আল্লাহ (গবাদি পশুর) মোট আট প্রকার (সৃষ্টি করেছেন)। ৮৫ দু’ প্রকার (নর ও মাদী) ভেড়ায় ও দু’ প্রকার ছাগলে। (তাদেরকে) জিজ্ঞেস কর তো, তিনি কি নর দু’টোকেই হারাম করেছেন, না মাদী দু’টোকে? না কি এমন প্রত্যেক বাচ্চাকে, যা (উভয় শ্রেণীর) মাদী দু’টির গর্ভে আছে? তোমরা সত্যবাদী হলে কোনও জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও। ৮৬
তাফসীরে মুফতি তাকি উসমানী
৮৫. ازواج শব্দটি زوج-এর বহুবচন। অর্থ জোড়া। তবে আরবীতে যুগলের প্রত্যেক একককেও زوج বলে। সুতরাং স্বামীকেও زوج বলা হয় আবার স্ত্রীকে زوج বলা হয়। প্রত্যেক নরকেও زوج বলে এবং মাদীকেও زوج বলে। সে হিসেবে زوج-এর অর্থ করা যায় প্রকার। প্রত্যেক শ্রেণীর পশুতে নর ও মাদী এই দুই প্রকার আছে। সুতরাং ভেড়া, ছাগল, উট ও গরু এই চার শ্রেণীর পশুতে আট প্রকার হল। -অনুবাদক