আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৫৪৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুরের নিকট সবিনয় আমার একটি প্রশ্ন ।সফররত অবস্থায় যদি কাপড় নাপাক হয়ে যায় এবং কাপড় এমনভাবে নাপাক হয়েছে যে নাপাক স্থান পরিষ্কার করা সম্ভব নয় এমত অবস্থায় আমার তিন থেকে চার ওয়াক্ত নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে সেই অবস্থায় আমার করনীয় কি?
আরো সহজ করে বললে বলা যায়, আমি সকালে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি এরইমধ্যে আমার কাপড় নাপাক হয়ে গিয়েছে এবং আমার কাপড় পরিবর্তন করার কোন ধরনের উপায় নাই। সে ক্ষেত্রে আমার যোহর,আসর,মাগরিব কাযা হওয়ার সম্ভাবনা থাকে তখন আমার করনীয় কি মেহেরবানী করে বলবেন কি??????
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৯ ডিসেম্বর, ২০২১
মুন্সিগঞ্জ
১১৪৭০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি মাসায়েল অংশে প্রশ্ন করেছিলাম ওয়াজ মাহফিলের বিকট আওয়াজ নিয়ে। আমাকে উত্তর দেয়া হয়েছে গান-বাদ্য ইত্যাদির আওয়াজের সাথে তুলনা করে। আমার প্রশ্ন হল গান-বাদ্য তো হারাম। ইসলামের নামে এগুলো তো কেউ করে না, করলেও ইসলাম সেটা সমর্থন করে না। কিন্তু ওয়াজ মাহফিলের বিকট আওয়াজ, সেটা তো ইসলামের নামে করা হয়। তাহলে ইসলাম কীভাবে এটা সমর্থন করে ? ইসলাম সমর্থন না করলে আলেম সমাজ কিভাবে সেখানে বয়ান করেন ? ইসলাম তো অনুকরণীয় আদর্শ। চাইলে ইনডোর সাউন্ড সিস্টেম করা যায়। না করা গেলে বন্ধ থাকবে। কিন্তু মানুষকে ঘন্টার পর ঘন্টা এভাবে কষ্ট দেওয়া কীভাবে শরীয়তে জায়েজ হতে পারে ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজার