নামাযে মহিলার মাথার চুল খোলা থাকলে নামাযের বিধান
প্রশ্নঃ ২২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাযের মধ্যে মহিলাদের চুল ঢেকে রাখার বিষয়ে বিভিন্ন রকম কথা শুনেছি। তাই মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে, চুল বা মাথার কতটুকু অংশ খোলা থাকলে নামায ভাঙবে বা ভাঙবে না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাযে মহিলাদের পুরো মাথার চুল ঢেকে রাখতে হবে। মাথার চুলের এক চতুর্থাংশ তিন তাসবীহ পরিমাণ সময় খোলা থাকলে নামায ভেঙে যাবে। অনুরূপভাবে পুরো মাথার চারভাগের এক ভাগ ঐ পরিমাণ সময় খোলা থাকলেও নামায ভেঙ্গে যাবে। অবশ্য উক্ত পরিমাণের কম খোলা থাকলে নামায নষ্ট হবে না।
-হালবাতুল মুজাল্লী ১/৫৮৯; আলবাহরুর রায়েক ১/২৭০; শরহুল মুনয়া পৃ. ২১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৮; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৪; আদ্দুররুল মুখতার ১/৪০৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান