এক হজের মাধ্যমে কি ফরজ ও মান্নতের হজ একসঙ্গে আদায় হবে?
প্রশ্নঃ ৬১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বড় ছেলে অনেক দিন থেকে মারাত্মক অসুস্থতায় ভুগছে। তার অসুস্থতার এক পর্যায়ে আমি একটি মান্নত করেছিলাম। আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দেন। সে সুস্থ হলে আমি একটি হজ্ব করব। আল্লাহ তাআলার মেহেরবানীতে সে এখন সুস্থ। আরেকটি বিষয় হল, আমার উপরও হজ্ব ফরয। কিন্তু এখনো তা আদায় করার সুযোগ হয়নি। এখন জানার বিষয় হল, আমাকে কয়টি হজ্ব আদায় করতে হবে। একটি হজ্ব আদায় করলে উভয়টির ক্ষেত্রে (ফরয ও মান্নত) যথেষ্ট হবে কি না? জানালে খুব উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি এখনো যেহেতু ফরয হজ্ব আদায় করেননি তাই তা আদায় করার সময় মান্নতেরটাসহ একত্রে নিয়ত করে নিলেই একইসাথে উভয়টি (ফরয ও মান্নত হজ্ব) আদায় হয়ে যাবে। এক্ষেত্রে মান্নতের জন্য পৃথক হজ্ব আদায় করতে হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?