জানাজা শেষে কখন হাত ছাড়বে?
প্রশ্নঃ ১৮৩৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাযার নামাযে প্রথম সালামের সময় ডান হাত এবং দ্বিতীয় সালামের সময় বাম হাত খুলে দেওয়া উত্তম? না কি উভয় দিকে সালাম ফেরানোর পর? দলীলসহ জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ ৷
১৬ জুলাই, ২০২৫
৫H৯C+MMR
১৯৮ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জানাজার নামাজে কখন হাত ছাড়বে এ বিষয়ে ফোকাহায়ে কেরাম থেকে দুইটি মত পাওয়া যায়।
এক. চতুর্থ তাকবিরের পর উভয় হাত ছেড়ে দেবে। তারপর সালাম ফেরাবে।
দুই. উভয় দিকে সালাম ফেরানোর পর উভয় হাত ছাড়বে। দুইটি মতই শুদ্ধ এবং আমলযোগ্য। যে কোনোটির উপর আমল করা যেতে পারে।
(তবে আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী রহ. বলেন এই মতভিন্নতা কেবল উত্তম ও অনুত্তম হওয়ার খাতিরে। তা নাহলে উভয় পদ্ধতিই জায়েজ।)
সূত্র: বিস্তারিত দ্রষ্টব্য: ইমদাদুল ফাতাওয়া: ৩/৩৮২, ( মাকতাবা জাকারিয়া দেওবন্দ) খুলাসাতুল ফাতাওয়া: ১/২২৫; আস-সিআয়াহ: ২/১৫৯; আদদুররুল মুখতার: ১/৪৮৭;-এর বরাতে।
উল্লেখ্য আমাদের সমাজে যেদিকে সালাম ফেরানো হয় সেদিকে হাত ছাড়ার যে পদ্ধতি আছে কিতাবে তার কোনো উল্লেখ আমরা পাইনি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর, ঢাকা।
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন