গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিবাহ!
প্রশ্নঃ ১৬৫২৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গোনাহ থেকে নিজেকে কন্টুল করার জন্য ২য় বিয়ে করতে চাই কিন্তু আমার বিবি কোনভাবেই মেনে নিতে চায় না বরং হামলা মামলার হুমকি দেয় কোন ভাবে বুঝানো সম্ভব নয় এমন অবস্থায় আমার গোনাহের দায়ভার কার উপর পড়বে। আমি তো চেস্টা করেও পারতেছি না। বিয়ের মাধ্যমে বাচতে চেয়েছিলাম। পারলাম না।
১৯ আগস্ট, ২০২৬
পূর্বধলা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
গোনাহ থেকে নিজেকে কন্টুল করার জন্য ২য় বিয়ে করতে চাই’’ আপনার এই কথাটি আমাদের কাছে স্পষ্ট নয়। কেননা, ১ম স্ত্রী থাকার পরও আপনি কেন গুনাহ থেকে বাঁচতে পারছেন না? সেটা কি আপনার স্ত্রীর শারীরিক কোনো সমস্যা না কি আপনার ব্যক্তিত্ব এবং রুচির সমস্য? আপনার অতিরিক্ত যৌন চাহিদা!। কোনটা? সেটাও বর্ণনা করা প্রয়োজন।
দ্বিতীয়ত: আপনি যেই যুক্তি/প্রয়োজন দেখিয়ে দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন দ্বিতীয় বিয়ের পর সেই যুক্তি/প্রয়োজন মিটে যাবে এমন কোনো নিশ্চয়তা আছে কি? যদি থাকে তাহলে সেটা কিসের ভিত্তিতে? আর যদি না থাকে তাহলে তো আপনার জন্য আবার বিয়ের প্রয়োজন দেখা দিবে। তখন আপনি কি বলবেন?
কাজেই গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিবাহ করছি এই কথাটাই শরীয়ত সমর্থিত নয়। বরং শরীয়ত স্ত্রীর হক আদায়ের শর্তে দ্বিতীয় বিবাহের অনুমোদন করেছে মাত্র। দ্বিতীয় বিবাহে উৎসাহিতও করেনি।
শারীরিক, আর্থিক সামর্থের সাথে সাথে ইনসাফ করার নিশ্চয়তা থাকলেই কেবল দ্বিতীয় বিবাহ করার অবকাশ আছে।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تَعۡدِلُوۡا فَوَاحِدَۃً اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ؕ ذٰلِکَ اَدۡنٰۤی اَلَّا تَعُوۡلُوۡا
তবে (তাদেরকে বিবাহ না করে) অন্য নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ কর ৪ দুই-দুইজন, তিন-তিনজন অথবা চার-চারজনকে। অবশ্য যদি আশংকা বোধ কর যে, তোমরা তাদের (স্ত্রীদের) মধ্যে সুবিচার করতে পারবে না, তবে এক স্ত্রীতে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীতে (ক্ষান্ত থাক)। এতে তোমাদের পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি।
তাফসিরসহ আয়াতটি দেখুন: https://muslimbangla.com/sura/4/tafsir/3
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১