প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৩২তম পর্ব) – দেরিতে সেহেরী
১২ জুন, ২০২৪
৫৫৯৬
০
এক: শুধু রমযানেই যে সেহেরি খাওয়া হয় তা কিন্তু নয়। প্রতি সপ্তাহে দুইদিনও (সোম-বৃহস্পতিবার) কিন্তু রোজা রাখা সুন্নাত।
দুই: যায়েদ বিন সাবিত (রা.) বলেছেন: আমি নবিজীর (সা.) সাথে সেহেরি খেয়েছিলাম। সেহেরি খাওয়ার পর তিনি ফজরের নামাযে দাঁড়িয়ে গিয়েছিলেন।
সেহেরি আর ফজরের মাঝে বড়জোর পঞ্চাশ আয়াত তিলাওয়াত পরিমাণ সময়ের ফাঁক ছিল।
তিন: সাহল বিন সা’দ (রা.) বলেন: আমি পরিবারের সাথেই সেহেরি খেতাম। তারপরেই নামায ধরার জন্যে দৌড় দিতাম।
চার: দেরি করে সেহেরি খাওয়া সুন্নাত। এতে রোজা রাখার বাড়তি শক্তি সঞ্চিত হয়। তবে বাড়তি শক্তির দিকে মনোযোগ না দিয়ে নবিজীর (সা.) আনুগত্যের প্রতি দৃষ্টি রাখাই উত্তম।
পাঁচ: এমনিতে শুধু সেহেরি খাওয়াই একটা সুন্নাত। নবিজী (সা.) বলেছেন: তোমরা সেহেরি খাও, কেননা সেহেরিতে বরকত নিহিত আছে।
দুইটা সুন্নাত একসাতে আদায় করার দুর্লভ সুযোগ!
ছয়: আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব তিন)
(আট) পোশাকের চারটি স্তর ফরজ পর্যায় : পোশাকের প্রথম স্তর ফরয। এতে কোন ব্যত্যয় ঘটলে কবীরা গুনাহ হবে।...
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...
বালা-মুসীবত ও মহামারী: সীরাতে মুস্তাকীমের পথনির্দেশ
বর্তমান বিশ্বে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়া...
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলাম একটি কালজয়ী অনবদ্য জীবন বিধান। বিশ্বসৃষ্টির শুরু থেকেই মহীয়ান- গরীয়ান ও সর্বশক্তিমান মহান আ...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন