মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৩১১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদ: মসজিদে অবস্থান করা, গমন করা এবং মসজিদের পাশের বাড়ী-ঘরে বসবাসকারীদের মর্যাদা
(৩১১) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা মসজিদে গমন করে আল্লাহ তার জন্য জান্নাতকে মেহমানদারীর জন্য সাজিয়ে রাখেন, যতবার সে সকালে বা সন্ধ্যায় যায় ততবারই।
(বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
(3) باب فضل الجلوس في المساجد
والسعى إليها وفضل أهل الدور القريبة منها
(311) وعنه رضى الله عنه عن النَّبىِّ صلى الله عليه وسلم قال من غدا (5) إلى المسجد وراح أعدَّ الله له الجنَّة نزولاً كلَّما غدا وراح
হাদীস নং: ৩১২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদ: মসজিদে অবস্থান করা, গমন করা এবং মসজিদের পাশের বাড়ী-ঘরে বসবাসকারীদের মর্যাদা
(৩১২) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেন, তোমরা যখন কোন ব্যক্তিকে বারবার মসজিদে গমন করতে দেখ, তখন সাক্ষী থাক যে, সে ঈমানদার। আল্লাহ পাক বলেন,
{إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ} [التوبة: 18]
(তারাই তো আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে, যারা ঈমান আনে আল্লাহ ও পরকালে।)
(তিরমিযী, ইবন মাজাহ, সহীহ ইবন্ খুযাইমা, সহীহ ইবন্ হিব্বান, মুসতাদরাকে হাকিম, তিরমিযী একে হাসান হাদীস হিসেবে গণ্য করেছেন।)
كتاب الصلاة
(3) باب فضل الجلوس في المساجد
والسعى إليها وفضل أهل الدور القريبة منها
(312) عن أبى سعيد الخدرىِّ رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال إذا رأيتم الرَّجل يعتاد المسجد فاشهدوا عليه بالإيمان، قال الله عزَّ وجلَّ (إنَّما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) পরিচ্ছেদ: মসজিদে অবস্থান করা, গমন করা এবং মসজিদের পাশের বাড়ী-ঘরে বসবাসকারীদের মর্যাদা
(৩১৩) আব্দুল্লাহ ইবন্ আমির আল্ আলহানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হাবিস ইবন্ সা'আদ আত-তায়ী রাতের শেষ অংশে (তাহাজ্জুদের সময়) মসজিদে প্রবেশ করেন, তিনি সেখানে নবী (ﷺ)-কে দেখতে পান। তিনি (মহানবী) দেখতে পান যে, কিছু লোক প্রথম কাতারে নামায আদায় করছে। তখন রাসূল (ﷺ) বলেন, কা'বার রবের নামে শপথ! এরা হলো প্রদর্শনকারী তোমরা এদেরকে ভয় কর। যে তাদেরকে ভয় করবে সে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে। তারপর লোকজন এসে তাদেরকে মসজিদ থেকে বের করে দেন। অতঃপর বলেন, ফেরেস্তাগণ রাতের শেষ অংশে (তাহাজ্জুদের সময়) প্রথম কাতারে নামায আদায় করেন।
(হায়ছামী মাজমাউয যাওয়ায়েদ বলেন, এ হাদীসটি আহমদ, তবারানী বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(3) باب فضل الجلوس في المساجد
والسعى إليها وفضل أهل الدور القريبة منها
(313) عن عبد الله بن عامر الألهانىِّ قال دخل المسجد حابس بن سعدٍ الطَّائى رضى الله عنه من السَّحر وقد أدرك النَّبىِّ صلى الله عليه وسلم فرأى النَّاس يصلَُّون في مقدَّم المسجد (1) فقال مراؤن وربِّ الكعبة ارعبوهم فمن أرعبهم فقد أطاع الله ورسوله، فأتاهم النَّاس فأخرجوهم، فقال إنَّ الملائكة يصلُّون من السَّحر في مقدَّم المسجد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশ করার ও বের হওয়ার সময় যা বলতে হয় এবং মসজিদে বসা ও মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করার আদব
(৩১৪) আব্দুল মালিক (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুমাইদ ও আবু উসাইদ উভয়কে বলতে শুনেছি, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন বলে,
اللَّهُمَّ افْتَحْ لَنَا أبْوابَ رَحْمَتِكَ

"আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবা রাহমাতিকা,
(অর্থাৎ হে আল্লাহ্! তোমার রহমতের দরজারসমূহ আমাদের জন্য খুলে দাও।)
আর যদি মসজিদ থেকে বের হয় তখন সে যেন বলে,
"اللَّهُمَّ إنِّي أَسْأَلُك مِنْ فَضْلِكَ"
আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা মিন ফাদলিকা।
(অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ কামনা করছি।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ইবন্ মাজাহ।)
كتاب الصلاة
(4) باب ما يقال عند دخول المسجد والخروج منه
وآداب الجلوس فيه والمرور
(314) عن عبد الملك بن سعيد بن سويد الأنصارى قال سمعت أبا حميد وأبا أسيد (1) يقولان قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليقل (2)، اللهم افتح لنا أبواب رحمتك وإذا خرج فليقل اللهم إنى أسألك من فضلك.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশ করার ও বের হওয়ার সময় যা বলতে হয় এবং মসজিদে বসা ও মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করার আদব
(৩১৫) ফাতিমা বিনতে রাসূলিল্লাহ (ﷺ) থেকে বর্ণিত, (আল্লাহ তাঁর ওপর সন্তুষ্ট থাকুন) তিনি বলেন, রাসূল (ﷺ) যখন মসজিদে প্রবেশ করতেন তখন মুহাম্মদ (ﷺ)-এর ওপর দরূদ ও সালাম পড়তেন, (অন্য বর্ণনায় আছে)
بسمِ اللهِ والسَّلامُ على رسولِ اللهِ
বিসমিল্লাহি ও আসসালামু আলা রাসূলিল্লাহ,
অর্থাৎ আল্লাহর নামে প্রবেশ করছি ও আল্লাহর রাসূল (ﷺ)-এর প্রতি সালাম রইল। আরো বলতেন,
اللَّهمَّ اغفِرْ لي ذنوبي وافتَحْ لي أبوابَ رحمتِك
"আল্লাহুম্মাগফিরলী যুনুবী ওয়াফতাহ-লি আবওয়াবা রহমাতিকা,
(হে আল্লাহ্। আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও। তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও।) যখন তিনি মসজিদ থেকে বের হতেন, তখনও মুহাম্মদের ওপর দরূদ ও সালাম পড়তেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলতেন,
بسمِ اللهِ والسَّلامُ على رسولِ اللهِ
বিসমিল্লাহি ও আসসালামু আলা রাসূলিল্লাহ,
তারপর বলতেন,
اللَّهمَّ اغفِرْ لي ذنوبي وافتَحْ لي أبوابَ فضلِك
"আল্লাহুম্মাগফিরলী যুনুবী ওয়াফতাহ-লি আবওয়াবা ফাযলিকা,
অর্থাৎ হে আল্লাহ! আমার গুনাহসমূহ ক্ষমা কর, আমার জন্য তোমার কল্যাণের দরজাসমূহ খুলে দাও।
(ইবন মাজাহ তিরমিযী, হাদীসটি হাসান।)
كتاب الصلاة
(4) باب ما يقال عند دخول المسجد والخروج منه
وآداب الجلوس فيه والمرور
(315) عن فاطمة بنت رسول الله صلى الله ورضى عنها وأرضاها قالت كان رسول الله صلى الله إذا دخل المسجد صلَّى على محمَّد وسلَّم (وفى رواية قال بسم الله والسَّلام على رسول الله) وقال اللَّهم اغفر لى ذنوبى وافتح لى أبواب رحمتك، وإذا خرج صلَّى على محمِّد وسلِّم (وفى رواية قال بسم الله والسَّلام على رسول الله) ثمَّ قال اللَّهم اغفر لى ذنوبي وافتح لى أبواب فضلك.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশ করার ও বের হওয়ার সময় যা বলতে হয় এবং মসজিদে বসা ও মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করার আদব
(৩১৬) আবু সাঈদ খুদরী (রা)-এর আযাদকৃত গোলাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি, আবু সাঈদ খুদরী ও রাসূল (ﷺ)-এর সাথে মসজিদে প্রবেশ করি। তখন এক ব্যক্তিকে দেখলাম হাঁটুর সাথে পেট মিলিয়ে কাপড় চোপড় জড়িয়ে, আঙ্গুলগুলো একটির সাথে অন্যটি অঙ্গীভূত করে মসজিদের মধ্যখানে বসে আছে। রাসূল (ﷺ) তার প্রতি ইঙ্গিত করলেন। কিন্তু তিনি রাসূল (ﷺ)-এর ইঙ্গিত লক্ষ্য করেন নি, তখন রাসূল (ﷺ) আবু সাঈদ খুদরী (রা)-এর দিকে দৃষ্টিপাত করে বললেন। তোমাদের কেউ যেন মসজিদে আঙ্গুল অঙ্গীভূত করে না বসে। কারণ হাঁটু গেড়ে আঙ্গুল অঙ্গীভূত করে বসা শয়তানের কাজ। তোমাদের কেউ যখন মসজিদে অবস্থান করে মসজিদ থেকে বের না হওয়া পর্যন্ত সে নামাযেই থাকে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। মুনযিরী, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, হাদীসটির সনদ উত্তম। হায়ছামী মাজমাউয যাওয়ায়েদেও একই কথা বলেছেন।)
كتاب الصلاة
(4) باب ما يقال عند دخول المسجد والخروج منه
وآداب الجلوس فيه والمرور
(316) عن عبيد الله بن عبد الرَّحمن بن موهب عن مولى لأبي سعيد الخدرىِّ قال بينما أنا مع أبى سعيد الخدرىِّ مع رسول الله صلى الله عليه وسلم إذ دخلنا المسجد فإذا رجلٌ جالسٌ فى وسط المسجد محتبيًا (1) مشبِّكًا أصابعه بعضها فى بعضٍ، فأشار إليه رسول الله صلى الله عليه وسلم فلم يفطن الرَّجل لإشارة رسول الله صلى الله عليه وسلم فالتفت رسول الله صلى الله عليه وسلم إلى أبى سعيدٍ فقال إذا كان أحدكم فى المسجد فلا يشبِّكنـ فإنَّ التَّشبيك من الشَّيطان، وإنَّ أحدكم لا يزال فى صلاةٍ ما دام فى المسجد حتى يخرج منه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশ করার ও বের হওয়ার সময় যা বলতে হয় এবং মসজিদে বসা ও মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করার আদব
(৩১৭) কা'আব ইবন্ উজরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার আঙ্গুল অঙ্গীভূত করে মসজিদে বসা ছিলাম এমন সময় রাসূল (ﷺ) আমার নিকট প্রবেশ করেন। তিনি আমাকে বললেন, কা'আব! আঙ্গুল অঙ্গীভূত করে বসবে না, অন্য নামাযের অপেক্ষা করা পর্যন্ত তুমি নামাযরত অবস্থায় আছ।
(আবু দাউদ, তিরমিযী, ইবন্ মাজাহ, সহীহ ইবন্ হিব্বান।)
كتاب الصلاة
(4) باب ما يقال عند دخول المسجد والخروج منه
وآداب الجلوس فيه والمرور
(317) عن كعب بن عجرة رضى الله عنه قال دخل علىَّ رسول الله صلى الله عليه وسلم المسجد وقد شبَّكت بين أصابعى، فقال لى يا كعب إذا كنت فى المسجد فلا تشبِّك بين أصابعك، فأنت فى صلاةٍ ما انتظرت الصَّلاة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশ করার ও বের হওয়ার সময় যা বলতে হয় এবং মসজিদে বসা ও মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করার আদব
(৩১৮) আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, তোমরা যখন তীরসহ মুসলমানদের বাজার ও মসজিদসমূহ অতিক্রম কর তখন তীরের ফলাগুলো মুঠ করে ধর। তীর দ্বারা কাউকে (শরীরে) আঘাত দিও না।
(তাঁর থেকে দ্বিতীয় বর্ণনা আছে,) তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন তীরসহ কোন বাজার অথবা মসজিদ অথবা মজলিশ অতিক্রম করে সে যেন তীরের ফলাগুলো মুষ্টি বন্ধ করে ধরে রাখে এ কথা তিনি তিন বার বলছেন, আবু মুসা বলেন, এটা আমাদের জন্য বিপদে পরিণত হয়, শেষ পর্যন্ত আমাদের একে অপরের উপর তা ব্যবহার করে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবন্ মাজাহ।
كتاب الصلاة
(4) باب ما يقال عند دخول المسجد والخروج منه
وآداب الجلوس فيه والمرور
(318) عن أبى موسى (الأشعرى) رضى الله عنه عن النَّبىِّ صلى الله عليه وسلم قال إذا مررتم بالسِّهام (2) فى أسواق المسلمين أو مساجدهم فأمسكوا بالأنصال لا تجرحوا بها أحدًا (وعنه من طريقٍ ثانٍ) (3) قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مرَّ أحدكم بسوقٍ أو مجلسٍ أو مسجدٍ ومعه نبلٌ (1) فليقبض على نصالها فليقبض على نصالها ثلاثًا قال أبا موسى فما زال بنا البلاء حتىَّ سدَّد بها بعضنا فى وجوه بعضٍ (2)
হাদীস নং: ৩১৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশ করার ও বের হওয়ার সময় যা বলতে হয় এবং মসজিদে বসা ও মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করার আদব
(৩১৯) আবু সুফিয়ান (রা) বলেন, আমি আমরকে জিজ্ঞেস করলাম, তুমি কি জাবিরকে বলতে শুনেছ যে, এক ব্যক্তি তীর সাথে করে মসজিদ অতিক্রম করছিল, তখন নবী (ﷺ) তাঁকে বললেন, তুমি তীরের ফলাগুলো মুঠ করে ধরবে। সে বলল, হ্যাঁ,
(অন্য বর্ণনায়,) জাবির (রা) থেকে বর্ণিত, বান্নাতা আল জুহানী তাঁকে সংবাদ দিয়েছেন যে, রাসূল (ﷺ) একটি গোত্রের পাশ দিয়ে অতিক্রম করার সময় তাদেরকে উন্মুক্ত তলোয়ার বহন করে অনুশীলন করতে করতে মসজিদ অথবা মজলিশ অতিক্রম করতে দেখেন। তখন রাসূল (ﷺ) বললেন, যারা এ কাজ করবে তাদের ওপর আল্লাহর অভিশাপ! আমি কি তোমাদেরকে এ ধরনের কাজ থেকে সতর্ক করি নি? সুতরাং তোমরা যখন তলোয়ার বহন করবে তখন তা কোষ বদ্ধ করে যথাস্থানে রাখবে।
(বুখারী, নাসায়ী, ইবন্ মাজাহ।)
كتاب الصلاة
(4) باب ما يقال عند دخول المسجد والخروج منه
وآداب الجلوس فيه والمرور
(319) حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا سفيان (3) قال قلت لعمرٍ وأسمعت جابرًا يقول مرَّ رجلٌ فى المسجد معه سهامٌ فقال له النَّبىُّ صلى الله عليه وسلم أمسك بنصالها؟ فقال نعم (ومن طريقٍ ثانٍ) حدَّثنا عبد الله حدَّثنى أبى ثنا موسى ثنا ابن لهيعة عن جابرٍ أنَّ بنَّة الجهنىَّ أخبره أنَّ النَّبىَّ صلى الله عليه وسلم مرَّ على قومٍ فى المسجد أو فى المجلس يسلُّون سيفًا بينهم يتعاطونه بينهم غير مغمود، فقال لعن الله من يفعل ذلك، أو لم أزجركم عن هذا؟ فإذا سللتم السَّيف فليغمده الرَّجل ثمَّ ليعطه كذلك.
হাদীস নং: ৩২০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশ করার ও বের হওয়ার সময় যা বলতে হয় এবং মসজিদে বসা ও মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করার আদব
(৩২০) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে থাকে, তখন শয়তান তাকে ওয়াওয়াসা দিতে থাকে, যেমন কোন ব্যক্তি তার বাহনকে পোষ মানানোর চেষ্টা করতে থাকে। যখন সে তাকে বশে আনতে পারে তখন খুঁটির সাথে তাকে বেঁধে রাখে অথবা মুখে লাগাম লাগিয়ে দেয়। আবু হুরায়রা, বলেন, তোমরা বশীভূত ব্যাক্তিকে দেখতে পাবে এমন বাঁকা অবস্থায় যে, সে আল্লাহর ইবাদত করতে পারছে না। আর লাগাম পরিহিতকে দেখতে পাবে খোলা থাকলেও সে আল্লাহর ইবাদত করতে সক্ষম হচ্ছে না, (অর্থাৎ শয়তান মসজিদের অবস্থান করে যাতে মানুষকে ধোঁকা দিতে পারে)।
(হাদীসটি এ শব্দে অন্যত্র পাওয়া যায় নি, হায়ছামী মাজমাউয যাওয়ায়েদে বলেন, হাদীসটি মুসনাদে আহমদে বর্ণিত, বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(4) باب ما يقال عند دخول المسجد والخروج منه
وآداب الجلوس فيه والمرور
(320) عن أبى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ أحدكم إذا كان فى المسجد جاء الشَّيطان فأبسَّ به (1) كما يبس الرَّجل بدابَّته فإذا سكن له زنقه (2) أو ألجمه، قال أبو هريرة فأنتم ترون ذلك، أمَّا المزنوق فتراه مائلًا كذا لا يذكر الله، وأمَّا الملجوم ففاتحٌ فاه لا يذكر الله عزَّ وجلَّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২১) সা'আদ ইবন্ আবি ও ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, তোমাদের কেউ যদি মসজিদে থুথু ফেলে সে যেন তা মুছে নেয়। যাতে কারো শরীর অথবা কাপড়ে লাগলে সে কষ্ট না পায়।
(আহমদ, হাদীসের বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(321) عن سعد بن أبى وقَّاصٍ رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إذا تنخَّم أحدكم في المسجد فليغِّيب نخامته (1) أن تصيب جلد مؤمن أو ثوبه فتؤذيه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২২) ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) মসজিদে নামায আদায় করছিলেন। সে সময় সামনে থুথু দেখতে পান, নামায শেষে তিনি বলেন, তোমাদের কেউ যখন মসজিদে নামায পড়ে তখন সে আল্লাহর সাথে চুপিসারে কথা বলতে থাকে। আর আল্লাহ তার সামনে থাকেন। সুতরাং তোমাদের কেউ যেন তার সামনের দিকে কিংবা ডান দিকে কফ না ফেলে। অতঃপর তিনি একটি কাঠি আনলেন এবং নিজ হাতে তা. পরিষ্কার করলেন, তারপর সুগন্ধি আনতে বললেন এবং তা লাগিয়ে দিলেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(322) عن ابن عمر رضى الله عنه قال صلَّى رسول الله صلى الله عليه وسلم في المسجد فرأى فى القبلة نخامةً، فلمَّا قضى صلاته قال إنَّ أحدكم إذا صلَّى فى المسجد فإنَّه يناجى (2) ربه، وإنَّ الله تبارك وتعالى يستقبله بوجهه (3) فلا يتنخَّمنَّ أحدكم في القبلة ولا عن يمينه، ثمَّ دعا فحكَّه ثمَّ دعا بخلوق (4) فخضبه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২৩) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি মসজিদে থুথু ফেলে, তাহলে তা ঢেকে দিবে, যদি তা না কর তাহলে তার রুমাল বা কাপড়ে ফেলবে।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ্।)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(323) عن أبى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا بزق (1) أحدكم فى المسجد فليدفنه فإن لم يفعل فليبزق في ثوبه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২৪) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) মসজিদের কিবলার দিকে থুথু বা কফ দেখলেন। তখন তিনি তা নিজে কাপড় দিয়ে পরিষ্কার করলেন। তারপর সামনের দিকে ও ডান দিকে থুথু ফেলতে নিষেধ করলেন এবং বললেন, সে যেন তার বা দিকে অথবা বাম পায়ের নীচে থুথু ফেলে।
(বুখারী, মুসলিম, নাসায়ী, ইবন্ মাজাহ্।)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(324) عن أبى سعيدٍ الخدرىِّ رضى الله عنه أنَّ النَّبىَّ صلى الله عليه وسلم رآى نخامةُّ فى قبلة المسجد فحكَّها بحصاةٍ ثمَّ نهي أن يبصق الرَّجل بين يديه وعن يمينه، وقال ليبصق عن يساره أو تحت قدمه اليسرى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২৫) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) শুকনো খেজুরের ডাল হাতে রাখা পছন্দ করতেন, একদিন তিান এ ধরনের একাট ডাল হাতে করে মসজিদে প্রবেশ করে কিবলার দিকে কফ দেখতে পেলেন, তিনি ডাল দ্বারা ভাল করে তা পরিষ্কার করলেন। তারপর রাগান্বিত হয়ে মানুষের সামনে উপস্থিত হয়ে বললেন, তোমাদের কেউ সামনে এসে কেউ তার মুখে থুথু ফেলুক তা পছন্দ কর? তোমাদের কেউ যখন নামাযে দাঁড়ায় সে তখন তার প্রভুকে সামনে নিয়ে দাঁড়ায় আর ফেরেস্তা তার ডান দিকে থাকেন। কাজেই সে যেন তার সামনের দিকে এবং ডান দিকে থুথু না ফেলে। বরং সে যেন তার বাম পায়ের নীচে অথবা বাম দিকে থুথু ফেলে। যদি পায়ের নীচে অথবা বাঁ দিকে ফেরতে সমর্থ না হয় তাহলে এরূপ করবে যে, চাদরে থুথু ফেলে রগড়াবে।
একথা বলে ইয়াহ্ইয়া থুথু তার কাপড়ে ফেলে রগড়ালেন।
(বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ, আবু দাউদ।
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(325) حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا يحى عنابن عجلان قال حدّثنى عياض بن عبد الله عن أبى سعيدٍ الخدرىِّ أنَّ رسول الله صلى الله عليه وسلم كان يعجبه العراجين (2) أن يمسكها بيده، فدخل المسجد ذات يوم وفي يدره واحدٌ منها فرآى نخاماتٍ فى قبلة المسجد فحتَّهنَّ به حتَّى أنقاهن، ثمَّ أقبل على النَّاس مغضبًا فقال أيحب أحدكم أن يستقبله رجلٌ فيبصق في وجهه؟ إنَّ أحدكم إذا قام إلى الصَّلاة فإنَّما يستقبل ربَّه (3) عزَّ وجلَّ والملك عن يمينه فلا يبصق بين يديه ولا عن يمينه، وليبصق تحت قدمه اليسرى أو عن يساره، فإن عجَّلت به بادرةٌ (4) فليقل هكذا وردَّ بعضه على بعض وتفل يحيى فى ثوبه ودلكه
হাদীস নং: ৩২৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২৬) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বললেন, মসজিদে থুথু ফেলা গোনাহর কাজ এবং এর কাফ্ফারা হলো ঢেকে দেয়া।
(বুখারী, মুসলিম, আবু দাউদ।)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(326) عن أنس بن مالكٍ رضى الله عنه أنَّ نبى الله صلى الله عليه وسلم قال النُّخاعة (1) فى المسجد خطيئةٌ (2) وكفَّارتها دفنها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২৭) তাঁর (আনাস ইবন মালিক (রা)) থেকে আরও বর্ণিত। নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ যখন নামাযে থাকে সে তার প্রভুর সাথে চুপিসারে কথা বলে, সুতরাং তোমাদের কেউ যেন ডান দিকে থুথু না ফেলে।
ইবন্ জা'ফর বলেন, সে যেন সামনে এবং ডানে থুথু না ফেলে। বরং সে যেন বাঁ দিকে অথবা দু'পায়ের নীচে ফেলে।
(বুখারী, মুসলিম, নাসাঈ।)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(327) وعنه أيضًا أنَّ نبىَّ الله صلى الله عليه وسلم قال إذا كان أحدكم فى الصَّلاة فإنَّه مناجٍ ربَّه، فلا يتفلنَّ أحدٌ منكم عن يمينه، قل ابن جعفرٍ فلا يتفل أمامه ولا عن يمينه، ولكن عن يساره أو تحت قدميه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২৮) আবু গালিব (রা) থেকে বর্ণিত, তিনি আবু উমামাকে বলতে শুনেছেন, রাসূল (ﷺ) বলেছেন, মসজিদে থুথু ফেলা গোনাহর কাজ এবং তা ঢেকে দেয়া নেক কাজ।
(হায়ছামী, মাজমাউয যাওয়ায়েদে বলেন, হাদীসটি মুসনাদে আহমদ, তবারানীতে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(328) عن أبى غالبٍ أنَّه سمع أبا أمامة يقول قال رسول الله صلى الله عليه وسلم التَّفل (3) فى المسجد سيِّئةٌ ودفنه حسنةٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩২৯) আবূ সা'আদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওয়াছিলা ইবন্ আসকা'আকে দামেশকের মসজিদে নামায আদায় করার সময় বাঁ পায়ের নীচে থুথু ফেলে তার পা দিয়ে মর্দন করতে দেখেছি। আমি নামায শেষ করে তাঁকে জিজ্ঞেসা করলাম, আপনি আল্লাহর রাসূল (ﷺ)-এর এক সাহাবী হয়ে মসজিদে থুথু ফেললেন? তিনি বললেন, আমি এরূপ রাসূল (ﷺ)-কে করতে দেখেছি।
(আহমদ ইবন আবদুর রহমান বলেন, হাদীসটি আমি অন্য কোথাও পাই নি। হাদীসটির সনদে একজন দুর্বল রাবী আছেন।)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(329) عن أبي سعدٍ (1) قال رأيت واثلة بن الأسقع يصلىِّ فى مسجد دمشق فبزق تحت رجله اليسرى ثمَّ عركها برجله، فلمَّا انصرف قلت أنت من أصحاب رسول الله صلى الله عليه وسلم تبزق فى المسجد؟ قال هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم يفعل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৩০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: মসজিদ থেকে ময়লা পরিষ্কার করা প্রসঙ্গে
(৩৩০) আবূ সাহলাহ সায়িব ইবন্ খাল্লাদ (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি কোন এক সম্প্রদায়ের নামাযে ইমামতি করছিলেন, সে সময় তিনি কিবলার দিকে থুথু ফেললেন, রাসূল (ﷺ) তা দেখলেন, লোকটি নামায শেষ করলে রাসূল (ﷺ) বললেন, সে যেন তোমাদের ইমামতি না করে। লোকটি পুনরায় তাঁদের নামায পড়াতে চাইলো। কিন্তু লোকেরা তাকে নিষেধ করল এবং আল্লাহর রাসূলের নিষেধের কথা তাকে জানাল লোকটি রাসূল (ﷺ)-এর নিকট জানতে চাইলো। তখন রাসূল (ﷺ) বললেন, হ্যাঁ (আমি বলেছি।) আবূ সাহলা বলেন, আমার মনে হয় রাসূল (ﷺ) তাঁকে বলেছিলেন, তুমি আল্লাহ তা'আলাকে কষ্ট দিয়েছ।
(আবু দাউদ, ইবন্ হিব্বান, হাদীসের সনদ উত্তম, তবারানী "মু'জামুল কাবীরে" ইবন উমর (রা) থেকে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(5) باب تنزيد المساجد عن الأقذار
(330) عن أبى سهلة السَّائب بن خلاَّدٍ رضى الله عنه أنَّ رجلًا أمَّ قومًا فبسق (2) فى القبلة ورسول الله صلى الله عليه وسلم ينظر، فقال رسول الله صلى الله عليه وسلم حين فرغ لا يصلِّ لكم، فأراد بعد ذلك أن يصِّلى لهم فمنعوه وأخبروه بقول رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال نعم، وحسبت (3) أنَّه قال آذيت الله عز وجلَّ
tahqiq

তাহকীক: