মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৫৯১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৭) সালাতুল ফজর এবং জুমু'আর দিনের ফজরের কিরাআত সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৮৭) কুতাইবা ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন; আমি রাসূল (ﷺ)-কে সালাতুল ফজরে 'ওয়ান্নাখল্লি বাসিকাতিন' (সূরা ক্বাফ-এর ১০ম আয়াত থেকে) তিলাওয়াত করতে শুনেছি।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ্।
كتاب الصلاة
(27) باب القراءة فى الصبح وصبح يوم الجمعة
(591) عن قطبة بن مالكٍ رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ فى الفجر {والنَّخل باسقاتٍ} (6)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৯২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৭) সালাতুল ফজর এবং জুমু'আর দিনের ফজরের কিরাআত সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৮৮) উম্মু হিশাম বিনতে হারিছাহ্ ইব্‌ন নুমান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি সূরা ক্বাফ রাসূল (ﷺ)-এর পেছনে দাঁড়িয়েই শিখেছি, তিনি এ সূরা দ্বারা সালাতুল ফজর আদায় করতেন।
(নাসাঈর সনদের ব্যাপারে কোন সমস্যা নেই।)
كتاب الصلاة
(27) باب القراءة فى الصبح وصبح يوم الجمعة
(592) عن أم هشامٍ بنت حارثة بن النُّعمان رضى الله عنها قالت ما أخذت ق~ والقرآن المجيد إلاَّ من وراء النَّبيِّ صلى الله عليه وسلم، كان يصلِّى بها فى الصُّبح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৯৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৭) সালাতুল ফজর এবং জুমু'আর দিনের ফজরের কিরাআত সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৮৯) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) সালাত ছিল মধ্যম ধরনের আবু বকর (রা)-এরও এ ধারা হযরত উমর (রা) পর্যন্ত অব্যাহত ছিল। অতঃপর সালাতুল ফজরকে দীর্ঘ করেছিলেন। খুব বেশি দীর্ঘ নয় আবার একেবারে সংক্ষিপ্ত নয়।
(যাতে মানুষ এসে সালাতে শরীক হতে পারে। কারণ, ধীরে ধীরে মানুষের মধ্যে অলসতা এসেছে যে, সালাত শুরু হলেই জামা'আতে যাবে।)
(মুসলিম।)
كتاب الصلاة
(27) باب القراءة فى الصبح وصبح يوم الجمعة
(593) عن أنس بن مالكٍ رضى الله عنه قال كانت صلاة رسول الله صلى الله عليه وسلم متقاربة (1) وأبو بكرٍ حتَّى كان عمر فمدَّ فى صلاة الغد (2)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৯৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৭) সালাতুল ফজর এবং জুমু'আর দিনের ফজরের কিরাআত সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯০) সিমাক ইবন্ হারব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি জাবির ইবন সামুরা (রা)-কে রাসূল (ﷺ)-এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন: রাসূল (ﷺ) সালাত সংক্ষিপ্ত করতেন এবং এদের মত দীর্ঘ করতেন না। তিনি আরও বলেন: আমার নিকট তথ্য আছে যে, রাসূল সালাতুল ফজরে সূরা 'ক্বাফ' বা অনুরূপ সূরা পাঠ করতেন।
(মুসলিম।)
كتاب الصلاة
(27) باب القراءة فى الصبح وصبح يوم الجمعة
(594) عن سماك بن حربٍ قال سألت جابر (بن سمرة) رضى الله عنه عن صلاة النَّبيِّ صلى الله عليه وسلم فقال كان يخفِّف ولا يصلِّى صلاة هؤلاء، قال ونبَّأنى أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يقرأ فى الفجر بق~ والقرآن المجيد ونحوها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৯৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৭) সালাতুল ফজর এবং জুমু'আর দিনের ফজরের কিরাআত সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯১) সিমাক ইবন্ হারব (রা) থেকে আরও বর্ণিত, তিনি জাবির ইবন্ সামুরা (রা)-কে বলতে শুনেছেন-রাসূল (ﷺ) তোমাদের আজকালকার সালাতের মতই সালাত আদায় করতেন। তবে তিনি সংক্ষিপ্ত করতেন। তাঁর সালাত তোমাদের সালাতের চেয়ে সংক্ষিপ্ত ছিল। তিনি সালাতুল ফজরে 'আল-ওয়াকিয়া' বা অনুরূপ সূরা পাঠ করতেন।
(আব্দুর রাযযাক তাঁর মুসনাদে অত্র হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(27) باب القراءة فى الصبح وصبح يوم الجمعة
(595) وعنه أيضًا أنه سمع جابر بن سمرة رضى الله عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم يصلِّي الصَّلوات كنحوٍ من صلاتكم الَّتي تصلُّون اليوم ولكنَّه كان يخفِّف، كانت صلاته أخفَّ من صلاتكم، وكان يقرأ في الفجر الواقعة ونحوها من السُّور
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৯৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৭) সালাতুল ফজর এবং জুমু'আর দিনের ফজরের কিরাআত সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯২) আবু বারযা আল-আসলামী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) সালাতুল ফজর-এ ষাট থেকে একশত আয়াত তিলাওয়াত করতেন।
(মুসলিম, নাসাঈ, ইবন্ মাজাহ।)
كتاب الصلاة
(27) باب القراءة فى الصبح وصبح يوم الجمعة
(596) عن أبى برزة الأسلمىِّ رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم كان نقرأ في صلاة الغداة بالسِّتِّين إلى المائة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৯৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৭) সালাতুল ফজর এবং জুমু'আর দিনের ফজরের কিরাআত সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯৩) আব্দুল্লাহ ইবন্ 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল (ﷺ) জুমু'আর দিন সালাতুল ফজরে-সূরা আস্সাজদাহ্ ও 'সূরা দাহর এবং সালাতুল জুমু'আতে সূরা জুমু'আ' ও সূরা মুনাফিকূন তিলাওয়াত করতেন।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী। তবে ইমাম তিরমিযী হাদীসের দ্বিতীয়াংশ উল্লেখ করেন নি।)
كتاب الصلاة
(27) باب القراءة فى الصبح وصبح يوم الجمعة
(597) عن ابن عبَّاسٍ رضي الله عنهما أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الصُّبح يوم الجمعة الم~ تنزيل وهل أتي، وفى الجمعة سورة الجمعة وإذا جاءك المنافقون
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৯৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৭) সালাতুল ফজর এবং জুমু'আর দিনের ফজরের কিরাআত সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯৪) 'আব্দুল্লাহ ইবন্ উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-এর পেছনে তিনবার সালাত আদায় করেছি, তিনি প্রতিবার ফরয সালাতে সূরা আস-সাজদা তিলাওয়াত করেছেন।
(মুসনাদে আহমদ। আহমদ ইবন্ আব্দুর রহমান আল-বান্না (র) বলেনঃ আমি অত্র হাদীস অন্য কোথাও পাইনি, এর সনদ মোটামুটি ভাল।))
كتاب الصلاة
(27) باب القراءة فى الصبح وصبح يوم الجمعة
(598) عن ابن عمر رضى الله عنهما قال صلَّيت خلف رسول الله صلى الله عليه وسلم ثلاث مرَّاتٍ فقرأ السَّجدة في المكتوبة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৯৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৮) সরবে, নীরবে, দীর্ঘ করে ও তারতীলসহ কিরাআতের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯৫) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ বকর (রা) কিরাআত পাঠে তাঁর স্বর নীচু করতেন, আর 'উমর (রা) কিরাআত পাঠে তাঁর স্বর উঁচু করতেন এবং 'আম্মার (রা) কিরাআত পাঠকালে বিভিন্ন সূরার আংশিক আংশিক তিলাওয়াত করতেন। একথা রাসূল (ﷺ)-কে জানালে তিনি আবু বকর (রা)-কে জিজ্ঞাসা করলেন, তুমি কেন স্বর নীচু কর? তিনি বলেন: আমি যাঁর কাছে প্রার্থনা করি তাঁকেই (অর্থাৎ আল্লাহকে) শুনাই। রাসূল (ﷺ) তারপর 'উমর (রা)-কে জিজ্ঞাসা করলেনঃ তুমি কেন তোমার কিরাআত উঁচু স্বরে তিলাওয়াত কর? তিনি বললেন, আমি শয়তানকে আতংকিত করি এবং নিদ্রাচ্ছন্ন ব্যক্তিকে জাগিয়ে তুলি। অতঃপর রাসূল (ﷺ) 'আম্মার (রা)-কে জিজ্ঞাসা করলেন: তুমি কেন বিভিন্ন সূরার অংশবিশেষ নিয়ে তিলাওয়াত কর? তিনি বললেন, আপনি আমার ব্যাপারে এমন কিছু শুনেছেন কি যে, যা কিরাআত নয় তেমন কিছু আমি কিরাআতের সাথে জড়িয়ে ফেলি? রাসূল (ﷺ) বললেন, না, অতঃপর রাসূল (ﷺ) বললেন, তোমাদের সবকিছুই ঠিক আছে।
(ইমাম আহমদ (র) তাঁর মুসনাদে অত্র হাদীস উল্লেখ করেছেন। মুহাম্মদ ইবন্ নছর' 'কিয়ামুল্লাইল' কিতাবে এর বর্ণনা দিয়েছেন।)
كتاب الصلاة
(28) باب جامع صفة القراءة من سر وجهر ومد وترتيل وغير ذلك
(599) عن علّىٍ رضى الله عنه قال كان أبو بكرٍ رضى الله عنه يخافت بصوته إذا قرأ، وكان عمر رضى الله عنه يجهر بقراءته، وكان عمَّارٌ رضى الله عنه إذا قرأ يأخذ من هذه السُّورة وهذه، فذكر ذاك للنَّبيِّ صلى الله عليه وسلم فقال لأبى بكرٍ رضى الله عنه لم تخافت؟ قال إنِّى لأسمع من أناجى، (1) وقال لعمر رضى الله عنه لم تجهر بقراءتك؟ قال أفزع الشَّيطان (2) وأوقظ الوسنان، (3) وقال لعماَّرٍ لم تأخذ من هذه السُّورة وهذه؟ قال أتسمعنى أخلط به ما ليس منه؟ قال لا، قال فكلُّه طيِّبٌ (1)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৮) সরবে, নীরবে, দীর্ঘ করে ও তারতীলসহ কিরাআতের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯৬) কাতাদাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবন্ মালিক (রা)-কে রাসূল (ﷺ)-এর কিরাআত সম্পর্কে জিজ্ঞসা করেছিলাম। তিনি বললেন, রাসূল (ﷺ) কিরাআত পাঠকালে স্বরকে বেশ দীর্ঘায়িত করতেন।
(বুখারী, আবু দাউদ, ইবন্ মাজাহ ও বায়হাকী।)
كتاب الصلاة
(28) باب جامع صفة القراءة من سر وجهر ومد وترتيل وغير ذلك
(600) عن قتادة قال سألت نس بن مالكٍ رضى الله عنه عن قراءة رسول الله صلى الله عليه وسلم قال كان يمدُّ بها صوته مدًّا (2)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৮) সরবে, নীরবে, দীর্ঘ করে ও তারতীলসহ কিরাআতের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯৭) আব্দুল্লাহ ইবন্ 'আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাতের বেলা রাসূল (ﷺ)-এর কিরাআতের পরিমাণ এমন সরব হত যে, তিনি বাড়িতে (সালাত আদায়কালে) কিরাআত পাঠ করলে হুজরাতে অবস্থানকারীগণ সে কিরাআত শুনতে পেতেন।
(আবু দাউদ, বায়হাকী।)
كتاب الصلاة
(28) باب جامع صفة القراءة من سر وجهر ومد وترتيل وغير ذلك
(601) عن ابن عبَّاس رضى الله عنهما قال كانت قراءة رسول الله صلى الله عليه وسلم بالليل قدر ما يسمعه من فى الحجرة وهو في البيت
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৮) সরবে, নীরবে, দীর্ঘ করে ও তারতীলসহ কিরাআতের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯৮) ইবন্ আবী মুলাইকা (রা) রাসূল (ﷺ)-এর কোন সহধর্মিনী সূত্রে বর্ণনা করেছেন, নাফে' (র) বলেন, আমার ধারণা তিনি হাফসা (রা) হবেন; তাঁকে রাসূল (ﷺ)-এর কিরাআতের ব্যাপারে জিজ্ঞেসা করা হলো। তিনি বলেন: তোমরা তা পালন করতে পারবে না। নাফে' (র) বলেন, তাঁকে তখন বলা হল, আপনি সে ব্যাপারে আমাদেরকে অবগত করান। নাফে' (র) বলেন: তখন তিনি একটি কিরাআত থেমে থেমে পাঠ করলেন। আবু 'আমির (র) বলেন, নাফে' (র) বলেছেন, ইবন্ আবী মুলাইকা তা আমাদের নিকট বর্ণনা করলেন-'আল্-হামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন, অতঃপর থামলেন; 'আররাহমানির রাহীম', অতঃপর থামলেন; 'মালিকী ইয়াওমিদ্দীন' (এইভাবে থেমে থেমে ধীরগতিতে তিলাওয়াত করলেন।)
(মুসনাদে আহমদ, এরূপ বর্ণনা তিরমিযী ও নাসাঈতে রয়েছে। তিরমিযী (র) বলেন, হাদীসখানা হাসান সহীহ্।)
كتاب الصلاة
(28) باب جامع صفة القراءة من سر وجهر ومد وترتيل وغير ذلك
(602) حدّثنا عبد الله حدَّثنى أبى حدَّنا وكيعٌ عن نافه بن عمر (ابن عبد الله بن جميلٍ) وأبو عامر ثنا نافعٌ عن ابن أبى مليكة عن بعض أزواج النبيٍّ صلى الله عليه وسلم قال نافعٌ أراها حفصة أنَّها سئلت عن قراءة رسول الله صلى الله عليه وسلم فقالت إنكم لا تسطيعونها، قال فقيل لها أخبرينا بها، قال فقرأت قراءة ترسَّلت (1) فيها، قال أبو عامرٍ قال نافعٌ فحكى لنا ابن أبى مليكة، الحمد لله رب العالمين. ثمَّ قطه (2). الرَّحمن الرَّحيم، ثمَّ قطع، مالك يوم الدِّين.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৮) সরবে, নীরবে, দীর্ঘ করে ও তারতীলসহ কিরাআতের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৯৯) উম্মু হানী (বিনতে আবী তালিব) (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাতের মধ্যভাগে রাসূল (ﷺ)-এর কিরাআত শুনতে পেতাম অথচ আমি ছিলাম আমার এই বিছানার উপর আর রাসূল (ﷺ) ছিলেন কা'বার সন্নিকটে।
(নাসাঈ, ইবন মাজাহ। হাফেয বুছিরী (র) বলেন, হাদীসখানার সনদ সহীহ্। তিরমিযী (র) শামায়েলে এবং নাসাঈ (র) কুবরাতে হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(28) باب جامع صفة القراءة من سر وجهر ومد وترتيل وغير ذلك
(603) عن أم هانئٍ (بنت أبى طالب) رضي الله عنها قالت أنا أسمع قراءة النبِّي صلى الله عليه وسلم في جوف الليَّل وأنا على عريشى (3) هذا وهو عند الكعبة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৮) সরবে, নীরবে, দীর্ঘ করে ও তারতীলসহ কিরাআতের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত পরিচ্ছেদ
(৬০০) ইবন্ আবী লায়লা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে ফরয নয়, এমন এক সালাতে কিরাআত পাঠ করতে শুনেছি। তিনি জান্নাত ও জাহান্নাম-এর বর্ণনা সম্বলিত আয়াত পাঠ করলেন অতঃপর বললেন, আমি আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। জাহান্নামবাসীর জন্য ধ্বংস অথবা অভিশাপ। (বর্ণনাকারীর সংশয় যে, রাসূল (সা) ويح বলেছেন নাকি وَيْلٌ বলেছেন। শব্দ দু'টোর অর্থ একই।)
(ইবন মাজাহ্। হাদীসখানার সনদ মোটামুটি ভাল।)
كتاب الصلاة
(28) باب جامع صفة القراءة من سر وجهر ومد وترتيل وغير ذلك
(604) عن أبي ليلي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ فى صلاةٍ ليست بفريضةٍ فمرَّ بذكر الجنَّة والنَّار، فقال أعوذ بالله من النَّار، ويحٌ أو ويلٌ (1) لأهل النَّار.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৮) সরবে, নীরবে, দীর্ঘ করে ও তারতীলসহ কিরাআতের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কিত পরিচ্ছেদ
(৬০১) হুযাইফা ইবন্ ইয়ামান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) কোন রহমতের আয়াত তিলাওয়াত কালে রহমত কামনা করতেন, কোন আযাবের আয়াত তিলাওয়াত কালে তা থেকে পানাহ চাইতেন এবং মহামহিম আল্লাহর পবিত্রতা সম্পর্কিত আয়াত তিলাওয়াতকালে আল্লাহর তাসবীহ্ পাঠ করতেন।
(মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ্।)
كتاب الصلاة
(28) باب جامع صفة القراءة من سر وجهر ومد وترتيل وغير ذلك
(605) عن حذيفة بن اليمان رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم كان إذا مرَّ بآية رحمةٍ سأل (2) وإذا مرَّ بآيةٍ فيها عذابٌ تعوَّذ، (3) وإذا مرَّ بآيةٍ فيها تنزيه الله عزِّ وجلَّ سبّح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৯) ইমাম কর্তৃক কিরাআতের কোন অংশবিশেষ পরিত্যক্ত হলে তা কীভাবে শুধরানো যাবে, সে বিষয় সম্পর্কিত পরিচ্ছেদ
(৬০২) সাঈদ ইবন 'আব্দুর রহমান ইবনু আবযা (র) থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেনঃ রাসূল (ﷺ) একদা সালাতুল ফজর আদায় করেন এবং তাতে কিরাআত পাঠকালে একটি আয়াত ছেড়ে দেন। সালাত শেষে তিনি (ﷺ) জিজ্ঞাসা করলেন: উপস্থিতির মাঝে উবাই ইবন্ কাব আছে কি? উবাই (রা) বললেন হ্যাঁ রাসুলাল্লাহ (ﷺ)। এভাবে আয়াতখানা রহিত করা হয়েছে, নাকি আপনি ভুলে গিয়েছিলেন। রাসূল (ﷺ) বললেন, আমি ভুলে গিয়েছিলাম।
(উবাই (রা) ছিলেন, উপস্থিত জনতার মধ্যে উত্তম ক্বারী সেকারণেই রাসূল (ﷺ) তাঁকে খুঁজছিলেন।)
(ইমাম আহমদ (র) 'কেবলমাত্র এ হাদীসখানা উক্ত সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(29) باب حكم ما يطرأ على الامام فى القراءة وحكم الفتح عليه
(606) عن سعيد بن عبد الرَّحمن بن أبزى عن أبيه رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلَّى فى الفجر فترك آية فلمَّا صلَّى قال أفي القوم أبىُّ بن كعبٍ؟ (1) قال أبى يا رسول الله نُسخت آية كذا أو نسيتها؟ قال نسيتُها (2)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৯) ইমাম কর্তৃক কিরাআতের কোন অংশবিশেষ পরিত্যক্ত হলে তা কীভাবে শুধরানো যাবে, সে বিষয় সম্পর্কিত পরিচ্ছেদ
(৬০৩) 'আব্দুল্লাহ ইবন্ আস-সা'ঈব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) মক্কা বিজয়ের দিন সালাতুল ফজর শুরু করলেন। তিনি সূরা মু'মিনূন তিলাওয়াত করছিলেন। অতঃপর যখন মূসা ও হারুন (আ)-এর উল্লেখ আসল তখন তাঁর হাঁচি পেল। তিনি তখন রুকু'তে চলে গেলেন।
(বুখারী ও মুসলিম একই সনদে, আবু দাউদ ও নাসাঈ ভিন্ন সনদে হাদীসখানা উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
(29) باب حكم ما يطرأ على الامام فى القراءة وحكم الفتح عليه
(607) عن عبد الله بن السَّائب صلى الله عليه وسلم أنَّ النبسَّ صلى الله عليه وسلم افتتح الصلاَّة يوم الفتح فى الفجر فقرأ بسورة المؤمنين فلمَّا بلغ ذكر موسى وهرون أصابته سعلة (3) فركع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২৯) ইমাম কর্তৃক কিরাআতের কোন অংশবিশেষ পরিত্যক্ত হলে তা কীভাবে শুধরানো যাবে, সে বিষয় সম্পর্কিত পরিচ্ছেদ
(৬০৪) মুসাওয়ার ইবন্ ইয়াযিদ আল-আসাদী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) সালাত আদায় করলেন এবং একটি আয়াত ছেড়ে দিলেন, তখন তাঁকে এক ব্যক্তি বলল, হে রাসূল (ﷺ), আপনি এরূপভাবে একটি আয়াত ছেড়ে দিলেন। রাসূল (ﷺ) বললেনঃ তুমি তা আমাকে স্মরণ করাও নি কেন?
(আবু দাউদ, ইবন্ হিব্বান। খতীব আল-বাগদাদী (র) বলেন, অত্র সাহাবী থেকে রাসূল (ﷺ)-এর একটিমাত্র হাদীসই বর্ণিত আছে।)
كتاب الصلاة
(29) باب حكم ما يطرأ على الامام فى القراءة وحكم الفتح عليه
(608) ز عن مسوَّر (4) بن يزيد الأسديَّ رضي الله عنه قال صلَّى رسولُ الله صلى الله عليه وسلم وترك آيةً، فقال له رجلٌ يا رسول الله تركت آيةً كذا وكذا، قال فهلاَّ ذكَّرتنيها؟
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬০৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩০) সালাতে কিরাআত পাঠকদের মধ্যে ইবন্ মাসউদ ও উবাই (রা) প্রশংসিতদের অন্তর্ভুক্ত হওয়ার দলীল সম্পর্কিত পরিচ্ছেদ
(৬০৫) 'উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুরআনকে সতেজ অবস্থায় পাঠ করতে আনন্দবোধ করে (অন্য এক বর্ণনায় সরস অবস্থায়) যে অবস্থায় কুরআন অবতীর্ণ হয়েছে, তাহলে সে যেন 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর মত কিরাআত পাঠ করে।
(আহমদ (র) উমর (রা) থেকে এবং বাযযার ও তবারানী (র) আম্মার (রা) থেকে হাদীসখানা বর্ণনা করেছেন। তবে বাযযার (র)-এর হাদীসে জারীর ইবন্ আইয়ূব নামক জনৈক বিতর্কিত ব্যক্তি রয়েছেন।)
كتاب الصلاة
(30) باب الحجة فى الصلاة بقراءة ابن مسعود وأبى ممن اثنى على قراءته
(609) عن عمر بن الخطاب رضي الله عنه عن النبيِّ صلى الله عليه وسلم قال من سرَّه أن يقرأ القرآن رطبّا (1) (وفى رواية غضَّا) كما أنزل فليقرأه على قراءة ابن أمِّ عبدٍ (2)
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬১০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩০) সালাতে কিরাআত পাঠকদের মধ্যে ইবন্ মাসউদ ও উবাই (রা) প্রশংসিতদের অন্তর্ভুক্ত হওয়ার দলীল সম্পর্কিত পরিচ্ছেদ
(৬০৬) আনাস ইবন্ মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) উবাই ইবন্ কা'ব (রা)-কে বললেন, হাজ্জাজ (র) বলেন, যখন لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا সূরা বাইয়্যিনাহ' অবতীর্ণ হল; "নিঃসন্দেহে মহান আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ করেছেন, আমি যেন তোমাকে 'সূরা বাইয়্যিনাহ' পড়ে শুনাই। উবাই (রা) বললেন, আল্লাহ আমাকে মর্যাদাবান করলেন? রাসূল (ﷺ) বললেনঃ হ্যাঁ, বর্ণনাকারী বলেন, তখন উবাই (রা) আনন্দে কেঁদে ফেললেন।
(বুখারী (র) হাদীসখানা স্বীয় গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(30) باب الحجة فى الصلاة بقراءة ابن مسعود وأبى ممن اثنى على قراءته
(610) حدّثنا عبد الله حدّثنى أبى ثنا محمَّد بن جعفر ثنا شعبة وحجَّاجٌ قال حدّثنى شعبة قال سمعت قتادة يحدِّث عن أنس بن مالكٍ رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأبىِّ بن كعبٍ قال حجاجٌ حين أنزل لم يكن الذين كفروا، ولا جميعًا إنَّ الله عزَّ وجلَّ أمرني أن أقرأ عليك (3) لم يكن الَّذين كفروا (1) قال وقد سمانَّى؟ (2) قال نعم، قال فبكى (3)