দুইটি বা তিনটি কংকর একসাথে নিক্ষেপ করার হুকুম
প্রশ্নঃ ৩৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত বছর আব্বা ও আম্মাকে নিয়ে হজ্বে গিয়েছিলাম। আব্বা অনেক বৃদ্ধ হয়ে গেছেন। মুআল্লিম সাহেব হজ্বের নিয়মাবলী বলে দেওয়ার পরও আব্বা অনেক কিছু ভুলে গিয়েছিলেন। ১০ তারিখ কংকর মারার সময় আব্বা দুটি কংকর একসাথে মেরেছিলেন। মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, কংকর মারার সময় যদি দুইটি বা তিনটি কংকর একসাথে নিক্ষেপ করে ফেলে তাহলে করণীয় কী? এটার কারণে কোনো জরিমানা আসবে কি না? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
২৮ অক্টোবর, ২০২০
৭১
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জামরায় কংকর মারার সময় প্রত্যেক কংকর পৃথকভাবে নিক্ষেপ করা আবশ্যক। একাধিক কংকর একত্রে নিক্ষেপ করলে একটি কংকর মারা হয়েছে বলে ধর্তব্য হয়। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আব্বা যেহেতু একসাথে দুইটি কংকর নিক্ষেপ করেছেন, তাই এ দুটি মিলে একটি কংকর মারা হয়েছে বলে ধর্তব্য হবে। এক্ষেত্রে তার করণীয় ছিল, আরো একটি কংকর নিক্ষেপ করা। কিন্তু তিনি যদি এমনটি না করে থাকেন, তাহলে তাকে এজন্য একটি ফিতরা পরিমাণ সদকা আদায় করতে হবে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন