তিনিই আল্লাহ, যিনি সাগরকে তোমাদের কাজে নিযুক্ত করেছেন, যাতে তাঁর নির্দেশে তাতে চলে জলযান এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার ১ এবং যাতে তোমরা তাঁর শোকর আদায় কর।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১. পূর্বে বহু জায়গায় বলা হয়েছে, কুরআন মাজীদের পরিভাষায় আল্লাহ তাআলার ‘অনুগ্রহ সন্ধান’-এর অর্থ জীবিকা সন্ধান ও আয়-রোজগারে লিপ্ত হওয়া। এখানে ব্যবসা উপলক্ষে সামুদ্রিক সফর বোঝানো হয়েছে।