প্রশ্নঃ ২২০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানি যে, হানাফী মাযহাব মতে ইমামের জন্য ইমামতির নিয়ত লাগে না। ইমামতির নিয়ত না করলেও তার পেছনে নামায আদায় করা সহীহ আছে। কিন্তু সেদিন এক আলেম বললেন, হানাফী মাযহাবের মুকতাদি অন্য মাযহাবের ইমামের পিছনে ইকতিদা করলে মুক্তাদির ইকতিদা শুদ্ধ হওয়ার জন্য ইমামের ইমামতিরও নিয়ত করতে হবে। তার এ কথা কি ঠিক? এক্ষেত্রে ইমামের নিয়ত কিরূপ হবে? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঐ ব্যক্তির কথা ঠিক নয়। অন্য মাযহাবের কোনো ব্যক্তির পিছনে ইকতিদা সহীহ হওয়ার জন্যও ইমামতির নিয়ত জরুরি নয়। ইমাম যদি ইমামতির নিয়ত না-ও করে তবুও সর্বাবস্থায় মুকতাদির ইকতিদা সহীহ হয়ে যাবে। তবে ইমামতির নিয়ত করে নেওয়া ভালো।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান