‘তোর সঙ্গে ব্রেকআপ’ বললে কি তালাক হবে?
প্রশ্নঃ ১৭৪১৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, । স্বামী যদি তালাকের নিয়ত ছাড়া শুধুমাত্র স্ত্রীকে শাসন করার জন্য স্ত্রীকে তোর সাথে ব্রেকআপ বা আমার বউ নাই বলে তাহলে কি এটা কেনায়া তালাক হবে? তোর সাথে ব্রেকআপ ভিন্ন তিন সময়ে বলেছে,আর তুই আমার বউ না একবার বলেছে। (তাদের মধ্যে এখনো নির্জনবাস বা সহবাস হয়নি)
৭ নভেম্বর, ২০২৬
গাজীপুর
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
‘তোর সঙ্গে ব্রেকআপ’ এবং ‘তুই আমার বউ না’ এ ধরনের বাক্য কেনায়া বা ইঙ্গিতপূর্ণ তালাকের অন্তর্ভুক্ত। এসব শব্দ দ্বারা তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে স্বামীর নিয়ত ও কথোপকথনের প্রাসঙ্গিক পরিস্থিতি বিবেচ্য।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি সাধারণ ঝগড়ার সময় তালাকের নিয়ত ছাড়া শুধু স্ত্রীকে শাসন বা ধমক দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো বলে থাকেন এবং তখন তালাক নিয়ে কোনো আলোচনা (মোজাকারায়ে তালাক) চলতে না থাকে, তাহলে এসব কথার দ্বারা তালাক কার্যকর হবে না। তাঁদের বৈবাহিক সম্পর্ক পূর্বের মতো বহাল থাকবে।
তবে যদি তালাক নিয়ে আলোচনা চলাকালে (মোজাকারায়ে তালাক), যেমন স্ত্রী তালাক চাইছিলেন ইত্যাদি, তখন স্বামী এসব কথা বলে থাকেন, তাহলে উক্ত কথার মাধ্যমে তালাকে বায়েন কার্যকর হয়ে যাবে।
আর তাঁদের মধ্যে যেহেতু এখনো সহবাস বা শরয়ি নির্জনবাস হয়নি, তাই কোনো কার্যকর তালাক সংঘটিত হলে তা এক তালাকে বায়েন হবে এবং বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সে ক্ষেত্রে পুনরায় সংসার করতে চাইলে নতুন করে নিকাহ করতে হবে। তখন স্বামী আর মাত্র ২ তালাকের মালিক থাকবে।
الأدلة الشرعية
(الدر مع الرد: ۴/۵۲۸، زکریا)
” فاکنایات لا تطلیق بہا قضاءً إلاّ بنیةٍ ، أو دلالة الحال “
(درر الحکام: کتاب الطلاق،انواع الطلاق،ج؛1،ص:370،داراحیاء الکتب العربیۃ)
"(لست لي بامرأة) يعني أن قول الزوج لامرأته: لست لي بامرأة(و) كذا قوله لها: أنا (لست لك) بزوج (طلاق بائن إن نواه) ، وقالا: لا يكون طلاقا؛ لأنه نفى النكاح وهو لا يكون طلاقا، بل كذبا لكون الزوجية معلومة فصار كما لو قال: لم أتزوجك أو سئل هل لك امرأة، فقال: لا ونوى الطلاق لا يقع فكذا هنا وله أن هذه الألفاظ تصلح لإنكار النكاح وتصلح لإنشاء الطلاق ألا يرى أنه يجوز أن يقول ليست لي بامرأة؛ لأني طلقتها كما يجوز أن يقول: ليست بامرأة؛ لأني ما تزوجتها فإذا نوى به الطلاق فقد نوى محتمل لفظه فيصح كما لو قال لا نكاح بيني وبينك".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন