প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৪৪তম পর্ব) – ঘুমের আগে
২ জুলাই, ২০২৪
৬৬৬৪
০
আমাদের ওপর আল্লাহ তা‘আলার কতো নেয়ামত! রাশি রাশি নেয়ামত আর অনুগ্রহের মাঝে আমরা ডুবে আছি। এর বিনিময়ে প্রথমত আমাদের কর্তব্য কী?
-আল্লাহর শোকরগুজার হওয়া। আল্লাহর হামদা-সানা পড়া।
কিন্তু আমাদের তা মনেই থাকে না। আমরা বেশির ভাগ সময়ই, আমাদের কী কী নেই তার ফিরিস্তি খুলে বসি। কতো কিছু যে আমাদের আছে, সেটার কথা বেমালুম ভুলে বসে থাকি:
وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لا يَشْكُرُونَ
নিশ্চয়ই আপনর রব মানুষের প্রতি অনুগ্রহের অধিকারী, তাদের কিন্তু অধিকাংশই শুকরিয়া আদায় করে না (নামল: ৭৩)।
আমরা তো পারি মাঝেমধ্যে চুপচাপ থেকে, আল্লাহর অসংখ্য নেয়ামতের কথা চিন্তা করতে। শুকরিয়া আদায় করতে:
وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ
আমার বান্দাদের মধ্যে শোকরগুজার বান্দা খুবই কম (সাবা:১৩)।
এই আয়াতে এক ধরনের প্রচ্ছন্ন আক্ষেপ আছে! ভর্ৎসনা আছে। ধিক্কার আছে। আমরা নিয়মিত আল্লাহর শুকরিয়া আদায় করে, আয়াতের আওয়াত থেকে বের হতে পারি। হতে পারি আল্লাহর প্রিয় শোকারগুজার বান্দাদের অন্তুর্ভুক্ত। হতে পারি অল্পসংখ্যক ‘বিশেষ’ বান্দা!
সারাদিনে আর যাই হোক, আমরা ঘুমের সময়, আল্লাহর শোকরগুজার বান্দা কি হতে পারি না? আমাদের পেয়ারা নবীজি সা.-এর আদর্শও তাই! তিনি ‘হামদ’ পড়ে ঘুমুতেন। হাবীব সা.-এর দিনটা শেষ হতো ‘হামদ’-এর মাধ্যমে!
আমরাও পারি দিনের পাটটা আল্লাহর ‘হামদ’ দিয়ে চুকোতে পারি! নবীজির সার্বক্ষণিক খাদেম আনাস রা. বলেছেন:
নবীজি বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন:
الْحَمْدُ للهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا
আলহামদুলিল্লাহিল্লাযি আতা‘আমানা ওয়া সাকা-না ওয়া কাফা-না ওয়া আ-ওয়ানা!
এরপর নবীজি বলেছেন:
-কতোজন আছে, যাদের দেখাশোনার কেউ নেই, আশ্রয়দাতা নেই! (মুসলিম)।
মাত্র সাতটা তো শব্দ! দু’তিন সেকেন্ডেরই তো ব্যাপার! অথচ এর মাধ্যমে হাদীসের ওপর আমল হয়ে যাবে, কুরআন কারীমের আয়াত অনুযায়ী শোকরগুজারদের ‘বিরলতম’ তালিকায় নাম উৎকীর্ণ হবে! তাহলে শুরু করা যাক! আলহামদুলিল্লাহ!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
দু'টি ধারা : কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ
হিদায়াতের মূল উৎস কুরআন সুন্নাহ'র শিক্ষা। এ শিক্ষা অর্জন করতে হবে শিক্ষকের মাধ্যমে। শিক্ষকের মাধ্যম...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
সুন্নাতে খাতনা : করণীয়-বর্জনীয়
একটি হাদীসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় ইসলামের স্বভাবজাত বৈ...
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন