আল হাজ্জ্ব

সূরা নং: ২২, আয়াত নং: ৬৫

তাফসীর
اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ سَخَّرَ لَکُمۡ مَّا فِی الۡاَرۡضِ وَالۡفُلۡکَ تَجۡرِیۡ فِی الۡبَحۡرِ بِاَمۡرِہٖ ؕ وَیُمۡسِکُ السَّمَآءَ اَنۡ تَقَعَ عَلَی الۡاَرۡضِ اِلَّا بِاِذۡنِہٖ ؕ اِنَّ اللّٰہَ بِالنَّاسِ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ

উচ্চারণ

আলাম তারা আন্নাল্লা-হা ছাখখারা লাকুম মা-ফিল আরদিওয়াল ফুলকা তাজরী ফিল বাহরি বিআমরিহী ওয়া ইউমছিকুছছামাআন তাকা‘আ ‘আলাল আরদিইল্লা-বিইযনিহী ইন্নাল্লা-হা বিন্না-ছি লারাঊফুররাহীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

তুমি কি দেখনি আল্লাহ ভূমিস্থ সব কিছুকে তোমাদের সেবায় নিয়োজিত করে রেখেছেন এবং জলযানসমূহকেও, যা তার আদেশে সাগরে চলাচল করে? এবং তিনি আকাশকে এভাবে ধারণ করে রেখেছেন যে, তা তার অনুমতি ছাড়া পৃথিবীর উপর পতিত হবে না। বস্তুত আল্লাহ মানুষের প্রতি মমতাময় পরম দয়ালু।