প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (১ম পর্ব) - তাহলীলের সুন্নাহ
১৫ মে, ২০২৪
৬৭০৫
০
এক: তাহলীল মানে হলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া।
দুই: আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন:
-যে ব্যক্তি দিনে একশ বার: ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল-মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর’
( لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ،)
বলবে, তার জন্যে আছে:
ক: দশটা গোলাম আযাদ করার সওয়াব।
খ: তার জন্যে একশটা নেকি লেখা হবে।
গ: তার একশটা গুনাহ মাফ করা হবে।
ঘ: তার জন্যে সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা হবে।
ঙ: সেদিন তার চেয়ে শ্রেষ্ঠ আমলদার আর কেউ থাকবে না। তবে অন্য কেউ যদি এই আমলটা একাধিকবার করে, তার কথা আলাদা। (বুখারি ও মুসলিম)
তিন: এটি একটি অতীব মর্যাদাবান সুন্নাত। এটার অপরিমেয় প্রতিদানের কথা কল্পনাও করা যায় না। আরেকটা হাদীসের ভাবও এমন:
-আমি (নবিজী) ও অন্য নবীগণ যেসব কথা বলেছি, তার মধ্যে শ্রেষ্ঠ কথা হলো উপরোক্ত দু‘আ।
চার: এই সুন্নাত আদায় করতে বড়জোর মিনিট দশেক সময় লাগবে। কিন্তু তার প্রাপ্তি অসাধারণ।
আল্লাহ তা‘আলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। আমীন।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
তরুণদের প্রতি : ‘ইসলাম যেন আপনার হৃদয়ে শ্রদ্ধার জায়গায় থাকে’
আমি মারকাযের একজন ছাত্রতুল্য মানুষ। আমি হুযুরদের নির্দেশনা নিয়ে কিছু কিছু কাজ করি। যুবকদের সাথে- শরী...
কুরবানী_কেমন_হওয়া_চাই!
"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে...
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
চারটি মহৎ গুণ
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন