وَہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَ جَنّٰتٍ مَّعۡرُوۡشٰتٍ وَّغَیۡرَ مَعۡرُوۡشٰتٍ وَّالنَّخۡلَ وَالزَّرۡعَ مُخۡتَلِفًا اُکُلُہٗ وَالزَّیۡتُوۡنَ وَالرُّمَّانَ مُتَشَابِہًا وَّغَیۡرَ مُتَشَابِہٍ ؕ کُلُوۡا مِنۡ ثَمَرِہٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَاٰتُوۡا حَقَّہٗ یَوۡمَ حَصَادِہٖ ۫ۖ وَلَا تُسۡرِفُوۡا ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ۙ
মুফতী তাকী উসমানী
আল্লাহ তিনি, যিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, (যার মধ্যে) কতক (লতাযুক্ত, যা) মাচা আশ্রিত এবং কতক মাচা আশ্রিত নয়। ৮১ এবং খেজুর গাছ, বিভিন্ন স্বাদের খাদ্যশস্য, যায়তুন ও আনার (সৃষ্টি করেছেন) যা পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং সাদৃশ্যবিহীনও। ৮২ যখন এসব গাছ ফল দেয় তখন তার ফল থেকে খাবে এবং ফল কাটার দিন আল্লাহর হক আদায় করবে ৮৩ এবং অপচয় করবে না। (মনে রেখ,) তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৮১. অর্থাৎ লতাযুক্ত গাছ দু’রকম। কিছু এমন, যাকে মাচার সাহায্যে উপরে বিস্তার লাভের সুযোগ করে দেওয়া হয়, যেমন আঙ্গুর, লাউ, ঝিঙা ইত্যাদির গাছ এবং কিছু আছে এমন, যা মাটিতেই বিস্তার লাভ করে এবং মাটিতেই ফল দেয়। যেমন তরমুজ, বাংগি, পটল ইত্যাদি। غيرمعروشات দ্বারা হয়ত দ্বিতীয় প্রকার লতা গাছ বোঝানো হয়েছে, অথবা যা নিজ কাণ্ডের উপর দাঁড়াতে পারে, মাচার দরকার হয় না সে রকম গাছ বোঝানো হয়েছে। -অনুবাদক