প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৬ষ্ঠ পর্ব) – খাবারের শুরুতে বিসমিল্লাহ
১৭ মে, ২০২৪
৪৪৩৯
০
এক: খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। আমর বিন আবু সালামাহ বলেছেন:
-আমি নবিজীর কোলে মানুষ হয়েছি। একদিন খেতে বসে আমার হাত খাবারের থালায় এদিক সেদিক ঘুরছিল। নবিজী বললেন:
-বালক! বিসমিল্লাহ পড়ো। ডানহাত দিয়ে খাও। তোমার সামনে থেকে খাও।
দুই: খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে, তার সংশোধনীরও সুযোগ আছে। নবিজী তার সমাধান দিয়ে দিয়েছেন:
-তোমরা যখন খাবার খাবে, বিসমিল্লাহ পড়বে। (শুরুতে) ভুলে গেলে, পড়বে:
= বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আ-খিরিহি।
তিন: বিসমিল্লাহ পড়লে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধে শক্তি সঞ্চয় হয়। খাবারে বরকত হয়।
ইয়া রাব! আমাদেরকে এই সুন্দর সুন্দর, মজার মজার সুন্নাহগুলো নিয়মিত আমলে নিয়ে আসার তাওফীক দান করুন। আমীন।
আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
অসৎ আলেম ও পীর
সূরা আরাফের শেষ ভাগে আল্লাহ পাক উল্লেখ করিয়াছেন যে, সৃষ্টির আদিতেই সমস্ত মানবজাতিকে তিনি সতর্ক করিয়া...
নামায খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত
নামাযের গুরুত্ব ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামায। এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি। নামায ফরয...
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...
কাছরাতে যিকির
হযরত হাফেজ্জী হুজুর রাহ. আমার শায়খ। কেউ যখন তাঁর সামনে তারীফ করতেন তখন আস্তে করে মাথাটা নিচু করে ফে...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন