প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২০তম পর্ব) – পানির অপচয় রোধ
২৪ মে, ২০২৪
৬৩১২
০
আমরা পানি খরচের ব্যাপার সতর্ক থাকি না। ইচ্ছামতো পানির কল ছেড়ে দিয়ে কথা বলি। মিসওয়াক করি। অন্য কাজ করি। পানি পড়ে যাচ্ছে তো যাচ্ছেই!
কতো জায়গায় মানুষ এক ফোঁটা পানির জন্যে হন্যে হয়ে ঘুরছে। এক ঢোক পানির জেন্য মাইল কে মাইল চষে ফিরছে! আমরা নদীমাতৃক দেশের নাগরিক হওয়াতে পানি সংকট কাকে বলে, টের পাই না। তবে যারা শহরে থাকেন তারা মাঝেমধ্যে হাড়ে হাড়ে টের পান: পানির মূল্য কতো!
নবীজি সা. একদিন সা‘দ রা.-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন ওজু করছিলেন। পানি ব্যবহারে অতোটা সতর্ক ছিলেন না:
-সাদ! এ অপচয় কেন?
-ইয়া রাসূলাল্লাহ! ওজুতেও অপচয়?
-হাঁ, এমনকি তুমি বহমান নদীতেও যদি ওজু করো, সেখানেও অপচয় হতে পারে! (ইবনে মাজাহ)
নবীজি পানিকে কতোটা গুরুত্ব দিতেন, সাহাবীকে সতর্ক করা থেকেই কিছুটা আঁচ করা যায়। অথচ তিনিই আবার ভালোভাবে ওজু করতে বলেছেন। অর্থাৎ দুদিকেই লক্ষ্য রাখতে হবে।
আনাস রা. বলেছেন:
-নবীজি গোসল সারতেন একসা‘ অথবা পাঁচ ‘মুদ’ পরিমাণ পানি দিয়ে (বুখারী)।
সা‘: ৩.৩৬ লিটার।
মুদ: আধাালিটারের চেয়ে কিছু বেশি!
একটু সচেতন হলেই আমরা মহান সুন্নাত আদায়ের সৌভাগ্য অর্জন করতে পারি। পাশাপাশি অপচয় রোধ করে, শয়তানের দোসর হওয়া থেকেও রক্ষা পেতে পারি।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলাম একটি কালজয়ী অনবদ্য জীবন বিধান। বিশ্বসৃষ্টির শুরু থেকেই মহীয়ান- গরীয়ান ও সর্বশক্তিমান মহান আ...
বালা-মুসীবত ও মহামারী: সীরাতে মুস্তাকীমের পথনির্দেশ
বর্তমান বিশ্বে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়া...
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন