মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৬৭১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৬৭) আবু ইসহাক (রা) আল-বারা' ইবন্ 'আযিব (রা) থেকে বর্ণনা করেন, তিনি সিজদার বর্ণনা দিচ্ছিলেন। তিনি বলেন: অতঃপর তিান তাঁর দু'হাতের তালুকে ছড়িয়ে দিলেন, দু'বাহুকে উঁচু করলেন এবং পেটকে শূন্যে রাখলেন, তারপর বললেন: এভাবেই রাসূল (ﷺ) সিজদা করতেন।
(নাসাঈ, ইবন্ আবি শায়বা ও বায়হাকী, হাদীসখানার সনদ মানসম্মত।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(671) عن أبى إسحاق عن البراء بن عازبٍ صلى الله عليه وسلم أنَّه وصف السجود قال فبسط كفَّيه ورفع عجيزته (2) وخوَّى وقال هكذا سجد النَّبيُّ صلَّي الله عليه وآله وسلَّم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৬৮) রাসূল (ﷺ)-এর সহধর্মিনী মাইমূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন সিজদা করতেন, তখন তিনি তাঁর পেটকে এমনভাবে শূন্যে রাখতেন যে, তাঁর পেছনে অবস্থানকারী ব্যক্তি তাঁর বগলের শুভ্রতা দেখতে পেত।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী, মালিক, তবারানী।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(672) عن ميمونة زوج النَّبيَّ صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا سجد ، جافى حتى يرى من خلفه بياض إبطيه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৬৯) বারা ইবন্ আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন: তুমি যখন সিজদা করবে তখন তোমার হাতের তালুদ্বয়কে মাটিতে বিছানো রাখবে এবং কনুইদ্বয়কে (মাটি থেকে) উঁচুতে রাখবে।
(মুসলিম (র)-সহ অনেকেই হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(673) عن البراء بن عازب ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : إذا سجدت فضع كفيك ، وارفع مرفقيك.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৭০) ওয়াইল ইবন্ হুজর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে দেখেছি, তিনি যখন সিজদা করতেন, তখন তাঁর নাসিকা মাটির ওপর রাখতেন।
(আহমদ ইবন্ আব্দুর রহমান আল-বান্না (র) বলেনঃ আমি অত্র হাদীস অন্য কোথাও পাইনি। হুমাইদী (র) বর্ণিত এরূপ একটি হাদীস আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ-তে রয়েছে।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(674) عن وائل بن حجر رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يجد على أنفه مع جبهته (وعنه من طريق ثانٍ) (1) قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا سجد وضع أنفه على الأرض
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৭১) উক্ত (ওয়াইল (রা) থেকে আরও বর্ণিত, তিনি) রাসূল (ﷺ)কে তাঁর দু'হাতের তালুর মাঝে সিজদা করতে দেখেছেন (আর এক বর্ণনায়) আর তাঁর হস্তদ্বয় কর্ণদ্বয়ের সন্নিকটে অবস্থান করছিল।
(মুসলিম (র) সহ অনেকেই হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(675) وعنه أيضاً أنَّه رأي النَّبىَّ صلى الله عليه وسلم يسجد بين كفيَّه (وفى روايةٍ) ويداه قريبتان من أذنيه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৭২) 'আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) জনৈক ব্যক্তিকে বলেছেন: তুমি যখন সিজদা করবে, তখন তোমার ললাট মাটিতে রাখবে যাতে করে তুমি মাটির ছোঁয়া অনুভব করতে পার।
(তিরমিযী, ইবন্ মাজাহ্ ও মালিক (র) হাদীসখানা বর্ণনা করেছেন। ইমাম বুখারী (র) ও তিরমিযী (র) হাদীসখানাকে হাসান বলেছেন।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(676) عن ابن عباسٍ رضي الله عنهما أن النَّبىَّ صلى الله عليه وسلم قال لرجلٍ وإذا سجدت فأمكن جبهتك من الأرض حتَّى تجد حجم الأرض
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) সিজদার অঙ্গসমূহ এবং চুল ও কাপড় ঢাকতে নিষেধ সংশ্লিষ্ট পরিচ্ছেদ
(৬৭৩) 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: আমি অদিষ্ট হয়েছি- সাত অঙ্গের ওপর ভর করে সিজদা করার জন্য। আর যাতে চুল ও কাপড় ঢেকে না ফেলি।
(ইবন 'উমর (রা) থেকে অপর এক বর্ণনায়) তিনি বলেন: রাসূল (ﷺ) আদিষ্ট হয়েছেন, সাতটি অঙ্গে সিজদা করতে এবং তাঁকে নিষেধ করা হয়েছে চুল ও কাপড় ঢেকে দিতে,
(ইবন্ 'উমর (রা) থেকে তৃতীয় বর্ণনায়) রাসূল (ﷺ) বলেছেন, আমি আদিষ্ট হয়েছি সাতটি অস্থিতে ভর করে সিজদা করতে; আর তা হলঃ কপাল এবং এ বলে রাসূল (ﷺ) তাঁর নাকের প্রতি ইশারা করলেন, দু'হাত, দু'হাঁটু ও দু'পায়ের আঙ্গুলের মাথা, আর আমাকে নিষেধ করা হয়েছে, আমি যাতে কাপড় ও চুল সিজদাকালে ঢেকে না ফেলি।
(বুখারী ও মুসলিম একই সনদে এছাড়া অনেকেই হাদীসখানা পৃথক সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(9) باب أعضاء السجود والنهى عن كف الشعر والثوب
(677) عن ابن عبَّاس رضي الله عنهما عن النَّبيِّ صلى الله عليه وسلم أنه قالل أمرت (1) أن أسجد على سبعةٍ (2) ولا أكفَّ شعرًا ولا ثوبًا (3)
(وعنه من طريقٍ ثانٍ) (4) قال أمر رسول الله صلى الله عليه وسلم لأن يسجد على سبعٍ ونهى أن يكفَّ شعره وثيابه
(وعنه من طريقٍ ثالثٍ) (5) أنَّ رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أسجد على سبعة أعظمٍ، الجبهة وأشار بيده إلى أنفه (6) واليدين والركبتين وأطراف الأصابع (7) ولا أكف الثَّياب ولا الشعر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) সিজদার অঙ্গসমূহ এবং চুল ও কাপড় ঢাকতে নিষেধ সংশ্লিষ্ট পরিচ্ছেদ
(৬৭৪) 'আব্বাস (ইবন আব্দুল মুত্তালিব) (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যখন কোন ব্যক্তি সিজদা করে, তখন তার সাথে সাতটি অঙ্গ সিজদা করে আর তা হল; তার মুখমণ্ডল, দু'হাত, দু'হাঁটু ও দু'পা।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(9) باب أعضاء السجود والنهى عن كف الشعر والثوب
(678) عن العبَّاس (بن عبد المطَّلب) رضي الله عنه قال قال رسول الله صلّى عليه وآله وسلَّم إذا سجد الرَّجل سجد معه سبعة آرابٍ (1) وجهه وكفَّاه وركبتاه وقدماه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) সিজদার অঙ্গসমূহ এবং চুল ও কাপড় ঢাকতে নিষেধ সংশ্লিষ্ট পরিচ্ছেদ
(৬৭৫) 'আমর ইবন্ ইয়াহইয়া (রা) তাঁর পিতা অথবা চাচা* থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমার মাথার সামনে ঝুটি ছিল, আমি যখন সেজদা করতাম তখন তা উঠিয়ে রাখতাম। আবু হাসান আল-মানী* আমাকে দেখলেন, তখন আমাকে বললেন, তুমি ওটাকে তুলে ফেল তাতে মাটি স্পর্শ হয় কি? আল্লাহর কসম! আমি তা কেটে ফেলব, তারপর তিনি তা কেটে দিলেন।
*(বর্ণনাকারীর সন্দেহ।)
*(তিনি আমর ইবন্ ইয়াহ্ইয়ার দাদা ছিলেন।)
(আহমদ ইবন্ আব্দুর রহমান আল-বান্না (র) বলেনঃ আমি অত্র হাদীস অন্য কোথাও পাইনি। এর সনদ মানসম্মত।)
كتاب الصلاة
(9) باب أعضاء السجود والنهى عن كف الشعر والثوب
(679) ز عن عمرو بن يحيى عن أبيه أو عمِّه قال كانت لى جمَّةٌ (2) كنت إذا سجدت رفعتها فرآنى أبو حسنٍ المانُّى (3) فقال ترفعها لا يصيها التُّراب؟ والله لأحلقنها فحلقها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) সালাতরত ব্যক্তির কোন প্রয়োজনে তার কাপড়ের ওপর সিজদা করা এবং ভিড়ের মধ্যে সে কিভাবে সিজদা করবে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৭৬) 'আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল (ﷺ) এক প্রস্থ নকশাকরা কাপড়ে সালাত আদায় করেন, সেই কাপড়ের অতিরিক্ত অংশ দিয়ে তিনি মাটির উষ্ণতা ও শীতলতা থেকে আত্মরক্ষা করতেন।
(আবূ ইয়ালা (রহ) তাঁর মুসনাদে, তবারানী মু'জামুল কাবীর ও মু'জামুল আউসাতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(10) باب سجود المصلي على ثوبه لحاجة وكيف يسجد من زوحم
(680) عن ابن عبَّاسٍ رضي الله عنهما أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم صلَّى فى ثوبٍ واحدٍ متوشِّحاً به يتقَّى بفضوله (2) حرَّ الأرض وبردها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) সালাতরত ব্যক্তির কোন প্রয়োজনে তার কাপড়ের ওপর সিজদা করা এবং ভিড়ের মধ্যে সে কিভাবে সিজদা করবে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৭৭) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রচণ্ড গরমে রাসূলের সাথে সালাত আদায় করছিলাম, তখন আমাদের মধ্যে কেউ কপাল দিয়ে মাটি স্পর্শ করতে না পারলে, তার ওপর কাপড় বিছিয়ে দিয়ে তাতে সিজদা করছিল।
(বুখারী ও মুসলিম একই সনদে এবং আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ্ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(10) باب سجود المصلي على ثوبه لحاجة وكيف يسجد من زوحم
(681) عن أنس بن نالٍ رضي الله عنه قال كنَّا نصلَّى مع النَّبيِّ صلى الله عليه وآله وسلم فى شدَّة الحرِّ فإذا لم يستطع أحدنا أن يمكَّن وجهه من الأرض بسط ثوبه فيسجد عليه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) সালাতরত ব্যক্তির কোন প্রয়োজনে তার কাপড়ের ওপর সিজদা করা এবং ভিড়ের মধ্যে সে কিভাবে সিজদা করবে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৭৮) 'আব্দুল্লাহ ইবন্ 'আব্দুর রহমান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদের নিকট আগমন করলেন, অতঃপর আমাদেরকে নিয়ে বনু আব্দুল আশহাল মসজিদে সালাত আদায় করলেন। আমি তাঁকে সিজদার সময় তাঁর কাপড়ের ওপর হস্তদ্বয় রাখতে দেখেছি।
(ইবন্ মাজাহ। এ হাদীসের সনদে মতপার্থক্য বিদ্যমান।)
كتاب الصلاة
(10) باب سجود المصلي على ثوبه لحاجة وكيف يسجد من زوحم
(682) عن عبد الله بن عبد الرحمن قال جاءنا النَّبيُّ صلى الله عليه وسلم فصلَّى بنا فى مسجد بنى عبد الأشهل فرأيته واضعاً يديه فى ثوبه إذا سجد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) সালাতরত ব্যক্তির কোন প্রয়োজনে তার কাপড়ের ওপর সিজদা করা এবং ভিড়ের মধ্যে সে কিভাবে সিজদা করবে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৭৯) 'আব্দুল্লাহ ইবন্ 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে একদা বৃষ্টির দিনে পরিধেয় কাপড়ের অংশবিশেষে তাঁর হস্তদ্বয়ের নীচে মৃত্তিকার উপর রেখে তার কাদামাটি থেকে নিজকে বাঁচিয়ে তার উপর সিজদা করতে দেখেছি।
(আহমদ ইবন্ আব্দুর রহমান আল-বান্না (র) বলেনঃ আমি অত্র হাদীস অন্য কোথাও পাইনি, এর সনদে হুসাইন ইবন আব্দুল্লাহ ইবন্ আব্দুর রহমান আব্দুল্লাহ ইবন্ আব্বাস জনৈক দুর্বল ব্যক্তি রয়েছে।)
كتاب الصلاة
(10) باب سجود المصلي على ثوبه لحاجة وكيف يسجد من زوحم
(683) عن ابن عبَّاس رضي الله عنهما قال لقد رأيت رسول الله صلى الله عليه ولآله وسلم فى يومٍ مطيرٍ وهو يتَّقى الطِّين إذا يجد بكساءٍ عليه يجمله دون يديه إلى الأرض إذا سجد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) সালাতরত ব্যক্তির কোন প্রয়োজনে তার কাপড়ের ওপর সিজদা করা এবং ভিড়ের মধ্যে সে কিভাবে সিজদা করবে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৮০) সাইয়্যার ইবন্ আল-মা'রূর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রা)-এর বক্তৃতাকালে তাঁকে বলতে শুনেছি, রাসূল (ﷺ) এ মসজিদ তৈরি করেছেন। আর আমরা মুহাজির ও আনসারদল তাঁর সাথে ছিলাম।' (ঐ সময় প্রসঙ্গত আল্লাহর রাসূল (ﷺ) বলেছিলেন) ভীড় বেশি হলে তোমাদের পুরুষ ব্যক্তি যেন তার ভাইয়ের (অপর পুরুষের) পিঠে সিজদা করে (তাছাড়া) তিনি কিছু লোককে রাস্তায় সালাত আদায় করতে দেখে বললেনঃ তোমরা মসজিদে সালাত আদায় কর।
(বায়হাকী ও ইমাম নববীর মতে হাদীসটির সনদ মানসম্মত।)
كتاب الصلاة
(10) باب سجود المصلي على ثوبه لحاجة وكيف يسجد من زوحم
(684) عن سيَّار بن المعرور قال سمعت عمر وهو يخطب يقول إنَّ رسول الله صلى الله عليه وسلم بنى هذا المسجد (1) ونحن معه المهاجرون والأنصار (2) فإذا اشتدَّ الزِّحام فليسجد الرَّجل منكم على ظهر أخيه، ورآى قوماً يصلُّون فى الطَّريق فقال صلُّوا فى المسجد (3)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) সালাতরত ব্যক্তির কোন প্রয়োজনে তার কাপড়ের ওপর সিজদা করা এবং ভিড়ের মধ্যে সে কিভাবে সিজদা করবে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৮১) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল (ﷺ)-এর সঙ্গীগণ তাঁর কাছে দীর্ঘময় হাত ছড়িয়ে সিজদা করার কষ্টের ব্যাপারে অভিযোগ করেন। তখন তিনি বললেনঃ তোমরা হাঁটুর সাহায্য নাও। ইবন্ 'আজলান (এর ব্যাখ্যায়) বলেনঃ তা হল সিজদা বড় ও কষ্টকর হলে কনুইকে দু'হাটুর ওপরে রেখে সিজদা দেয়া।
(আবু দাউদ, তিরমিযী, হাকিম ও বায়হাকী।
كتاب الصلاة
(10) باب سجود المصلي على ثوبه لحاجة وكيف يسجد من زوحم
(685) عن أبى هريرة رضي الله عنه قال شكا أصحاب النَّبيَّ صلى الله عليه وسلم إليه مشقَّة السُّجود عليهم إذا تفرَّجوا (4) قال استعينوا بالرُّكب، قال ابن عجلان وذلك أن يضع مرفقة على ركبتيه إذا طال السُّجود وأعيا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) সিজদার দু'আ এবং তাতে রুকুতে বর্ণিত দু'আ ব্যতীত অন্যান্য দু'আ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৮২) 'আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন সিজদা করতেন তখন বলতেন,
اللَّهُمَّ لكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، فَصَوَّرَهُ، فَأَحْسَنَ صُوَرَهُ فَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الخَالِقِينَ
হে আলাহ। আমি আপনার জন্যই সিজদা করেছি, আপনার প্রতিই ঈমান এনেছি, আপনার প্রতিই আত্মসমর্পণ করেছি, আমার মুখমণ্ডল তাঁর জন্যই সিজদা করেছে, যিনি তাঁকে সৃষ্টি করেছেন: অতঃপর তাঁকে উত্তম আকৃতি দান করেছেন, এবং তাতে সংস্থাপন করেছেন তার কর্ণ ও চক্ষু। সুতরাং সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা মহান আল্লাহ কতই না মহিমাময়।
(এটি একটি সংক্ষিপ্ত হাদীস। পূর্ণাঙ্গ হাদীস بَابُ دُعَاءِ الْافْتتاح অধ্যায় আলোচিত হয়েছে। মুসলিম, শাফেয়ী, আবু দাউদ, তিরমিযী ও দারাকুতনী স্ব স্ব গ্রন্থে হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(11) باب الدعاء فى السجود وما يقال فيه من الأذكار غير ما مد فى الركوع
(686) عن علىّ رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم كان إذا سجد يقول اللهمَّ لك سجدت، وبك آمنت، ولك أسلمت، سجد وجهى للَّذى خلقه فصوَّره فأحسن صوره فشقَّ سمعه وبصره فتبارك الله أحسن الخالقين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) সিজদার দু'আ এবং তাতে রুকুতে বর্ণিত দু'আ ব্যতীত অন্যান্য দু'আ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৮৩) 'আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ)-এর তাহাজ্জুদ সালাতের বর্ণনা দিচ্ছিলেন। তিনি বলেন, অতঃপর তিনি সালাতের উদ্দেশ্যে বের হলেন এবং সালাত আদায় করলেন। তিনি তাঁর সালাতে অথবা সিজদাতে বলতে লাগলেনঃ হে আল্লাহ! আমার অন্তরে আলো তৈরি করুন, আমার কর্ণে আলো দিন, আমার চোখে আলো দিন, আমার ডানে আলো দিন, আমার মাঝে আলো দিন, আলো দিন আমার সামনে, পেছনে উপরে ও নীচে আমাকে আলোকিত করুন। শু'বা (রা) বলেনঃ অথবা আমাকে একটি আলো দান করুন।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন্ মাজাহ্।)
كتاب الصلاة
(11) باب الدعاء فى السجود وما يقال فيه من الأذكار غير ما مد فى الركوع
(687) عن ابن عبَّاس رضي الله عنهما يضف صلاة رسول الله صلى الله عليه وسلم فى التَّهجُّد، قال ثمَّ خرج إلى الصَّلاة فصلَّى وجعل يقول فى صلاته أو فى سجوده اللَّهمَّ اجعل فى قلبى نوراً (1) وفى يمعي نوراَ، وفي بصرى نوراً، وعن يميني نوراً، وعن يساري نوراً، وأمامى نوراً، وخلفى نوراً، وفوقى نوراً، وتحتى نوراً، واجعلنى نوراً، قال شعبة أو قال اجعل لى نوراً "الحديث"
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) সিজদার দু'আ এবং তাতে রুকুতে বর্ণিত দু'আ ব্যতীত অন্যান্য দু'আ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৮৪) 'আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি একদা (রাত্রিকালে) রাসূল সা)-এর শয্যা শুন্য দেখতে পেয়ে তাঁর হাত দিয়ে তাঁকে খুঁজতে লাগলেন, অবশেষে তাঁর হাত রাসূলের ওপর পড়ল আর রাসূল (ﷺ) তখন সিজদারত। তিনি এই বলে দু'আ করছিলেন:
رَبِّ أَعْطِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَن زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
হে আমার প্রভু। আমার অন্তরে তাকওয়া দান করুন, আপনি একে পবিত্র করুন, আপনিই এর উত্তম পবিত্রতাদানকারী; আপনিই এর বন্ধু ও প্রভু।
(হায়ছামী (র) হাদীসটি উল্লেখ করেছেন, তিনি বলেন: আহমদ (র) নির্ভরযোগ্য সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(11) باب الدعاء فى السجود وما يقال فيه من الأذكار غير ما مد فى الركوع
(688) عن عائشة رضي الله عنها أنَّها فقدت (1) النَّبيَّ صلى الله عليه وسلم من مضجعه فلمسته بيدها فوقعت عليه (2) وهو ساجدٌ وهو يقول ربِّ أعط نفسى تقواها، وكِّها أنت خير من زكَّاها، أنت وليَّها ومولاها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) সিজদার দু'আ এবং তাতে রুকুতে বর্ণিত দু'আ ব্যতীত অন্যান্য দু'আ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৮৫) 'আয়িশা (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: এক রাতে আমি রাসূল (ﷺ)-এর অনুপস্থিতি উপলব্ধি করলাম, তখন আমি ভাবলাম, তিনি হয়ত তাঁর অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন, সুতরাং আমি তখন তাঁকে খুঁজতে লাগলাম, (অন্য এক বর্ণনায় আমি তাঁকে অনুসন্ধান করলাম) অতঃপর ফিরে আসলাম। এমন সময় দেখতে পেলাম, তিনি রুকু অথবা সিজদারত এবং তিনি বলছিলেন!
سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلاَّ أَنْتَ
হে আল্লাহ! আপনিই পবিত্র, সকল প্রশংসা আপনারই, আপনি ছাড়া অন্য কোন উপাস্য নাই, (অন্য এক বর্ণনায় তিনি এই বলে সিজদারত ছিলেন-
رَبِّ اغْفِرْ لِىْ مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ
হে প্রভু। আমি যা গোপন করেছি আর যা প্রকাশ করেছি সবই তুমি ক্ষমা কর)। তখন আমি বললাম, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আছেন এক অবস্থানে, আর আমি আছি অন্য অবস্থানে।
(মুসলিম, আবু দাউদ, ইবন্ মাজাহসহ অনেকেই হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(11) باب الدعاء فى السجود وما يقال فيه من الأذكار غير ما مد فى الركوع
(689) وعنها أيضاً قالت افتقدت النَّبيَّ صلى الله عليه وسلم ذات ليليةٍ فظنت أنَّه ذهب إلى بعض نسائه فتحسَّست (3) (وفى روايةٍ فطلبته) ثمَّ رجعت فإذا هو راكعٌ أو ساجدٌ يقول سبحانك وبحمدك لا إله إلاَّ أنت (وفى روايةٍ فإذا هو ساجدٌ يقول ربِّ اغفر لى ما أسررت وما أعلنت) فقلت بأبى أنت وأمِّى (4) إنَّك لفى شأنٍ وأنا فى شأنٍ آخر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) সিজদার দু'আ এবং তাতে রুকুতে বর্ণিত দু'আ ব্যতীত অন্যান্য দু'আ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৮৬) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একজন বান্দা সিজদারত অবস্থায় তার প্রভুর সর্বাপেক্ষা নিকটবর্তী হয়, সুতরাং সে সময় অধিক পরিমাণে প্রার্থনা কর।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ও হাকিম তাঁর মুস্তাদরাক-এ হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(11) باب الدعاء فى السجود وما يقال فيه من الأذكار غير ما مد فى الركوع
(690) عن أبي هريرة رضي الله عنه قال أقرب ما يكون العبد من ربه (1) وهو ساجدٌ فأكثروا الدعاء
tahqiq

তাহকীক: