অনুরূপ উল্লেখ করেন। তিনি বলেন, বাত্তুন অর্থ চামড়ার ফরাস যার ওপর নামায পড়তেন। আমি তাঁকে দেখেছি (একথা বলে) তিনি হাদীসটির অর্থ উল্লেখ করেন।
(আবূ দাউদ ও নাসায়ী। হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।)

(979) عن شريح بن هانيءٍ قال سألت عائشة رضى الله عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم قالت لم تكن صلاةً أحرى أن يؤخِّرها إذا كان على حديثٍ من صلاة العشاء الآخرة (1) وما صلَّاها قطُّ فدخل علىّ إلَّا صلَّي بعدها أربعًا أو ستًّا (2) وما رأيته يتَّقى على الأرض بشئٍ قطُّ (3) إلَّا أنِّي أذكر أنَّ يوم مطرٍ ألقينا تحته بتًّا (4) فكأنِّي أنظر إلى خرقٍ فيه ينبع منه الماء (ومنه طريقٍ ثانٍ) حدَّثنا عبد الله حدَّثنى أبى ثنا عثمان بن عمر قال أنا مالكٌ فذكر مثله، قال يتَّا يعنى النَّطع فصليَّ عليه، فلقد رأيت فذكر معناه
তাহকীক:
হাদীস নং: ৯৮০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) অনুচ্ছেদঃ ফজরের দু'রাকা'আত (সুন্নাত) তার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে যা এসেছে
(৯৭৬) আয়েশা (রা) থেকে বর্ণিত তিনি নবী (সা) থেকে ফজরের পূর্বের দু' রাকা'আত সুন্নাত সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন: পৃথিবীর যাবতীয় বিষয় থেকে ঐ দু' রাকা'আত নামায আমার নিকট অধিক প্রিয়।
(মুসলিম, তিরমিযী ও অন্যান্য।)
(মুসলিম, তিরমিযী ও অন্যান্য।)
كتاب الصلاة
(10) باب ما جاء فى ركعتي الفجر وفضلهما وتأكيدهما
(980) عن عائشة رضى الله عنها عن النَّبيِّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم فى الرَّكعتين قبل صلاة الفجر قال هما أحبُّ إلىَّ من الدُّنيا جميعًا (1)
তাহকীক:
হাদীস নং: ৯৮১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) অনুচ্ছেদঃ ফজরের দু'রাকা'আত (সুন্নাত) তার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে যা এসেছে
(৯৭৭) তাঁর (আয়েশা (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে প্রত্যুষের নামাযের পূর্বে দু' রাকাআত নামায আদায়ে যতটা দ্রুততা অবলম্বন করতে দেখেছি অন্য কোন নামায কিংবা কোন গনিমতের মাল অন্মেষনেও ততটা (আগ্রহী) দেখি নি।
(মুসলিম ও ইবন খুযায়মাহ।)
(মুসলিম ও ইবন খুযায়মাহ।)
كتاب الصلاة
(10) باب ما جاء فى ركعتي الفجر وفضلهما وتأكيدهما
(981) وعنها أيضًا قالت ما رأيت رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم أسرع منه إلى ركعتين قبل صلاة الغداة ولا إلى غنيمةٍ يطلبها (2)
তাহকীক:
হাদীস নং: ৯৮২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) অনুচ্ছেদঃ ফজরের দু'রাকা'আত (সুন্নাত) তার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে যা এসেছে
(৯৭৮) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, তোমরা ফজরের আগের দু' রাকা'আত (সুন্নাত) নামায ছেড়ে দিও না, যদিও তোমাদের পিছনে ঘোড়া (অশ্বারোহী) ধাওয়া করে।
(আবু দাউদ, বায়হাকী ও তাহাবী।)
(আবু দাউদ, বায়হাকী ও তাহাবী।)
كتاب الصلاة
(10) باب ما جاء فى ركعتي الفجر وفضلهما وتأكيدهما
(982) عن أبى هريرة رضى الله عنه أنَّ رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم قال لا تدعو ركعتى الفجر وإن طردتكم الخيل (3)
তাহকীক:
হাদীস নং: ৯৮৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) অনুচ্ছেদঃ ফজরের দু'রাকা'আত (সুন্নাত) তার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে যা এসেছে
(৯৭৯) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) ফজরের পূর্বের দু' রাকা'আত সুন্নাত নামাযের চেয়ে অন্য কোন নফল ইবাদতের ব্যাপারে তত বেশী দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন না।
(বুখারী, মুসলিম ও ইবন খুযায়মাহ।)
(বুখারী, মুসলিম ও ইবন খুযায়মাহ।)
كتاب الصلاة
(10) باب ما جاء فى ركعتي الفجر وفضلهما وتأكيدهما
(983) عن عائشة رضى الله عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم على شئٍ من النَّوافل أشدَّ معاهدةً (1) من الرَّكعتين قبل الصُّبح (2)
তাহকীক:
হাদীস নং: ৯৮৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) অনুচ্ছেদঃ ফজরের দু'রাকা'আত (সুন্নাত) তার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে যা এসেছে
(৯৮০) মিকদাম ইবন্ শুরায়হ (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন: আমি আয়েশা (রা)-কে বলেছিলাম যে, রাসূলুল্লাহ (সা) (ফজরের জামা'আতে) বের হওয়ার পূর্বে কি করতেন? তিনি উত্তরে বলেছিলেন: তিনি দু'রাকা'আত (সুন্নাত) নামায আদায় করে নিতেন, তারপর বেরিয়ে পড়তেন।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি, তার সনদ উত্তম।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি, তার সনদ উত্তম।)
كتاب الصلاة
(10) باب ما جاء فى ركعتي الفجر وفضلهما وتأكيدهما
(984) عن المقدام بن شريح عن أبيه قال قلت لعائشة (رضى الله عنها) ما كان يصنع رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم قبل أن يخرج؟ قالت كان يصلِّى الرَّكعتين (3) ثمَّ يخرج
তাহকীক:
হাদীস নং: ৯৮৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) অনুচ্ছেদঃ ফজরের দু'রাকা'আত (সুন্নাত) তার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে যা এসেছে
(৯৮১) সালামাহ ইবন নুবায়ত থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা, পিতামহ ও চাচা নবী (সা)-এর সাথে ছিলেন। তিনি বলেন, আমার পিতা আমাকে জানিয়েছেন। তিনি বলেন: আমি নবী (সা)-কে আরাফাতের দিন সন্ধ্যা বেলা একটি লাল উটের পিঠে চড়ে বক্তব্য দিতে দেখেছি। (সালামাহ) বলেন, আমার পিতা আমাকে গভীর রাতের নামায সম্পর্কে উপদেশ দিলেন। তখন আমি বললাম, হে পিতা, আমি তো তা আদায় করতে সক্ষম নই। তিনি বললেন, তা হলে তুমি ফজরের পূর্বে দু' রাকা'আত নামাযের প্রতি যত্নশীল হবে এবং কখনও তা পরিত্যাগ করবে না। আর কোন বিশৃঙ্খলার মধ্যে নিজেকে সপেঁ দিবে না।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ গ্রহণ করা যেতে পারে।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ গ্রহণ করা যেতে পারে।)
كتاب الصلاة
(10) باب ما جاء فى ركعتي الفجر وفضلهما وتأكيدهما
(985) عن سلمة بن نبيطٍ قال كان أبى وجدِّى وعمِّي مع النَّبيِّ صلى الله عليه وسلم قال أخبرني أبى قال رأيت النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم يخطب عشيَّة عرفة على جبلٍ أحمر، قال سلمة أوصانى أبى بصلاة السَّحر، (1) قلت يا أبت إنِّى لا أطيقها، قال فانظر الرَّكعتين قبل الفجر فلا تدعنَّهما، (2) ولا تشخص في الفتنة
তাহকীক:
হাদীস নং: ৯৮৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮২) নাফে' (রা) থেকে বর্ণিত, তিনি ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন। তিনি নবী (সা)-এর পত্নী উমর (রা)-এর কন্যা হাফসা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) আমার ঘরে প্রত্যুষের পূর্বে ফজরের দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন, তা তিনি খুব সংক্ষিপ্ত করতেন। নাফে' (রা) বলেন: আব্দুল্লাহ (রা)- ও উক্ত নামায অনুরূপ সংক্ষিপ্ত করতেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(986) عن نافعٍ عن ابن عمر عن حفصة ابنة عمر زوج النَّبيِّ صلى الله عليه وسلم ورضى عنهم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلِّى ركعتي الفجر قبل الصبح في بيتي يخفِّفهما جدًّا، قال نافعٌ وكان عبد الله (1) يخفِّفهما كذلك
তাহকীক:
হাদীস নং: ৯৮৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮৩) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিন বলেন: মুয়াযযিন যখন ফজর নামাযের (আযানের পর) নিরব হতেন তখন তিনি সংক্ষিপ্ত (কিরাআতে) দু' রাকা'আত নামায আদায় করতেন। তিনি অর্থাৎ নবী (সা)।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(987) عن عائشة رضى الله عنها قالت كان المؤذِّن إذا سكت من صلاة الصُّبح صلَّى ركعتين خفيفتين تعنى النَّبىَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم
তাহকীক:
হাদীস নং: ৯৮৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮৪) আর (আয়েশা (রা)) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: সকালের (ফজরের) পূর্বে রাসূলুল্লাহ (সা) দু' রাক'আত নামায আদায় করতেন এবং তাতে তিনি এতো সংক্ষিপ্ত (কিরাআত পাঠ) করতেন যে, আমার মনে সংশয় দেখা দিতো যে, তিনি তাতে সূরা ফাতিহা পাঠ করেছেন না কি পাঠ করেন নি।
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, নাসায়ী ও বায়হাকী।)
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(988) وعنها أيضًا قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلِّى الركعتين قبل الغداة فيخفِّفهما حتَّى إنِّى لأشكُّ أقرأ فيهما بفاتحة الكتاب أم لا
তাহকীক:
হাদীস নং: ৯৮৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮৫) তাঁর (আয়েশা (রা)) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: ফজরের পূর্বে দু' রাকা'আত (সুন্নাত) নামাযে রাসূলুল্লাহ (সা)-এর দাঁড়ানোর পরিমাণ ছিল সূরা ফাতিহা পাঠ করার সমপরিমাণ।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(989) وعنها رضى الله عنها قالت كان قيام رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم فى الرَّكعتين قبل صلاة الفجر (2) قدر ما يقرأ فاتحة الكتاب
তাহকীক: