আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৩৭৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
অ্যাপসের মাসালা অংশে একটা প্রশ্নোত্তরে দেখলাম, অন্যের ওয়াইফাই না জানিয়ে ব্যবহার করলে তা চুরির অন্তর্ভুক্ত হবে। অন্যের দা, কোদাল, এসব ছোটখাটো জিনিস অনেক সময় হাতের কাছে পেলে না জানিয়ে ব্যবহার করে ফেলি, অনেকটা ওয়াইফাই এর মতই; আমরা মনে করি যে, এতে তো মালিকের কোন ক্ষতি হচ্ছে না। আমার প্রশ্ন হল, এটাও কি চুরির অন্তর্ভুক্ত হবে ? আবার রাস্তাঘাটে অনেক সময় গাছের ডাল ভেঙে ফেলি কিংবা গরুকে তাড়া করার জন্য অথবা অন্য কোন কাজে অন্যের গাছের ডাল, পাতা, না জানিয়ে ব্যবহার করি। আমরা যখন মাঠে গরু চরাই, অন্যের জমির ঘাস খাওয়াই। এসবই কি চুরি অন্তর্ভুক্ত হবে ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৪ ফেব্রুয়ারী, ২০২২
মৌলভীবাজার
১৩৬৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি আপনাদের কাছে পরামর্শ চাই। আমি কিছু বুঝতে পারছি না। দিন দিন সবকিছু সংকীর্ণ হয়ে যাচ্ছে আমার জন্য। দ্বীনের বুঝ আসার আগে আমি পরিবারের কথামতো চলতাম, চাকরি করতাম। তাদের কথায় আরো ভালো চাকরির জন্য চেষ্টা করতাম। কিন্তু গত এক বছরের বেশি সময় অসুস্থতার মাঝে আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন। এখন জানি, নারী পুরুষের একসাথে ওভাবে কাজ করা হারাম। আমি এখনো শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না। আমি চাকরি করতে চাই না। ৩১ বছর বয়স আমার, বিয়ে হয়নি, পরিবার থেকে এখন চেষ্টাও নেই। তারা বলে আগে চাকরি করতে। আমি কি করবো? কোন স্কুলে মাস্টারি বা এসব কাজ তাদের চোখে ছোটকাজ। অনেক কথা শুনতে হয় সবসময়, ছোটদের থেকেও। আমি তাদের বলতে পারি না। বিয়ের কথা বললেই বলে এই বয়সে মেয়েদের চাকরি না থাকলে বিয়ে করতে চায় না। আমার আব্বুর আর্থিক অবস্থাও খারাপ। কি করতে পারি আমি? কি করবো?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৩ ফেব্রুয়ারী, ২০২২
টঙ্গী
১৩৬০৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন?
আমি একটি হোটেলে কাজ করতাম এবং কাজ করার কয়েক মাস পর আমি হোটেল থেকে বাড়ি আসার সময় আমি আমার মাসের বেতন চাইলাম ম্যানেজার তা আমাকে অধেক মাসে বেতন দিলো কিন্তু আমি পেতাম পুরো এক মাসের বেতন
আর একটা কথা হোটেলে কাজ করার পূর্বে আমাকে দুই সেট ইউনিফর্ম দিয়েছিলো কিন্তু আমাকে অধেক মাসে বেতন না দেওয়ার কারণে আমি দুই সেট ইউনিফর্ম নিয়ে আসি বাড়িতে এবং ওই ইউনিফর্ম পরে আমি কাজ করে টাকা ইনকাম করি
আমার প্রশ্নঃ
ওই টাকা হালাল ইনকাম হবে না হারাম ইনকাম হবে
উত্তর জন্য আমি অপেক্ষায় রহিলাম ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১২ ফেব্রুয়ারী, ২০২২
ওয়েস্ট বেঙ্গল ৭৪১১৬০