মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭২৪ টি
হাদীস নং: ৯৫০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদঃ যোহরের নফল বা সুন্নাত এবং তার ফযীলত সম্পর্কে যা এসেছে
(৯৪৬) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ফজরের পূর্বে দু' রাকা'আত এবং যোহরের পূর্বে চার রাকা'আত নামায কোন অবস্থাতেই ছাড়তেন না।
(বুখারী, মুসলিম, নাসায়ী ও বায়হাকী।)
(বুখারী, মুসলিম, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
4 - باب راتبة الظهر وما جاء في فضلها
(950) عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وآله وسلم لا يدع أربعًا قبل الظهر وركعتين قبل الفجر على حال (2).
তাহকীক:
হাদীস নং: ৯৫১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অনুচ্ছেদ: আসরের সুন্নাত ও তার ফযীলত সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৪৭) ইবন উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আসরের (নামাযের) পূর্বে চার রাকা'আত (সুন্নাত) আদায় করে আল্লাহ তার প্রতি করুণা প্রদর্শন করেন।
(আবু দাউদ, তিরমিযী, তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন। আর ৯৩৫ নং হাদীস।)
(আবু দাউদ, তিরমিযী, তিনি হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন। আর ৯৩৫ নং হাদীস।)
كتاب الصلاة
5 - باب راتبة العصر وما جاء في فضلها
(951) عن ابن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وصحبه وسلم قال: رحم الله امرأً (1) صلى قبل العصر أربعًا.
তাহকীক:
হাদীস নং: ৯৫২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অনুচ্ছেদ: আসরের সুন্নাত ও তার ফযীলত সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৪৮) আলী (রা) থেকে বর্ণিত যে, নিশ্চয় নবী (সা) আসরের পূর্বে চার রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন এবং প্রতি দু'রাক'আতের মধ্যে নৈকট্যবান ফেরেশতামণ্ডলী, নবীকুল এবং তাঁদের অনুসারী মু'মিন ও মুসলমানদের প্রতি সালাম দিয়ে পৃথক করতেন।
كتاب الصلاة
5 - باب راتبة العصر وما جاء في فضلها
(952) عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم كان يصلي قبل العصر أربعًا يفصل بين كل ركعتين بالتسليم على الملائكة المقربين والنبيين ومن تبعهم من المؤمنين والمسلمين.
তাহকীক:
হাদীস নং: ৯৫৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৪৯) আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি নবী (স)-কে আসরের পর দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতে দেখেছেন।
(তবারানী তাঁর মু'জামুল কাবীর ও মু'জামুল আওসাত গ্রন্থে উল্লেখ করেছেন। হাইছামী বলেন, তার রাবীগণ আবু ইদ্রিস ছাড়া সকলেই নির্ভরযোগ্য। ইবন মুঈন তার হাদীসও গ্রহণ করা যায় বলে মন্তব্য করেছেন।)
(তবারানী তাঁর মু'জামুল কাবীর ও মু'জামুল আওসাত গ্রন্থে উল্লেখ করেছেন। হাইছামী বলেন, তার রাবীগণ আবু ইদ্রিস ছাড়া সকলেই নির্ভরযোগ্য। ইবন মুঈন তার হাদীসও গ্রহণ করা যায় বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
6 - باب ما جاء في الركعتين بعد العصر
(953) عن أبي موسى الأشعري رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم يصلي ركعتين بعد العصر.
তাহকীক:
হাদীস নং: ৯৫৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৫০) মাসরুক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (আবু বকর) সিদ্দিকের কন্যা সিদ্দীকা, আল্লাহর বন্ধুর হাবীবা বা প্রিয়, সত্য অবলম্বনকারী (আয়েশা) আমার নিকট বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) আসরের পর দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন। আমি তাঁর এ বর্ণনা অসত্য মনে করি নি।
(বায়হাকী। এর রাবীগণ নির্ভরযোগ্য।)
(বায়হাকী। এর রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
6 - باب ما جاء في الركعتين بعد العصر
(954) عن مسروق قال: حدثتني الصديقة بنت الصديق حبيبة حبيب الله المبرأة (1) أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي ركعتين بعد العصر فلم أكذبها (2).
তাহকীক:
হাদীস নং: ৯৫৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৫১) হিশাম থেকে বর্ণিত তিনি বলেন: আমার পিতা আমাকে জানিয়েছেন, তিনি বলেন, আয়েশা (রা) আমাকে বলেছেন, হে ভাগিনা (বোনের পুত্র) রাসূলুল্লাহ (সা) আমার ঘরে আসরের পর দু'টি সিজদা (অন্য বর্ণনায় দু' রাকা'আত) নামায আদায় করা কখনও পরিত্যাগ করেন নি।
(বুখারী, মুসলিম, নাসায়ী, বায়হাকী ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম, নাসায়ী, বায়হাকী ও অন্যান্য।)
كتاب الصلاة
6 - باب ما جاء في الركعتين بعد العصر
(955) عن هشام قال: أخبرني أبي قال: قالت لي عائشة: يا ابن أختي ما ترك رسول الله صلى الله عليه وسلم السجدتين (وفي رواية «ركعتين») بعد العصر عندي قط.
তাহকীক:
হাদীস নং: ৯৫৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৫২) আবু ইসহাক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আসওয়াদ ইবন ইয়াযীদ ও মা'রুফ উভয়কে বলতে শুনেছি, তাঁরা উভয়ে বলেন: আমরা আয়েশা (রা)-এর (কথার) প্রতি সাক্ষ্য দিচ্ছি, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ (সা) আমার নিকট থাকা অবস্থায় এমন কোন দিন ছিল না যাতে তিনি আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করেন নি।
(বুখারী, মুসলিম, নাসায়ী ও বায়হাকী।)
(বুখারী, মুসলিম, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
6 - باب ما جاء في الركعتين بعد العصر
(956) عن أبي إسحاق قال: سمعت الأسود بن يزيد ومسروقًا يقولان: نشهد على عائشة (1) أنها قالت: ما كان رسول الله صلى الله عليه وآله وسلم عندي في يوم إلا صلى ركعتين بعد العصر.
তাহকীক:
হাদীস নং: ৯৫৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৫৩) মিকদাম ইবন শুরাইহ থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে আসরের পরের সুন্নাত নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তিনি (উত্তরে) বলেন, নামায আদায় কর। নিশ্চয় রাসূলুল্লাহ (সা) ইয়ামানবাসী তোমার গোত্রকে যখন সূর্য উদিত হয় সে সময় নামায পড়তে নিষেধ করেছেন।
(তাহাবী। এর সনদ উত্তম।)
(তাহাবী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
6 - باب ما جاء في الركعتين بعد العصر
(957) عن المقدام بن شريح عن أبيه قال: سألت عائشة عن الصلاة بعد العصر فقال: صل، إنما نهى رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم قومك أهل اليمن عن الصلاة إذا طلعت الشمس.
তাহকীক:
হাদীস নং: ৯৫৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) সম্পর্কে যে বর্ণনা এসেছে
(৯৫৪) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আসরের পর দু' রাকা'আত এবং ফজরের পূর্বে দু'রাকা'আত এ দু'টি নামায নবী (সা) প্রকাশ্যে কিংবা গোপনে কোন অবস্থাতেই ছাড়তেন না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
6 - باب ما جاء في الركعتين بعد العصر
(958) عن عائشة رضي الله عنها قالت: صلاتان لم يتركهما النبي صلى الله عليه وآله وسلم سرًا ولا علانية، ركعتين بعد العصر وركعتين قبل الفجر.
তাহকীক:
হাদীস নং: ৯৫৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আসরের দু' রাকা'আত সুন্নাত নামাযের কারণ এবং যারা বলে যে, এ দু' রাকা'আত নামায যোহরের সুন্নাতের কাযা নামায এবং এতদ প্রসঙ্গে উম্মাহাতুল মু'মিনীন-এর মতপার্থক্য
(৯৫৫) আবূ বকর ইবন আবদুর রহমান ইবন হারিছ ইবন হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা উমরা পালনের জন্য সংকল্পবদ্ধ হলেন, যখন তাঁর বেরিয়ে পড়ার সময় হলো তখন তিনি বললেন, বৎস। আমরা যদি আমীরের নিকট প্রবেশ করি অতঃপর তাকে বিদায়ী শুভেচ্ছা জানাই (তবে কেমন হয়)? আমি বললামঃ আপনার যা ইচ্ছা। তিনি বলেন: তারপর আমরা মারওয়ানের দরবারে প্রবেশ করলাম। এ সময় তাঁর নিকট একদল লোক ছিলেন যাদের মধ্যে আব্দুল্লাহ ইবন যুবাইরও ছিলেন। তারা আব্দুল্লাহ ইবন যুবাইর যে, (নিয়মিত) আসরের পর দু' রাকা'আত নামায আদায় করেন সে সম্পর্কে আলোচনা করতে ছিলেন। মারওয়ান তাঁকে জিজ্ঞেস করলেন হে ইবন যুবাইর আপনি ঐ (দু' রাকা'আত) নামায কার নিকট থেকে গ্রহণ করেছেন? তিনি বললেন: আবু হুরায়রা (রা) থেকে, তিনি আয়েশা (রা) থেকে (আমাকে বর্ণনা করিয়েছেন)। তখন মারওয়ান ইবন যুবায়ের যে দু' রাকা'আত নামাযের কথা উল্লেখ করেছেন তা (জানার জন্য) আয়েশা (রা)-এর নিকট লোক প্রেরণ করেন, বলেন, আবূ হুরায়রা আপনার উদ্ধৃতি দিয়ে তাঁকে জানিয়েছেন যে, রাসুলুল্লাহ (সা) আসরের পর দু' রাকা'আত নামায আদায় করতেন। আয়েশা (রা) তাঁর (মারওয়ানের) নিকট লোক পাঠিয়ে জানান যে, আমাকে উম্মে সালামাহ জানিয়েছেন। তারপর তিনি উম্মে সালামার নিকটও লোক প্রেরণ করেন। জানতে চান, আসরের পরের দু' রাকা'আত নামায সম্পর্কে যা আয়েশা (রা)-এর মতে আপনিই তাঁকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ (সা) আসরের পর দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন। তখন তিনি বললেন: আল্লাহ আয়েশা (রা)-কে ক্ষমা করুন। তিনি আমার বক্তব্যের ভিন্ন অর্থ করেছেন। রাসূলুল্লাহ (সা) যোহরের নামায আদায় করেন তারপর তাঁর নিকট কিছু মাল আনা হলে তিনি তা বণ্টন করতে বসেন, এমনকি মুয়াযযীন আসরের আযান দিল তখন তিনি আসরের নামায আদায় করলেন। তারপর আমার নিকট আসলেন ঐ দিনটি ছিল তাঁর আমার ঘরে থাকার দিন। অতঃপর তিনি সংক্ষিপ্ত কিরা'আতে দু' রাকা'আত নামায আদায় করলেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল। এ আবার কোন দু' রাকা'আত? এর জন্য কি আপনাকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বললেন, না। তবে এ দু' রাকা'আত নামায আমি যোহরের পর আদায় করতাম কিন্তু এই সম্পদটুকুর বণ্টন আমাকে ব্যস্ত করে তোলে, অবশেষে মুয়াযযীন আসরের আযান দিতে আসে আমি এ দু'রাকা'ত নামায ছেড়ে দিতে অপছন্দ করলাম তাই এখন পড়ে নিলাম। একথা শুনে ইবন যুবায়ের আল্লাহু আকবার বলে উঠলেন। এটা নয় কি যে, তিনি এ নামায শুধুমাত্র একবার আদায় করেছেন? আল্লাহর কসম! আমি এ নামায কখনো ছেড়ে দিব না (নিয়মিত আসায় করব) উম্মে সালামাহ বললেন। আমি তাঁকে (রাসুল (সা)-কে) ইতিপূর্বে কিংবা এরপর আর কখনো এ নামায পড়তে দেখিনি।
(এ হাদীসটি এ ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে মূল ঘটনা বুখারী মুসলিমে আছে।)
(এ হাদীসটি এ ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে মূল ঘটনা বুখারী মুসলিমে আছে।)
كتاب الصلاة
فصل منه في ذكر سببهما ومن قال إنهما قضاء عن راتبة الظهر واختلاف أمهات المؤمنين فيهما
(959) عن أبي بكر بن عبد الرحمن بن الحارث بن هشام قال: أجمع (1) أبي على العمرة فلما حضر خروجه قال: أي بني لو دخلنا على الأمير (2) فودعناه، قلت: ما شئت، قال: فدخلنا على مروان وعنده نفر فيهم عبد الله بن الزبير رضي الله عنهما، فذكروا الركعتين التي يصليهما ابن الزبير بعد العصر، فقال له مروان: ممن أخذتهما يا ابن الزبير؟ قال: أخبرني بهما أبو هريرة عن عائشة، فأرسل مروان إلى عائشة ما ركعتان يذكرهما ابن الزبير أن أبا هريرة أخبره عنك أن رسول الله صلى الله عليه وسلم كان يصليهما بعد العصر، فأرسلت إليه أخبرتني أم سلمة، فأرسل إلى أم سلمة ما ركعتان زعمت عائشة أنك أخبرتيها أن رسول الله صلى الله عليه وسلم كان يصليهما بعد العصر، فقالت: يغفر الله لعائشة، لقد وضعت أمري على غير موضعه (3) صلى رسول الله صلى الله عليه وسلم الظهر وقد أُتي بمال فقعد يقسمه حتى أتاه المؤذن بالعصر فصلى العصر ثم انصرف إلي وكان يومي فركع ركعتين خفيفتين فقلنا: ما هاتان الركعتان يا رسول الله؟ أمرت بهما؟ قال: لا، ولكنهما ركعتان كنت أركعهما بعد الظهر فشغلني قسم هذا المال حتى جاءني المؤذن بالعصر فكرهت أن أدعهما، فقال ابن الزبير: الله أكبر، أليس قد صلاهما مرة واحدة؟ والله لا أدعهما أبدًا، وقالت أم سلمة: ما رأيته صلاهما قبلها ولا بعدها.
তাহকীক:
হাদীস নং: ৯৬০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আসরের দু' রাকা'আত সুন্নাত নামাযের কারণ এবং যারা বলে যে, এ দু' রাকা'আত নামায যোহরের সুন্নাতের কাযা নামায এবং এতদ প্রসঙ্গে উম্মাহাতুল মু'মিনীন-এর মতপার্থক্য
(৯৫৬) আব্দুল্লাহ বর্ণনা করেন, আমাকে আমার পিতা বর্ণনা করেছেন, ইবন নুমায়র তাদের নিকট বর্ণনা করেন যে, তালহা ইবন ইয়াহইয়া বলেন। উবায়দুল্লাহ ইবন আব্দুল্লাহ ইবন উতবাহ বলেন: মু'আবিয়া (রা) আয়েশা (রা)-এর নিকট এ কথা জিজ্ঞেস করার জন্য (লোক) পাঠালেন যে, নবী (সা) আসরের পর অন্য কোন নামায আদায় করতেন কি না। তিনি। উত্তরে) বললেন: আমার নিকট থাকাকালীন পড়েন নি, তবে উন্মু সালামাহ আমাকে জানিয়েছেন যে, তিনি ঐ নামায আদায় করতেন। অতঃপর, তিনি তাঁর নিকট (লোক) পাঠান এবং তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন। তারপর (মু'আবিয়া) উম্মু সালামার নিকট লোক পাঠান। তিনি (উত্তরে) বলেন: হ্যাঁ। তিনি আসরের পর আমার নিকট গৃহে প্রবেশ করেন তারপর দু' রাকা'আত নামায আদায় করেন। আমি বললাম, হে আল্লাহর নবী (সা)! এ দু' রাকা'আত নামায আদায় করার জন্য আপনার প্রতি কি কোন ওহী অবতীর্ণ হয়েছে? তিনি বললেন, না। তবে আমি যোহরের নামায আদায়ের পর ব্যস্ত হয়ে পড়ি তাই ঐ নামায আসরের পর আদায় করে নিলাম।
(তাহাবী। এর সনদ মোটামুটি গ্রহণযোগ্য।)
(তাহাবী। এর সনদ মোটামুটি গ্রহণযোগ্য।)
كتاب الصلاة
فصل منه في ذكر سببهما ومن قال إنهما قضاء عن راتبة الظهر واختلاف أمهات المؤمنين فيهما
(960) حدثنا عبد الله حدثني أبي ثنا ابن نمير قال ثنا طلحة بن يحيى قال: زعم لي (1) عبيد الله بن عبد الله بن عتبة أن معاوية أرسل إلى عائشة رضي الله عنها يسألها هل صلى النبي صلى الله عليه وسلم بعد العصر شيئًا؟ قالت: أما عندي فلا (2) ولكن أم سلمة أخبرتني أنه فعل ذلك فأرسل إليها فاسئلها، فأرسل إلى أم سلمة فقالت: نعم، دخل علي بعد العصر فصلى سجدتين، قلت: يا نبي الله أنزل عليك في هاتين السجدتين؟ قال: لا ولكن صليت الظهر فشغلت فاستدركتها بعد العصر.
তাহকীক:
হাদীস নং: ৯৬১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আসরের দু' রাকা'আত সুন্নাত নামাযের কারণ এবং যারা বলে যে, এ দু' রাকা'আত নামায যোহরের সুন্নাতের কাযা নামায এবং এতদ প্রসঙ্গে উম্মাহাতুল মু'মিনীন-এর মতপার্থক্য
(৯৫৭) আব্দুল্লাহ বর্ণনা করেন যে, আমার বাবা আমাকে বলেছেন, উবায়দাহ (রা) তাঁদের নিকট বর্ণনা করেছেন। তিনি বলেন: ইয়াযীদ ইবন্ আবূ যিয়াদ আব্দুল্লাহ ইবন হারিছ থেকে বর্ণনা করেন। তিনি বলেন: আমি (ইয়াযীদ ইবন আবূ যিয়াদ) তাঁকে (আব্দুল্লাহ ইবন হারিছ) আসরের পরের দু' রাকা'আত নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি (উত্তরে) বলেন: আমি এবং আব্দুল্লাহ ইবন আব্বাস মু'আবিয়া (রা)-এর নিকট প্রবেশ করেছিলাম। মু'আবিয়া (রা.) বললেন: হে ইবন আব্বাস। আমি আসরের পর দু' রাকাআত নামাযের উল্লেখ করেছি আমার নিকট খবর পৌঁছেছে যে, কিছু লোক নাকি ঐ নামায (নিয়মিত) আদায় করছে। অথচ আমরা রাসূলুল্লাহ (সা)-কে ঐ নামায নিয়মিত আদায় করতে কিংবা আদায়ের নির্দেশ দিতে দেখি নি। রাবী বলেন: তখন ইবন আব্বাস (রা) বললেন, ওটা হল ইবন যুবায়ের-এর ফয়সালা, যা তিনি মানুষকে দিয়েছেন। রাবী বলেন; তারপর ইবন যুবায়ের আসলেন। তিনি (মু'আবিয়া) বললেন, এ দু' রাকা'আত আবার কিসের নামায যা আপনি মানুষকে আদায় করতে বলেছেন? ইবন যুবায়ের বলেন, আয়েশা (রা) রাসূলুল্লাহ (সা) থেকে আমার নিকট (এ হাদীস) বর্ণনা করেছেন। রাবী বলেন: তারপর আয়েশা (রা)-এর নিকট দু' ব্যক্তিকে পাঠালেন এ বলে যে, আমীর উল মু'মিনীন আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, ইবন যুবায়ের আসরের পর যে দু' রাকা'আত নামাযের কথা বলেছেন আপনি না কি তাঁকে এ বিষয়ে আদেশ করেছেন? রাবী বলেন, আয়েশা (রা) বলেন, ওটা তো ঐ নামায যা সম্পর্কে উম্মু সালামা তাঁকে অবহিত করেছেন, রাবী বলেন, তারপর আমরা উন্মু সালামার নিকট প্রবেশ করলাম এবং আয়েশা (রা) যা বলেছেন তা তাঁকে অবহিত করা হলো। তখন তিনি বললেন: আল্লাহ তাঁর প্রতি রহমত বর্ষণ করুন, আমি কি তাঁকে এ খবর দেই নাই যে, রাসুলুল্লাহ (সা) এ দু' রাকা'আত নামায আদায় করতে নিষেধও করেছেন।
(তাহাবী। এর সনদে একজন দুর্বল রাবী আছেন।)
(তাহাবী। এর সনদে একজন দুর্বল রাবী আছেন।)
كتاب الصلاة
فصل منه في ذكر سببهما ومن قال إنهما قضاء عن راتبة الظهر واختلاف أمهات المؤمنين فيهما
(961) حدثنا عبد الله حدثني أبي ثنا عبيدة قال: حدثني يزيد بن أبي زياد عن عبد الله بن الحارث قال: سألته (1) عن الركعتين بعد العصر فقال: دخلت أنا وعبد الله بن عباس على معاوية، فقال معاوية: يا ابن عباس لقد ذكرت ركعتين بعد العصر وقد بلغني أن أناسًا يصلونها، ولم نر رسول الله صلى الله عليه وسلم صلاهما ولا أمر بهما، قال: فقال ابن عباس: ذاك ما يقضي الناس به ابن الزبير، قال: فجاء ابن الزبير فقال: ما ركعتان تقضي بهما الناس؟ فقال ابن الزبير: حدثتني عائشة عن رسول الله صلى الله عليه وسلم، قال: فأرسل إلى عائشة رجلين، إن أمير المؤمنين يقرأ عليك السلام، ويقول: ما ركعتان زعم ابن الزبير أنك أمرتيه بهما بعد العصر؟ قال: فقالت عائشة: ذاك ما أخبرته أم سلمة، قال: فدخلنا على أم سلمة فأخبرناها ما قالت عائشة، فقالت: يرحمها الله، أولم أخبرها أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم قد نهى عنهما.
তাহকীক:
হাদীস নং: ৯৬২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আসরের দু' রাকা'আত সুন্নাত নামাযের কারণ এবং যারা বলে যে, এ দু' রাকা'আত নামায যোহরের সুন্নাতের কাযা নামায এবং এতদ প্রসঙ্গে উম্মাহাতুল মু'মিনীন-এর মতপার্থক্য
(৯৫৮) আবু সালামাহ (রা) ইবন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি নবী (সা)-এর সহধর্মিণী উম্মে সালামা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ (সা)-কে মাত্র একবার ব্যতীত আসরের পর আর কখনও নামায আদায় করতে দেখি নি। যোহরের পর কিছু লোক তাঁর নিকট আসল এবং তাকে বিভিন্ন বিষয়ে ব্যস্ত করে ফেলল। সুতরাং যোহরের পর তিনি আর অন্য কোন নামায আদায় করতে পারেন নি। এমনকি (আসরের সময়ে) আসরের নামায আদায় করেছেন। উম্মু সালামা বলেন, তারপর যখন তিনি আসরের নামায আদয় করলেন। এরপর তিনি আমার ঘরে প্রবেশ করলেন এবং দু' রাকা'আত নামায আদায় করে নিলেন।
(নাসায়ী ও বায়হাকী। এর সনদ উত্তম।)
(নাসায়ী ও বায়হাকী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
فصل منه في ذكر سببهما ومن قال إنهما قضاء عن راتبة الظهر واختلاف أمهات المؤمنين فيهما
(962) عن أبي سلمة بن عبد الرحمن عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم ورضي عنها قالت: لم أر رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم صلى بعد العصر قط إلا مرة واحدة، جاءه ناس بعد الظهر فشغلوه في شيء فلم يصل بعد الظهر شيئًا حتى صلى العصر، قالت: فلما صلى العصر دخل بيتي فصلى ركعتين.
তাহকীক:
হাদীস নং: ৯৬৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আসরের দু' রাকা'আত সুন্নাত নামাযের কারণ এবং যারা বলে যে, এ দু' রাকা'আত নামায যোহরের সুন্নাতের কাযা নামায এবং এতদ প্রসঙ্গে উম্মাহাতুল মু'মিনীন-এর মতপার্থক্য
(৯৫৯) আব্দুল্লাহ ইবন্ আবু কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আসরের পরের দু' রাকা'আত (সুন্নাত) নামায সম্পর্কে আয়েশা (রা)-কে জিজেস করেছিলাম, তিনি (উত্তরে) বলেন: নবী (সা) যোহরের পর দু' রাকা'আত নামায় আদায় করতেন। একদা অন্য কাজ তাঁকে ব্যস্ত করায় আসরের সময় হয়ে গেলে তারপর তিনি যখন (আসরের নামায আদায়ের পর) মুক্ত হলেন তখন তিনি আমার ঘরে ঐ দু রাকা'আত নামায আদায় করে নিলেন। অতঃপর মৃত্যু পর্যন্ত তা পরিত্যাগ করেন নি। আব্দুল্লাহ ইবন কায়েস বলেন: আমি আবু হুরায়রা (রা)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, আমরাও তা নিয়মিত আদায় করতাম, তারপর তা ছেড়ে দিয়েছি।
(নাসায়ী। এর সনদ উত্তম।)
(নাসায়ী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
فصل منه في ذكر سببهما ومن قال إنهما قضاء عن راتبة الظهر واختلاف أمهات المؤمنين فيهما
(963) عن عبد الله بن أبي قيس قال: سألت عائشة عن الركعتين بعد العصر، فقالت: كان النبي صلى الله عليه وسلم يصلي ركعتين بعد الظهر فشغل عنهما حتى صلى العصر، فلما فرغ ركعهما في بيتي، فما تركهما حتى مات، قال عبد الله بن قيس: فسألت أبا هريرة عنه، قال: قد كنا نفعله ثم تركناه (1).
তাহকীক:
হাদীস নং: ৯৬৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আসরের দু' রাকা'আত সুন্নাত নামাযের কারণ এবং যারা বলে যে, এ দু' রাকা'আত নামায যোহরের সুন্নাতের কাযা নামায এবং এতদ প্রসঙ্গে উম্মাহাতুল মু'মিনীন-এর মতপার্থক্য
(৯৬০) আব্দুল্লাহ ইবন আবু মুসা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী পত্নী আয়েশা (রা)-কে আসরের পরে দু' রাকা'আত (সুন্নাত) নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেন: নবী (সা) এক ব্যক্তিকে সদকা আদায়ের জন্য প্রেরণ করেছিলেন। তিনি বলেন: তাঁরা যোহরের সময় সদকা নিয়ে ফিরে আসল। তখন রাসূলুল্লাহ (সা) যোহরের নামায আদায় করলেন এবং তা বণ্টনে ব্যস্ত হয়ে পড়লেন, তারপর যখন (আসরের সময় হলো) আসরের নামায় পড়ে নিলেন এবং তারপর উক্ত দু' রাকা'আত আদায় করলেন।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
فصل منه في ذكر سببهما ومن قال إنهما قضاء عن راتبة الظهر واختلاف أمهات المؤمنين فيهما
(964) عن عبد الله بن أبي موسى قال: سألت عائشة زوج النبي صلى الله عليه وسلم عن الركعتين بعد العصر فقالت: إن رسول الله صلى الله عليه وآله وسلم بعث رجلاً على الصدقة قالت: فجاءته عند الظهر فصلى رسول الله صلى الله عليه وآله وسلم الظهر وشغل في قسمته حتى صلى العصر ثم صلاها.
তাহকীক:
হাদীস নং: ৯৬৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আসরের দু' রাকা'আত সুন্নাত নামাযের কারণ এবং যারা বলে যে, এ দু' রাকা'আত নামায যোহরের সুন্নাতের কাযা নামায এবং এতদ প্রসঙ্গে উম্মাহাতুল মু'মিনীন-এর মতপার্থক্য
(৯৬১) আব্দুল্লাহ ইবন হারিছ ইবন নওফল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মু'আবিয়া (রা) সাধারণ মানুষের সাথে আসরের নামায আদায় করলেন। তারপর দৃষ্টি ফিরিয়ে দেখলেন যে, লোকজন আসরের পরে সুন্নাত পড়ছে। তারপর তিনি বাড়িতে প্রবেশ করলেন। তাঁর নিকট ইবন আব্বাসও প্রবেশ করেন আমিও তাঁর সাথে ছিলাম। মু'আবিয়া (রা) তাঁর জন্য খাটে জায়গা করে দিলেন। তিনি তাঁর সাথে বসলেন। তিনি বললেন, এটা আবার কোন নামায যা লোকজনদেরকে আদায় করতে দেখছি। নবী (সা)-কে তো তা আদায় করতে দেখি নি কিংবা তাঁর নির্দেশও দেন নি? তিনি বললেন: ওটা হল ঐ নামায ইবন যুবায়ের যার সিদ্ধান্ত দিয়েছেন। এমতাবস্থায় ইবন যুবায়ের প্রবেশ করলেন এবং সালাম করার পর বসে পড়লেন। তখন মু'আবিয়া (রা) তাঁকে বললেন, হে ইবন যুবায়ের। তুমি লোকদেরকে কোন নামাযের আদেশ করেছ যা তারা আদায় করছে? আমরা তো রাসূলুল্লাহ (সা)-কে ঐ নামায আদায় করতে দেখি নি কিংবা তিনি উহার নির্দেশও করেন নি। তিনি বললেন। উন্মুল মু'মিনীন আয়েশা (রা) আমার নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) তাঁর নিকট এবং তাঁর ঘরে এ নামায আদায় করেছেন। তিনি বলেন: তারপর মু'আবিয়া (রা) আমাকে এবং অন্য আরেক ব্যক্তিকে আয়েশা (রা)-কে ঐ সম্পর্কে জিজ্ঞেস করে জেনে আসার জন্য নির্দেশ দিলেন। তিনি বলেন: আমি তাঁর নিকট প্রবেশ করলাম এবং এ সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলাম। ইবন যুবায়ের তাঁর থেকে যা বর্ণনা করেছেন আমি তাঁকে সে বিষয়ে অবহিত করলাম। তিনি বললেন, ইবন যুবায়ের বিষয়টি যথাযথভাবে রপ্ত করতে পারে নি। আমি তাঁর নিকট বর্ণনা করেছি যে, রাসুলুল্লাহ (সা) আমার নিকট থাকাবস্থায় ঐ দু'রাকা'আত নামায আদায় করেছেন, তখন আমি তাঁকে জিজ্ঞেস করলাম, বললাম, আপনি দু' রাকা'আত নামায় আদায় করলেন যা ইতিপূর্বে কখনও আদায় করেন নি। তিনি বললেন, আরে ওটা তো আমার নিকট কিছু সাদকার জিনিস আনা হয়েছিল তখন যোহরের পর দু' রাকা'আত (সুন্নাত) আদায় না করে তা বণ্টনে ব্যস্ত হয়ে পড়ি। এমতাবস্থায় আমার নিকট বেলাল (রা) চলে আসে এবং আমাকে (আসর) নামাযের জন্য আহবান করে তখন আমি লোকজনদের আটকে রাখাকে অপছন্দ করি (তাই আসর নামায আদায় করার পর) ঐ দু' রাকা'আত আদায় করে নেই। তিনি বলেন: তারপর আমি ফিরে এলাম এবং মু'আবিয়া (রা)-কে এ সংবাদ জানালাম।
তিনি বলেন: তখন ইবন্ যুবায়ের বললেন: তিনি (রাসূল সা) কি ঐ দু' রাকা'আত নামায পড়েন নি। সুতরাং আমরা তা ছাড়ব না। মু'আবিয়া (রা.) তাঁকে বললেন: তুমি সর্বদা বিপরীত করতে। (অন্য বর্ণনায় আছে নিশ্চয় তুমি বিপরীত কর্মকারী, সব কিছুতে সর্বদা বিপরীত কাজ করতে ভালোবাস)।
(ইবন আবী শায়বা ও তাহাবী। বিভিন্ন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন। তার সনদ উত্তম।)
তিনি বলেন: তখন ইবন্ যুবায়ের বললেন: তিনি (রাসূল সা) কি ঐ দু' রাকা'আত নামায পড়েন নি। সুতরাং আমরা তা ছাড়ব না। মু'আবিয়া (রা.) তাঁকে বললেন: তুমি সর্বদা বিপরীত করতে। (অন্য বর্ণনায় আছে নিশ্চয় তুমি বিপরীত কর্মকারী, সব কিছুতে সর্বদা বিপরীত কাজ করতে ভালোবাস)।
(ইবন আবী শায়বা ও তাহাবী। বিভিন্ন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন। তার সনদ উত্তম।)
كتاب الصلاة
فصل منه في ذكر سببهما ومن قال إنهما قضاء عن راتبة الظهر واختلاف أمهات المؤمنين فيهما
(965) عن عبد الله بن الحارث بن نوفل قال: صلى معاوية بالناس العصر فالتفت فإذا أناس يصلون بعد العصر، فدخل ودخل عليه ابن عباس وأنا معه فأوسع له معاوية على السَّرير فجلس معه، قال ما هذه الصَّلاة الَّتى رأيت النَّاس يصلُّونها ولم أر النَّبيَّ صلى الله عليه وسلم يصلِّيها ولا أمر بها؟ قال ذاك ما يفتيهم ابن الزُّبير، فدخل ابن الزُّبير فسلَّم فجلس، فقال معاوية يا ابن الزُّبير ما هذه الصَّلاة الَّتى تأمر النَّاس يصلُّونها؟ لم نر رسول الله صلى الله عليه وسلم صلَّاها ولا أمر بها، قال حدثتنى عائشة أمُّ المؤمنين أنَّ رسول الله صلى الله عليه وسلم صلَّاها عندها فى بيتها، قال فأمرنى معاوية ورجلًا آخر أن نأتى عائشة فنسألها عن ذلك، فقالت لم يحفظ ابن الزُّبير، إنَّما حدَّثته أنَّ رسول الله صلى الله عليه وسلم صلَّى هاتين الرَّكعتين بعد العصر عندى فسألته قلت إنَّك صلَّيت ركعتين لم تكن تصلِّيهما، قال إنَّه كان أتاني شئٌ فشغلت فى قسمته عن الرَّكعتين بعد الظُّهر، وأتانى بلالٌ فنادانى بالصَّلاة فكرهت أن أحبس النَّاس فصلَّيتهما، قال فرجعت فأخبرت معاوية، قال قال ابن الزُّبير أليس قد صلَّاهما؟ فلا ندعهما، فقال له معاوية لا تزال مخالفًا أبدًا (وفى روايةٍ إنَّك لمخالفٌ، لا تزال تحبُّ الخلاف ما بقيت)
তাহকীক:
হাদীস নং: ৯৬৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: যারা বলেন যে, তা আসরের সুন্নাত (তাদের দলীল)
(৯৬২) নবী পত্নী মায়মুনা (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) এর আসরের পূর্বের দু' রাকা'আত নামায ছুটে যায় তাই তিনি তা পরে পড়ে নেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হাইছামী বলেন, এর সনদে একজন রাবী আছে, যাকে কেউ দুর্বল ও কেউ নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হাইছামী বলেন, এর সনদে একজন রাবী আছে, যাকে কেউ দুর্বল ও কেউ নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
فصل فيمن قال إنها راتبة العصر
(966) عن ميمونة زوج النَّبيِّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم أنَّ النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم فاتته ركعتان قبل العصر فصلَّاهما بعد
তাহকীক:
হাদীস নং: ৯৬৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: যারা বলেন যে, তা আসরের সুন্নাত (তাদের দলীল)
(৯৬৩) আব্দুল্লাহ ইবন হারিছ ইবন নওফল থেকে বর্ণিত, তিনি বলেন: মু'আবিয়া ইবন আবু সুফিয়ান আমাদেরকে নিয়ে আসরের নামায আদায় করলেন। তারপর মায়মুনার (নবী পত্নী) নিকট লোক পাঠালেন। তারপর তাঁকে অনুসরণ করতে দ্বিতীয় আরেক ব্যক্তিকে পাঠালেন। তিনি (মায়মুনা) বলেন: রাসূলুল্লাহ (সা) এক (প্রতিনিধি দল) পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছিলেন। তখন তাঁর নিকট বাহন ছিল না। এমতাবস্থায় সাদকার কিছু বাহন আসল। তখন তিনি তাদের মাঝে তা বণ্টন করতে লাগলেন এবং এ বণ্টন তাঁকে আটকে রাখল, এমনকি আসরের সময় সমাগত হলো। (অথচ) তিনি আসরের পূর্বে দু' রাকা'আত কিংবা আল্লাহর ইচ্ছানুযায়ী (আরো বেশী) নামায আদায় করতেন। তখন তিনি আসরের নামায আদায় করলেন, অতঃপর ফিরে আসলেন এবং ইতিপূর্বে যে নামায আদায় করতেন তা আদায় করে নিলেন। আর (তাঁর অভ্যাস ছিল যে) তিনি যখন কোন নামায কিংবা অন্য কোন কাজ করতে শুরু করতেন তখন তা নিয়মিত করতে ভালবাসতেন।
(তবারানীর মু'জামুল কারীর গ্রন্থে।)
(তবারানীর মু'জামুল কারীর গ্রন্থে।)
كتاب الصلاة
فصل فيمن قال إنها راتبة العصر
(967) عن عبد الله بن الحارث بن نوفل قال صلَّي بنا معاوية بن أبى سفيان صلاة العصر فأرسل إلى ميمونة (زوج النَّبيِّ صلى الله عليه وسلم) ثمَّ أتبعه رجلًا آخر، فقالت إنَّ رسول الله صلى الله عليه وسلم كان يجهِّز بعثًا ولم يكن عنده ظهرٌ، فجاء ظهرٌ من الصَّدقة فجعل يقسِّما بينهم، فحبسوه حتَّى أرهق العصر (1) وكان يصلِّى قبل العصر ركعتين أو ما شاء الله، فصلَّى العصر ثمَّ رجع فصلَّى ما كان يصلِّى قبلها، وكان إذا صلَّى صلاةً أو فعل شيئًا يحبُّ أن يداوم عليه
তাহকীক:
হাদীস নং: ৯৬৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অনুচ্ছেদ: মাগরিবের সুন্নাত সম্পর্কিত বর্ণনা
(৯৬৪) ইবন উমর (রা) থেকে বর্ণিত, নবী (সা) নিজ গৃহে মাগরিবের পর দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করতেন।
(তিরমিযী তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।)
(তিরমিযী তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى راتبة المغرب
(968) عن ابن عمر رضى الله عنهما أنَّ رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم كان يصلِّى ركعتين بعد المغرب في بيته
তাহকীক:
হাদীস নং: ৯৬৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) অনুচ্ছেদ: মাগরিবের সুন্নাত সম্পর্কিত বর্ণনা
(৯৬৫) মাহমুদ ইবন লাবীদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বনু আবদুল আশহাল গোত্রে আসলেন এবং তাদেরকে সাথে নিয়ে মাগরিবের নামায আদায় করলেন। তিনি যখন সালাম ফিরালেন তখন (তাদের উদ্দেশ্যে) বললেন: দু' রাকা'আত নামায তোমরা তোমাদের ঘরে আদায় কর। আবূ আব্দুর রহমান বলেন: আমি আমার পিতাকে বললাম, এক ব্যক্তি বলেছে যে, যে ব্যক্তি মাগরিবের পর মসজিদেই দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করবে তাকে কোন প্রতিদান (সওয়াব) দেয়া হবে না যদি না সে তা ঘরে আদায় করে নেয়। কেননা নবী (সা) বলেছেন, তা হল ঘরের (আদায় করার) নামায। তিনি (পিতা) বললেন, এ ব্যক্তিটি কে? আমি বললাম, মুহাম্মদ ইবন্ আব্দুর রহমান। তিনি (পিতা) বললেন: তিনি যা বলেছেন তা কতই না উত্তম কিংবা তিনি যে বর্ণনা নিয়ে এসেছেন তা কতই না উত্তম। অন্য বর্ণনায়। তিনি যা নকল করেছেন তা কতই না উত্তম।
(আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী।)
(আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى راتبة المغرب
(969) عن محمود بن لبيد رضى الله عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم بنى عبد الأشهل فصلَّى بهم المغرب (1) فلمَّا سلَّم قال اركعوا هاتين الرَّكعتين فى بيوتكم قال أبو عبد الرَّحمن (2) قلت لأبى إنَّ رجلًا قال من صلَّى ركعتين بعد المغرب فى المسجد لم تجزه (3) إلَّا أن يصلِّيهما فى بيته، لأنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال هذه من صلاة البيوت، قال من هذا؟ قلت محمَّد بن عبد الرَّحمن (4) قال ما أحسن ما قال أو ما أحسن ما انتزع (5) (وفى روايةٍ) ما أحسن ما نقل
তাহকীক: