প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৬০তম পর্ব) – যৌথ-রসনা
১০ জুলাই, ২০২৪
৪৭৬৪
০
ইসলাম সব সময় ঐক্যের ওপর জোর দেয়। বিভেদ-অনৈক্য পছন্দ করে না। কিভাবে ঐক্য ধরে রাখা যায়, তার মূলসূত্রগুলো বলে দেয়। নবীজি সা.-ও পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতি উদ্বুদ্ধ করে গেছেন। সামাজিক ও পারিবারিক উভয় অঙ্গনে। এজন্য খুব বেশি কিছু যে করতে হয়, এমন কিন্তু নয়। ইসলামের এটাই বড় একটা বৈশিষ্ট্য, অতি সহজ ও সরল একটা কাজ, অথচ ফলাফল অকল্পনীয়। সামান্য মেহনতে, ছোট্ট একটু হরকতেই বিরাট বরকত হাসিল হয়ে যায়।
বর্তমানে আমাদের ঘরে বরকত নেই। রিযিকে বরকত নেই। খাবারে বরকত নেই। রুজিতে বরকত নেই। রোজগারে বরকত নেই। সময়ে বরকত নেই। এ নিয়ে হাহুতাশেরও অন্ত নেই।
নবীজি সহজ একটা সমাধান দিয়ে গেছেন। সাহাবীরা পেয়ারা নবীর কাছে অনুযোগের স্বরে বললেন:
يَا رَسُولَ اللهِ؛ إِنَّا نَأْكُلُ وَلا نَشْبَعُ. قَالَ: “فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ؟” قَالُوا: نَعَمْ. قَالَ: “فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ، وَاذْكُرُوا اسْمَ اللهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ
-আমরা খানা খাই, কিন্তু পেট ভরে না। তৃপ্ত হতে পারি না।
-সম্ভবত তোমরা আলাদা আলাদা খাও?
-জ্বি জ্বি ঠিক তাই!
-একসাথে খেতে বসবে। আল্লাহর নাম নিয়ে শুরু করবে। আল্লাহ বরকত দিবেন (আবু দাউদ, ইবনে মাজাহ)।
মাত্র দুইটা কাজ করতে বলেছেন নবীজি। তাতেই বরকত দেখা দিবে:
ক: একসাথে মানে একপ্লেটে খেতে বসা।
খ: শুরুতে বিসমিল্লাহ পড়া।
এখানে বরকত বলে শুধু খাবারের বরকত ও শরীরে তার প্রভাবের কথাই নবীজি বলেননি, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দেখা দিবে। একসাথে নিয়মিত খেতে বসলে, পরিবারে ভুল বোঝাবুঝি, রেষারেষি হওয়া সম্ভব? সবাই সবার প্রতি সহানুভূতিশীল থাকলে বরকত না এসে পারে?
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
ইস্তিগফারের অফুরন্ত ফযীলত
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের...
দু'টি ধারা : কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ
হিদায়াতের মূল উৎস কুরআন সুন্নাহ'র শিক্ষা। এ শিক্ষা অর্জন করতে হবে শিক্ষকের মাধ্যমে। শিক্ষকের মাধ্যম...
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন