প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (অবতরণিকা)
১৫ মে, ২০২৪
৫৫৯৭
০
﷽
এক: আমরা পুরো মুসলিম উম্মাহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এমনটা যে হবে, নবিজী (সা.) তার জীবদ্দশাতেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। মুসলিম সমাজ আজ নানা দল-উপদলে বিভক্ত। বিভিন্ন বাদ-মতবাদ নিয়ে ব্যস্ত। প্রত্যেক দলই মনে করে করে, তারাই একমাত্র সঠিক দল, অন্যরা সবাই ভ্রান্ত!
দুই: এই যে সমস্যা, তার সমাধানও নবিজী (সা.) দিয়ে গেছেন:
ইরবাদ বিন সারিয়া বর্ণনা করেছেন:
– নবিজী একদিন আমাদেরকে নসীহত করলেন। ফজরের পর। ভাষণটা ছিল অত্যন্ত সারগর্ভ। উপস্থিত শ্রোতাদের দু’চোখ বেয়ে অশ্রু ঝরছিল। সবার হৃদয় ভীত-সন্ত্রস্ত হয়ে উঠেছিল। একজন তো বলেই বসল:
-এটা তো বিদায়ী ভাষণ!
নবীজি আমাদেরকে কী নির্দেশনা দিয়েছিলেন?
– আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বনের আদেশ দিচ্ছি। আমি তোমাদেরকে (নেতার আদেশ) শোনা ও মানার আদেশ দিচ্ছি। সে নেতা হাবশী গোলাম হলেও তাকে মানবে। কেননা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে, তারা অনেক ঝগড়া-বিরোধ দেখবে।
-তোমরা নিত্য-নতুন (বিদআত) বিষয়াবলী থেকে বেঁচে থাকবে। কেননা সেগুলো ভ্রান্ত। তোমরা যারা সে সময়টা পাবে, তারা যেন আমার সুন্নাহ আঁকড়ে ধরে। আমার হিদায়াতপ্রাপ্ত সুবু্িদ্ধসম্পন্ন খলীফাদের পথ আঁকড়ে ধরে। তোমরা তাদের পথকে মযবুতভাবে কামড়ে ধরে রাখবে।
তিন: নবিজীর (সা.) কথায় বোঝা গেল, সুন্নাতের অনুসরণের মাঝেই আমাদের মুক্তি নিহিত।
চার: আমরা এই সিলসিলায় চেষ্টা করবো, ফিকহি ও মাযহাবি ইখতিলাফ-মতভেদমুক্ত সুন্নাতসমূহ হাযির করতে। যাতে সবাই মানতে পারে। আমল করতে পারে।
পাঁচ: এই সফরে, আমাদের শে‘আর (স্লোগান) হবে:
ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলাম একটি কালজয়ী অনবদ্য জীবন বিধান। বিশ্বসৃষ্টির শুরু থেকেই মহীয়ান- গরীয়ান ও সর্বশক্তিমান মহান আ...
মুফতী হাসান সিদ্দীকুর রহমান
১০ নভেম্বর, ২০২৪
২০৭৬৮ বার দেখা হয়েছে
অসৎ আলেম ও পীর
সূরা আরাফের শেষ ভাগে আল্লাহ পাক উল্লেখ করিয়াছেন যে, সৃষ্টির আদিতেই সমস্ত মানবজাতিকে তিনি সতর্ক করিয়া...
মুজাহিদে আযম, আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ.
১০ নভেম্বর, ২০২৪
২০৫২২ বার দেখা হয়েছে
বালা-মুসীবত ও মহামারী: সীরাতে মুস্তাকীমের পথনির্দেশ
বর্তমান বিশ্বে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়া...
মুফতী মনসূরুল হক দাঃ বাঃ
১০ নভেম্বর, ২০২৪
১১৬৮৭ বার দেখা হয়েছে
কুরবানী_কেমন_হওয়া_চাই!
"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে...
মাওলানা আবু তাহের মিছবাহ দাঃ
১০ নভেম্বর, ২০২৪
১০৪৭৪ বার দেখা হয়েছে
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন