আমি এমন কত জনপদ ধ্বংস করেছি, যার বাসিন্দাগণ তাদের অর্থ-সম্পদের বড়াই করত। ওই তো তাদের বাস্তুভিটা (যা তোমাদের সামনে রয়েছে), তাদের পর সামান্য কিছুকাল ছাড়া তা আর আবাদ হতে পারেনি। ৪০ আমিই হয়েছি তার উত্তরাধিকারী।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৪০. অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর সেসব জনপদে স্থায়ী বসতি গড়ে ওঠেনি, যারা কুদরতের নিদর্শন ও নাফরমানির দৃষ্টান্তমূলক পরিণাম দেখার জন্য সেখানে যায় কিংবা যাতায়াত পথে যে ভ্রমণকারীরা যাত্রাবিরতি দেয় কেবল তারাই দু-এক দিন বা আরও অল্প সময়ের জন্য সেখানে অবস্থান করে। -অনুবাদক