আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৬১৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। কিছুদিন আগে আমি একটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, এবং সম্পর্কটা আমার অনিচ্ছা সত্ত্বেও যিনা পর্যন্ত গড়িয়ে যায়। আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত, আমি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
যার সাথে আমি এ পাপ করেছি, এখন তার সাথে আমার কোনোপ্রকার যোগাযোগ নেই, আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি তাকে ছাড়া কোনোভাবে থাকতে পারছিনা, একদম ছন্নছাড়া হয়ে গেছে আমার জীবন। অপরাধবোধ প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি সবসময় এ পাপের ভয় করেছি, কিন্তু কিভাবে যেনো নিজেই এ পাপে জড়িয়ে পড়েছিলাম।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে আমি কি এই ব্যক্তিকে আমার জীবনে হালাল ভাবে স্বামী হিসেবে চেয়ে দোয়া করতে পারবো?
আমি তাকে স্বামী হিসেবে পেতে‌ চাই, শুধুমাত্র শারীরিক সম্পর্কের কারণে।আমি আবার অন্য একটা লোকের সাথে সংসার করবো এটা ভাবলেই আমার সব উলটপালট হয়ে আসে‌, নিজেকে খুব ঘেন্না লাগে। সবসময় চোখের সামনে মনেহয় ওসব ভাসতে থাকে।
এসব ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে পড়েছি, শারীরিক মানসিক দুইভাবেই আমি একদম বিধ্বস্ত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে এখন আমার বিয়ে করা দরকার, আর সেজন্য আমি কি করবো এখন।
আমি এ অবস্থায় কি করবো কিছু বুঝে উঠতে পারছিনা। আমাকে প্লিজ একটু পরামর্শ দিন, একটু সাহায্য করুণ, এ অবস্থায় আমার করণীয় কি? আমি সুস্থ একটা জীবনে কিভাবে ফিরতে পারবো
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৬ এপ্রিল, ২০২২
ঢাকা
৬ বার পড়া হয়েছে
১৬০৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamuyalaikum,
শায়েখ আমার প্রশ্ন হচ্ছে রফউল ইয়াদাইন করতে বলা হয়েছে সলাতে এখন তিন রাকাত ও চার রাকাত বিশিষ্ট নামাজে রফউল ইয়াদাইন কি চার বার হবে নাকি প্রতি রাকাতে রুকু এবং রুকু থেকে উঠার সময় করতে হবে ?
আর যদি দুই রাকাত বিশিষ্ট নামাজ হয় তবে কি রফউল ইয়াদাইন আছে অর্থাৎ তিনবার করতে নাকি আরো বেশি করতে হবে
রফউল ইয়াদাইন কি সব সলাতে করা যাবে?যেমন সুন্নত ,নফল, ওয়াজিব তাহাজ্জুদ অন্যান্য যে সকল সালাত আছে সেগুলোতে করতে হবে নাকি শুধু ফরজ সলাতে করতে হবে?
একটু বুঝিয়ে বলবেন ইং শা আল্লহ্
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৫ এপ্রিল, ২০২২
ঢাকা
১৪ বার পড়া হয়েছে
১৬০০৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন ইঞ্জিনিয়ার পড়য়া ছাত্র
আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন তাই আমি সকাল গোনাহ থেকে তওবা করে আল্লাহ পথে ফিরে এসেছি
আমার মনে হচ্ছে কলেজে আমার গোনাহ হচ্ছে, মেয়েদের সাথে ফ্রি মিক্সিংএ ক্লাস করছি,মেডাম বেপর্দায় ক্লাস করাচ্ছে উনার দিকে তাকিয়ে ক্লাস করছি,সব মিলিয়ে মনে হচ্ছে গোনাহ তে জড়িয়ে আছি,আমি বাবা মাকে বলেছি আমি আর লেখা পড়া করবো না,ব্যাবসা করবো, নবী সাঃ এর সুন্নত মোতাবেক চলবো,এখন আমার বাবা মায়ের কথা হচ্ছে উনাদের ইচ্ছা আমি ইঞ্জিনিয়ার হয় উনাদের স্বপ্ন,উনাদের কষ্টের টাকা,উনারা বলছেন বাবা মায়ের মনে কষ্ট দিয়ে এবাদত করলে কোনো লাভ হবে না!
এখন আমার করণীয় কি!?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৫ এপ্রিল, ২০২২
গাজীপুর জেলা, Dhaka, Bangladesh
১৯ বার পড়া হয়েছে
১৫৫২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বাবা প্রতিবছর রমজানে তার ব্যাংকে থাকা টাকার যাকাত দিতেন। গত জুলাইয়ে তিনি মারা যান। তার আগে এপ্রিল-২০২১ এ তিনি তার যাকাত পরিশোধ করেন। তিনি মারা যাওয়ার পর বিভিন্ন কাজ সমাধা করে গত ডিসেম্বরে (২০২১) তার ব্যাংক একাউন্টে থাকা টাকা আমরা উত্তোলন করতে সমর্থ হই, এবং পুরো টাকাটাই আসার মায়ের নামেই ব্যাংকে রাখি(ভাই-বোনদের সম্মতিতেই এটা রাখা হয়। আমাদের অংশের সব টাকাই আমরা মায়ের জিম্মায় রেখেছি আর তার হিসাবও করিনি কে কত পাব।) এখন আমার মায়ের নামে টাকা আছে গত ডিসেম্বর থেকে। যেহেতু প্রতিবছর বাবা রমজানে যাকাত দিতেন, তাই এবার রমজানেও কি যাকাত ফরজ হবে? কারণ, বাবার নামেও টাকা এক বছর পূর্ণ হয়নি, আবার মায়ের নামেও একবছর পূর্ণ হয়নি। এই অবস্থায় যাকাতেে বিধান কী? দয়া করে জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৪ এপ্রিল, ২০২২
তামপাট
৮ বার পড়া হয়েছে