আল আনআম

সূরা নং: ৬, আয়াত নং: ১৪২

তাফসীর
وَمِنَ الۡاَنۡعَامِ حَمُوۡلَۃً وَّفَرۡشًا ؕ  کُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ  اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ۙ

উচ্চারণ

ওয়া মিনাল আন‘আ-মি হামূলাতাওঁ ওয়া ফারশান কূলূমিম্মা-রাঝাকাকুমুল্লা-হু ওয়ালাতাত্তাবি‘ঊ খুতুওয়া-তিশশাইতা-নি ইন্নাহূলাকুম ‘আদুওউম মুবীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তিনি গবাদি পশুর মধ্যে কতক (সৃষ্টি করেছেন), ভারবাহীরূপে এবং কতককে মাটির সাথে। ৮৪ আল্লাহ তোমাদেরকে যে রিযক দিয়েছেন, তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই, সে তোমাদের এক প্রকাশ্য শত্রু।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৮৪. ‘মাটির সাথে মিশে থাকে’ বলে বোঝানো হয়েছে যে, তা খুব ক্ষুদ্রাকৃতির, যেমন ভেড়া ও ছাগল। এর অপর অর্থ এমনও হতে পারে যে, তার চামড়া মাটিতে বিছানো হয়ে থাকে। (বা তার পশম দ্বারা বিছানা তৈরি করা হয়। এর আরেক অর্থ, যে পশুকে যবাহ করার জন্য মাটিতে বিছানো অর্থাৎ শোওয়ানো হয়। -অনুবাদক)