আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা-কিছু আছে, তা সবই তিনি নিজের পক্ষ থেকে ২ তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন। নিশ্চয়ই এর মধ্যে বহু নিদর্শন আছে সেই সব লোকের জন্য, যারা চিন্তা-ভাবনা করে।
তাফসীরে মুফতি তাকি উসমানী
২. منه ‘নিজের পক্ষ থেকে’ অর্থাৎ নিজ অনুগ্রহেই তিনি এসব করেছেন এবং তিনি একাই করেছেন। এতে অন্য কেউ তার শরীক নেই। -অনুবাদক