তিনিই সেই সত্তা, যিনি তোমাদেরকে জীবন দান করেছেন, তারপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর পুনরায় তোমাদেরকে জীবিত করবেন। সত্যিই মানুষ বড় অকৃতজ্ঞ। ৩৬
তাফসীরে মুফতি তাকি উসমানী
৩৬. কেননা যিনি তাকে সৃষ্টি করেছেন তারপর অসংখ্য অগণ্য নি‘আমতের মধ্যে তাকে ডুবিয়ে রেখেছেন, সেই মহাদাতা দয়াময়ের ইবাদত-আনুগত্য থেকে বিমুখ হয়ে অন্যদের সামনে মাথা নোয়াচ্ছে। -অনুবাদক