প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৪৫তম পর্ব) – মিঠাই সুন্নাত
২ জুলাই, ২০২৪
৫৫৪২
০
দোকানে গিয়ে কাটারিভোগ, ছানাবালুশা, সন্দেশ, ক্ষীর, মোহনভোগসহ আরও নাম না জানা অসংখ্য নামজাদা মিষ্টি খাব, পাশাপাশি সওয়াব হতে থাকবে! কল্পনা করা যায়! উমমম!
আম্মাজান আয়েশা রা. বলেছেন:
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ الحَلْوَاءَ وَالعَسَلَ
নবীজি মিষ্টান্ন দ্রব্য ও মধু প্রছন্দ করতেন (বুখারী-মুসলিম)
‘মিষ্টি’ শব্দটা শুনলে বা কল্পনা করলেই কেমন যেন আরাম আরাম স্বাদ অনুভূত হতে থাকে। চোখে ভাসতে থাকে শাদা শাদা গোল গোল নাদুস নুদুস এক আদুরে ছবি! মিষটি!
মিষ্টি দেখলে অনেক সময় খাট্টা মেজাযও মিঠঠা হয়ে ওঠে। প্রসন্ন হাসিতে দন্ত বিকশিত হয়ে ওঠে। মিষ্টির রসালো ছোঁয়ায় সৃষ্টি হয়ে ওঠে রসিক।
নানা উপলক্ষ্যে আমরা টসটসে মিষ্টি খাই। একটু খেয়াল করলেই ‘উদরপূর্তি’-এর সাথে সাথে আমলনামাপূর্তিরও ব্যবস্থা করতে পারি। আমরা নিয়ত করে নিতে পারি:
-নবীজি মিষ্টি খেতে ভালবাসতেন। তাই আমিও…..!
ইসলাম ধর্ম সম্পূর্ণতই স্বভাবধর্ম। প্রতিটি বিধানই মানবস্বভাবের সাথে সঙ্গতি রাখে। মিষ্টি খেয়ে সওয়াব লাভের ব্যাপারটা নিয়ে সামান্য চিন্তা করলেই বিষয়টা স্পষ্ট হয়ে ওঠবে।
নবীজি যা পছন্দ করেছেন, তা আমরা পছন্দ না করে পারি! আমরা বেশি বেশি মিষ্টি খাবো। মিষ্টি হাদিয়া দেবো। শুধু নিয়তটা ঠিক করে নিলেই হবে:
আমি সুন্নাত আদায়ের জন্যে খাচ্ছি! দিচ্ছি!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
বালা-মুসীবত ও মহামারী: সীরাতে মুস্তাকীমের পথনির্দেশ
বর্তমান বিশ্বে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়া...
দু'টি ধারা : কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ
হিদায়াতের মূল উৎস কুরআন সুন্নাহ'র শিক্ষা। এ শিক্ষা অর্জন করতে হবে শিক্ষকের মাধ্যমে। শিক্ষকের মাধ্যম...
মিলাদ-কিয়াম এর শরঈ বিধান
মিলাদ-কিয়াম এর শরয়ী বিধান ‘মিলাদ’ এর শাব্দিক অর্থ - জন্মকাল। ‘মিলাদ’ এর পারিভাষিক অর্থ- কয়েক জন বা ক...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন